• ই-পেপার

তুরস্ককে ‘শত্রুরাষ্ট্র’ ঘোষণা ইসরায়েলি এমপির

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

কালের কণ্ঠ ডেস্ক
যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

সামরিক ব্যয় বৃদ্ধি নিয়ে সরকারের সঙ্গে দীর্ঘদিনের মতবিরোধের জেরে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার জামা দেওয়া ওই পদত্যাগপত্রে তিনি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমালোচনা করে বলেছেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে সরকার ব্যর্থ হয়েছে। জন হিলি অভিযোগ করেন, ক্রমবর্ধমান বৈশ্বিক হুমকির মুখে যুক্তরাজ্যের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে যে পরিমাণ অর্থ প্রয়োজন, তা নিশ্চিত করার বিষয়ে সরকার ও অর্থ মন্ত্রণালয় যথাযথ পদক্ষেপ নেয়নি। সূত্র : রয়টার্স

আমি মুদ্রাস্ফীতি ভালোবাসি : ট্রাম্প

কালের কণ্ঠ ডেস্ক
আমি মুদ্রাস্ফীতি ভালোবাসি : ট্রাম্প

ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ৪ শতাংশ ছাড়ানোয় এক বিতর্কিত মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তিনি বলেন, আমি মুদ্রাস্ফীতি ভালোবাসি। ট্রাম্পের দাবি, যুদ্ধ শেষ হলেই তেলের দাম হু হু করে নেমে আসবে। আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে রিপাবলিকানরা উদ্বিগ্ন হলেও ট্রাম্প একে জাতীয় নিরাপত্তার ইস্যু হিসেবে দেখছেন। গত মাসে তিনি স্পষ্ট করে বলেছেন, তাঁর একমাত্র লক্ষ্য ইরানকে পরমাণু অস্ত্রমুক্ত করা, সাধারণ মানুষের আর্থিক অবস্থা তাঁর বিবেচ্য নয়। সূত্র : রয়টার্স

 

ঝড়ের তাণ্ডবের পর ধ্বংসস্তূপ পরিষ্কার

ঝড়ের তাণ্ডবের পর ধ্বংসস্তূপ পরিষ্কার
স্লোভেনিয়ার কমেন্দা গ্রামে ঝড়ের তাণ্ডবের পর ধ্বংসস্তূপ পরিষ্কার করছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল তোলা। ছবি : রয়টার্স

সৌদিতে প্রথমবারের মতো অমুসলিম রাষ্ট্রদূত নিয়োগ ভারতের

কালের কণ্ঠ ডেস্ক
সৌদিতে প্রথমবারের মতো অমুসলিম রাষ্ট্রদূত নিয়োগ ভারতের

সাত দশকেরও বেশি সময় ধরে সৌদি আরবে রাষ্ট্রদূত হিসেবে মুসলিম কূটনীতিক নিয়োগ দিয়ে এসেছে ভারত।

সেই প্রচলিত প্রথা ভেঙে এবার প্রথমবারের মতো অমুসলিম কূটনীতিক শ্রী বিপুলকে রিয়াদে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে নয়াদিল্লি। ভারতের কূটনৈতিক মহলে এই সিদ্ধান্তকে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

১৯৪৮ সালে ভারত-সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে রিয়াদে ভারতের রাষ্ট্রদূত এবং জেদ্দায় কনসাল জেনারেলের পদে সাধারণত মুসলিম কর্মকর্তাদেরই নিয়োগ দেওয়া হতো। এর পেছনে ধর্মীয় নয়, বরং বাস্তব কারণই ছিল প্রধান। প্রতিবছর বিপুলসংখ্যক ভারতীয় মুসলমান হজ পালনের জন্য সৌদি আরবে যান। হজ ব্যবস্থাপনা, হজযাত্রীদের নিরাপত্তা এবং জরুরি পরিস্থিতিতে সমন্বয়ের জন্য রাষ্ট্রদূতকে অনেক সময় মক্কা, মদিনা ও মিনার মতো পবিত্র এলাকায় যেতে হতো। ওই সব এলাকায় সাধারণত অমুসলিমদের প্রবেশের অনুমতি নেই। সূত্র : এনডিটিভি