সুপ্রিম কোর্টের উভয় বিভাগে (আপিল ও হাইকোর্ট বিভাগ) সপ্তাহে দুই দিন (বুধ ও বৃহস্পতিবার) ভার্চুয়াল পদ্ধতিতে বিচারকাজ পরিচালনার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। গতকাল রবিবার সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ নুরুল আমীন বিপ্লবের দেওয়া বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। এর ফলে চলতি সপ্তাহ থেকে শারীরিক উপস্থিতিতেই চলবে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারকাজ। ভার্চুয়াল কোর্ট স্থগিতের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সুপ্রিম কোর্টের উভয় বিভাগের (চেম্বার জজ আদালতসহ) সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবারের ভার্চুয়াল কোর্টের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।’ বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির কথা উল্লেখ করে সপ্তাহের প্রতি বুধ ও বৃহস্পতিবার দুই দিন ভার্চুয়াল পদ্ধতিতে বিচারকাজ পরিচালনার সিদ্ধান্ত জানান সুপ্রিম কোর্ট। ২০ এপ্রিল এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।