• ই-পেপার

বাস থামিয়ে পাকিস্তানে ২৩ যাত্রীকে গুলি করে হত্যা

আজও সংসদ অভিমুখে সিজেপির পদযাত্রা অব্যাহত থাকবে: দিপকে

অনলাইন ডেস্ক
আজও সংসদ অভিমুখে সিজেপির পদযাত্রা অব্যাহত থাকবে: দিপকে
সংগৃহীত ছবি

টানা দ্বিতীয় দিনের মতো মঙ্গলবারও সংসদ ভবনের দিকে পদযাত্রা করবে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সোমবার গভীর রাতে এ ঘোষণা দেন দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। তিনি বলেন, আন্দোলন চলবে এবং বিক্ষোভকারীরা যন্তর মন্তরের অবস্থান কর্মসূচি থেকে সরে যাবেন না।

সোমবার দিনভর দিল্লির যন্তর মন্তর ও আশপাশের এলাকায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর ইন্ডিয়া টুডে ডিজিটাল-এর সঙ্গে কথা বলেন অভিজিৎ দিপকে। মঙ্গলবারও সংসদ অভিমুখে পদযাত্রা হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,'আমরা আবার পদযাত্রা করব। আমরা এই বিক্ষোভস্থল ছেড়ে যাচ্ছি না।' সোমবার সকালে দিল্লি পুলিশ যন্তর মন্তরে বিক্ষোভকারীদের আগের মঞ্চ সরিয়ে দেয়। পরে সিজেপির কর্মী-সমর্থকেরা আবার সেখানে জড়ো হন। তারা নতুন করে একটি তাঁবু এবং অস্থায়ী মঞ্চ তৈরি করে আন্দোলন শুরু করেন। গত ৬ জুন থেকে সিজেপির নেতাকর্মীরা যন্তর মন্তরে অবস্থান করছেন। তাদের প্রধান দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। এর আগে একই দাবিতে শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনম ওয়াংচুক অনির্দিষ্টকালের অনশন শুরু করেছিলেন। পরে তাকে আটক করে সফদরজং হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সোমবার বৃষ্টির মধ্যেও আন্দোলন চালিয়ে যান বিক্ষোভকারীরা। বৃষ্টিতে ভিজে অভিজিৎ দিপকে অন্য নেতাদের সঙ্গে মানবশৃঙ্খলের সামনে দাঁড়িয়ে স্লোগান দেন। বিক্ষোভস্থলে থাকা সিজেপির নেতারা জানান, ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে। তারা বলেন, পরবর্তী কর্মসূচি নিয়ে দলের মধ্যে আলোচনা চলছে। খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

সিজেপি এবং সোনম ওয়াংচুক সংসদ ভবনের দিকে 'সংসদ চলো' কর্মসূচির ডাক দিয়েছিলেন। সোমবার ছিল সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন। এ কর্মসূচিতে হাজারো মানুষ অংশ নেন। তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সংসদের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। পুলিশের দাবি, বিক্ষোভকারীদের একটি অংশ পাথর ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে এবং লাঠিচার্জ চালায়। সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের লাঠিচার্জে আহত বিক্ষোভকারীদের ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে দিল্লি পুলিশের দাবি, সংঘর্ষে তাদের ১১৮ জনের বেশি সদস্য আহত হয়েছেন। দিনভর সংঘর্ষ ও বৃষ্টির পরও সোমবার রাত পর্যন্ত যন্তর মন্তরের পরিবেশ ছিল উত্তেজনাপূর্ণ। সেখানে অন্তত এক হাজার বিক্ষোভকারী এবং কয়েক শ পুলিশ সদস্য অবস্থান করছিলেন। মঙ্গলবার আবার পদযাত্রার চেষ্টা হলে পুলিশ কী ব্যবস্থা নেবে—এমন প্রশ্নের জবাবে দিল্লি পুলিশের এক উপপরিদর্শক (এসআই) বলেন, আগের মতোই কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে। প্রয়োজন হলে আবারও ব্যারিকেড বসানো হবে।

