• ই-পেপার

আবহাওয়ার পূর্বাভাসে পিছিয়ে দেশ

  • ভারতে ৪৮টি, মিয়ানমারে তিনটি আধুনিক ডপলার রাডার সচল
  • বাংলাদেশে পাঁচটির মধ্যে চারটি অকেজো
  • তাৎক্ষণিক পূর্বাভাসে প্রধান বাধা অচল রাডার

আবহাওয়া পূ র্বা ভা স

আবহাওয়া পূ র্বা ভা স

গতকালের তাপমাত্রা সর্বোচ্চ : ঢাকা ২৯.৬ডিগ্রি সে.। চট্টগ্রাম ২৮.৮ডিগ্রি সে.। রাজশাহী ৩১.৮ডিগ্রি সে.। রংপুর ৩২.২ডিগ্রি সে.। খুলনা ৩১.৫ডিগ্রি সে.। বরিশাল ৩১.৬ডিগ্রি সে.। ময়মনসিংহ ২৯.৩ডিগ্রি সে.। সিলেট ৩১.৫ডিগ্রি সে.

গতকালের তাপমাত্রা সর্বনিম্ন : ঢাকা ২৬.০ডিগ্রি সে.। চট্টগ্রাম ২৬.৬ডিগ্রি সে.। রাজশাহী ২৬.০ডিগ্রি সে.। রংপুর ২৫.৮ডিগ্রি সে.। খুলনা ২৬.২ডিগ্রি সে.। বরিশাল ২৬.৪ডিগ্রি সে.। ময়মনসিংহ ২৭.৫ডিগ্রি সে.। সিলেট ২৪.৫ডিগ্রি সে.

 

রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। এ ছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
 

সূত্র : আবহাওয়া অধিদপ্তর

 

সুন্দরবনের ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর ২৭ সদস্যের আত্মসমর্পণ

বাগেরহাট প্রতিনিধি
সুন্দরবনের ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর ২৭ সদস্যের আত্মসমর্পণ

সুন্দরবনের কুখ্যাত বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখসহ ২৭ জন সক্রিয় সদস্য বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদসহ কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা বলেন, সুন্দরবনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং উপকূলীয় অঞ্চলে দস্যু দমনে কোস্ট গার্ডের নেতৃত্বে অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন ও অপারেশন ম্যানগ্রোভ শিল্ড নামের দুটি বিশেষ অভিযান চলমান রয়েছে। এসব অভিযানে কোস্ট গার্ডের ধারাবাহিক কঠোর অবস্থানের ফলে সুন্দরবনে সক্রিয় দস্যু বাহিনীগুলো ব্যাপকভাবে কোণঠাসা হয়ে পড়েছে। এরই ধারাবাহিকতায় গত সোমবার বিকেলে বাগেরহাটের মোংলা উপজেলার চর পুটিয়া খালসংলগ্ন এলাকায় ছোট জাহাঙ্গীর বাহিনীর ২৭ সদস্য আনুষ্ঠানিকভাবে কোস্ট গার্ডের কাছে আত্মসমর্পণ করে। আত্মসমর্পণের সময় তারা নিজেদের ব্যবহৃত তিনটি বিদেশি বন্দুক, একটি এইট শ্যুটার, একটি ফোর শ্যুটার, পাঁচটি দেশি একনলা বন্দুক, ১৫টি দেশি পাইপ গান, দুটি চায়না পাইপ গান, ৩৪০ রাউন্ড তাজা গুলি এবং ৫৫ রাউন্ড ফাঁকা গুলি কোস্ট গার্ডের কাছে জমা দেয়। কোস্ট গার্ড বলেছে, আত্মসমর্পণকারী দস্যুদের মধ্যে বাহিনীপ্রধান জাহাঙ্গীর শেখসহ ১৮ জন খুলনা জেলার দাকোপ, কয়রা ও বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা। এ ছাড়া আটজন বাগেরহাটের বিভিন্ন উপজেলার এবং একজন পিরোজপুর জেলার বাসিন্দা। তারা দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি এবং জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত ছিল। এর আগে কোস্ট গার্ডের অভিযানের মুখে বনদস্যু ছোট সুমন বাহিনীর সাত সদস্য এবং বড় জাহাঙ্গীর বাহিনীর তিন সদস্য আত্মসমর্পণ করে।

শুভ কাজে সবার পাশে

গঙ্গাচড়ায় শিক্ষা উপকরণ বিতরণ

জাবিপ্রবিতে ডেঙ্গু প্রতিরোধে সভা রাজিবপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

