• ই-পেপার

নরওয়ের বিপক্ষে ইনজুরি কাটিয়ে ফেরার সম্ভাবনা ইংলিশ তারকার

ব্রাজিলের বিদায়ে উচ্ছ্বসিত জার্মানির তারকা

ক্রীড়া ডেস্ক
ব্রাজিলের বিদায়ে উচ্ছ্বসিত জার্মানির তারকা
ছবি : রয়টার্স

বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। এমন বিদায়ে মর্মাহত সেলেসাও সমর্থকরা। তবে 
 ব্রাজিলের বিদায়ের পর কড়া ভাষায় নেইমারের সমালোচনা করলেন জার্মানির সাবেক অধিনায়ক লোথার ম্যাথাউস। তাঁর দাবি, ব্রাজিলের বিদায়ে তিনি সন্তুষ্ট এবং মাঠে নেইমারের অতিরিক্ত অঙ্গভঙ্গি এবং অভিযোগ করার অভ্যাস  আর সহ্য করতে পারছেন না তিনি। 

নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচে পেনাল্টি থেকে দলের একমাত্র গোল করেন নেইমার। তবে হারের পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেন ব্রাজিলিয়ান সুপারস্টার।

জার্মান সংবাদমাধ্য ‌‘স্কাই জার্মানি’ দেওয়া সাক্ষাৎকারে ম্যাথাউস বলেন, 'ব্রাজিলের বিদায়ে আমি খুশি। নেইমারের এই অবিরাম অভিযোগ এবং অঙ্গভঙ্গি আমি আর সহ্য করতে পারি না।' 

ম্যাচে নরওয়ের গোলকিপার অরিয়ান নিল্যান্ডের সঙ্গে নেইমারের বাকবিতণ্ডার ঘটনাও তুলে ধরেন ম্যাথাউস। পেনাল্টি থেকে গোল করার পর নিল্যান্ড কিছুটা সময় নষ্ট করে। বল নিজের কাছে রেখে দেন। সঙ্গে সঙ্গে নেইমারের হাতে বল তুলে দেননি। এই নিয়ে দু'জনের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। 
এই প্রসঙ্গে ম্যাথাউস বলেন, ‘পেনাল্টি দ্রুত নেওয়ার বদলে নেইমার শট নেওয়ার আগে এবং পরে গোলকিপারের সঙ্গে তর্কে জড়িয়েছিল। তার এই আচরণই প্রমাণ করে, দলের সাফল্যের চেয়ে নিজের অহংকেই বেশি গুরুত্ব দেয়।’

নেইমারকে নিয়ে ম্যাথাউসের সমালোচনা অবশ্য নতুন নয়। ২০১৮ সালের বিশ্বকাপেও তিনি ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে 'ডাইভার' এবং 'অভিনেতা' বলে আখ্যা দিয়ে ম্যাথাউস বলেছিলেন, ‌‌‘নেইমার অসাধারণ একজন ফুটবলার। বিশ্বের সেরা পাঁচজনের একজন। কিন্তু অভিনয় করার কী দরকার? এতে মানুষের সহানুভূতি পাওয়া যায় না। দিয়েগো মারাদোনা অভিনয় করতেন না, লিওনেল মেসিও করেন না। আমাদের নেইমারের মতো খেলোয়াড় দরকার। কিন্তু অভিনেতা নয়।’

এদিকে বিশ্বকাপ শুরুর আগেই নরওয়েকে নিজের 'ডার্ক হর্স' হিসেবে বেছে নিয়েছিলেন ম্যাথাউস। ব্রাজিলকে হারিয়ে নরওয়ে সেই ধারণাকেই আরও শক্তিশালী করেছে বলে মনে করেন তিনি। 

ম্যাথাউস বলেন, ‘বিশ্বকাপ শুরুর আগেই নরওয়েকে আমি ডার্ক হর্স বলেছিলাম। বাছাইপর্বে ওরা ইতালিকে দু'বার হারিয়েছে। এবার ব্রাজিলকে বিদায় করেছে। মার্টিন ওডেগার্ড, বুন্দেসলিগার প্রতিভাবান আন্তোনিও নুসা এবং গোলমেশিন আলিং হালান্ডের মতো অসাধারণ খেলোয়াড় দলে রয়েছে।’

 এদিকে নরওয়ের বিপেক্ষে ইংল্যান্ড সহজ উত্তরাতে পারবেন না বলে যোগ করেন ১৯৯০ সালে জার্মান বিশ্বকাপ দলের এই সদস্য। 

পর্তুগাল ও আয়োজক যুক্তরাষ্ট্রের বিদায়ে টিকিটের দামে ধস

ক্রীড়া ডেস্ক
পর্তুগাল ও আয়োজক যুক্তরাষ্ট্রের বিদায়ে টিকিটের দামে ধস
ছবি : টকস্পোর্টস