এদিকে ইন্ডিয়া টুডে টিভি জানিয়েছে, সোমবারের সংঘর্ষের ঘটনায় দিল্লি পুলিশ একাধিক প্রথম তথ্য প্রতিবেদন (এফআইআর) নথিভুক্ত করা শুরু করেছে। ঘটনার সিসিটিভি ফুটেজ এবং মোবাইল ফোনে ধারণ করা ভিডিও পরীক্ষা করা হচ্ছে। সহিংসতা পূর্বপরিকল্পিত ছিল কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে। সোমবার সংসদ ভবনের কাছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নিরাপত্তা বাহিনী লাঠি, ব্যাটন ও কাঁদানে গ্যাস ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকার কিছু অংশে ইন্টারনেট সেবাও সাময়িকভাবে বন্ধ রাখা হয়। সোমবার গভীর রাতেও যন্তর মন্তর ও আশপাশের এলাকায় ইন্টারনেট সংযোগ ব্যাহত ছিল বলে ইন্ডিয়া টুডে ডিজিটাল জানিয়েছে। সংঘর্ষের মধ্যেই সরকার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার উদ্যোগ নেয়। ইন্ডিয়া টুডে টিভি সূত্রের বরাতে জানায়, সোমবার সিজেপির প্রতিনিধিরা দুই দফায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেন। প্রথম বৈঠক হয় সকাল প্রায় ১১টা ৫০ মিনিটে। তখন জেপি নাড্ডা আন্দোলনকারীদের লিখিতভাবে দাবি জমা দিতে বলেন। পরে বিকেল ৪টার দিকে তারা আবার তার সঙ্গে দেখা করেন এবং তিন দফা দাবি সম্বলিত একটি লিখিত স্মারকলিপি তার হাতে তুলে দেন।

বহু বছর পর দিল্লিতে এত বড় মাত্রার সড়ক সংঘর্ষের ঘটনা ঘটল। এর মধ্যেই অভিজিৎ দিপকে মঙ্গলবার আবার সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি যন্তর মন্তরে অবস্থান কর্মসূচিও চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। ফলে মঙ্গলবার পরিস্থিতি কোন দিকে যায়, সেদিকে নজর রয়েছে প্রশাসন ও রাজনৈতিক মহলের।


 

কানাডিয়ান পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের

অনলাইন ডেস্ক
কানাডিয়ান পণ্যে ৫০% শুল্ক ঘোষণা ট্রাম্পের
ছবি : রয়টার্স

কানাডা থেকে আমদানি করা বিভিন্ন পণ্যের ওপর অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক (ট্যাক্স) আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের দাবি কানাডা মার্কিন গাড়ি, দুগ্ধজাত পণ্য ও অ্যালকোহলজাত পানীয়ের ওপর বৈষম্যমূলক আচরণ করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর করা এই সিদ্ধান্তটি আদেশ জারির ৩০ দিন পর থেকে কার্যকর হবে

১৯৩০ সালের মার্কিন শুল্ক আইনের ৩৩৮ ধারা অনুযায়ী কানাডার ওয়াইন, হকি স্টিপ, সিমেন্টসহ বিভিন্ন আমদানিকৃত পণ্যের ওপর এই ৫০% ট্যাক্স প্রযোজ্য হবে। এটি ‘মার্কিন-মেক্সিকো-কানাডা’ চুক্তির অধীনে উৎপাদিত হোক বা না হোক—সব ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে মার্কিন জ্বালানি, পটাশ, মাছ ও গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের মতো কিছু নির্দিষ্ট পণ্যের ওপর এই শুল্ক প্রযোজ্য হবে না।

হোয়াইট হাউসের তথ্যমতে, কানাডা মার্কিন পণ্যের ওপর বিভিন্ন শুল্ক ও কোটা আরোপ করে মার্কিন বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করছিল। এতে কানাডায় মার্কিন গাড়ি রপ্তানি ২২% এবং অ্যালকোহল রপ্তানি প্রায় ৮১% হ্রাস পেয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, বাণিজ্য বৈষম্য দূর করে আমেরিকান ব্যবসাকে আরো শক্তিশালী করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। ট্রাম্পের মার্কিন শুল্কনীতির বিরুদ্ধে এ পর্যন্ত বিশ্বজুড়ে দুইটি দেশই মূলত পাল্টা ব্যবস্থা নিয়েছে—চীন ও কানাডা।

সাম্প্রতিক সময়ে দাবানলের ধোঁয়া দুই দেশের সীমান্তে ছড়িয়ে পড়া নিয়ে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আলোচনা হয়। ওটাওয়াকে এ বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে বা অর্থনৈতিক শাস্তির মুখোমুখি হওয়ার হুঁশিয়ারি দেওয়ার পরপরই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কানাডার ওপর এই নতুন শুল্ক আরোপের ঘোষণা এলো।

অপারেশন সিঁদুর

পরাজয় ঢাকতে মিথ্যা গল্প বানিয়েছে পাক সেনা—দাবি ইমরান খানের বোনের

অনলাইন ডেস্ক
পরাজয় ঢাকতে মিথ্যা গল্প বানিয়েছে পাক সেনা—দাবি ইমরান খানের বোনের
সংগৃহীত ছবি

