• ই-পেপার

আদিবাসী তরুণীকে অর্ধনগ্ন করে পুরো গ্রাম ঘোরালো গ্রামবাসীরা!

বঙ্গোপসাগরে নিখোঁজ মাছ ধরা ট্রলার থেকে ৯ জেলের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
বঙ্গোপসাগরে নিখোঁজ মাছ ধরা ট্রলার থেকে ৯ জেলের মরদেহ উদ্ধার
ছবি : আইস্টক

ভারতের পশ্চিমবঙ্গ উপকূল থেকে বঙ্গোপসাগরের নিখোঁজ মাছ ধরা ট্রলার থেকে ৯ জেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এতে এখনো নিখোঁজ রয়েছেন ৬ জেলে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার বকখালি ও সুন্দরবন উপকূলবর্তী এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।

সোমবার (১৩ জুলাই) এতথ্য জানায় সুন্দরবন থানা পুলিশের এক কর্মকর্তা। খবর দ্য ওয়াল
 
গত ৪ জুলাই পূর্ব মেদিনীপুরের দিঘার শঙ্করপুর মৎস্যবন্দর ১৫ জেলেসহ ট্রলারটি মাছ ধরতে সমুদ্রে পাড়ি দিয়েছিলো। প্রতিকূল আবহাওয়ার কবলে পড়ে বঙ্গোপসাগরে নিখোঁজ হয়ে যায় ট্রলারটি।  টানা আট দিন অনুসন্ধানের পর রবিবার দক্ষিণ ২৪ পরগনার বকখালি উপকূল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে বাঘেরচরের কাছে ট্রলারটির অবস্থান চিহ্নিত করা হয়।

পুলিশ জানিয়েছে, বন অধিদপ্তর এবং ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর যৌথ অভিযানে ট্রলারটি উদ্ধার করে সীতারামপুরে নিয়ে আসা হয়। রাতভর তল্লাশির পর ট্রলারের ভিতর থেকে ৯ জন জেলের দেহ উদ্ধার করা হয়। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার খবর পেয়ে শঙ্করপুর থেকে ট্রলারের মালিকপক্ষ কাকদ্বীপে পৌঁছেছেন। মৎস্যজীবী সংগঠনের উদ্যোগে একাধিক ট্রলার উদ্ধারকাজে অংশ নেয় এবং দুর্ঘটনাগ্রস্ত ট্রলারটিকে উপকূল পর্যন্ত টেনে আনা হয়।

ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজের তদারকি করেন সুন্দরবন উন্নয়ন প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা।আশঙ্কা করা হচ্ছে, ট্রলারের ভিতরে বা আশপাশে আরো দেহ আটকে থাকতে পারে। সেই কারণেই দিনভর তল্লাশি অভিযান চলবে বলে জানা গেছে।

সমুদ্রে এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে শঙ্করপুর-সহ উপকূলবর্তী মৎস্যজীবী মহলে। এখনো নিখোঁজ ৬ জনের খোঁজ না মেলায় উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন তাঁদের পরিবারের সদস্যরা। 

ইউক্রেনের মালবাহী জাহাজে রুশ হামলা, ৩ জনের প্রাণহানি

অনলাইন ডেস্ক
ইউক্রেনের মালবাহী জাহাজে রুশ হামলা, ৩ জনের প্রাণহানি
ওডেসায় রুশ ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেনীয় স্থাপনা। ছবি : রয়টার্স

ইউক্রেনের ওডেসা অঞ্চলে মালবাহী জাহাজে রাশিয়ার হামলায় তিনজন ক্রু নিহত হয়েছেন। এতে আরো পাঁচজন আহত হয়েছেন। সোমবার (১৩ জুলাই)  ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলেক্সি কুলেবা এবং ওডেসার আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার এই তথ্য নিশ্চিত করেছেন।

গভর্নর ওলেহ কিপার জানিয়েছেন, জাহাজটি টোগোর পতাকাধারী একটি বেসামরিক বাণিজ্যিক জাহাজ ছিল। খনিজ সার বহনকারী জাহাজটি হামলার সময় ওডেসা অঞ্চলে নোঙর করা ছিল।

স্পেনের ঐতিহ্যবাহী সান ফেরমিন উৎসবে লাখো পর্যটকের ঢল

ক্রীড়া ডেস্ক
স্পেনের ঐতিহ্যবাহী সান ফেরমিন উৎসবে লাখো পর্যটকের ঢল
ছবি : রয়টার্স

স্পেনের পাম্পলোনাজ শহরের উদযাপিত হচ্ছে ঐতিহ্যবাহী সান ফের্মিন উৎসব। এটি প্রতিবছর ৬ জুলাই দুপুর ১২টা থেকে শুরু হয়ে ১৪ জুলাই মধ্যরাত ১২টা পর্যন্ত চলে। এ সময় শহরের প্রায় ৮৭৫ মিটার দীর্ঘ সরু ও আঁকাবাঁকা পাথুরে রাস্তায় ৬টি ক্ষ্যাপাটে ষাঁড়ের সামনে শত শত মানুষ প্রাণ হাতে নিয়ে দৌড়ান। দৌড়টি শহরের প্লাজা দে তোরোসে গিয়ে শেষ হয়। বিপজ্জনক ও রোমাঞ্চকর উৎসবটি দেখতে শহরটি ঢল নামে লাখো পর্যটকের।

