• ই-পেপার

কোচ হিসেবে যাত্রা শুরু বিশ্বকাপজয়ী ইনিয়েস্তার

তারকা ফরোয়ার্ড ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা ইরানের, আছেন যারা

ক্রীড়া ডেস্ক
তারকা ফরোয়ার্ড ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা ইরানের, আছেন যারা
ছবি : রয়টার্স

ইরানের বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন দেশের অন্যতম সফল ফরোয়ার্ড সর্দার আজমুন। সংযুক্ত আরব আমিরাতের ক্লাব শাবাব আল-আহলির হয়ে খেলা এই তারকাকে না রাখার পেছনে রাজনৈতিক বিতর্ক কাজ করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার সময় মার্চ মাসে সংযুক্ত আরব আমিরাতের শাসক মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের সঙ্গে নিজের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছিলেন আজমুন। সেই ঘটনাকে ইরানের সরকার ভালোভাবে নেয়নি বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বকাপের প্রাথমিক দলেও জায়গা পাননি ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ড। এবার চূড়ান্ত দল ঘোষণার সময়ও তাকে উপেক্ষা করেছেন ইরানের প্রধান কোচ আমির গালেনোই।

জাতীয় দলের হয়ে ৯১ ম্যাচে ৫৭ গোল করা আজমুন দীর্ঘদিন ধরে ইরানের আক্রমণভাগের প্রধান ভরসা ছিলেন। তবে বিতর্কের কারণে ২০২৬ বিশ্বকাপ মিশনে তাকে ছাড়াই এগোতে হচ্ছে দলটিকে।

আগামী ১১ জুন শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো আয়োজিত ২০২৬ ফিফা বিশ্বকাপ। প্রথমে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও, শেষ পর্যন্ত দলটি টুর্নামেন্টের জন্য নিজেদের বেস ক্যাম্প স্থাপন করেছে মেক্সিকোতে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানকে স্বাগতিক হিসেবে গ্রহণে অনীহা দেখিয়েছিল। সেই প্রেক্ষাপটে মেক্সিকোকে কেন্দ্র করেই প্রস্তুতি নিচ্ছে ইরান।

বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে ১৫ জুন নিউজিল্যান্ড, ২১ জুন বেলজিয়াম এবং ২৬ জুন সিয়াটলে মিসরের মুখোমুখি হবে ইরান।

আজমুন বাদ পড়লেও দলে আছেন অভিজ্ঞ স্ট্রাইকার মেহদি তারেমি এবং সাবেক ব্রাইটন উইঙ্গার আলিরেজা জাহানবাখশ। ৩৩ বছর বয়সী তারেমি বর্তমানে গ্রিসের অলিম্পিয়াকোসে খেলছেন, আর জাহানবাখশ খেলছেন বেলজিয়ামের ক্লাব ডেন্ডারের হয়ে।

২০২৬ বিশ্বকাপে ইরান স্কোয়াড :

গোলকিপার : আলিরেজা বেইরানভান্দ, সৈয়দ হোসেইন হোসেইনি, পায়াম নিয়াজমান্দ।

ডিফেন্ডার : দানিয়াল এইরি, এহসান হাজসাফি, সালেহ হার্দানি, হোসেইন কানায়ানি, শোজা খালিলজাদেহ, মিলাদ মোহাম্মাদি, আলি নেমাতি, রামিন রেজায়িয়ান।

মিডফিল্ডার : রুজবেহ চেশমি, সাইদ এজাতোলাহি, মেহদি ঘায়েদি, সামান ঘোদ্দোস, মোহাম্মদ ঘোরবানি, আলিরেজা জাহানবাখশ, মোহাম্মদ মোহেবি, আমির মোহাম্মদ রাজ্জাঘিনিয়া, মেহদি তোরাবি, আরিয়া ইউসেফি।

ফরোয়ার্ড : আলি আলিপুর, ডেনিস দারগাহি, আমিরহোসেইন হোসেইনজাদেহ, মেহদি তারেমি, শাহরিয়ার মোঘানলু।

আইপিএল জয়ের পর নিষেধাজ্ঞা পেলেন টিম ডেভিড

ক্রীড়া ডেস্ক
আইপিএল জয়ের পর নিষেধাজ্ঞা পেলেন টিম ডেভিড

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬ এর ফাইনালে আচরণবিধি লঙ্ঘনের দায়ে আগামী মৌসুমের প্রথম ম্যাচে নিষিদ্ধ হয়েছেন টিম ডেভিড। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই ব্যাটারকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। এছাড়া তার নামের পাশে যোগ হয়েছে দুইটি ডিমেরিট পয়েন্ট।

রবিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ–২০২৬ এর ফাইনালে গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচ চলার সময় প্রথম ইনিংসের ১০ম ওভারে আম্পায়ার নিতিন মেননের দিকে ক্ষোভ প্রকাশ করে একটি আইস ব্যাগ ছুড়ে মারেন ডেভিড। এ ঘটনায় তাকে আইপিএলের আচরণবিধির লেভেল-১ অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে।

