বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ ব্যবধানে হেরে বিদায় নেয় ইংল্যান্ড। থ্রি-লায়ন্সদের বিদায়ের পর নিজের স্যোশাল প্ল্যাটফর্মে বিশেষ এক বার্তা দিয়েছে ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। আবেগঘন বার্তায় ভক্তদের ধন্যবাদ জানিয়ে কেইন বলেছেন, এই মুহূর্তের শূন্য অনুভূতি কাটিয়ে ওঠার মতো কোনো শব্দ জানা নেই। আরেকটি ফাইনালের খুব কাছে গিয়েও ছিটকে যাওয়া মেনে নেওয়া অত্যন্ত কঠিন।
এক্সে দেওয়া বার্তায় সতীর্থদের নিয়ে গর্ব প্রকাশ করে কেইন বলেন, গত ৭ সপ্তাহ ধরে দলের প্রতিটি খেলোয়াড় ও স্টাফ নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছেন।
বিগত ৮ বছর ধরে ইংল্যান্ড বড় ট্রফির দরজায় কড়া নাড়লেও শেষ ধাপটি পার হতে পারছে না। তবে ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার পর আবার উঠে দাঁড়িয়ে লড়াই করা ছাড়া কোনো পথ নেই বলে উল্লেখ করেন তিনি।
ইংলিশ অধিনায়ক আরো বলেন, স্টেডিয়ামে উপস্থিত থেকে এবং দেশের মাটিতে বসে যারা শুরু থেকে শেষ পর্যন্ত দলের ওপর বিশ্বাস রেখেছেন। সেই সমস্ত ভক্তদের প্রতি আন্তরিক ধন্যবাদ।
জয় বা পরাজয় যাই হোক না কেন, এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আবারও নতুন করে পথ চলা শুরু করর বলে যোগ করেন এই তারকা স্ট্রাইকার।




