• ই-পেপার

টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন বাংলাদেশের

বিশ্বকাপের নকআউটে কবে কখন কোন দলের খেলা

বিশ্বকাপের নকআউটে কবে কখন কোন দলের খেলা

বিশ্বকাপে গ্রুপ পর্বের লড়াই শেষ। নকআউটে পৌছে গিয়েছে ৩২টি দল। যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই বৈশ্বিক আসর থেকে ৪৮ দলের মধ্যে বিদায় নিয়েছে ১৬ দল। আর নকআউট পর্ব বা ‘রাউন্ড অব থার্টি টুয়ের টিকিট নিশ্চিত করেছে সেরা ৩২টি দল। এবার শুরু হচ্ছে আসল মরণ-বাঁচন লড়াই। যেখানে হারলেই ছিটকে যাবে বিশ্বকাপ থেকে। যাবে কোন ভুল করা। 

এবারের আসরে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা গ্রুপ পর্বের বাধা পেরিয়ে শেষ বত্রিশে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বিশ্বকাপে প্রথমবার খেলার সুযোগ পাওয়া কেপ ভার্দেকে। 

অন্যদিকে, শিরোপার অন্যতম দাবিদার ফ্রান্স আগামী ১ জুলাই নিউ জার্সিতে মুখোমুখি হবে সুইডেনের। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে ক্রিশ্চিয়ানো রোনালদোর। এতে পর্তুগাল গ্রুপ ‘কে’য়ের রানার্সআপ দল হিসেবে নকআউটে উঠেছে। 

আগামী ৩ জুলাই ২০১৮ সালের রানার্স-আপ ক্রোয়েশিয়ার বিরুদ্ধে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হবে তারা। এছাড়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল হিউস্টনের মাঠে এশিয়ার অন্যতম পরাশক্তি জাপানের মুখোমুখি হতে যাচ্ছে। ৪ জুলাই কানসাস সিটিতে কলম্বিয়া বনাম ঘানার ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে নকআউটের প্রথম ধাপের এই লড়াই।

গ্রুপ পর্বের সমীকরণ, রাউন্ড অব থার্টি টুতে কোন গ্রুপ থেকে কারা উঠল।
 
গ্রুপ এ’তে চ্যাম্পিয়ন মেক্সিকো এবং রানার্স-আপ দক্ষিণ আফ্রিকা। গ্রুপ বি’তে চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড, রানার্স-আপ কানাডা এবং তৃতীয় স্থান অধিকারী হিসেবে বসনিয়া ও হার্জেগোভিনা। গ্রুপ সি’তে চ্যাম্পিয়ন ব্রাজিল এবং রানার্স-আপ মরক্কো। গ্রুপ ডি’তে চ্যাম্পিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র, রানার্স-আপ অস্ট্রেলিয়া এবং তৃতীয় স্থান অধিকারী হিসেবে প্যারাগুয়ে। গ্রুপ ই’তে চ্যাম্পিয়ন জার্মানি, রানার্স-আপ আইভরি কোস্ট এবং তৃতীয় স্থান অধিকারী হিসেবে ইকুয়েডর। গ্রুপ এফে চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস, রানার্স-আপ জাপান এবং তৃতীয় স্থান অধিকারী হিসেবে সুইডেন। গ্রুপ জি চ্যাম্পিয়ন বেলজিয়াম এবং রানার্স-আপ মিশর।  গ্রুপ এইচে চ্যাম্পিয়ন স্পেন এবং রানার্স-আপ কেপ ভার্দে।

গ্রুপ আই চ্যাম্পিয়ন ফ্রান্স, রানার্স-আপ নরওয়ে এবং তৃতীয় স্থান অধিকারী হিসেবে সেনেগাল। গ্রুপ জে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, রানার্স-আপ অস্ট্রিয়া এবং তৃতীয় স্থান অধিকারী হিসেবে আলজেরিয়া। গ্রুপ কে চ্যাম্পিয়ন কলম্বিয়া, রানার্স-আপ পর্তুগাল এবং তৃতীয় স্থান অধিকারী হিসেবে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। গ্রুপ এলে:চ্যাম্পিয়ন ইংল্যান্ড, রানার্স-আপ ক্রোয়েশিয়া এবং তৃতীয় স্থান অধিকারী হিসেবে ঘানা।