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন নরিন নিয়াজি দাবি করেছেন, ভারতের ‘অপারেশন সিঁদুর’-এ পাকিস্তান বড় ধরনের ক্ষতির মুখে পড়লেও দেশটির সেনাবাহিনী জনগণের সামনে নিজেদের জয়ী হিসেবে তুলে ধরতে ‘বানানো গল্প’ প্রচার করেছে। তার এই মন্তব্যকে ঘিরে পাকিস্তানে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে।

সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে- নরিন নিয়াজি দাবি করেছেন চার দিনব্যাপী ভারত-পাকিস্তান সংঘাত বাস্তবে তেমন ছিল না, যেমনটি পাকিস্তানের সেনাপ্রধান জনগণের সামনে তুলে ধরেছেন। তার ভাষ্য, ‘অপারেশন সিঁদুর’ ছিল ভারতের একটি সফল সামরিক অভিযান এবং পাকিস্তানের সেনাবাহিনী নিজেদের ব্যর্থতা ও ক্ষয়ক্ষতি আড়াল করার চেষ্টা করেছে।

তার এই বক্তব্য প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ) তাকে তলব করে। সংস্থাটির পাঠানো নোটিশে অভিযোগ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রীয় ও সামরিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ‘মিথ্যা ও আপত্তিকর’ তথ্য প্রচার করে তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করেছেন।

প্রসঙ্গত, ২০২৫ সালের ২২ এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ২৬ জন নিরস্ত্র মানুষ নিহত হন। ভারত এই হামলার জন্য লস্কর-ই-তৈয়বার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)-কে দায়ী করে।

এর জবাবে ৭ মে ভোরে ভারত ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করে। ভারতের দাবি, ওই অভিযানে পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো হয়। এরপর দুই দেশের মধ্যে কয়েক দিনের সামরিক সংঘাত শুরু হয়। ভারত দাবি করে, পাকিস্তানের হামলা প্রতিহত করার পাশাপাশি পাল্টা অভিযানে দেশটির একাধিক সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত করা হয়েছে। অন্যদিকে পাকিস্তানও ভারতের এসব দাবির অনেকগুলো অস্বীকার করে এবং নিজেদের সফলতার দাবি জানায়। পরে উভয় পক্ষ সংঘর্ষবিরতিতে সম্মত হয়।

এদিকে, ২০২৩ সাল থেকে কারাবন্দি রয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ১৯০ মিলিয়ন পাউন্ড দুর্নীতি মামলায় তাকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় তার স্ত্রী বুশরা বিবিকেও সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ২০২৩ সালের সহিংস বিক্ষোভের ঘটনায় তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলার বিচারও চলমান রয়েছে।

সংস্কারে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী নতুন এয়ারফোর্স ওয়ান

অনলাইন ডেস্ক
সংস্কারে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্টকে বহনকারী নতুন এয়ারফোর্স ওয়ান
সংগৃহীত ছবি

মাত্র ১৯ দিনের মাথায় সংস্কারকাজে পাঠানো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বহনকারী এয়ারফোর্স ওয়ান বহরের নতুন বিমানটি। রবিবার প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এ কথা জানিয়েছেন। এর মাধ্যমে ভিন্ন উপায়ে নতুন বিমানটির নিরাপত্তা ঘাটতি নিয়ে প্রকাশিত সংবাদের সত্যতাই স্বীকার করে নেওয়া হলো।

এর আগে গত ১ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বহনকারী এয়ারফোর্স ওয়ান বহরে যুক্ত হয় কাতারের দেওয়া উপহার বোয়িং ৭৪৭-৮ বিমানটি। গতবছর কাতার রাজপরিবার ৪০০ মিলিয়ন ডলার মূল্যের বিমানটি উপহার দিয়েছিল। আরো ৪০০ মিলিয়ন ডলার ব্যয়ে ১০ মাস সংস্কারকাজের পর গত ১৯ জুন এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। মেরিল্যান্ডের জয়েন্ট বেজ অ্যান্ড্রুজে বিমানটি উদ্বোধন করতে গিয়ে উচ্ছ্বসিত ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন ‘সবকিছুর ডিজাইন দারুণ করা হয়েছে। আমি বলব, এটি আমার রুচিমতো হয়েছে। বিমানটিকে এমন এক বিলাসবহুল উড়ন্ত হোয়াইট হাউসে রূপান্তরিত করা হয়েছে, যা আগে কেউ কখনো দেখেনি।’

