• ই-পেপার

হামে আরো ৪ শিশুর মৃত্যু, ভর্তি রোগী লাখ ছাড়াল

উক্তি

উক্তি

তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিলের দিন থেকেই ফ্যাসিবাদের পদধ্বনি পাওয়া গিয়েছিল।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী

ফাইনাল ম্যাচের আগে গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অস্থায়ী দোকানে আর্জেন্টিনার জার্সি বিক্রি

ফাইনাল ম্যাচের আগে গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অস্থায়ী দোকানে আর্জেন্টিনার জার্সি বিক্রি

ফাইনাল ম্যাচের আগে গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অস্থায়ী দোকানে আর্জেন্টিনার জার্সি বিক্রি হয়।          ছবি : মোহাম্মদ আসাদ

 

বগুড়ায় টানা বর্ষণে তলিয়ে যায় ৪১৭ হেক্টর কৃষিজমি

বগুড়ায় টানা বর্ষণে তলিয়ে যায় ৪১৭ হেক্টর কৃষিজমি

বগুড়ায় টানা বর্ষণে তলিয়ে যায় ৪১৭ হেক্টর কৃষিজমি। ক্ষতিগ্রস্ত হয়েছেন পাঁচ হাজার কৃষক। সবজিক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে বেড়েছে সবজির দাম। গতকাল সদরের গোপালবাড়ি এলাকায়।      ছবি : ঠাণ্ডা আজাদ

 

অষ্টম দিনে গড়াল মার্কিন হামলা

ইরানে একের পর এক বিস্ফোরণ

সংলাপে জোর দিয়েছেন কাতার ও ইরাকের নেতারা

কালের কণ্ঠ ডেস্ক
ইরানে একের পর এক বিস্ফোরণ

অষ্টম দিনের মতো ইরানে হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির এই হামলায় ইরানের একাধিক দ্বীপসহ বিভিন্ন অঞ্চলকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ফলে দেশটির বিভিন্ন স্থানে একের পর এক বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। মার্কিন হামলার জবাবে কয়েকটি আঞ্চলিক দেশে মার্কিন সামরিক বাহিনীর ব্যবহার করা সব স্থাপনা ও ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনীও।

ইরানের আধাসরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি প্রাদেশিক নিরাপত্তাবিষয়ক ডেপুটি গভর্নরের বরাতে জানিয়েছে, ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের শাদেগান শহরের কাছে একটি স্থানে মার্কিন যুদ্ধবিমান হামলা চালিয়েছে। এ ঘটনার পর জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তারা কাজ করছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কেশম দ্বীপের উপকূলবর্তী বিভিন্ন এলাকায় অন্তত ছয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

এর আগে ইরানের সংবাদমাধ্যম জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী বন্দর আব্বাস

এবং নিকটবর্তী কেশম দ্বীপে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সরকারি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, বন্দর আব্বাসের বিভিন্ন অংশে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বর্তমানে কর্তৃপক্ষ ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে। প্রাদেশিক কর্মকর্তাদের বরাতে তাসনিম জানিয়েছে, বন্দর আব্বাসে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে ক্ষেপণাস্ত্র হামলা বা মার্কিন যুদ্ধবিমানের আক্রমণের কোনো খবর তারা এখনো পায়নি। তাসনিম আরো জানিয়েছে, স্থানীয় সময় ভোর ৩টা ৩৮ মিনিটের দিকে কেশম দ্বীপের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সংবাদ সংস্থাটি জানিয়েছে, স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, দ্বীপের বেশ কয়েকটি স্থানে হামলা হয়েছে।

এদিকে ইরানের পারমাণবিক সংস্থা জানিয়েছে, যুক্তরাষ্ট্র দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি নির্মীয়মাণ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে। জর্দানে অবস্থিত মার্কিন দূতাবাস ‘একটি সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য হুমকির’ কারণে নাগরিকদের আকাবা শহরের বিমানবন্দর বা সমুদ্রবন্দরে না যাওয়ার জন্য ‘কঠোরভাবে পরামর্শ’ দিচ্ছে। জর্দানে একটি সামরিক স্থাপনায় ইরানি হামলায় দুই মার্কিন সেনা নিহত, একজন নিখোঁজ এবং অন্যরা আহত হওয়ার পর এই সতর্কতা জারি করা হয়েছে। ইরানের একজন শীর্ষ কমান্ডার যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে ‘যেকোনো আগ্রাসন বা বর্বরতার কঠোর ও বিধ্বংসী জবাব দেওয়া হবে।’

