রাজধানীর গুলশান-বাড্ডা লিংক রোডে ঢাকা ওয়াসার কাজের সময় তিতাস গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। গতকাল রবিবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি থেকে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, ঢাকা ওয়াসা কর্তৃক গুলশান-বাড্ডা লিংক রোডে তিতাস গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত করায় জান-মালের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য ভালভ বন্ধ করে লিকেজ মেরামত করা হচ্ছে। এ জন্য গুলশান, বনানী, বারিধারা ও আশপাশ এলাকায় সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। দ্রুত সময়ের মধ্যে মেরামত কাজ শেষ করে স্বাভাবিক সরবরাহ চালু করার চেষ্টা চলছে। সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস। এ বিষয়ে তিতাস গ্যাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা কালের কণ্ঠকে বলেন, মেরামত কাজ দ্রুত শেষ করার লক্ষ্যে তাঁরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন। তাঁদের আশা আজ (গতকাল) রাত ১০ থেকে ১১টার মধ্যেই পুরোপুরি মেরামত কাজ সম্পন্ন করে গ্যাস সরবরাহ দিতে পারবেন।