• ই-পেপার

অষ্টম দিনে গড়াল মার্কিন হামলা

ইরানে একের পর এক বিস্ফোরণ

  • সংলাপে জোর দিয়েছেন কাতার ও ইরাকের নেতারা

উক্তি

উক্তি

তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিলের দিন থেকেই ফ্যাসিবাদের পদধ্বনি পাওয়া গিয়েছিল।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী

হামে আরো ৪ শিশুর মৃত্যু, ভর্তি রোগী লাখ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক
হামে আরো ৪ শিশুর মৃত্যু, ভর্তি রোগী লাখ ছাড়াল

দেশে হামের প্রকোপ এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে ৯৩৮ জন হাসপাতালে গেছে এবং ৮৮৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ সময় ১১৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

গতকাল রবিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টার তথ্য প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক লাখ ১৩৭ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশুর মধ্যে তিনজন ঢাকার বাসিন্দা। অন্য একজন অন্য বিভাগের।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৯৩ জন। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৮৮ জনে।

চার মাসের পরিসংখ্যান অনুযায়ী, হামের উপসর্গে সবচেয়ে বেশি ৩০২ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেটে ৯৮, রাজশাহীতে ৮৯, ময়মনসিংহে ৬৬, চট্টগ্রামে ৫৫, বরিশালে ৪৩, খুলনায় ৩১ এবং রংপুর বিভাগে ৯ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি ৪০ হাজার ২৭৩ জন ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে, যা মোট ভর্তি রোগীর ৪০.২১ শতাংশ। এরপর চট্টগ্রাম বিভাগে চিকিৎসা নিয়েছে ২০ হাজার ৮৭ জন, যা মোট রোগীর প্রায় ২০ শতাংশ।

এদিকে দেশে চলমান হাম পরিস্থিতি মোকাবেলায় নিয়মিত টিকাদান কর্মসূচি জোরদার, গবেষণাভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং জনস্বাস্থ্য খাতে সমন্বিত উদ্যোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন জনস্বাস্থ্য ও চিকিৎসাবিষয়ক বিশেষজ্ঞরা। তাঁদের মতে, টিকার প্রতি মানুষের আস্থা বৃদ্ধি, কার্যকর রোগ নজরদারি এবং দ্রুত রোগী শনাক্ত করে চিকিৎসার আওতায় আনতে পারলে হামের বিস্তার ও মৃত্যুঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

গতকাল ব্র্যাক ইউনিভার্সিটির অডিটরিয়ামে আয়োজিত ‘দ্য রিসার্জেন্স অব মিজেলস : রিসেন্ট আউটব্রেকস ইন বাংলাদেশ অ্যান্ড দ্য পাথ ফরোয়ার্ড’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব মত তুলে ধরেন। ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অব লাইফ সায়েন্সেসের মাইক্রোবায়োলজি বিভাগ এবং ব্র্যাক ইউনিভার্সিটি মাইক্রোবায়োলজি স্টুডেন্ট কাউন্সিল যৌথভাবে সেমিনারের আয়োজন করে।

সেমিনারে আইইডিসিআরের সাবেক পরিচালক অধ্যাপক ড. মাহমুদুর রহমান বলেন, হাম নিয়ন্ত্রণে উচ্চ টিকাদান কভারেজ নিশ্চিত করা, কার্যকর রোগ নজরদারি ব্যবস্থা গড়ে তোলা, দ্রুত প্রাদুর্ভাব শনাক্ত করা এবং কমিউনিটির সম্পৃক্ততা বাড়ানো জরুরি। একই সঙ্গে আক্রান্তের সংখ্যা বেশি এমন এলাকায় লক্ষ্যভিত্তিক টিকাদান কর্মসূচি পরিচালনার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

বারডেম হাসপাতালের শিশু বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক অধ্যাপক ড. আবিদ হোসেন মোল্লা বলেন, প্রতিটি সন্দেহভাজন রোগীকে দ্রুত শনাক্ত করে চিকিৎসার আওতায় আনতে পারলে হামজনিত জটিলতা কমানো এবং অনেক শিশুর জীবন রক্ষা করা সম্ভব।

আইসিডিডিআরবির ইনফেকশাস ডিজিজেস ডিভিশনের জ্যেষ্ঠ বিজ্ঞানী, জ্যেষ্ঠ পরিচালক এবং ভাইরোলজি ল্যাবরেটরি অ্যান্ড জিনোম সেন্টারের প্রধান ড. মোস্তাফিজুর রহমান বলেন, চলতি বছরের হাম পরিস্থিতি কেন নতুন করে তীব্র আকার ধারণ করেছে, তা গবেষণার মাধ্যমে খুঁজে বের করা প্রয়োজন। ভাইরাসের কোনো পরিবর্তন, টিকার কার্যকারিতা বা অন্য কোনো কারণ এর পেছনে ভূমিকা রাখছে কি না, সেটিও বৈজ্ঞানিকভাবে অনুসন্ধান করা দরকার। ব্র্যাক ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক আরশাদ মাহমুদ চৌধুরী বলেন, হাম প্রতিরোধে শুধু টিকার প্রাপ্যতা নিশ্চিত করলেই হবে না, তা কার্যকরভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়াও জরুরি। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং জনস্বাস্থ্য, মাইক্রোবায়োলজি ও বায়োটেকনোলজি খাতের মধ্যে সমন্বয় জোরদারের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

 

ফাইনাল ম্যাচের আগে গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অস্থায়ী দোকানে আর্জেন্টিনার জার্সি বিক্রি

ফাইনাল ম্যাচের আগে গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অস্থায়ী দোকানে আর্জেন্টিনার জার্সি বিক্রি

ফাইনাল ম্যাচের আগে গতকাল রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অস্থায়ী দোকানে আর্জেন্টিনার জার্সি বিক্রি হয়।          ছবি : মোহাম্মদ আসাদ

 

বগুড়ায় টানা বর্ষণে তলিয়ে যায় ৪১৭ হেক্টর কৃষিজমি

বগুড়ায় টানা বর্ষণে তলিয়ে যায় ৪১৭ হেক্টর কৃষিজমি

বগুড়ায় টানা বর্ষণে তলিয়ে যায় ৪১৭ হেক্টর কৃষিজমি। ক্ষতিগ্রস্ত হয়েছেন পাঁচ হাজার কৃষক। সবজিক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে বেড়েছে সবজির দাম। গতকাল সদরের গোপালবাড়ি এলাকায়।      ছবি : ঠাণ্ডা আজাদ