• ই-পেপার

পশ্চিম তীরে ইসরায়েলি হামলা, মসজিদে আগুন

  • গাজায় দুই হামাস কর্মকর্তা নিহত

জার্মানিতে ভিড়ে গাড়ি তুলে দেওয়া যুবক শনাক্ত

কালের কণ্ঠ ডেস্ক
জার্মানিতে ভিড়ে গাড়ি তুলে দেওয়া যুবক শনাক্ত

জার্মানির বার্লিনে সমকামীদের মিছিলে গাড়ি চাপা দেওয়া এক যুবককে শনাক্ত করেছে পুলিশ। তার নাম আব্দুল বি বলে জানিয়েছে তারা। পুলিশ বলেছে, আব্দুলকে এখন খোঁজা হচ্ছে। তার বিরুদ্ধে ওয়ান্টেড নোটিশ জারি করা হয়েছে। বার্লিনে বার্ষিক মিছিল করার জন্য সমকামীরা জড়ো হয়েছিলেন। সেখানেই ভ্যানগাড়ি তুলে দেওয়া হয়। এতে একজন নিহত ও অন্তত ১৬ জন আহত হয়েছেন। এ ছাড়া ঘটনাস্থলে ছুরি হামলার ঘটনাও ঘটেছে। আহতদের কয়েকজনের অবস্থা বেশ গুরুতর। এ ছাড়া অনেকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। পুলিশ বলেছে, আব্দুলকে তারা চেনেন। তিনি বার্লিনের ইসলামিক সার্কেলের সঙ্গে সংশ্লিষ্ট। পুলিশের মুখপাত্র ফ্লোরিয়ান নাথ এ ব্যাপারে সংবাদমাধ্যম এবিসি নিউজকে বলেছেন, সন্দেহভাজন পুলিশের কাছে পরিচিত। তিনি আমাদের কাছে বার্লিনের ইসলামিক সার্কেলের সঙ্গে যুক্ত হিসেবে পরিচিত। সূত্র : এবিসি নিউজ

 

নদীর তলদেশে চীনের রেল টানেল

কালের কণ্ঠ ডেস্ক
নদীর তলদেশে চীনের রেল টানেল

ইয়াংজি নদীর তলদেশে নির্মিতব্য চীনের প্রথম উচ্চগতির রেল টানেল ছাইইয়ানবা ইয়াংজি রিভার রেলওয়ে টানেলের খননকাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। ১১ হাজার ৯৪২ মিটার দীর্ঘ এই সুবিশাল টানেলটি শহুরে রাস্তাঘাট, এলিভেটেড সেতু, বিদ্যমান রেললাইন এবং নদীর প্রধান নেভিগেশন চ্যানেলের নিচ দিয়ে অতিক্রম করেছে। দক্ষিণ-পশ্চিম চীনের ছোংছিং পৌরসভা এবং পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের উপকূলীয় শহর সিয়ামেনকে সংযুক্তকারী হাই স্পিড রেললাইনের মূল নির্মাণকাজে এই অগ্রগতিকে একটি বড় মাইলফলক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ছেংতু-ছোংছিং, ছোংছিং-সিয়ামেন এবং চেংচৌ-ছোংছিং হাই স্পিড রেললাইনগুলোকে যুক্ত করার মাধ্যমে এই টানেলটি ছোংছিংয়ের মূল শহরে দুটি প্রধান ট্রাংক রুট ছোংছিং-সিয়ামেন করিডর এবং ইয়াংজি রিভার করিডরের মধ্যে সংযোগ ঘটাবে। সূত্র : গ্লোবাল টাইমস

 

হামলায় ক্ষতিগ্রস্ত একটি মসজিদ

হামলায় ক্ষতিগ্রস্ত একটি মসজিদ
দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত একটি মসজিদ ঘুরে দেখছেন এক ফিলিস্তিনি। গতকাল তোলা। ছবি : রয়টার্স

আট মাস পর পৃথিবীতে ফিরলেন মার্কিন-রুশ নভোচারীরা

কালের কণ্ঠ ডেস্ক
আট মাস পর পৃথিবীতে ফিরলেন মার্কিন-রুশ নভোচারীরা

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) দীর্ঘ আট মাস কাটিয়ে নিরাপদে পৃথিবীতে ফিরেছে তিন সদস্যের একটি মার্কিন-রুশ নভোচারী দল। গতকাল রবিবার সয়ুজ এমএস-২৮ মহাকাশযানে করে তাঁরা কাজাখস্তানের ঝেজগাজগান শহরের দক্ষিণ-পূর্বাঞ্চলের নির্ধারিত এলাকায় সফলভাবে অবতরণ করেন।

ফিরে আসা এই দলে রয়েছেন নাসা নভোচারী ক্রিস উইলিয়ামস এবং রুশ নভোচারী সের্গেই কুড-সভেরচভ ও সের্গেই মিকায়েভ। এটি উইলিয়ামস ও মিকায়েভের প্রথম এবং কুড-সভেরচভের দ্বিতীয় মহাকাশযাত্রা। অবতরণের পর তাঁদের হেলিকপ্টারে করে কারাগান্ডায় নেওয়া হয়। সেখান থেকে উইলিয়ামস টেক্সাসের হিউস্টনে এবং রুশ সদস্যরা মস্কোর স্টার সিটিতে নিজেদের প্রশিক্ষণ ঘাঁটিতে ফিরে যান।

শীতল যুদ্ধের সময়কার পুরনো প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র ও রাশিয়া বর্তমানে মহাকাশ স্টেশনসহ বিভিন্ন প্রকল্পে যৌথভাবে কাজ করে চলেছে। সূত্র : সিএনএন