আরো পড়ুন
মার্কিন-ইরান আলোচনা নিয়ে অনিশ্চয়তায় স্থিতিশীল তেলের বাজার

মার্কিন-ইরান আলোচনা নিয়ে অনিশ্চয়তায় স্থিতিশীল তেলের বাজার

 

আইপিএলের আচরণবিধির ২.৯ ধারায় বলা হয়েছে, ম্যাচ চলার সময় কোনো খেলোয়াড়, দলীয় কর্মকর্তা, আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য কোনো ব্যক্তির দিকে বল বা ক্রিকেট সরঞ্জাম (যেমন পানির বোতল) অনুপযুক্ত কিংবা বিপজ্জনকভাবে নিক্ষেপ করা শাস্তিযোগ্য অপরাধ।

চলতি আইপিএল মৌসুমে এটি ছিল ডেভিডের তৃতীয় লেভেল-১ অপরাধ। এর আগে ২০ নম্বর ম্যাচে তিনি এক ডিমেরিট পয়েন্ট এবং ম্যাচ ৫৪ নম্বর ম্যাচে দুই ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন। সর্বশেষ দুই পয়েন্ট যোগ হওয়ায় তার মোট ডিমেরিট পয়েন্ট দাঁড়িয়েছে পাঁচে।

আরো পড়ুন
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৭ বিলিয়ন ডলার

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৭ বিলিয়ন ডলার

 

আইপিএলের শৃঙ্খলা বিধি অনুযায়ী, পাঁচ ডিমেরিট পয়েন্ট পূর্ণ হওয়ায় আগামী আইপিএল মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম ম্যাচে অথবা আইপিএল ২০২৭-এ যে দলের হয়ে তিনি খেলবেন, সেই দলের প্রথম ম্যাচে নিষেধাজ্ঞা ভোগ করতে হবে তাকে।

এই শাস্তির ফলে আগামী মৌসুমের শুরুতেই গুরুত্বপূর্ণ এক ম্যাচে ডেভিডকে ছাড়াই মাঠে নামতে হবে তার দলকে। 

হীরক জয়ন্তী টুর্নামেন্ট

পাকিস্তানকে রুখে দিল ১০ জনের বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
পাকিস্তানকে রুখে দিল ১০ জনের বাংলাদেশ
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের একটি মুহূর্ত। ছবি: ফুটবল অ্যাসোসিয়েশন অব মালদ্বীপ

বাংলাদেশ ০-০ পাকিস্তান

মালদ্বীপে আমন্ত্রণমূলক চার জাতির হীরক জয়ন্তী টুর্নামেন্ট উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে রুখে দিয়েছে বাংলাদেশ অলিম্পিক দল। মালের জাতীয় ফুটবল স্টেডিয়ামে ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। 

তারুণ্যনির্ভর বাংলাদেশ দলে কোনো প্রবাসী ফুটবলার না থাকলেও পাকিস্তান মাঠে নামিয়েছিল প্রবাসীদের নিয়ে গড়া অভিজ্ঞ সিনিয়র দল। ম্যাচের শেষ প্রায় আধাঘণ্টা ১০ জন নিয়ে খেলেও প্রতিপক্ষকে গোল করতে দেয়নি লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের শুরু থেকেই পাকিস্তানকে চাপে রাখে বাংলাদেশ। প্রথমার্ধে অন্তত তিনটি সহজ সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি মারুফুল হকের শিষ্যরা। মূলত দক্ষ ফিনিশারের অভাবে এগিয়ে যাওয়া সম্ভব হয়নি। অন্যদিকে বাংলাদেশের রক্ষণভাগ ছিল দুর্ভেদ্য। ফলে পাকিস্তানও তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি।

বিরতির পর ম্যাচে উত্তেজনা আরো বাড়ে। ৬২ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বাংলাদেশের মনজুরুল হক মানিক। তবে এর আগে পাকিস্তানের গোলরক্ষক ও এক খেলোয়াড় বাংলাদেশের এক খেলোয়াড়কে ধাক্কা দিলেও রেফারি তা আমলে নেননি। বিষয়টি নিয়ে বাংলাদেশের খেলোয়াড়রা প্রতিবাদ করলেও সিদ্ধান্ত পরিবর্তন হয়নি।

একজন কম নিয়ে খেলতে বাধ্য হওয়ার পর বাংলাদেশের ওপর চাপ বাড়ায় পাকিস্তান। ৬৬ মিনিটে আলী হায়দার শাহর সাইড ভলি দারুণ দক্ষতায় রুখে দেন গোলরক্ষক শ্রাবণ। দ্বিতীয়ার্ধে আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে গোল হজমের হাত থেকে বাঁচান তিনি। তার হাতেই ওঠে ম্যাচসেরার পুরস্কার।

