• ই-পেপার

৬০০ মাইল রেঞ্জের মিসাইল পরীক্ষা চালাল ইরান, লক্ষ্য শত্রু জাহাজ

ভুয়া লাইসেন্সে ১৭ বছর বিমান চালানোর পর পাইলট গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
ভুয়া লাইসেন্সে ১৭ বছর বিমান চালানোর পর পাইলট গ্রেপ্তার
সংগৃহীত ছবি

কানাডার জাতীয় বিমান সংস্থা এয়ার কানাডার এক সাবেক পাইলটের বিরুদ্ধে প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই প্রায় ১৭ বছর যাত্রীবাহী বিমান পরিচালনার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতারণাসহ একাধিক অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে কানাডার পুলিশ। খবর এপিআনাদুলু এজেন্সি

কানাডীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, অভিযুক্ত পাইলট জিওফ্রি ওয়াল (৫৯) ২০০৯ থেকে ২০২৫ সাল পর্যন্ত এয়ার কানাডায় ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেন। তবে বড় বাণিজ্যিক যাত্রীবাহী বিমান পরিচালনার জন্য প্রয়োজনীয় এয়ারলাইন ট্রান্সপোর্ট পাইলট লাইসেন্স (এটিপিএল) তার ছিল না বলে অভিযোগ করেছে পুলিশ।

পিল রিজিওনাল পুলিশ জানিয়েছে, ওই সময়ের মধ্যে ওয়াল দেশি-বিদেশি রুটে ৯০০টির বেশি ফ্লাইট পরিচালনা করেন। তদন্তকারীদের দাবি, তিনি ভুয়া লাইসেন্স–সংক্রান্ত নথি ব্যবহার করে নিজেকে যোগ্য পাইলট হিসেবে উপস্থাপন করেছিলেন এবং নিয়োগকর্তা ও নিয়ন্ত্রক সংস্থাকে বিভ্রান্ত করেছিলেন।

পুলিশের ডেপুটি প্রধান নিক মিলিনোভিচ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বহু বছর ধরে তিনি নিজের যোগ্যতা সম্পর্কে ভুল তথ্য দিয়ে এসেছেন। বিষয়টি এমন একজন চিকিৎসকের মতো, যিনি সাধারণ চিকিৎসার অনুমতি নিয়ে মস্তিষ্কের অস্ত্রোপচার করছেন।’

এয়ার কানাডা এক বিবৃতিতে জানিয়েছে, বিষয়টি ধরা পড়ার পর সংশ্লিষ্ট পাইলটকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় এবং ঘটনাটি স্বেচ্ছায় কানাডার পরিবহন নিয়ন্ত্রক সংস্থা ট্রান্সপোর্ট কানাডাকে জানানো হয়। বর্তমানে তিনি আর এয়ার কানাডার কর্মী নন।

পুলিশের জানায়, নিয়মিত নথি যাচাইয়ের সময় অসঙ্গতি ধরা পড়লে চলতি বছরের জানুয়ারিতে তদন্ত শুরু হয়। পরে গত ১ জুন তাকে গ্রেপ্তার করা হয়।

তদন্তে আরও অভিযোগ করা হয়েছে, জালিয়াতির বিষয়টি আড়াল করতে ওয়াল পাইলট-সংক্রান্ত নথি চুরির একটি মিথ্যা অভিযোগও দায়ের করেছিলেন।

তবে এয়ার কানাডার দাবি, এ ঘটনায় উড়োজাহাজ পরিচালনার নিরাপত্তা বিঘ্নিত হয়নি। সংস্থাটি বলেছে, তাদের সব পাইলটকে প্রতি ছয় মাস অন্তর দক্ষতা মূল্যায়ন এবং প্রতি বছর অনুমোদিত পরীক্ষকের মাধ্যমে ফ্লাইট পরীক্ষা দিতে হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালনের সময় ওয়াল প্রায় ২ দশমিক ৯ মিলিয়ন কানাডীয় ডলার আয় করেছেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে প্রতারণা, জাল নথি ব্যবহার, জাল নথি সংরক্ষণ এবং মিথ্যা তথ্য দেওয়াসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। মামলাটি বর্তমানে বিচারাধীন।

যুদ্ধের নির্মম মূল্য দিচ্ছে সাধারণ মানুষ : জাতিসংঘ মহাসচিব

অনলাইন ডেস্ক
যুদ্ধের নির্মম মূল্য দিচ্ছে সাধারণ মানুষ : জাতিসংঘ মহাসচিব
রয়টার্স ছবি

মধ্যপ্রাচ্য ক্রমেই গভীর সংকটের দিকে এগিয়ে যাচ্ছে এবং এর প্রভাব অঞ্চলটির গণ্ডি ছাড়িয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। 

নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন বলে জানায় বার্তা সংস্থা আলজাজিরা

জাতিসংঘ মহাসচিব বলেন, ‘মধ্যপ্রাচ্যের জনগণ এই যুদ্ধের নির্মম মূল্য দিচ্ছে এবং এর প্রভাব এখন বৃহত্তর বিশ্বেও ছড়িয়ে পড়ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দুর্বল দেশ ও সম্প্রদায়গুলো।’

সাম্প্রতিক উত্তেজনা পূর্ণমাত্রার সংঘাত পুনরায় শুরু হওয়ার ঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি গভীরভাবে উদ্বিগ্ন যে এই পরিস্থিতি আবারও পূর্ণমাত্রার সংঘাতের দিকে নিয়ে যেতে পারে।’

গুতেরেস বলেন, চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্যে নতুন করে হামলা এবং নিরাপত্তা পরিস্থিতির আরো অবনতি ঘটেছে, যা অত্যন্ত উদ্বেগজনক।

