• ই-পেপার

রোনালদোকে নিয়ে সাবধানী স্পেন কোচ

জয় উদযাপন করতে গিয়ে বিপদ ডেকে আনলেন ইংলিশ তারকা

ক্রীড়া ডেস্ক
জয় উদযাপন করতে গিয়ে বিপদ ডেকে আনলেন ইংলিশ তারকা
ছবি : রয়টার্স

ইংল্যান্ডের জয়ের উৎসব পণ্ড করে দিলেন ডিফেন্সিভ মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন। আজতেকা স্টেডিয়ামে টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে মেক্সিকো হারিয়ে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উঠেছে ইংল্যান্ড। ম্যাচ শেষে উল্লাস করার সময় আহত হন এই ডিফেন্সিভ মিডফিল্ডার।। তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। ৩৬ বছর বয়সী এই খেলোয়াড় কব্জিতে গুরুতর চোট পাওয়ার কথা নিশ্চিত করেছেন দলটির কোচ টমাস টুখেল।

মেক্সিকোকে হারিয়ে এক দিকের গোলপোস্টের পিছনে ইংল্যান্ডের সমর্থকদের সামনে উল্লাস করছিলেন হ্যারি কেইনরা। গান গাইছিলেন খেলোয়াড়েরা। এরমাঝে উল্লাসের মাঝে মাঠের ধারের বোর্ড টপকাতে গিয়ে পা পিছলে পড়েন হেন্ডারসন। বাজে ভাবে পড়েন তিনি।

সতীর্থকে পড়ে যেতে দেখে ইংল্যান্ডের ফুটবলারেরা ছুটে যান। সকলে গোল করে ঘিরে রাখেন তাঁকে। ফিজিয়ো কিছুক্ষণ সেখানে হেন্ডারসনের চোট খতিয়ে দেখে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তার পরেই দেখা যায়, স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে তাঁকে। এতে কোচ টমাস টুখেলকে বেশ চিন্তিত দেখায়।

পরে সাংবাদিকদের সামনে হেন্ডারসনের চোট নিয়ে টুখেল বলেন, ‘ও পড়ে গিয়ে চোট পেয়েছে। ওর কব্জিতে লেগেছে।’ তবে হেন্ডারসনের চোট কতটা গুরুতর তা বলেননি কোচ।

ইংল্যান্ডের এই দলে হেন্ডারসন অভিজ্ঞ ফুটবলারদের মধ্যে এক জন। তিনি সাধারণত প্রথম একাদশে থাকেন না। কিন্তু কঠিন পরিস্থিতিতে তাঁর উপর ভরসা করেন টুখেল। মেক্সিকো ম্যাচ যদি অতিরিক্ত সময়ে গড়াত, তা হলে হয়তো হেন্ডারসনকে নামাতেন তিনি। কিন্তু তার প্রয়োজন পড়েনি।

ফিফার নজিরবিহীন সিদ্ধান্ত, চটেছেন বেলজিয়ামের কোচ

ক্রীড়া ডেস্ক
ফিফার নজিরবিহীন সিদ্ধান্ত, চটেছেন বেলজিয়ামের কোচ
বেলজিয়ামের প্রধান কোচ রুডি গার্সিয়া গণমাধ্যমের সাথে কথা বলছেন। ছবি : রয়টার্স

বিশ্বকাপের নকআউট পর্বের মহানাটকীয়তার মাঝেই নতুন এক বিতর্কের জন্ম দিল ফিফা। বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর বাঁচা-মরার লড়াইয়ের আগে মাঠের খেলা ছাপিয়ে এখন আলোচনায় ফুটবল নিয়ন্ত্রক সংস্থার এক নজিরবিহীন সিদ্ধান্ত।

আর এই নাটকের নেপথ্যে সরাসরি জড়িয়ে গেলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এক ফোন কলেই যেন ‘ম্যাজিক’ দেখাল ফিফা! বসনিয়ার বিপক্ষে লাল কার্ড দেখে নিষিদ্ধ হওয়া মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগানকে এক ম্যাচ নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত থেকে অবিশ্বাস্যভাবে সরে এসেছে জিয়ান্নি ইনফান্তিনোর সংস্থা। 