এটি স্পেনের সবচেয়ে বিখ্যাত এবং ঐতিহ্যবাহীর উৎসবের একটি। বিশ্বজুড়ে এটি মূলত বিপজ্জনক ‘রানিং অব দ্য বুলস’ বা ষাঁড়ের দৌড় নামে পরিচিত। 

উৎসবটি ৬ জুলাই ঠিক দুপুর ১২টায় পাম্পলোনা সিটি হলের ব্যালকনি থেকে আতশবাজি ফুটিয়ে এই উৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয়। হাজার হাজার মানুষ সাদা পোশাক এবং লাল স্কার্ফ পরে সিটি হলের সামনে জড়ো হয়ে শ্যাম্পেন ও ওয়াইন ছিটিয়ে আনন্দ উল্লাস করেন।

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের আরো ২ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের আরো ২ বছরের কারাদণ্ড
ছবি : রয়টার্স

দক্ষিণ কোরিয়ার একটি আদালত সোমবার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে রাজনৈতিক সমর্থনের বিনিময়ে অবৈধভাবে বিনা মূল্যে জনমত জরিপ নেওয়ার দায়ে দুই বছরের কারাদণ্ড দিয়েছে। এই রায় তার চলমান আইনি সংকটকে আরো গভীর করেছে।

অন্য একটি মামলায় সামরিক আইন জারির আগে উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে ইচ্ছাকৃতভাবে সংকট সৃষ্টি করার অভিযোগে ইউন সুক ইওলকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে সোমবারের রায়টি সামরিক আইনসংক্রান্ত মামলার সঙ্গে সম্পর্কিত নয়।

৬৫ বছর বয়সী ইউন ইতোমধ্যেই কারাগারে রয়েছেন। ২০২৪ সালে সামরিক আইন জারি করে বিদ্রোহে নেতৃত্ব দেওয়ার অভিযোগে একটি পৃথক মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, যার বিরুদ্ধে তিনি বর্তমানে আপিল করছেন।

এই মামলায় ইউনের বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০২১-২২ সালে একটি সংসদীয় উপনির্বাচনে তার দলের এক মনোনয়নপ্রত্যাশী প্রার্থীকে সমর্থন করার বিনিময়ে তিনি বিনা মূল্যে জনমত জরিপের সুবিধা নিয়েছিলেন।

সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টের এক কর্মকর্তা এএফপিকে জানান, রাজনৈতিক তহবিল আইন লঙ্ঘনের অভিযোগে আদালত ইউন সুক ইওলকে দোষী সাব্যস্ত করেছে এবং তাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে। রায়ে আদালত বলেছে, ইউন ও তার স্ত্রী কিম কিওন হি প্রভাবশালী দালাল মিয়ং তে-কিউনের সমর্থিত এক প্রার্থীকে সমর্থন করার বিনিময়ে তার কাছ থেকে ১৪টি বিনা মূল্যে জনমত জরিপ গ্রহণ করেছিলেন।

আদালত এক বিবৃতিতে বলেছে, ইউন সুক ইওলের কর্মকাণ্ড রাজনীতির প্রতি জনগণের অবিশ্বাস বাড়িয়েছে এবং গণতান্ত্রিক ব্যবস্থার সুষ্ঠু বিকাশ সম্পর্কে মানুষের আস্থাকে ক্ষতিগ্রস্ত করেছে। বিবৃতিতে আরো বলা হয়, ‘তাই আসামির অপরাধ অত্যন্ত গুরুতর।’

একই মামলায় প্রভাবশালী দালাল মিয়ং তে-কিউনকেও দোষী সাব্যস্ত করে ১৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে ইউনের আইনজীবীরা জানিয়েছেন, তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন। তাদের দাবি, আদালতের সিদ্ধান্তটি মূলত অনুমানের ভিত্তিতে দেওয়া হয়েছে।

একই মামলায় সাবেক ফার্স্ট লেডি কিম কিওন হির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের রায় বৃহস্পতিবার দেওয়ার কথা রয়েছে। এর আগে নিম্ন আদালতের দুটি রায়ে তিনি খালাস পেয়েছিলেন। তবে অন্য মামলায় কিম ইতোমধ্যে কারাদণ্ড ভোগ করছেন। 

উপহারের বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগে একটি ঘুষ মামলায় তাকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া শেয়ারবাজারে কারসাজি ও দুর্নীতির একটি পৃথক মামলায় তিনি আরো চার বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন।

অন্যদিকে ২০২৪ সালের ডিসেম্বরে সামরিক আইন জারি করে ইউন সুক ইওল দক্ষিণ কোরিয়াকে বড় ধরনের রাজনৈতিক সংকটে ফেলেন। বিরোধী দলের আইন প্রণেতারা দ্রুত সেই আদেশ বাতিল করেন। পরে তাকে অভিশংসনের মাধ্যমে প্রেসিডেন্ট পদ থেকে অপসারণ করা হয়।

আদিবাসী তরুণীকে অর্ধনগ্ন করে পুরো গ্রাম ঘোরালো গ্রামবাসীরা! | কালের কণ্ঠ