রাউন্ড অব থার্টি ট্যুর সম্পূর্ণ সময়সূচি

ম্যাচ ৭৩ (২৯ জুন): রাত ১২:৩০ মিনিটে লস অ্যাঞ্জেলেসের মাঠে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও কানাডা।

২৯ জুন রাত ১১টায় হিউস্টনে খেলবে ব্রাজিল ও জাপান। ৩০ জুন আড়াইটায় ফক্সবরোতে মুখোমুখি হবে জার্মানি ও প্যারাগুয়ে।
৩০ জুন সকাল ৭টায় গুয়াদালাহারায় লড়বে নেদারল্যান্ডস ও মরক্কো। ৩০ জুন রাত ১১টায় আর্লিংটনে মুখোমুখি হবে আইভরি কোস্ট ও নরওয়ে।

১ জুলাই রাত ৩টা নিউ জার্সির মাঠে লড়বে ফ্রান্স ও সুইডেন। ১ জুলাই ৭টা মেক্সিকো সিটিতে মুখোমুখি হবে মেক্সিকো ও ইকুয়েডর।
১ জুলাই রাত ১০টা আটলান্টায় খেলবে ইংল্যান্ড ও ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো।

২ জুলাই রাত ২টা সিয়াটলে মুখোমুখি হবে বেলজিয়াম ও সেনেগাল।
২ জুলাই সকাল ৬টায় সান্টা ক্লারায় লড়বে মার্কিন যুক্তরাষ্ট্র ও বসনিয়া-হার্জেগোভিনা।
৩ জুলাই রাত ১টা লস অ্যাঞ্জেলেসে মুখোমুখি হবে স্পেন ও অস্ট্রিয়া।
 ৩ জুলাই ভোর ৫টা টরন্টোর মাঠে খেলবে পর্তুগাল ও ক্রোয়েশিয়া।
৩ জুলাই সকাল ৯টা ভ্যাঙ্কুভারে মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও আলজেরিয়া।
 ৪ জুলাই রাত ১২টা আর্লিংটনে লড়বে অস্ট্রেলিয়া ও মিশর।
৪ জুলাই বিকেল ৪টায় মায়ামির মাঠে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে।
৪ জুলাই সকাল ৭টায় কানসাস সিটিতে শেষ ম্যাচে লড়বে কলম্বিয়া ও ঘানা।

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, মমিনুল ৪১

ক্রীড়া ডেস্ক
জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, মমিনুল ৪১
ছবি : ক্রিকইনফো

ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজের আগে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে মুখোমুখি বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না হলেও সীমিত ওভারের সিরিজের আগে এই লাল বলের লড়াইয়ে দুই দলের ম্যাচটি গুরুত্বপূর্ণ। একমাত্র টেস্টে বাংলাদেশের হয়ে অভিষেক হয় উইকেটরক্ষক অমিতে হাসান এবং মিডল-অর্ডার ব্যাটসম্যান তৌহিদ হৃদয়ের।

রবিবার (২৯ জুন) বাংলাদেশ সময় দুপুর দেড়টায় হারারে স্পোর্টস ক্লাবে মাঠে টসে হেরে ব্যাট করছে সফরকারীরা। রিপোর্ট লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে ৭৭ রান করেছে বাংলাদেশ। স্বাগতিকদের হয়ে একটি করে ইউকেট নিয়েছে নিয়ামহুরি ও ইভান্স।

দুই বাংলাদেশি ওপেনার শুরুটা বেশ ধীরভাবে করে। ম্যাচের ৭ম ওভারে দলীয় ৬ রানে নিয়ামহুরির বলে উইকেটের পেছনে তাফাদজবা সিগার তালুবন্দি হয়ে সাজঘরে ফেরে ওপেনার জয়। ১৭ বল খেলে ২ রান করেন তিনি।

তারপর আরেক ওপেনারকে নিয়ে দলীয় স্কোর এগিয়ে নেন ওয়ান ডাউনে নামা মমিনুল হক। দলীয় ৩৬ রানে সাদমান ইসলামকে শিকার বানান ইভান্স। ২০ রানে করে ক্রেগ আরভাইনকে ক্যাচ দিয়ে আউট হন তিনি। 

