• ই-পেপার

তারকা ফরোয়ার্ড ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা ইরানের, আছেন যারা

মা হারালেন নারী ফুটবলার শিউলি, অনুশীলন বাতিল

ক্রীড়া ডেস্ক
মা হারালেন নারী ফুটবলার শিউলি, অনুশীলন বাতিল
অভিজ্ঞ ডিফেন্ডার শিউলি আজিম। ছবি : বাফুফে

উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে হাইভোল্টেজ সেমিফাইনালের ঠিক আগের দিন বড় ধাক্কা খেল বাংলাদেশ নারী ফুটবল দল। অভিজ্ঞ ডিফেন্ডার শিউলি আজিমের মা বাসনা আজিম পাড়ি দিয়েছেন না-ফেরার দেশে। দলের এই অভিজ্ঞ ও নির্ভরযোগ্য ফুটবলারের এমন কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন সতীর্থ ও কোচিং স্টাফরা। শোকের আবহে বাতিল করা হয়েছে দলের মঙ্গলবারের (০২ জুন) সকালের নির্ধারিত অনুশীলন সেশন।

আগামী বুধবার (৩ জুন) ফাইনালে ওঠার লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচের প্রস্তুতি হিসেবে আজ মঙ্গলবার সকালে ভারতের গোয়ার ব্যাম্বোলিম অ্যাথলেটিক ক্লাব মাঠে সকাল ৭টা থেকে অনুশীলনে নামার কথা ছিল মনিকা-মারিয়াদের। কিন্তু ভোরেই ক্যাম্পে আসে শিউলির মায়ের আকস্মিক মৃত্যুর এই দুঃসংবাদ।

বাংলাদেশ দলের বিগত দুটি সাফ শিরোপা জয়ের পেছনে রক্ষণভাগে অন্যতম বড় নির্ভরতা ছিলেন শিউলি আজিম। এবারের হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে ভারতের গোয়ায় আসা বর্তমান দলটির সবচেয়ে অভিজ্ঞ ও বয়োজ্যেষ্ঠ খেলোয়াড়ও তিনি। দলের এই সিনিয়র সদস্যের মাতৃহারা হওয়ার খবরে পুরো দলের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সতীর্থের এই মানসিক বিপর্যয়ের দিনে ফুটবলাররা মাঠে না নেমে তাঁর পাশে থাকার সিদ্ধান্ত নেন।

চলমান টুর্নামেন্টে বুকে ব্যথার কারণে মালদ্বীপের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামতে পারেননি শিউলি (যে ম্যাচে বাংলাদেশ ৪-২ ব্যবধানে জয়ী হয়)। অবশ্য ভারতের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগেই তিনি অনুশীলনে ফিরেছিলেন। তবে ভারতের বিপক্ষে ৩-০ গোলে হেরে যাওয়া ম্যাচে প্রধান কোচ পিটার জেমস বাটলার তাকে একাদশে রাখেননি।

সাফ চ্যাম্পিয়নশিপের গত দুটি আসরের ফাইনালে এই নেপালকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল বাংলাদেশ। এবার সেমিফাইনালের মঞ্চেই তাদের মুখোমুখি হতে হচ্ছে বর্তমান চ্যাম্পিয়নদের। তবে মাঠের সেই রণকৌশল এবং ফুটবলের চেনা উত্তেজনার মাঝে শিউলি আজিমের মায়ের এই চলে যাওয়া বাংলাদেশ দলের জন্য এক বিশাল মানসিক ধাক্কা। পুরো দল এখন শোকের আবহ কাটিয়ে সেমিফাইনালের মঞ্চে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জের মুখে।

বিশ্বকাপের আগে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়ে রোনালদোর বার্তা

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের আগে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়ে রোনালদোর বার্তা
সংগৃহীত ছবি

ক্রিস্তিয়ানো রোনালদো আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। পর্তুগালের কিংবদন্তি অধিনায়ক ও আল-নাসরের তারকা ফরোয়ার্ড আনুষ্ঠানিকভাবে জাতীয় দলের সঙ্গে যোগ দিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপ মিশন শুরু করেছেন। 

উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপকে সামনে রেখে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় দলের জার্সি পরা একটি ছবি প্রকাশ করেন রোনালদো। ছবির সঙ্গে তিনি লেখেন, ‘মিশন: বিশ্বকাপ শুরু হয়ে গেছে!’ 