শেষ হয়েছে রাউন্ড অব ১৬-এর খেলা। কোয়ার্টারে পৌঁছে গেছে জয়ী ষোলো দল। আগামীকাল থেকে শুরু হবে সেমিতে যাওয়ার লড়াই। তবে শেষ ষোলো থেকে সিআর সেভেনের দল পর্তুগাল ও আয়োজক যুক্তরাষ্ট্রের বিদায়ে ধস নেমেছে টিকিটের দামে। এক ধাক্কায় টিকিটের মূল্য অনেকটাই কমে গিয়েছে বলে জানা গেছে। 

টিকিট বিক্রির তথ্য বিশ্লেষণকারী সংস্থা ‘টিকপিকে’র অনুযায়ী, শুক্রবার স্পেন এবং বেলজিয়ামের মধ্যে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের টিকিটের সর্বনিম্ন মূল্য (গেট ইন প্রাইজ) ২৯৫০ মার্কিন ডলার থেকে কমে হয়েছে ১২০০। শেষ ষোলোয় বেলজিয়ামের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-১ গোলে হারের পর টিকিটের দাম কমে যায়। কোয়ার্টার ফাইনালে আয়োজক দেশ মার্কিন যুক্তরাষ্ট্র থাকলে টিকিটের তিন গুণ বেশি দাম উঠত বলেই ধারণা। কারণ স্থানীয় ফুটবল ফ্যানদের মধ্যে টিকিটের চাহিদা বাড়ত। 

পর্তুগালের বিদায়ও টিকিটের মূল্যে ধাক্কা খাওয়ার অন্যতম কারণ। স্পেনের জয় শুধু ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছিটকে দেয়নি, নকআউট পর্ব থেকে ছিটকে দিয়েছে বিশ্বকাপের অন্যতম আকর্ষণ পর্তুগালকে। শেষ আটে মুখোমুখি হওয়ার সম্ভাবনা ছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং পর্তুগালের। রোনানদো এবং হোম টিমের উপস্থিতিতে আরো বাড়ত টিকিটের মূল্য। ফ্রান্স এবং মরক্কোর কোয়ার্টার ফাইনাল নিয়ে টিকিটের তেমন চাহিদা নেই। চার কোয়ার্টার ফাইনালের মধ্যে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে এই ম্যাচের টিকিট। ৯৮৯ মার্কিন ডলার থেকে টিকিট শুরু। প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে শেষ আটের ছাড়পত্র সংগ্রহ করেন কিলিয়ান এমবাপেরা। অন্যদিকে কানাডাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টারে পৌঁছেছে মরক্কো। 

দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের মুখোমুখি স্পেন। মার্কিন যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে শেষ আটে পৌঁছেছে স্পেন। এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে কোনো গোল হজম করেনি। তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ইংল্যান্ড এবং নরওয়ে। দুই তারকা হ্যারি কেইন এবং আর্লিং হালান্ডের দ্বৈরথ দেখবে বিশ্ব। শেষ কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিরুদ্ধে নামবে আর্জেন্টিনা। চারটা কোয়ার্টার ফাইনাল ফক্সবোরোর জিলেট স্টেডিয়াম, ইনগলউডের সোফি স্টেডিয়াম, মায়ামি গার্ডেন্সে হার্ডরক স্টেডিয়াম এবং ক্যানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে হবে।

জিম্বাবুয়ে সফরে বদলে যাচ্ছে ভারতের হেড কোচ

ক্রীড়া ডেস্ক
জিম্বাবুয়ে সফরে বদলে যাচ্ছে ভারতের হেড কোচ
ছবি : সংগৃহীত

সময়টা ভালো যাচ্ছে না ভারতীয় ক্রিকেট দলের। লাগাতার টি-টোয়েন্টি সিরিজে একের পর এক হার দেখছে দলটি। কয়েক দিন আগে নিয়োগ দেওয়া হয়েছিল নতুন অধিনায়ক। তাতে কাটেনি হারের ভাগ্য। প্রথমে আয়ারল্যান্ড কাছে সিরিজ হার। এর পরই ইংল্যান্ড সিরিজে টানা দুই হার। যেখানে আবার টি-টোয়েন্টিতে ইংলিশদের বিপক্ষে দেখল ৭৫ রানে অলআউট হয়ে লজ্জাজনক হার। এতেই পরিবর্তন হচ্ছে প্রধান কোচের আসন। ফের দ্বৈত কোচিংয়ের পথে হাঁটতে চলেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। 

কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আজকালের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে ব্যস্ত সূচিতে ঠাসা ভারতীয় ক্রিকেট দল। তাই প্রধান কোচ গৌতম গম্ভীরকে বিশ্রাম দিয়ে জিম্বাবোয়ে সিরিজ এবং জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে টিম ইন্ডিয়ার কোচের ভূমিকায় থাকবেন ভিভিএস লক্ষ্মণ। বেঙ্গালুরুর সেন্টার অব এক্সেলেন্সের প্রধানকে এর আগেও এই ভূমিকায় দেখা গিয়েছে। 

ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ এক দিনের ম্যাচের সঙ্গে জিম্বাবোয়ে সিরিজের প্রথম ম্যাচের মধ্যে পার্থক্য মাত্র চার দিনের। ১৯ জুলাই শেষ এক দিনের ম্যাচ। ২৩ জুলাই শুরু জিম্বাবোয়ে সিরিজ। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইংল্যান্ড সফরের পর বিশ্রাম দেওয়া হবে গম্ভীরকে। ব্যাটিং কোচ হিসেবে সাবেক ক্রিকেটার ঋষিকেশ কানিতকার এবং সুনীল যোশী বোলিং কোচের সাথে যোগ দেবেন লক্ষ্মণের।

সম্প্রতি শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজে ভারতীয় এ দলের সঙ্গে ছিলেন দুজন। সামনে ঠাসা সূচি। এশিয়ান গেমসের পর বাংলাদেশের বিরুদ্ধে সাদা বলের সিরিজ। তারপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হোম সিরিজ।

উল্লেখ্য, আয়ারল্যান্ডের কাছে সিরিজ হারের পর ইংল্যান্ড সিরিজে জঘন্য শুরু ভারতের। পাঁচ ম্যাচের সিরিজে ০-২-এ পিছিয়ে পড়ে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর, পরপর দুই ম্যাচে হার। সিরিজ হারের মুখে ভারত। ড্র করতে শেষ দুটো ম্যাচ জিততেই হবে। যেভাবে খেলছে ভারতীয় দল, এটা যথেষ্ট চ্যালেঞ্জিং। মঙ্গলবার দ্বিতীয় টি-২০ তে ২০১ রান তাড়া করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতীয় ব্যাটিং। ৭৬ রান অল আউট। ১২৫ রানে হার। টি-২০ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় হার। মাত্র চারজন ব্যাটার দুই অক্ষরের রানে পৌঁছতে পেরেছে। তারমধ্যে সর্বোচ্চ রান ১৩। মাত্র কয়েক মাসের ব্যবধানে বিশ্বসেরা ভারত বিদেশের মাটিতে নাস্তানাবুদ। 

আর্জেন্টিনাকে হারানোর ‘হুংকার’ দিলেন সুইজারল্যান্ড কোচ

ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনাকে হারানোর ‘হুংকার’ দিলেন সুইজারল্যান্ড কোচ
আর্জেন্টিনাকে হারানোর হুংকার দিলেন সুইজারল্যান্ডের কোচ মুরাত ইয়াকিন। ছবি : রয়টার্স

পরিসংখ্যান নিজেদের পক্ষে নেই। আর্জেন্টিনার বিপক্ষে ৭ ম্যাচ খেলে একটিতেও জয়ের মুখ দেখেনি তারা। তাই বলে আত্মবিশ্বাস হারাচ্ছে না সুইজারল্যান্ড। কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসিদের হারানোর ইঙ্গিত দিয়ে রাখলেন কোচ মুরাত ইয়াকিন।

কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত হওয়ার পর মুরাত বলেছেন, ‘বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলতে নামছি। আমাদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ। তবে আর্জেন্টিনা অজেয় নয়। অবশ্যই, তাদের হারানোর লক্ষ্যে নামব। দক্ষিণ আমেরিকার দলগুলোর সম্পর্কে আমরা ভালোভাবেই অবগত।’

আর্জেন্টিনার হারতে হারতে জয় পাওয়ার পারফরম্যান্সই হয়তো আত্মবিশ্বাসী করছে সুইজারল্যান্ডকে। কেননা নকআউটের সর্বশেষ দুই ম্যাচে বেশ কষ্টার্জিত জয় পেয়েছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে এর থেকেও হয়তো বড় প্রেরণা সুইজারল্যান্ডের নিজেদের পারফরম্যান্স। 

 

সর্বশেষ টানা ৫ বিশ্বকাপ খেললেও কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পায়নি সুইজারল্যান্ড। শেষ আটের পরিসংখ্যান খুঁজতে হলে ৭২ বছর পেছনে যেতে হবে। ১৯৫৪ বিশ্বকাপে সর্বশেষ কোয়ার্টার ফাইনাল খেলেছে সুইসরা। সেই খরা এবার দুর্দান্ত পারফরম্যান্সে কাটিয়েছে তারা। টানা পাঁচ ম্যাচে অপরাজিত ফিফা র‌্যাংকিংয়ের ১৯তম দলটি। 

গুরত্বপূর্ণ জয়টি এসেছে আজ সকালে। কলম্বিয়ার বিপক্ষে। প্রতিপক্ষদের টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা পেয়েছে সুইজারল্যান্ড। নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ম্যাচ ১-১ গোলে ড্র ছিল। 

আর্জেন্টিনাকে নিয়ে সমীহও ফুটে উঠেছে মুরাতের কণ্ঠে। তিনি বলেছেন, ‘আর্জেন্টিনা দুর্দান্ত এক দল। তাদের দলে বেশ কিছু দুর্দান্ত খেলোয়াড় আছে, একজন ভালো কোচও আছেন। তাদের দলে বিশ্বের সেরা ফুটবলার মেসিও আছে। তবে আমরা জানি তারা কীভাবে খেলে।’