• ই-পেপার

আমি মুদ্রাস্ফীতি ভালোবাসি : ট্রাম্প

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

কালের কণ্ঠ ডেস্ক
যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগ

সামরিক ব্যয় বৃদ্ধি নিয়ে সরকারের সঙ্গে দীর্ঘদিনের মতবিরোধের জেরে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার জামা দেওয়া ওই পদত্যাগপত্রে তিনি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমালোচনা করে বলেছেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে সরকার ব্যর্থ হয়েছে। জন হিলি অভিযোগ করেন, ক্রমবর্ধমান বৈশ্বিক হুমকির মুখে যুক্তরাজ্যের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে যে পরিমাণ অর্থ প্রয়োজন, তা নিশ্চিত করার বিষয়ে সরকার ও অর্থ মন্ত্রণালয় যথাযথ পদক্ষেপ নেয়নি। সূত্র : রয়টার্স

ঝড়ের তাণ্ডবের পর ধ্বংসস্তূপ পরিষ্কার

ঝড়ের তাণ্ডবের পর ধ্বংসস্তূপ পরিষ্কার
স্লোভেনিয়ার কমেন্দা গ্রামে ঝড়ের তাণ্ডবের পর ধ্বংসস্তূপ পরিষ্কার করছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল তোলা। ছবি : রয়টার্স

তুরস্ককে ‘শত্রুরাষ্ট্র’ ঘোষণা ইসরায়েলি এমপির

কালের কণ্ঠ ডেস্ক
তুরস্ককে ‘শত্রুরাষ্ট্র’ ঘোষণা ইসরায়েলি এমপির

ইসরায়েলি সংসদ সদস্য অ্যারিয়েল কেলনার তুরস্ককে একটি শত্রুরাষ্ট্র হিসেবে ঘোষণা করেছেন। দুই দেশের মধ্যে চলমান চরম রাজনৈতিক উত্তেজনার মধ্যে তিনি এই মন্তব্য করেন বলে গতকাল বৃহস্পতিবার মিডল ইস্ট আই এক প্রতিবেদনে জানিয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির সংসদ সদস্য কেলনার রেডিওতে দেওয়া এক সাক্ষাত্কারে বলেন, তুরস্ক সব দিক থেকেই ইসরায়েলের জন্য একটি শত্রুরাষ্ট্র। তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানকে স্বৈরাচারী নেতা আখ্যা দিয়ে বলেন, এরদোয়ান একটি ইসলামিক খেলাফত পুনঃপ্রতিষ্ঠা করতে চান। তিনি আরো দাবি করেন, এরদোয়ান মনেপ্রাণে ইসরায়েলকে ঘৃণা করেন। তিনি ইসরায়েল ও পশ্চিমা বিশ্বের জন্য একটি বড় হুমকি।

সম্প্রতি তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান মন্তব্য করেছিলেন যে, সিরিয়া ও লেবাননে ইসরায়েলের সামরিক হামলা এমন এক পর্যায়ে পৌঁছেছে যা তুরস্কের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি তৈরি করছে। এরদোয়ানের এই বক্তব্যের প্রতিক্রিয়ায়ই ইসরায়েলি এমপি কেলনার তুরস্ককে শত্রুরাষ্ট্র হিসেবে আখ্যা দেন।

এর আগে তুরস্কের প্রেসিডেন্টের ওই মন্তব্যের জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এরদোয়ানকে একজন ইহুদিবিদ্বেষী একনায়ক হিসেবে আখ্যা দিয়েছিলেন। সূত্র : মিডল ইস্ট আই

সৌদিতে প্রথমবারের মতো অমুসলিম রাষ্ট্রদূত নিয়োগ ভারতের

কালের কণ্ঠ ডেস্ক
সৌদিতে প্রথমবারের মতো অমুসলিম রাষ্ট্রদূত নিয়োগ ভারতের

সাত দশকেরও বেশি সময় ধরে সৌদি আরবে রাষ্ট্রদূত হিসেবে মুসলিম কূটনীতিক নিয়োগ দিয়ে এসেছে ভারত।

সেই প্রচলিত প্রথা ভেঙে এবার প্রথমবারের মতো অমুসলিম কূটনীতিক শ্রী বিপুলকে রিয়াদে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে নয়াদিল্লি। ভারতের কূটনৈতিক মহলে এই সিদ্ধান্তকে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

১৯৪৮ সালে ভারত-সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে রিয়াদে ভারতের রাষ্ট্রদূত এবং জেদ্দায় কনসাল জেনারেলের পদে সাধারণত মুসলিম কর্মকর্তাদেরই নিয়োগ দেওয়া হতো। এর পেছনে ধর্মীয় নয়, বরং বাস্তব কারণই ছিল প্রধান। প্রতিবছর বিপুলসংখ্যক ভারতীয় মুসলমান হজ পালনের জন্য সৌদি আরবে যান। হজ ব্যবস্থাপনা, হজযাত্রীদের নিরাপত্তা এবং জরুরি পরিস্থিতিতে সমন্বয়ের জন্য রাষ্ট্রদূতকে অনেক সময় মক্কা, মদিনা ও মিনার মতো পবিত্র এলাকায় যেতে হতো। ওই সব এলাকায় সাধারণত অমুসলিমদের প্রবেশের অনুমতি নেই। সূত্র : এনডিটিভি