• ই-পেপার

পরিবেশ মেলায় শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা

শিশুদের হাতেই গড়ে উঠবে সবুজ বাংলাদেশের ভবিষ্যৎ

সাঁথিয়ায় সাংবাদিক লাঞ্ছিত

পাবনা প্রতিনিধি
সাঁথিয়ায় সাংবাদিক লাঞ্ছিত

পাবনার সাঁথিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি অধ্যক্ষ আব্দুদ দাইন সরকারকে প্রকাশ্যে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে এনসিপি ও জাসাস নেতার বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার এনসিপির সাঁথিয়া উপজেলা শাখার আহ্বায়ক বকুল হোসেন ও তাঁর ছোট ভাই উপজেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান ফুলের নেতৃত্বে তাঁর ওপর হামলা হয়। ভুক্তভোগী দাইন সরকার জানান, মঙ্গলবার এনসিপি নেতা বকুল হোসেন ও তাঁর ছোট ভাই জাসাস নেতা মিজানুর রহমান ফুল এবং ঠাণ্ডুর নেতৃত্বে ৮-১০ জন সন্ত্রাসী তাঁর ওপর হামলা করে। অভিযুক্ত এনসিপির সাঁথিয়া উপজেলা শাখার আহ্বায়ক বকুল হোসেন বলেন, টাকা আত্মসাৎ, নারীঘটিত বিষয়ে দাইন ও ফুলের মধ্যে ধাক্কাধাক্কি হয়। আমি বরং তাঁদের প্রতিহত করেছি, যাতে বিশৃঙ্খলা না হয়।

 

ঢাকায় যোগ দিলেন ইউএনডিপির নতুন আবাসিক প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক
ঢাকায় যোগ দিলেন ইউএনডিপির নতুন আবাসিক প্রতিনিধি

বাংলাদেশে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শীর্ষ পদে বড় পরিবর্তন এসেছে। সংস্থাটির নতুন আবাসিক প্রতিনিধি হিসেবে ঢাকা অফিসে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন স্টিভেন রড্রিগেস। তিনি বিদায়ি আবাসিক প্রতিনিধি স্টেফান লিলারের স্থলাভিষিক্ত হলেন। গতকাল মঙ্গলবার ইউএনডিপির ঢাকা অফিস থেকে পাঠানো বার্তায় এসব তথ্য জানানো হয়। সংস্থাটি জানায়, নতুন আবাসিক প্রতিনিধি হিসেবে স্টিভেন রড্রিগেস এখন থেকে বাংলাদেশে ইউএনডিপির সামগ্রিক কর্মকাণ্ডের নেতৃত্ব দেবেন এবং দেশের সামগ্রিক অগ্রযাত্রায় সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করবেন। বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের গতি বাড়াতে, দুর্যোগ সহনশীলতা আরো জোরদার করতে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের ধারাকে বেগবান করতে তিনি বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী, সুধীসমাজ, বেসরকারি খাত এবং স্থানীয় জনসাধারণের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ৩০ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক
শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ৩০ সেপ্টেম্বর

জয় বাংলা ব্রিগেডের জুম মিটিংয়ে অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারকে উত্খাত এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অংশ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে অবশিষ্ট চার্জ গঠন শুনানির জন্য আগামী ৩০ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার শুনানি শেষে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মঈন উদ্দিন চৌধুরীর আদালত এই তারিখ নির্ধারণ করেন। আসামিপক্ষের আইনজীবী আরিফ সরকার পাভেল এই তথ্য নিশ্চিত করে বলেন, কারাগারে থাকা কয়েকজন আসামির পক্ষে তাঁদের আইনজীবীরা চার্জ গঠন পেছানোর জন্য সময়ের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। অন্য আবেদনও মঞ্জুর করে আগামী ৩০ সেপ্টেম্বর পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন। মামলা সূত্রে জানা গেছে, এই মামলায় কারাগারে আটক ২৪ আসামিকে আদালতে হাজির করা হয়।

 

বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় অক্সফামের বরাদ্দ ১.২ কোটি

নিজস্ব প্রতিবেদক
বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় অক্সফামের বরাদ্দ ১.২ কোটি

টানা ভারি বৃষ্টি ও উজানের ঢলে দেশের ১০ জেলায় সৃষ্ট বন্যা, জলাবদ্ধতা ও ভূমিধসে ১১ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে চট্টগ্রাম। একই সঙ্গে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীশিবিরগুলোতেও বন্যা ও ভূমিধসের কারণে মানবিক সংকট আরো গভীর হয়েছে।

এই পরিস্থিতিতে জরুরি মানবিক সহায়তা কার্যক্রম শুরু করেছে অক্সফাম ইন বাংলাদেশ। সংস্থাটি চট্টগ্রামের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রাথমিকভাবে এক কোটি ২০ লাখ ৬৫ হাজার টাকা বরাদ্দ দিয়েছে। পাশাপাশি সর্বোচ্চ এক লাখ ৬০ হাজার মানুষের কাছে সহায়তা পৌঁছে দিতে ৩০ লাখ ইউরো তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছে।

গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে অক্সফাম এসব তথ্য জানিয়েছে।