যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার করবে না ইরান। একই সঙ্গে ওয়াশিংটনের কোনো ধরনের হুমকির ভাষাও সহ্য করবে না তেহরান।
কিরগিজস্তানে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদের বৈঠকের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের বার্তা সংস্থার বরাতের এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
রাশিয়া ও চীনের সঙ্গে আমাদের নিয়মিত ও ধারাবাহিক পরামর্শ চলছে বলে জানান আরাগচি। তিনি বলেন, ‘সুযোগ পেলেই আমরা দুই দেশের বন্ধুদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি।’
তিনি আরো বলেন, ‘শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার পথে প্রধান বাধা হচ্ছে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি।’
হরমুজ প্রণালি প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এতে ইরানের স্বার্থ সংরক্ষণ আমাদের মৌলিক নীতির অংশ এবং আমরা এ নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।’
তিনি জোর দিয়ে বলেন, ‘ইরানের জনগণের ন্যায্য দাবি ও বৈধ লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’