৪১ বছর বয়সেও দুর্দান্ত ফিটনেস ধরে রাখা এই তারকা পর্তুগালের প্রধান কোচ রবার্তো মার্তিনেজের ঘোষিত চূড়ান্ত বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন। এর মাধ্যমে ফুটবল ইতিহাসে নতুন এক মাইলফলক গড়তে যাচ্ছেন তিনি।

আসন্ন ২০২৬ বিশ্বকাপ হবে রোনালদোর ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ, যা পুরুষ ফুটবলের ইতিহাসে একক ও অভূতপূর্ব রেকর্ড। এর আগে কোনো ফুটবলার ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়ার কৃতিত্ব দেখাতে পারেননি। তার সঙ্গে এবার ষষ্ঠ বিশ্বকাপে খেলার রেকর্ডের ভাগীদার হতে পারেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি ও মেক্সিকান গোলরক্ষক ওচোয়াও। 

এদিকে জাতীয় দলের জার্সিতে রোনালদোর অর্জনও ঈর্ষণীয়। আন্তর্জাতিক ফুটবলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এই ফরোয়ার্ড এখন পর্যন্ত পর্তুগালের হয়ে ২২৬টি অফিসিয়াল ম্যাচে ১৪৩টি গোল করেছেন। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে তিনি দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত রেখেছেন। দেশের হয়ে একটি ইউরো কাপের পাশাপাশি জিতেছেন দুইটি নেশন্স লিগও। 

বিশ্বকাপের মঞ্চে এবার পর্তুগাল খেলবে গ্রুপ কে-তে। নকআউট পর্বে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে ডিআর কঙ্গো, কলম্বিয়া ও উজবেকিস্তান।

কোচ হিসেবে যাত্রা শুরু বিশ্বকাপজয়ী ইনিয়েস্তার

ক্রীড়া ডেস্ক
কোচ হিসেবে যাত্রা শুরু বিশ্বকাপজয়ী ইনিয়েস্তার
ছবি : রয়টার্স

ফুটবল বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা এবার শুরু করলেন জীবনের নতুন অধ্যায়। খেলোয়াড়ি জীবন শেষ করার দুই বছরের মাথায় সংযুক্ত আরব আমিরাতের ক্লাব গালফ ইউনাইটেডের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন স্প্যানিশ কিংবদন্তি।

এটাই ইনিয়েস্তার কোচিং ক্যারিয়ারের প্রথম দায়িত্ব। ক্লাবের পক্ষ থেকে নিয়োগের ঘোষণা আসার পর ইনিয়েস্তা জানান, কোচ হিসেবে নিজের যাত্রা শুরু করার জন্য গালফ ইউনাইটেডকেই সবচেয়ে উপযুক্ত জায়গা বলে মনে হয়েছে তার।

‘ফুটবল আমাকে সবকিছু দিয়েছে। এখন আমি কোচিংয়ের মাধ্যমে কিছু ফিরিয়ে দিতে চাই। প্রতিদিন তরুণ খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে চাই, যারা উন্নতি করতে চায় এবং বড় স্বপ্ন দেখে,’ বলেন ইনিয়েস্তা।

তিনি আরো বলেন, ‘আমি বিশ্বাস করি সঠিক উপায়ে ফুটবলার তৈরি করতে হয়— ধৈর্য, স্পষ্ট ফুটবল দর্শন এবং প্রতিটি খেলোয়াড়ের প্রতি আন্তরিক যত্ন নিয়ে। গালফ ইউনাইটেডও একই দর্শনে বিশ্বাস করে, আর এ কারণেই আমি এখানে এসেছি।’

কোচিংয়ের পাশাপাশি নিজের প্রো লাইসেন্স অর্জনের লক্ষ্যও রয়েছে বলে জানান ৪২ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড।

ইনিয়েস্তা ২০২৪ সালে পেশাদার ফুটবলকে বিদায় জানান। তার আগে সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস ক্লাবের হয়ে খেলেছিলেন তিনি। খেলোয়াড়ি জীবনে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আধুনিক ফুটবল ইতিহাসের অন্যতম সফল ও প্রভাবশালী মিডফিল্ডার হিসেবে।

বার্সেলোনার সোনালি প্রজন্মের অন্যতম সদস্য ইনিয়েস্তা জিতেছেন চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, নয়টি লা লিগা শিরোপা এবং বহু ঘরোয়া ও আন্তর্জাতিক ট্রফি।

