• ই-পেপার

ফেনীতে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত

রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে শিশু দিবাযত্ন কেন্দ্র পরিদর্শন

রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে শিশু দিবাযত্ন কেন্দ্র পরিদর্শন
প্রধানমন্ত্রী তারেক রহমান গতকাল রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে শিশু দিবাযত্ন কেন্দ্র পরিদর্শনকালে শিশুদের নিয়ে কেক কাটেন। ছবি : পিআইডি

কলমিলতা বাজারে আগুন শতাধিক দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক
কলমিলতা বাজারে আগুন শতাধিক দোকান পুড়ে ছাই

রাজধানীর বিজয় সরণি মোড়ের কলমিলতা বাজারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে শতাধিক দোকান পুড়ে ছাই হয়। গতকাল মঙ্গলবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। আগুন লাগার পর খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে জানিয়ে ফায়ার সার্ভিস সূত্র বলছে, ভোর সোয়া ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনে বাজারের নিচতলার বেশির ভাগ দোকানই আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। দোকানের মালপত্রের পাশাপাশি নগদ অর্থও পুড়ে যাওয়ায় অনেকেই কার্যত নিঃস্ব হয়ে গেছেন।

কলমিলতা বাজারের ৯৯, ১০০ ও ১০১ নম্বর গোশতের দোকানের মালিক মো. মেহেদী হাসান (রনি) বলেন, আগুন লাগার পর দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিলেও তারা প্রায় ৪০ মিনিট পর তারা আসে। মো. সবুজ নামের এক ব্যবসায়ী বলেন, আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে কিছুই বের করতে পারিনি।

শিক্ষাক্ষেত্রে কবি নজরুল স্মারক সম্মাননা পেলেন মোশাররফ খান চৌধুরী

বুড়িচং-ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
শিক্ষাক্ষেত্রে কবি নজরুল স্মারক সম্মাননা পেলেন মোশাররফ খান চৌধুরী
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় মোশাররফ হোসেন খান চৌধুরীকে ‘কবি নজরুল স্মারক সম্মাননা’ দেওয়া হয়। গতকাল শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যকলা কেন্দ্রে। ছবি : কালের কণ্ঠ

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় কবি নজরুল স্মারক সম্মাননা পেয়েছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার কৃতী সন্তান ও আমেরিকাপ্রবাসী শিক্ষানুরাগী মোশাররফ হোসেন খান চৌধুরী। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যকলা কেন্দ্রের সেমিনার হলরুমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত আলোচনা, আবৃত্তি ও নজরুলসংগীত অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়। 

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দীন স্টালিন। প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী এমপি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন একুশে ও স্বাধীনতা পদকপ্রাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিচারপতি সিকদার মকবুল হক এবং সঞ্চালনা করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি পরিষদের মহাসচিব মিলন মল্লিক। স্বাগত বক্তব্য দেন পুবের হাওয়ার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সাচী। অনুষ্ঠানের আয়োজন করে পুবের হাওয়া ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি পরিষদ। উল্লেখ্য, মোশাররফ হোসেন খান চৌধুরী দীর্ঘ ৪৪ বছর প্রবাসজীবনে কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন।

 

তদন্তে ফাঁস মিথ্যা অপহরণের গল্প

জুলাইয়ে ছেলে হত্যায় একদিকে মায়ের মামলা, অন্যদিকে ‘কথিত বড় ভাইর’ মামলা

আবু ছালেহ আতিফ
তদন্তে ফাঁস মিথ্যা অপহরণের গল্প

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে ফার্নিচার দোকানের কর্মী জোবায়েদ নিহতের ঘটনায় এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। একই হত্যাকাণ্ডের ঘটনায় একদিকে আদালতে মামলা করেছেন নিহতের মা। অন্যদিকে নিহত জোবায়েদকে নিজের এলাকার ছোট ভাই দাবি করে থানায় আরেকটি মামলা দিয়েছেন নিজেকে যুবদল রাজনীতির সঙ্গে জড়িত দাবি করা কথিত বড় ভাই মনির হোসেন। তবে পুলিশের প্রযুক্তিনির্ভর তদন্তে এই কথিত বড় ভাইয়ের সাজানো অপহরণের পুরো গল্পটিই মিথ্যা প্রমাণিত হয়েছে। মিথ্যা তথ্য দিয়ে করা যাত্রাবাড়ী থানার ওই মামলায় তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. জাফর আলী বিশ্বাস সম্প্রতি আদালতে আসামিদের অব্যাহতি চেয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছেন। আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই চূড়ান্ত প্রতিবেদনের ওপর শুনানির দিন ধার্য রয়েছে। এই মামলায় গ্রেপ্তার হওয়া দুই আসামি বর্তমানে জামিনে আছেন।

আদালত ও তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে যাত্রাবাড়ী এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান ফার্নিচার দোকানের কর্মী জোবায়েদ। ওই দিন দুপুর সোয়া ১টার দিকে দোকান থেকে ছুটি নিয়ে তিনি আন্দোলনে যোগ দিয়েছিলেন। ছেলের এই নির্মম হত্যাকাণ্ডের বিচারে তাঁর মা পরবর্তী সময়ে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিআর মামলা করেন। অন্যদিকে জোবায়েদের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ী থানায় মো. মনির হোসেন নামের এক ব্যক্তি বাদী হয়ে আরেকটি হত্যা মামলা করেন। নিজেকে যুবদল নেতা দাবি করা মনির হোসেন সাংবাদিকদের কাছে জোবায়েদকে তাঁর এলাকার ছোট ভাই বলে দাবি করলেও তদন্তে উঠে এসেছে ভুক্তভোগী জোবায়েদের পরিবারের সঙ্গে তাঁর কোনো সম্পর্কই ছিল না। এমনকি জোবায়েদের মা-ও তাঁকে চেনেন না। মনির হোসেনের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছিল, বাদী মনির ও ভিকটিম জোবায়েদসহ অন্যরা কিশোরগঞ্জের ভৈরবে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিতে গেলে সেখানে তাঁদের ওপর হামলা করা হয়। পরে জোবায়েদকে সেখান থেকে একটি হাইয়েস গাড়িযোগে অপহরণ করে খুন করার উদ্দেশ্যে ঢাকার দিকে রওনা দেন আসামিরা। এজাহারে আরো দাবি করা হয়, বাদী ও তাঁর সঙ্গীরা কৌশলে প্রাইভেট কার নিয়ে তাঁদের পিছু নেন এবং রাস্তায় আন্দোলনরত শিক্ষার্থীদের বিষয়টি জানালে যাত্রাবাড়ী এলাকায় শিক্ষার্থীরা জোবায়েদকে উদ্ধারের চেষ্টা করেন। ওই সময় আসামিরা জোবায়েদকে গুলি করে লাশ ফেলে পালিয়ে যান। তবে পুলিশের তদন্তে উঠে এসেছে সম্পূর্ণ ভিন্ন ও প্রকৃত চিত্র। ভিকটিম জোবায়েদ বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনাটি সত্য হলেও মামলার এজাহারে উল্লিখিত অপহরণ ও অন্যান্য তথ্য সম্পূর্ণ মিথ্যা।