কালের কণ্ঠ ডেস্ক
গঙ্গাচড়ায় শিক্ষা উপকরণ বিতরণ
বুড়িডাঙ্গী এলাকায় বসুন্ধরা শুভসংঘ স্কুলে শিক্ষা উপকরণ হাতে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। ছবি : কালের কণ্ঠ

রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নে তিস্তাতীরবর্তী বুড়িডাঙ্গী এলাকায় বসুন্ধরা শুভসংঘ স্কুলে শিক্ষা উপকরণ বিতরণ করেছে সংগঠটির গঙ্গাচড়া উপজেলা শাখা। এ ছাড়া বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে কুড়িগ্রামের রাজিবপুরে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের আয়োজনে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। বিস্তারিত প্রতিনিধিদের খবরে

গঙ্গাচড়ায় শিক্ষা উপকরণ বিতরণগঙ্গাচড়া : পড়াশোনায় উৎসাহ দিতে উপজেলার বসুন্ধরা শুভসংঘ স্কুলে শিশুদের হাতে খাতা, পেনসিল ও রাবার তুলে দেওয়া হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এ আয়োজনে বসুন্ধরা শুভসংঘ গঙ্গাচড়া উপজেলা শাখার সভাপতি আসাদুজ্জামান, সহসভাপতি রায়হান কবির, সাংগঠনিক সম্পাদক আকাশ মিয়া, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, বসুন্ধরা শুভসংঘের স্বেচ্ছাসেবক এবং স্থানীয় লোকজন উপস্থিত ছিল। শিক্ষার্থী মোস্তাফিজার বলে, বিভিন্ন সময় আমাদের খাতা, পেনসিলসহ প্রয়োজনীয় উপকরণ দেওয়া হয়েছে। এতে পড়াশোনার প্রতি আগ্রহ আরো বেড়েছে। আমরা নিয়মিত স্কুলে আসতে উৎসাহ পাই।

সভাপতি আসাদুজ্জামান বলেন, তিস্তার চরাঞ্চলের অনেক শিশু সামাজিক ও অর্থনৈতিক নানা সংকটের কারণে লেখাপড়া থেকে ঝরে পড়ে। তাদের মূলধারার শিক্ষার সঙ্গে যুক্ত রাখতেই বসুন্ধরা শুভসংঘ স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। তিনি বলেন, শিশুদের মুখের হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিত করতে বসুন্ধরা শুভসংঘ গঙ্গাচড়া উপজেলা শাখা বিভিন্ন মানবিক ও শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত রাখবে।

জাবিপ্রবি : বসুন্ধরা শুভসংঘের বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে করণীয় শীর্ষক এক সচেতনতামূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক এস এম ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক আতিকুর রহমান এবং জাবিপ্রবি ছাত্রদলের সদস্যসচিব যীনাত মিয়া আজিজুল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হুমায়ুন কবীর এবং সঞ্চালনা করেন মো. শাহ নেওয়াজ আহমেদ আকাশ।

সভাপতির বক্তব্যে হুমায়ুন কবীর বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক সচেতনতার কোনো বিকল্প নেই। নিজেদের বাসাবাড়ি, ক্যাম্পাস ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোথাও তিন দিনের বেশি পানি জমে থাকতে দেওয়া যাবে না। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই ডেঙ্গুমুক্ত নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

রাজিবপুর : বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের যৌথ উদ্যোগে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার শিবেরডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সায়েকুল হাসান খান বলেন, সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের মতো প্রতিষ্ঠানের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

আরো বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান, উপজেলা সাবরেজিস্ট্রার প্রদীপ কুমার বিশ্বাস, উপজেলা একাডেমিক সুপারভাইজার গোলাম কিবরিয়া। এ সময় উপস্থিত ছিলেন শিবেরডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী, রাজিবপুর উপজেলা বসুন্ধরা শুভসংঘের আরিফ মাহমুদ, রাসেদুল, মাসুদ রানা, ওসমান, আশিক, মামুন, রাজিবপুর সরকারি কলেজ বসুন্ধরা শুভসংঘের সদস্যরা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং ম্যানেজিং কমিটির সদস্যরা।

 

 

বুয়েট অফিসার্স কোয়ার্টারের ভেতর এখনো জলাবদ্ধতা

বুয়েট অফিসার্স কোয়ার্টারের ভেতর এখনো জলাবদ্ধতা
বুয়েট অফিসার্স কোয়ার্টারের ভেতর এখনো জলাবদ্ধতা কাটেনি। গতকাল তোলা। ছবি : কালের কণ্ঠ