ম্যাচ শেষে শ্রাবণ বলেছেন, ‘আমরা এখানে জয়ের লক্ষ্য নিয়েই এসেছি। কোচ বলেছিলেন, প্রথম ম্যাচ জিততে পারলে টুর্নামেন্টে ৫০ শতাংশ এগিয়ে থাকা যাবে। আমরা জিততে পারিনি। তবে হারার চেয়ে ১ পয়েন্ট পাওয়া অবশ্যই ভালো। পরের ম্যাচে আরো ভালো খেলতে চাই।’

বাংলাদেশ দলের ম্যানেজার শাহীন হাসান বলেছেন, ‘আজকের ম্যাচে রেফারিং খুবই হতাশাজনক ছিল। আমাদের খেলোয়াড়কে যে লাল কার্ড দেখানো হয়েছে, সেটি যথার্থ ছিল না। এর আগে পাকিস্তানের খেলোয়াড়রা ফাউল করলেও তাদের কাউকে লাল কার্ড দেখানো হয়নি। তারপরও আমাদের ছেলেরা দারুণ খেলেছে। শুধু গোলটাই পাওয়া হয়নি।’

রেফারিং নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন মালদ্বীপের কোচ আলী সুজেইনও। ম্যাচ শেষে শ্রাবণের হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দিয়ে তিনি বলেন, ‘লাল কার্ডের সিদ্ধান্তটি সঠিক ছিল না। রেফারিংয়ের মান আরো ভালো হওয়া উচিত ছিল। দুর্বল রেফারিং ম্যাচের জন্য কাম্য নয়।’

আগামী বৃহস্পতিবার (৪ জুন) নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

সৌদির বিশ্বকাপ দলে একমাত্র বিদেশি খেলোয়াড় আব্দুলহামিদ

ক্রীড়া ডেস্ক
সৌদির বিশ্বকাপ দলে একমাত্র বিদেশি খেলোয়াড় আব্দুলহামিদ

ফিফা বিশ্বকাপ স্কোয়াডে একমাত্র বিদেশি খেলোয়াড় হিসেবে দলে অন্তর্ভুক্ত হয়েছেন রোমার ডিফেন্ডার সৌদ আব্দুলহামিদ। গ্রিক কোচ জর্জিওস দোনিসের ঘোষিত ২৬ সদস্যের স্কোয়াডে আব্দুলহামিদ ছাড়া বাকি সব খেলোয়াড়ই ঘরোয়া লিগের বিভিন্ন ক্লাবে খেলেন। 

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গত মৌসুমে ফরাসি ক্লাব লেন্সেকে ফ্রেঞ্চ কাপ জিতিয়ে ছিলেন আব্দুলহামিদ। সৌদি প্রো-লিগের বাইরের খেলা একমাত্র খেলোয়াড় তিনি। যাকে কোচ জর্জিওস ২৬ সদস্যের দলে রেখেছেন।

২০১৮ এবং ২০২২ সালের পর নিজের তৃতীয় বিশ্বকাপে খেলতে নামবেন ৩৪ বছর বয়সী সালেম আল দাওসারি। দলের আর্মব্যান্ডও থাকবে আল-হিলালের এই খেলোয়াড়ের হাতে। 

সৌদি আরব ১৫ জুন গ্রুপ ‘এইচে’ উরুগুয়ের বিপক্ষে অভিযান শুরু করবে। এরপর ২১ জুন স্পেনের এবং ছয় দিন পর কেপ ভার্দের সাথে তাদের ম্যাচ রয়েছে।

সৌদি আরবের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক : মোহাম্মদ আল ওয়াইস (আল উলা), নাওয়াফ আল আকিদি (আল নাসর), আহমেদ আল কাসার (আল কাদসিয়াহ)।

ডিফেন্ডার : আব্দুলেলাহ আল আমরি (আল নাসর), হাসান তাম্বাকতি (আল হিলাল), জেহাদ থিকরি (আল কাদসিয়া), আলী লাজামি (আল হিলাল), হাসান কাদেশ (আল ইত্তেহাদ), সৌদ আব্দুলহামিদ (লেন্স, রোমা থেকে লোনে), মোহাম্মদ আবু আল শামাত (আল কাদসিয়া), আলী মাজরাশি (আল আল হাবিল হাবিল), আল হাবিল হাবিল (মোহাম্মদ আবুল হামিদ)। নাসর), সুলতান আল-ঘানাম (আল নাসর)।

মিডফিল্ডার : মোহাম্মদ কান্নো (আল হিলাল), আবদুল্লাহ আল খাইবারি (আল নাসর), জিয়াদ আল জোহানি (আল আহলি), নাসের আল দাওসারি (আল হিলাল), মুসাব আল জুওয়াইর (আল কাদসিয়াহ), আলা আল হাজ্জি (নিওম), সালেম আল দাওসারি (আল হিলাল), খালিদ আল ঘান্নাম (আল নাসারি), আল নাসের (আল নাস)।

ফরোয়ার্ড: ফিরাস আল বুরাইকান (আল আহলি), সালেহ আল শেহরি (আল ইত্তিহাদ), আবদুল্লাহ আল হামদান (আল নাসর)।