টপঅর্ডারের দুই ব্যাটসম্যান দ্রুত আউট হলে ধাক্কা সামলে ৩৬ রানের জুটি গড়েন মমিনুল-শান্ত। ২ উইকেটে ৭৭ রানে লাঞ্চ ব্রেকে যায়। এ সময় মমিনুল ৪১ ও শান্ত ৯ রান নিয়ে ব্যাট করছেন।

এর আগে অধিনায়ক হিসেবে প্রথম টেস্টে টস জিতে হারারের ঝলমলে শীতের সকালে বাংলাদেশকে ব্যাট করতে পাঠান রিচার্ড এনগারাভা।
 
পরিসংখ্যান বলছে, দুই দলের মধ্যে এখন পর্যন্ত ২০টি টেস্ট অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে বাংলাদেশ দল জয় পেয়েছে ৯টি, জিম্বাবুয়ে জিতেছে ৮টিতে। ড্র হয়েছে ৩টি ম্যাচ। সর্বশেষ ২০২৫ সালে বাংলাদেশে অনুষ্ঠিত দুই ম্যাচ টেস্ট সিরিজ শেষ হয়েছিল ১-১ সমতা নিয়ে। ফলে মুখোমুখি পরিসংখ্যানের বিচারে টেস্ট ক্রিকেটে দুই দলের ব্যবধান খুব বেশি নয়।
 
বাংলাদেশের একাদশ

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, শাদমান ইসলাম, মমিনুল হক, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, অমিতে হাসান (উইকেটরক্ষক), তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ।

জিম্বাবুয়ের একাদশ

বেন কুরান, ইনোসেন্ট কাইয়া, ব্রেন্ডন টেলর (উইকেটরক্ষক), ব্রায়ান বেনেট, 5 ক্রেইগ আরভিন, টাফাদজওয়া সিগা, ওয়েসলি মাধভেরে, 8 ব্র্যাড ইভান্স, নিউম্যান ন্যামহুরি, রিচার্ড এনগারভা (অধিনায়ক)।

নকআউটে আর্জেন্টিনার পথ সহজ, ইউরোপের জায়ান্টদের কঠিন সমীকরণ

ক্রীড়া ডেস্ক
নকআউটে আর্জেন্টিনার পথ সহজ, ইউরোপের জায়ান্টদের কঠিন সমীকরণ
ছবি : রয়টার্স

রোমাঞ্চ, নাটকীয়তা আর অঘটনে ভরা গ্রুপ পর্ব শেষে চূড়ান্ত হয়েছে ২০২৬ বিশ্বকাপের শেষ ৩২ দলের লাইনআপ। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তিন ম্যাচের সবগুলো জিতে শতভাগ সাফল্য নিয়ে নকআউটে উঠেছে। অন্যদিকে ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সও গ্রুপ পর্বে তিন ম্যাচেই জয় পেয়েছে। কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের দুর্দান্ত পারফরম্যান্সে ছন্দে রয়েছে লে ব্লুরা।

গ্রুপ পর্বে জার্মানি, ব্রাজিল, পর্তুগাল, ইংল্যান্ড ও ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন নকআউটে উঠলেও নিজেদের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হওয়ার সুযোগ পায়নি। বিশেষ করে জার্মানি শেষ ম্যাচে ইকুয়েডরের কাছে হেরে গ্রুপ পর্ব শেষ করেছে।

নকআউট সূচি চূড়ান্ত হওয়ার পর দেখা গেছে, আর্জেন্টিনা ও পর্তুগাল ভিন্ন ব্র্যাকেটে অবস্থান করছে। ফলে লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর সম্ভাব্য মুখোমুখি লড়াই এখন কেবল ফাইনালেই সম্ভব।

বিশ্লেষকদের মতে, শেষ চারের আগে তুলনামূলক সহজ পথ পেয়েছে আর্জেন্টিনা। শেষ ৩২-এ মেসিদের প্রতিপক্ষ কেপ ভার্দে। আফ্রিকার দলটি এবার চমক দেখিয়ে নকআউটে উঠলেও শক্তির বিচারে এগিয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

এই ম্যাচে জিতলে আর্জেন্টিনা খেলবে অস্ট্রেলিয়া ও মিশরের মধ্যকার ম্যাচের বিজয়ীর বিপক্ষে। সম্ভাব্য কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হতে পারে সুইজারল্যান্ড, কলম্বিয়া, ঘানা কিংবা আলজেরিয়ার যেকোনো একটি দল।

সেমিফাইনালে অবশ্য অপেক্ষা করতে পারে বড় পরীক্ষা। সেখানে প্রতিপক্ষ হিসেবে ব্রাজিল, ইংল্যান্ড, নরওয়ে কিংবা আইভরি কোস্টের মতো শক্তিশালী দলগুলোর কোনো একটির মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা।

অন্যদিকে প্লটের অপর প্রান্তে জমে উঠেছে ইউরোপের পরাশক্তিদের লড়াই। ফ্রান্স, জার্মানি, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ডস ও বেলজিয়ামের মতো দলগুলো একই অংশে থাকায় শুরু থেকেই হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে।

সম্ভাব্য সূচি অনুযায়ী, শেষ ষোলো কিংবা পরবর্তী ধাপেই মুখোমুখি হতে পারে ফ্রান্স-জার্মানি এবং স্পেন-পর্তুগালের মতো হাইভোল্টেজ লড়াই। ফলে ফাইনালের আগেই বিদায় নিতে হতে পারে একাধিক শিরোপাপ্রত্যাশী দলকে।

বিশ্লেষকদের মতে, প্লটের একদিকে যেখানে আর্জেন্টিনার পথ তুলনামূলক মসৃণ, অন্যদিকে ইউরোপের পরাশক্তিদের সামনে শুরু থেকেই অপেক্ষা করছে কঠিন পরীক্ষার। তাই ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে শুরু থেকেই জমে উঠতে যাচ্ছে একের পর এক মহারণ।

‘বাংলাদেশকে সত্যিই ভালোবাসি, তাদের সমর্থন অসাধারণ’—এমি মার্তিনেজ

ক্রীড়া ডেস্ক
‘বাংলাদেশকে সত্যিই ভালোবাসি, তাদের সমর্থন অসাধারণ’—এমি মার্তিনেজ
এমিলিয়ানো মার্তিনেজ। ছবি : রয়টার্স

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের প্রতি নিজের ভালোবাসার কথা আবারও প্রকাশ করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। বিশ্বকাপের ব্যস্ত সূচির মধ্যেও বাংলাদেশি সমর্থকদের কথা স্মরণ করে তাদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসার বার্তা দিয়েছেন তিনি।

বাংলাদেশ সময় রোববার সকালে ডালাস স্টেডিয়ামে জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৩-১ গোলের জয় তুলে নেয় আর্জেন্টিনা। জিওভানি লো সেলসো, লাউতারো মার্তিনেজ ও লিওনেল মেসির গোলে জয় নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচ শেষে মিক্সড জোনে বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মার্তিনেজ। এ সময় বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশের মানুষের প্রতি নিজের বিশেষ অনুভূতির কথা তুলে ধরেন তিনি।

বাংলাদেশ সফরের স্মৃতি মনে করে মার্তিনেজ বলেন, ‘বাংলাদেশে গিয়েছিলাম আমি। সত্যিই দেশটিকে ভালোবাসি।’

বাংলাদেশের আর্জেন্টিনা-ভক্তদের উচ্ছ্বাসের প্রশংসা করে তিনি আরো বলেন, ‘আমি জানি তারা কতটা পাগল আমাদের জন্য। সেখানে যাওয়ার অভিজ্ঞতা থেকে এটা বলতে পারি আমি। তাদের সমর্থন আমি ভালোবাসি। তারা যেভাবে আর্জেন্টিনাকে দেখে, আমার অনেক ভালো লাগে। আমার পূর্ণ ভালোবাসা বাংলাদেশের জন্য।’

২০২৩ সালে সংক্ষিপ্ত সফরে ঢাকায় এসে লাখো সমর্থকের উচ্ছ্বাসে সিক্ত হয়েছিলেন মার্তিনেজ। সেই স্মৃতি এখনো ভোলেননি এই তারকা গোলরক্ষক।