রাজশাহীর বাঘায় পারিবারিক কলহের দ্বন্দ্বের জেরে শাকিলা নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে। শুক্রবার (৮ মে) ভোরে বাঘা পৌর সভার ৩নং কলিকগ্রাম পশ্চিম পাড়া এলাকায় এ মর্মান্তিক আত্মহত্যার ঘটনা ঘটে।

সকাল ১১ টায় পুলিশ মরদেহ উদ্ধার করে। দুপুরে ময়না তদন্তের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

নিহত ওই নারী এক সন্তানের জননী। তার স্বামী আশিক বর্তমানে অন্য জেলায় ধান কাটার শ্রমিক হিসাবে কমরর্ত আছেন বলে পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক ও ব্যক্তিগত বিষয় নিয়ে বৃহস্পতিবার রাতে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে তার কথা-কাটাকাটি হয়, যা একপর্যায়ে মানসিক অশান্তিতে রূপ নেয়। এর জেরে শুক্রবার ভোরে তিনি নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের ভেতর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

নিহত শাকিলা খাতুন বাঘা পৌর এলাকার পাকুড়িয়া গ্রামের আব্দুল মালেকের মেয়ে। প্রায় ৬ বছর আগে পার্শ্ববর্তী কলিকগ্রামের শফিকুলের ছেলে আশিক মাহমুদের সঙ্গে তার বিয়ে হয়।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল। পারিবারিক ঝগড়ার জেরে কয়েক দিন আগে পলি তার বাবার বাড়িতে চলে আসেন। বৃহস্পতিবার রাতে অভিমান ও মানসিক চাপের একপর্যায়ে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। শাকিলার ৫ বছরের শান্ত নামের একটি ছেলে আছে। আশিক ও শাকিলা খাতুনের মধ্যে প্রেমের সম্পর্ক থাকায় তাদের পারিবারিকভাবে বিয়ে হয়েছিল।

আরো পড়ুন

‘ডাই ডাই’ গানে ফুটবল বিশ্বকাপ মাতাবেন শাকিরা

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ও মরদেহ উদ্ধার করে লাশ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা হিসেবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে বাঘা থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়।