গত ১ জুলাই ডোনাল্ড ট্রাম্প প্রথম নতুন এয়ারফোর্স ওয়ানে চড়ে নর্থ ডাকোটায় একটি জাদুঘর উদ্বোধন করতে যান। কিন্তু ১৯ দিনের মাথায় ট্রাম্পের উচ্ছ্বাস মিইয়ে গেল। বহরে যুক্ত হওয়ার ৮ দিনের মাথায় এয়ারফোর্স ওয়ানের বিমানটির নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা-বিতর্ক সৃষ্টি হয়। গত ৮ জুলাই ন্যাটো সম্মেলন শেষে তুরস্কের আঙ্কারা থেকে ফেরার পথে হুট করে নতুন বিমানটি ফেলে এয়ারফোর্স ওয়ানের পুরনো বিমানে চড়ে বসেন ট্রাম্প। ইরান ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার ষড়যন্ত্র করছে, এমন আলোচনার মধ্যে ট্রাম্পের হঠাৎ বিমান বদল নতুন মাত্রা যুক্ত করে। পরদিন ৯ জুলাই নিউইয়র্ক টাইমস এক অনুসন্ধানী প্রতিবেদনে জানায়, নতুন বিমানটিতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাসহ বেশ কিছু জরুরি নিরাপত্তা প্রযুক্তির ঘাটতি রয়েছে। ১০ জুলাই সিএনএন জানায়, তড়িঘড়ি সংস্কারের কারণে নতুন বিমানটিতে অনেক স্ট্যান্ডার্ড ফিচার বাদ পড়েছে।

তবে নিরাপত্তা ত্রুটির কারণে বিমান বদল হয়েছে, এমন দাবিকে পাত্তাই দেননি ডোনাল্ড ট্রাম্প। বরং বিমানের নিরাপত্তা ঘাটতি সংক্রান্ত সংবাদ পরিবেশন নিয়ে ট্রাম্প ব্যক্তিগতভাবে ক্ষোভ প্রকাশ করেন। এই তথ্য কারা সাংবাদিকদের কাছে ফাঁস করেছে তা তদন্তে হোয়াইট হাউস বেশ জোরালো পদক্ষেপ নিয়েছে। চিফ অব স্টাফ সুজি ওয়াইলস এবং এফবিআই পরিচালক কাশ প্যাটেল ব্যক্তিগতভাবে এই তদন্তের সঙ্গে যুক্ত আছেন। হোয়াইট হাউজে কর্মকর্তাদের তাদের ব্যক্তিগত ফোন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সমন পাঠানো হয়, নিউইয়র্ক টাইমসের ৪ সাংবাদিককেও।

এসব আলোচনা-বিতর্কের মধ্যেই বিমানটি সংস্কারকাজে পাঠানোর কথা জানালেন ট্রাম্প। রবিবার নিউজার্সিতে ফিফা বিশ্বকাপ ফাইনাল দেখে ফিরে আসার পর, বিমান থেকে নামার সময় ট্রাম্পকে নতুন বিমানটির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে প্রশ্ন করা হয়। জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘এটির অনেক সক্ষমতা রয়েছে, তবে আমি যতটুকু জানি, আগামী এক মাসের মধ্যে তারা এটিকে সর্বোচ্চ আধুনিকায়নের জন্য পাঠাবে।’ তিনি বলেন, ‘তারা এটি পাঠাতে যাচ্ছে এবং এটিকে সর্বোচ্চ আধুনিকীকরণ করা হবে। এতে প্রায় ১ মাস সময় লাগবে।’

উল্লেখ্য, বোয়িং কম্পানি এয়ারফোর্স ওয়ান বহরের জন্য দুটি বিমান তৈরি করছে। ২০২৮ সালের মাঝামাঝি সময়ে বিমান দুটি মার্কিন বিমানবাহিনীর কাছে হস্তান্তর করা হবে বলে আশা করা হচ্ছে। তবে হস্তান্তরের পর বিমান দুটি প্রেসিডেন্টের ব্যবহার উপযোগী করতে ২০২৯ সাল বা তারও বেশি সময় লেগে যেতে পারে। কিন্তু তর সইছিল না ডোনাল্ড ট্রাম্পের। পুরনো বিমানে অসন্তুষ্ট ট্রাম্পের রুচির সঙ্গে তাল মিলিয়ে তার পরামর্শেই সংস্কার করা হয় কাতারের রাজপরিবারের দেওয়া রাজকীয় বিমানটি। তবে তাড়াহুড়ো করতে গিয়েই সৃষ্টি হয়েছে সমস্যার। যে কারণে ১৯ দিনের মাথায় আবার সংস্কারে পাঠাতে হচ্ছে বিমানটিকে।

বাস থামিয়ে পাকিস্তানে ২৩ যাত্রীকে গুলি করে হত্যা | কালের কণ্ঠ