নিষেধাজ্ঞা স্থগিত করে যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার বালোগনকে বেলজিয়ামের বিপক্ষে খেলার সুযোগ করে দিয়েছে ফিফা, যা একদমই মানতে পারছেন না রুডি গার্সিয়া। বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থার এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন বেলজিয়াম কোচ। তার মতে, ফুটবলের চেতনার পরিপন্থী কাজ করেছে ফিফা।

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মঙ্গলবার ৬টায় (এএম) যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বেলজিয়াম। নিষেধাজ্ঞার কারণে ম্যাচটিতে খেলার কথা ছিল না বালোগনের। কিন্তু রোববার সেই নিষেধাজ্ঞা স্থগিত করে ফিফা। তাই এখন খেলতে বাধা নেই যুক্তরাষ্ট্রের এই ফুটবলারের।

ম্যাচের সংবাদ সম্মেলনে গার্সিয়া বলেন, ‘সবাইকে বোকা বানিয়েছে ফিফা। আমি জানতাম না যে, ফিফা বিশ্বকাপে এখন ৫ জুলাইকে ১ এপ্রিল মনে করা হয়, আর এটা এপ্রিল ফুল’স ডে (বোকা বানানোর দিন)।’

রয়্যাল বেলজিয়ান ফুটবল অ্যাসসিয়েশন (আরবিএফএ) ফিফার এমন সিদ্ধান্তে ‘হতবাক।’ বিবৃতিতে তারা বলেছে, ‘সব ধরনের সম্ভাব্য বিকল্প খতিয়ে দেখছে।’

গার্সিয়ার আরো বলেন, ফুটবলকে রক্ষা করতে হবে, কোনো দেশ কিংবা ফেডারেশনকে নয়। আমরা কোনো জাতীয় দল বা ফেডারেশনক রক্ষা করছি না,  আমরা ফুটবলকে এবং এই খেলার নৈতিকতা ও সততাকে রক্ষা করছি।’

বিশ্বকাপের ইতিহাসে এই নিয়ে স্রেফ দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টের মাঝপথে কোনো খেলোয়াড়ের ‘নিষেধাজ্ঞা তুলে নেওয়ার’ ঘটনা ঘটল। প্রথমটি ঘটেছিল ছয় দশকের বেশি সময় আগে। ১৯৬২ বিশকাপের সেমি-ফাইনালে চিলির এক খেলোয়াড়কে লাথি মেরে লাল কার্ড দেখেন ব্রাজিলের গারিঞ্চা।

আটলান্টায় পৌঁছেছেন স্কালোনির শিষ্যরা

ক্রীড়া ডেস্ক
আটলান্টায় পৌঁছেছেন স্কালোনির শিষ্যরা
আটলান্টায় আর্জেন্টিনা জাতীয় দল। ছবি : ক্লারিন

যুক্তরাষ্ট্রের আটলান্টায় রাউন্ড ১৬-তে মিসরের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইতিমধ্যে দলটি আটলান্টায় পৌঁছে গেছে। ম্যাচটি আগামী মঙ্গলবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হবে। তার আগে হোটেলে বিশ্রাম, ক্লোজ-ডোর অনুশীলনে সময় কেটে যাবে আলবিসেলেস্তেদের। এর মাঝে চূড়ান্ত একাদশ সাজিয়ে ফেলবেন প্রধান কোচ লিওনেল স্কালোনি। 

আটলান্টায় মেসি বাহিনীর পৌঁছতে বেশ বেগ পেতে হয়েছে বৈরী আবহাওয়ার জন্য। তীব্র ঝোড়ো বৃষ্টিতে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় লেগেছে শহরটিতে পৌঁছাতে।

এর আগে আলবিসেলেস্তেদের হোটেলের সামনে মেসি-আলভারেজদের এক পলক দেখতে ভিড় করে ভক্ত-সমর্থকরা। হোটেলে পৌঁছানোর একটি ভিডিও আর্জেন্টিনার ক্রীড়া সংবাদমাধ্যম ‘ডায়ারিও ওলে’র সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করেছে।

এতেও উল্লেখ করা হয় বৈরি আবহাওয়ায় দেরিতে পৌঁছানোর কথা। প্রকাশিত ভিডিতে দেখা যায়, বাস থেকে একে এক নামছেন আর্জেন্টাইন ফুটবলাররা। এ সময় নিরাপত্তা বেষ্টনীর ওপাশে ভক্তরা পতাকা ও হাত নেড়ে গানের তালে প্রিয় দলের খেলোয়াড়দের উৎসাহ দিচ্ছেলেন। 

আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১০টায় রাউন্ড ১৬-এর নকআউট ম্যাচে মিসরের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা।

নাহিদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে বাংলাদেশকে মামুলি লক্ষ্য দিল জিম্বাবুয়ে

ক্রীড়া ডেস্ক
নাহিদের ক্যারিয়ারসেরা বোলিংয়ে বাংলাদেশকে মামুলি লক্ষ্য দিল জিম্বাবুয়ে
ছবি : ক্রিকইনফো

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। নাহিদ রানা ও তাসকিন আহমেদের বোলিং তোপে দেড় শ রানের নিচেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। এ সময় নাহিদ রানা ২১ রান খরচায় ক্যারিয়ারসেরা ৬ উইকেট তুলে নেন। 

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে ৩৭ ওভারে ১৪১ রানে গুটিয়ে যায়। এতে জয়ের জন্য ১৪২ রানের মামুলি লক্ষ্য পেল সফরকারীরা।

আর্দ্র উইকেটে আগে বোলিংয়ের সিদ্ধান্ত সঠিক ছিল, তা প্রমাণ করেছেন দুই দেশসেরা পেসার।

ম্যাচের শুরুতে জিম্বাবুয়ের দুই ওপেনার ব্রায়ান বেনেট ও বেন কারান দেখেশুনে শুরু করেন। ৬ ওভারে দলীয় ৩৬ স্কোরবোর্ডে যোগ করেন তারা। পরের ওভারে ঝুঁকিপূর্ণ সিঙ্গেল নিতে গিয়ে মেহেদী হাসান মিরাজের হাতে রান আউট হন কারান। একই ওভারে মোসাদ্দেককে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন একবার জীবন পাওয়া বেনেট।

৭ ওভারে শেষে জিম্বাবুয়ের রান ২ উইকেটে ৩৬। ক্রিজে দুই নতুন ব‍্যাটসম‍্যান ইনোসেন্ট কাইয়া ও ক্রেইগ আরভিন। প্রাথমিক বিপর্যয় সামলে ওঠার আগে আবারও তাসকিনের আঘাত। রানের খাতা খোলার আগে সাজঘরে ফেরেন আরভাইন। 

অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজাকে দ্রুত ফেরান নাহিদ রানা। ১২ বলে ১ রান করেন রাজা। দ্রুত চার উইকেট হারিয়ে বিপদে স্বাগতিকরা।

পরের ওভারেই ওয়েসলি মাধেভেরে উইকেট তুলে নেন নাহিদ রানা। ১০ বল খেলে রানের দেখা পাননি এই ব্যাটার। এরপর আর কেউ থিতু হতে পারেনি ক্রিজে। ক্লাইভ মাদান্দে (২ রান) ও ব্র্যাড ইভান্সকে (৩ রান) ফিরেই ৫ম উইকেট তুলে নেন এই বাংলাদেশি পেসার। 

১৪ ওয়ানডের ছোট্ট ক‍্যারিয়ারে তৃতীয়বারের মতো পাঁচ উইকেট নিলেন নাহিদ রানা। ২০ ওভারেই ৭০ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে রিচার্ড এনগারাভারা।

তবে শেষমেশ দলীয় শত রানের আগে অলআউট হওয়ার লজ্জা থেকে বাঁচায় লেয়ার অর্ডার নামা নিয়ামহুরি ও অধিনায়ক এনগারাভা। ৭০ বলে অর্ধশতকের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন তারা। দুজন মিলে গড়েন ৬৩ রানের জুটি।

তবে সেই জুটিও ভাঙেন নাহিদ রানা।  ৪১ বলে ২৭ রান করে আউট হন এনগারভা। এরপর আর বেশিক্ষণ টিকতে পারেনি জিম্বাবুয়ে। দলীয় সর্বোচ্চ ৩৩ রান করে মিরাজের বলে ফেরেন নিয়ামহুরি। স্বাগতিকরা অলআউট হয় ১৪১ রানে। ফলে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৪২ রানের। 

বাংলাদেশের হয়ে ২১ রান দিয়ে সর্বোচ্চ ৬ উইকেট নিয়েছেন নাহিদ রানা। এই নিয়ে তৃতীয়বারের মতো পাঁচ উইকেট নিয়েছেন এই টাইগার পেসার। এ ছাড়া ২টি উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ।