বাংলার প্রকৃতিতে জোনাকির ঝলমলে আলো একসময় ছিল নৈসর্গিক সৌন্দর্যের অনন্য প্রতীক। কিন্তু পরিবেশগত ভারসাম্যহীনতা, নির্বিচারে কীটনাশকের ব্যবহার, বনভূমি ও প্রাকৃতিক আবাসস্থল ধ্বংস এবং ক্রমবর্ধমান আলোকদূষণের ফলে এই প্রাণীটি আজ বিলুপ্তির মুখে। জোনাকির সংখ্যা হ্রাস পাওয়া শুধু একটি প্রজাতির সংকট নয়, এটি আমাদের পরিবেশ ও জীববৈচিত্র্যের অবনতিরও সুস্পষ্ট ইঙ্গিত। এই পরিবেশ বিপর্যয়ে আমরা শুধু জোনাকির সৌন্দর্য হারাচ্ছি না, আমরা নিজেরাই নিজেদের অস্তিত্ব বিপন্ন করে তুলছি।
এই পরিস্থিতি মোকাবেলায় প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ, পরিবেশবান্ধব কৃষিচর্চার প্রসার, অপ্রয়োজনীয় আলোকদূষণ নিয়ন্ত্রণ এবং নির্বিচারে কীটনাশকের ব্যবহার হ্রাস করা অপরিহার্য। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম ও সামাজিক সংগঠনের সমন্বিত উদ্যোগে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। সরকার, পরিবেশবিদ এবং সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই জোনাকির নিরাপদ আবাস নিশ্চিত করা সম্ভব।
প্রকৃতির এই অনন্য আলোকদূতকে রক্ষা করা শুধু পরিবেশ সংরক্ষণের দায়িত্ব নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের নৈতিক অঙ্গীকার।
মো. আব্দুল্লাহ্ আল্ মুহিত
ইংরেজি বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়




