• ই-পেপার

সাভারে চাকরি মেলায় তরুণদের ভিড়

বিমানবাহিনী প্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
বিমানবাহিনী প্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের সঙ্গে ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল বুধবার বিমানবাহিনী সদর দপ্তরে তাঁরা এ সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তাঁরা দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং ভবিষ্যতে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা, দ্বিপক্ষীয় সামরিক সম্পর্ক ও কৌশলগত বন্ধনকে আরো জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।

 

 

 

সংক্ষিপ্ত

ঢাবি ৬০০ ধাপ এগিয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
ঢাবি ৬০০ ধাপ এগিয়েছে

টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ইমপ্যাক্ট র‌্যাংকিং ২০২৬-এ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। গত বছরের তুলনায় প্রায় ৬০০ ধাপ এগিয়ে এবার বিশ্ববিদ্যালয়টি ৪০১-৬০০ ব্যান্ডে স্থান পেয়েছে। গত বছর প্রতিষ্ঠানটির অবস্থান ছিল ১০০১-১৫০০ ব্যান্ডে। গতকাল বুধবার প্রকাশিত এই র‌্যাংকিংয়ে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, নীতিমালা ও সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে অবদান মূল্যায়ন করা হয়েছে। এ বছর বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের এক হাজার ৬৪৬টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়নের আওতায় আনা হয়। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, ‘শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার ফলে এই অগ্রগতি সম্ভব হয়েছে। শিক্ষা, গবেষণা এবং সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।’

 

 

ওসির নাম ব্যবহার করে টাকা দাবি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
ওসির নাম ব্যবহার করে টাকা দাবি

টাঙ্গাইলের মির্জাপুর থানার ওসি পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে টাকা দাবির অভিযোগ উঠেছে। প্রতারক মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনের নাম ও ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে ভুয়া অ্যাকাউন্ট খুলে টাকা দাবি করছেন। গত মঙ্গলবার সিঙ্গাপুরপ্রবাসী নুরুল ইসলাম খান নামের এক ব্যক্তির হোয়াটসঅ্যাপে ওসির নাম ও ছবি ব্যবহার করা একটি নম্বর থেকে ফোন আসে। ফোনকারী প্রতারক নিজেকে মির্জাপুর থানার ওসি পরিচয় দিয়ে নুরুল ইসলামের নামে অভিযোগ রয়েছে বলে জানান। বিষয়টি মিটিয়ে দেওয়ার বিনিময়ে টাকা দাবি করলে নুরুল ইসলামের সন্দেহ হয়। এর কয়েক দিন আগে মির্জাপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল কাশেম খানের কাছেও একই কৌশলে টাকা দাবি করা হয়।

ব্যারিস্টার বাদল

১৮ আইন কর্মকর্তার পদত্যাগ টোটালি পলিটিক্যাল স্টান্টবাজি

নিজস্ব প্রতিবেদক
১৮ আইন কর্মকর্তার পদত্যাগ টোটালি পলিটিক্যাল স্টান্টবাজি

অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের আইন কর্মকর্তার পদ থেকে হঠাৎ ১৮ জনের পদত্যাগকে ‘পলিটিক্যাল স্টান্টবাজি’ বলে মন্তব্য করেছেন বিএনপির আইন সম্পাদক, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী বদরুদ্দোজা বাদল।   

গতকাল বুধবার সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের ১৮ জন আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেন। তাঁরা সবাই জামায়তপন্থী হিসেবে পরিচিত। চব্বিশের অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার তাঁদের নিয়োগ দিয়েছিল। পদত্যাগকারীদের মধ্যে সাতজন ডেপুটি, ১১ জন সহকারী অ্যাটর্নি জেনারেল। জুলাই সনদ বাস্তবায়ন না করা, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ও সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিলের কারণ উল্লেখ করা হয়েছে সবার পদত্যাগপত্রে।

তবে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের এক কর্মকর্তা কালের কণ্ঠকে বলেছেন, ‘যাঁরা পদত্যাগ করেছেন, তাঁদের নিয়োগ এমনিতেই বাতিল করা হতো বা তাঁদের অপসারণ করা হতো। যে কারণে আগেভাগেই তাঁরা পদত্যাগ করেছেন।’ আর এ বিষয়টিকেই ‘পলিটিক্যাল স্টান্টবাজি’ বলছেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল।

সুপ্রিম কোর্টে রাষ্ট্র বা সরকারের পক্ষে মামলা পরিচালনার জন্য ১৯৭২ সালের বাংলাদেশ আইন কর্মকর্তা আদেশের অধীনে আইন কর্মকর্তা নিয়োগ দেয় সরকার। রাষ্ট্রপতির আদেশে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ এই নিয়োগের প্রজ্ঞাপন জারি করে।