তার মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত শুধু সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকছে না; এর প্রভাব সীমান্ত ও মহাদেশ পেরিয়ে বৈশ্বিক রাজনৈতিক উত্তেজনা, বাস্তুচ্যুতি এবং নিরাপত্তাহীনতা বৃদ্ধি করছে।

তিনি আরো বলেন, যুদ্ধ ও সংঘাতের প্রভাব আন্তর্জাতিক বাজার, বাণিজ্যপথ, খাদ্য সরবরাহ ব্যবস্থা এবং জ্বালানি মূল্যের ওপরও পড়ছে। ফলে বিশ্বের বহু দেশ, বিশেষ করে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী এর নেতিবাচক প্রভাব বহন করছে।

এদিকে মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা যদি আরো বৃদ্ধি পায়, তাহলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য এবং খাদ্য নিরাপত্তার ওপর গুরুতর প্রভাব পড়তে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এ অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি শান্ত করতে কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়ে আসছে।

ইরান সফরে কাতারের প্রতিনিধিদল

অনলাইন ডেস্ক
ইরান সফরে কাতারের প্রতিনিধিদল
সংগৃহীত ছবি

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনা নিরসন এবং আঞ্চলিক সংকট নিয়ে আলোচনার লক্ষ্যে তেহরানে পৌঁছেছে কাতারের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

ইরানের স্থানীয় সংবাদ সংস্থা ইসনা বরাত দিয়ে আলজাজিরা বলছে, কাতারের এই প্রতিনিধিদলটি দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করবেন।

বিশেষ করে তিন মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধ অবসানের লক্ষ্যে যে কূটনৈতিক প্রক্রিয়া চলমান রয়েছে, তা এই সফরের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হবে।

উল্লেখ্য, কাতার দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে বিভিন্ন পক্ষের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

ওয়ার্ক পারমিট নিয়ে সুখবর দিল আরব আমিরাত

অনলাইন ডেস্ক
ওয়ার্ক পারমিট নিয়ে সুখবর দিল আরব আমিরাত
সংগৃহীত ছবি

সংযুক্ত আরব আমিরাতে কর্মসংস্থানের সুযোগ আরও সহজ, দ্রুত ও আধুনিক করতে ওয়ার্ক পারমিট ব্যবস্থায় ব্যাপক সংস্কার এনেছে দেশটির মানবসম্পদ ও আমিরাতীকরণ মন্ত্রণালয়। খবর গালফ নিউজ

নতুন এই উদ্যোগের ফলে আবেদন প্রক্রিয়া সহজ হয়েছে, কমেছে প্রশাসনিক জটিলতা এবং বেড়েছে ডিজিটাল সেবার পরিধি। মন্ত্রণালয়ের মতে, এতে নিয়োগকর্তা ও কর্মী উভয়েই কম সময় ও খরচে প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন।

সম্প্রতি জারি করা এক পরিপত্রে জানানো হয়েছে, সংস্কার কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করতে আগামী ৩০ জুলাই পর্যন্ত অনলাইন জনপরামর্শ কার্যক্রম চালু থাকবে। এই উদ্যোগের মাধ্যমে নাগরিক, নিয়োগকর্তা ও সেবাগ্রহীতারা বিদ্যমান ওয়ার্ক পারমিট ব্যবস্থা নিয়ে মতামত ও সুপারিশ জানাতে পারবেন। বিশেষভাবে পারমিট অনুমোদন প্রক্রিয়া সহজ করা এবং অপ্রয়োজনীয় শর্তাবলি কমানোর বিষয়ে মতামত আহ্বান করা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ‘জিরো গভর্নমেন্ট ব্যুরোক্রেসি প্রোগ্রাম’-এর আওতায় এ সংস্কার বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে অনেক ক্ষেত্রে সহায়ক নথি জমা দেওয়ার বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। কিছু ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্যের পরিমাণ ৭৫ থেকে ৯৭ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। একই সঙ্গে আবেদন নিষ্পত্তির সময়ও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, ফলে সেবাগ্রহীতারা দ্রুত ফলাফল পাচ্ছেন।

বর্তমানে আমিরাতের শ্রম আইনের নির্বাহী বিধিমালা অনুযায়ী ১৩ ধরনের ওয়ার্ক পারমিট চালু রয়েছে। এর মধ্যে রয়েছে বিদেশ থেকে কর্মী নিয়োগের অনুমতি, চাকরি পরিবর্তনের জন্য ট্রান্সফার পারমিট, পরিবারের স্পন্সরশিপে থাকা ব্যক্তিদের জন্য ওয়ার্ক পারমিট, অস্থায়ী ও এককালীন মিশনভিত্তিক কাজের পারমিট, পার্ট-টাইম কর্মসংস্থানের অনুমতি এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য বিশেষ ওয়ার্ক পারমিট।
 
এছাড়া শিক্ষার্থী প্রশিক্ষণ ও কর্মসংস্থান পারমিট, আমিরাত ও জিসিসিভুক্ত দেশের নাগরিকদের জন্য বিশেষ পারমিট, গোল্ডেন ভিসাধারীদের ওয়ার্ক পারমিট, ন্যাশনাল ট্রেইনি পারমিট, ফ্রিল্যান্স পারমিট এবং গৃহকর্মীদের জন্য পৃথক ওয়ার্ক পারমিটও এই ব্যবস্থার অন্তর্ভুক্ত।

৬০০ মাইল রেঞ্জের মিসাইল পরীক্ষা চালাল ইরান, লক্ষ্য শত্রু জাহাজ | কালের কণ্ঠ