পাঁচ বছরের এতিম শিশু রবি। জন্মের আগেই বাবাকে হারায় সে। এর পর আশ্রয় জোটে নোয়াখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সোনাপুর এলাকার হতদরিদ্র নানা আবদুল খালেকের বাড়িতে। মা লাইলী বেগম ও ছেলের দিন কাটে অর্ধাহারে-আনাহারে। দরিদ্র আবদুল খালেকেরও থাকার নিজের জায়গা নেই। অন্যের জায়গায় বসবাস করেন তাঁরা। রবির বাবা দিনমজুর ছিলেন। রবি মায়ের গর্ভে থাকা অবস্থায় রঙ মিস্ত্রির কাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান বাবা। ভাগ্যের নির্মম পরিহাস চার বছর বয়সে রবি এক সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে পঙ্গু হয়ে যায়। এখনো সে চিকিৎসাধীন আছে। এতিম নাতি ও মেয়ের ভরণপোষণসহ রবির ওষুধপত্রের জোগান দিতে কষ্ট হচ্ছে নানা আবদুল খালেকের। তাই তিনি নাতির চিকিৎসাসহ অসহায় পরিবারটির জন্য সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে সাহায্য কামনা করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা ০১৮৪৯৬৭৭৬৫৬ ও ০১৯৯৫৮০৫৬৫৬ (বিকাশ পার্সোনাল)