বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শীর্ষ পদে বড় পরিবর্তন এসেছে। সংস্থাটির নতুন আবাসিক প্রতিনিধি হিসেবে ঢাকা অফিসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন স্টিভেন রড্রিগেস। তিনি বিদায়ি আবাসিক প্রতিনিধি স্টেফান লিলারের স্থলাভিষিক্ত হলেন। গতকাল মঙ্গলবার ইউএনডিপির ঢাকা অফিস থেকে পাঠানো বার্তায় এসব তথ্য জানানো হয়। সংস্থাটি জানায়, নতুন আবাসিক প্রতিনিধি হিসেবে স্টিভেন রড্রিগেস এখন থেকে বাংলাদেশে ইউএনডিপির সামগ্রিক কর্মকাণ্ডের নেতৃত্ব দেবেন এবং দেশের সামগ্রিক অগ্রযাত্রায় সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করবেন। বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের গতি বাড়াতে, দুর্যোগ সহনশীলতা আরো জোরদার করতে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের ধারাকে বেগবান করতে তিনি বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী, সুধীসমাজ, বেসরকারি খাত এবং স্থানীয় জনসাধারণের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
সাঁথিয়ায় সাংবাদিক লাঞ্ছিত
ঢাকায় যোগ দিলেন ইউএনডিপির নতুন আবাসিক প্রতিনিধি

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ৩০ সেপ্টেম্বর

জয় বাংলা ব্রিগেডের জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উত্খাত এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অবশিষ্ট চার্জ গঠন শুনানির জন্য আগামী ৩০ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার শুনানি শেষে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মঈন উদ্দিন চৌধুরীর আদালত এই তারিখ নির্ধারণ করেন। আসামিপক্ষের আইনজীবী আরিফ সরকার পাভেল এই তথ্য নিশ্চিত করে বলেন, কারাগারে থাকা কয়েকজন আসামির পক্ষে তাঁদের আইনজীবীরা চার্জ গঠন পেছানোর জন্য সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। অন্য আবেদনও মঞ্জুর করে আগামী ৩০ সেপ্টেম্বর পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন। মামলা সূত্রে জানা গেছে, এই মামলায় কারাগারে আটক ২৪ আসামিকে আদালতে হাজির করা হয়।
পরিবেশ মেলায় শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা
শিশুদের হাতেই গড়ে উঠবে সবুজ বাংলাদেশের ভবিষ্যৎ

জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ ও জীববৈচিত্র্যের সংকট মোকাবেলায় শিশুদের পরিবেশসচেতন করে গড়ে তোলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল হক। তিনি বলেন, একটি শিশুকে ছোটবেলা থেকেই প্রকৃতি, গাছপালা, নদী-খাল এবং পরিবেশের প্রতি দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে সে একজন সচেতন নাগরিক হিসেবে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের প্রতিটি মানুষের সম্মিলিত দায়িত্ব।
গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে চলমান পরিবেশ মেলা প্রাঙ্গণে ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশন (সিএজেএফ) আয়োজিত শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিএজেএফের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আরিফুজ্জামান মামুনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী এস এম রায়হান (তনু) এবং গ্রীন সেভার্সের আহসান রনি। উপস্থিত ছিলেন সিএজেএফের সেক্রেটারি জেনারেল রাওমান স্মিতা, নির্বাহী সদস্য মোহসিনা শাওন, মুর্শিদা খাতুন, বোরহান উদ্দিন, মেহেদী হাসান খান তপু ও মহিউদ্দিন খান।
জিয়াউল হক বলেন, আজ যাঁরা অভিভাবক হিসেবে উপস্থিত রয়েছেন, তাঁরা যদি নিজেদের সন্তানদের সামনে পরিবেশবান্ধব আচরণের উদাহরণ তৈরি করেন, তাহলে সেই শিক্ষাই শিশুদের ভবিষ্যৎ জীবনের ভিত্তি হবে।
বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় অক্সফামের বরাদ্দ ১.২ কোটি

টানা ভারি বৃষ্টি ও উজানের ঢলে দেশের ১০ জেলায় সৃষ্ট বন্যা, জলাবদ্ধতা ও ভূমিধসে ১১ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে চট্টগ্রাম। একই সঙ্গে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীশিবিরগুলোতেও বন্যা ও ভূমিধসের কারণে মানবিক সংকট আরো গভীর হয়েছে।
এই পরিস্থিতিতে জরুরি মানবিক সহায়তা কার্যক্রম শুরু করেছে অক্সফাম ইন বাংলাদেশ। সংস্থাটি চট্টগ্রামের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রাথমিকভাবে এক কোটি ২০ লাখ ৬৫ হাজার টাকা বরাদ্দ দিয়েছে। পাশাপাশি সর্বোচ্চ এক লাখ ৬০ হাজার মানুষের কাছে সহায়তা পৌঁছে দিতে ৩০ লাখ ইউরো তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছে।
গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে অক্সফাম এসব তথ্য জানিয়েছে।