‘জাতীয় প্রতিরোধের’ জন্য ইরানের সংহতিই মূল চাবিকাঠি : ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ইরানের জনগণকে বলেছেন, ‘পবিত্র ঐক্যের ওপর জোর দেওয়া শুধু একটি নৈতিক বা সামাজিক সুপারিশ নয়, বরং শত্রুর বিরুদ্ধে সংগ্রামের ময়দানে বিজয়ের জন্য এটি একটি অপরিহার্য শর্ত।’ এক্সে তিনি লিখেছেন, ‘বিপ্লবের সর্বোচ্চ নেতার এই ধর্মীয় ও জাতীয় আদেশের প্রতি আনুগত্যকে আমাদের এই জাতীয় প্রতিরোধে এবং দেশ পরিচালনায় ঐতিহাসিক ভূমিকার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা উচিত।’

সংলাপে জোর দিয়েছেন কাতার ও ইরাকের নেতারা : কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি দোহায় ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির সঙ্গে সাক্ষাৎ করেছেন। একটি সরকারি বিবৃতি অনুসারে, বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধিসহ আঞ্চলিক ঘটনাবলি নিয়ে আলোচনা করেছেন। শেখ তামিম ও আল-জাইদি যুদ্ধে জড়িত সব পক্ষকে ‘সংলাপ ও কূটনীতি’ মেনে চলার এবং ‘সমঝোতা স্মারকের কাঠামোর মধ্যে যা কিছুতে সম্মত হয়েছে তা বাস্তবায়নের’ গুরুত্বের ওপর জোর দিয়েছেন, ‘যার মধ্যে হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বৃদ্ধি করাও অন্তর্ভুক্ত।’ ইরানে সৈন্য মোতায়েন করার মতো ‘রাজনৈতিক পুঁজি বা সদিচ্ছা’ ট্রাম্পের নেই : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত তীব্র হওয়া সত্ত্বেও ওয়াশিংটন স্থলপথে আক্রমণের ব্যাপারে আগ্রহী নয় বলে একজন বিশ্লেষক জানিয়েছেন। কাতারের জর্জটাউন ইউনিভার্সিটির পল মাসগ্রেভ বলেন, ‘আমি মনে করি, এর সম্ভাবনা কম, কারণ যুক্তরাষ্ট্র যে কতটা হতাহত বিমুখ তা তারা দেখিয়ে দিয়েছে এবং স্থল অভিযান শুরু করতে চায় না। স্থল অভিযান হবে প্রচণ্ড রক্তক্ষয়ী। বিশেষ বাহিনী নিয়ে অভিযান চালিয়ে দ্রুত বেরিয়ে আসার কথাও অনেকে বলেছেন। কিন্তু এটা ভেনেজুয়েলা নয়, এমন কোনো পরিস্থিতি নয়, যেখানে যুক্তরাষ্ট্র ইরানে তার অস্ত্র, সৈন্য ও সামরিক সরঞ্জাম পাঠাতে পারে।’

এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত : ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, তারা আহভাজ শহরের আকাশে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে। কর্তৃপক্ষের মতে, গত আট দিনে ইরানের ভূপাতিত করা এটি চতুর্থ মার্কিন এমকিউ-৯ ড্রোন। এগুলো ব্যয়বহুল ও অত্যাধুনিক ড্রোন, যা নজরদারি ও আক্রমণ উভয় কাজেই ব্যবহৃত হয়। ইরানিদের দাবি, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা ১৫০টিরও বেশি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে, যেগুলোর মধ্যে প্রায় ৩০টি ছিল এমকিউ-৯ মডেলের। সূূত্র : এএফপি, আনাদোলু, আল জাজিরা