জাতীয় দলের হয়েও তার সাফল্য ঈর্ষণীয়। স্পেনকে দুটি ইউরো চ্যাম্পিয়নশিপ ও ২০১০ বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। বিশেষ করে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে তার অতিরিক্ত সময়ের গোলই স্পেনকে এনে দেয় ইতিহাসের প্রথম বিশ্বকাপ শিরোপা।

উল্লেখ্য, খেলোয়াড়ি জীবন শেষ হওয়ার সময় ইনিয়েস্তা নিজেই জানিয়েছিলেন যে কোচিংয়ে আসার পরিকল্পনা তার নেই। কিন্তু সময়ের সঙ্গে সেই ভাবনা বদলেছে, আর এখন তিনি নতুন পরিচয়ে মাঠে ফিরছেন।

২০১৯ সালে প্রতিষ্ঠিত গালফ ইউনাইটেড বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় স্তরের লিগে খেলে। ২০২৫-২৬ মৌসুমে দলটি লিগে দশম স্থানে শেষ করেছিল।

এবার ক্লাবটির দায়িত্ব নিয়ে নতুন স্বপ্ন দেখছেন ইনিয়েস্তা। ফুটবলার হিসেবে যেভাবে ইতিহাস লিখেছেন, কোচ হিসেবেও সেই সাফল্যের গল্প শুরু করতে চান স্প্যানিশ মহাতারকা। 
 

আইপিএল জয়ের পর নিষেধাজ্ঞা পেলেন টিম ডেভিড

ক্রীড়া ডেস্ক
আইপিএল জয়ের পর নিষেধাজ্ঞা পেলেন টিম ডেভিড

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬ এর ফাইনালে আচরণবিধি লঙ্ঘনের দায়ে আগামী মৌসুমের প্রথম ম্যাচে নিষিদ্ধ হয়েছেন টিম ডেভিড। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই ব্যাটারকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। এছাড়া তার নামের পাশে যোগ হয়েছে দুইটি ডিমেরিট পয়েন্ট।

রবিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ–২০২৬ এর ফাইনালে গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচ চলার সময় প্রথম ইনিংসের ১০ম ওভারে আম্পায়ার নিতিন মেননের দিকে ক্ষোভ প্রকাশ করে একটি আইস ব্যাগ ছুড়ে মারেন ডেভিড। এ ঘটনায় তাকে আইপিএলের আচরণবিধির লেভেল-১ অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে।

আরো পড়ুন
মার্কিন-ইরান আলোচনা নিয়ে অনিশ্চয়তায় স্থিতিশীল তেলের বাজার

মার্কিন-ইরান আলোচনা নিয়ে অনিশ্চয়তায় স্থিতিশীল তেলের বাজার

 

আইপিএলের আচরণবিধির ২.৯ ধারায় বলা হয়েছে, ম্যাচ চলার সময় কোনো খেলোয়াড়, দলীয় কর্মকর্তা, আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য কোনো ব্যক্তির দিকে বল বা ক্রিকেট সরঞ্জাম (যেমন পানির বোতল) অনুপযুক্ত কিংবা বিপজ্জনকভাবে নিক্ষেপ করা শাস্তিযোগ্য অপরাধ।

চলতি আইপিএল মৌসুমে এটি ছিল ডেভিডের তৃতীয় লেভেল-১ অপরাধ। এর আগে ২০ নম্বর ম্যাচে তিনি এক ডিমেরিট পয়েন্ট এবং ম্যাচ ৫৪ নম্বর ম্যাচে দুই ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন। সর্বশেষ দুই পয়েন্ট যোগ হওয়ায় তার মোট ডিমেরিট পয়েন্ট দাঁড়িয়েছে পাঁচে।

আরো পড়ুন
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৭ বিলিয়ন ডলার

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৭৭ বিলিয়ন ডলার

 

আইপিএলের শৃঙ্খলা বিধি অনুযায়ী, পাঁচ ডিমেরিট পয়েন্ট পূর্ণ হওয়ায় আগামী আইপিএল মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম ম্যাচে অথবা আইপিএল ২০২৭-এ যে দলের হয়ে তিনি খেলবেন, সেই দলের প্রথম ম্যাচে নিষেধাজ্ঞা ভোগ করতে হবে তাকে।

এই শাস্তির ফলে আগামী মৌসুমের শুরুতেই গুরুত্বপূর্ণ এক ম্যাচে ডেভিডকে ছাড়াই মাঠে নামতে হবে তার দলকে।