<p>সাভারে গাড়ি থেকে মুরগি লোড-আনলোডের জন্য মুরগিপ্রতি এক টাকা ‘কুলি ফি’ আদায় নিয়ে ইজারাদার ও মুরগি ব্যবসায়ীদের দ্বন্দ্ব দেখা দিয়েছে।</p> <p>ব্যবসায়ীদের দাবি, তাঁরা কুলি ব্যবহার করেন না, মুরগি নিজেরাই লোড-আনলোড করেন। এই এক টাকা আসলে চাঁদা। তাঁরা এ নিয়ে মুরগির সরবরাহ বন্ধ রেখে থানা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন। এদিকে গত দুই দিন ধরে মুরগি ব্যবসায়ীদের ধর্মঘটে সাভার বাজার বাসস্ট্যান্ড ও আশপাশের বাজার ও মহল্লায় মুরগি সরবরাহ বন্ধ রয়েছে। বাজারে মুরগি না পেয়ে ভোগান্তিতে পড়েছে সাধারণ ক্রেতা ও খুচরা বিক্রেতারা।</p> <p> </p> <p> </p>