• ই-পেপার

ধোনির আরো ১০ বছর খেলা চালিয়ে যাওয়া উচিত : যোগরাজ

২০৩০ পর্যন্ত ‌‘চুক্তি সাক্ষর’ স্কালোনির

ক্রীড়া ডেস্ক
২০৩০ পর্যন্ত ‌‘চুক্তি সাক্ষর’ স্কালোনির
ছবি : ফেসবুক

২০২৬ বিশ্বকাপ শেষ করে নিজ শহর সান্তা ফে প্রদেশের পুজাতোতে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। বিশ্বকাপজয়ী কোচকে দেখতে প্রতিদিনই হাজার হাজার ভক্ত ভিড় করছেন। ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন তারা। এরই মধ্যে ক্ষুদে এক ভক্ত ঘটিয়েছে বিশেষ কাণ্ড। আর্জেন্টাইন কোচ  ২০৩০ সাল পর্যন্ত থাকার এক প্রতীকী চুক্তিপত্রে স্বাক্ষর করিয়েছে ক্ষুদে ভক্ত। এমন একটি ভিডিও মুহূর্তে ভাইরাল হেয় যায় নেট দুনিয়াই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

আর্জেন্টিনার পুহাতো শহরের ফ্রাঙ্কো ওটাভিয়ানি নামের এক শিশু অটোগ্রাফ নেওয়ার বাহানায় স্কালোনির কাছে এগিয়ে যায়। তবে সাধারণ খাতার বদলে সে তার পরিবারের সাথে তৈরি করা একটি বিশেষ কাগজ সামনে বাড়িয়ে দেয়। যাতে লেখা ছিল ‘২০৩০ বিশ্বকাপের চুক্তিপত্র’।

বিষয়টি বুঝতে পেরে স্কালোনি মোটেও অসন্তুষ্ট হননি। তিনি বেশ মজা পান। কোনো দ্বিধা ছাড়াই হাসিমুখে সেই প্রতীকী চুক্তিপত্রে নিজের স্বাক্ষর করে দেন।

কাগজটিতে সই নেওয়ার পর ফ্রাঙ্কো একটি ভিডিও বার্তার মাধ্যমে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে উদ্দেশ্য করে বলে, ‘এবার আপনার পালা’। 

অর্থাৎ, খুদে ভক্তটি এএফএকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত স্কালোনিকে অফিশিয়ালি রেখে দেওয়ার জন্য অনুরোধ জানায়।

আর্জেন্টিনাকে একাধিক শিরোপা জেতানো এই কোচের চুক্তি নিয়ে যখন ফুটবল মহলে আলোচনা চলছে। ঠিক তখনই ভক্তদের ভালোবাসার এমন একটি মিষ্টি চিত্র সামনে এলো।

পিতৃত্বকালীন ছুটি বাতিল করে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন ইবাদত, দলে আর কারা আছেন

ক্রীড়া প্রতিবেদক
পিতৃত্বকালীন ছুটি বাতিল করে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন ইবাদত, দলে আর কারা আছেন
বাংলাদেশের পেসার ইবাদত হোসেন। ছবি: ফেসবুক

আগামী আগস্টে অস্ট্রেলিয়ার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ দল। এই সফরের সময় প্রথমবারের মতো বাবা হবেন ইবাদত হোসেন। তাই বিসিবির কাছে আগেই ছুটি চেয়ে নিয়েছিলেন। 

কিন্তু দলের অন্য দুই ফাস্ট বোলার নাহিদ রানা ও শরীফুল ইসলাম চোটের কারণে অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে যাওয়ায় পিতৃত্বকালীন ছুটি বাতিল করেছেন ইবাদত। এই পেসারকে রেখেই আজ ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

টেস্ট দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার ও জাকের আলীও। দলের রাখা হয়েছে বাংলাদেশ জাতীয় দলে এখনো অভিষেক না হওয়া পেসার মুশফিক হাসানকেও। 

বিস্তারিত আসছে...

বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক
বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে চালকের আসনে ওয়েস্ট ইন্ডিজ
ছবি : ক্রিকইনফো

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে ওয়েস্ট ইন্ডিজ ৩ উইকেটে ১৯৪ রান সংগ্রহ করেছে। কাভেম হজের অপরাজিত ৮৩ রানের ওপর ভর প্রথম দিনে চালকের আসনে স্বাগতিকরা। তবে দিনের শুরু তিন উইকেট তুলে নিয়ে দারুণ শুরু করেছিল সফরকারীরা।

ত্রিনিদাদে ব্রায়ান লারা স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং সাবধানে শুরু করে ৫০ বলে ১৩ রানের জুটি গড়েন ক্যারিবীয় দুই ওপেনার তেজনারাইন চন্দরপল ও ব্র্যান্ডন কিং। 

১ বাউন্ডারিতে ১২ রান করা কিংকে বোল্ড করে পাকিস্তানকে প্রথম উইকেট উপহার দেন পেসার মোহাম্মদ আব্বাস। 

দ্বিতীয় উইকেটে রানের চাকা সচল রেখে স্কোর বোর্ডে ৫১ রান যোগ করেন চন্দরপল ও কাভেম হজ। জমে যাওয়া জুটিতে ভাঙন ধরান পাকিস্তানের আরেক পেসার আমের জামাল। ১টি চারে ২১ রান করে জামালের শিকার হন চন্দরপল। 

এরপর হজের সাথে ৪২ রানের জুটিতে ওয়েস্ট ইন্ডিজের রান ১০০ পার করেন আমির জাঙ্গু। ২টি চার ও ১টি ছক্কায় ২১ রান তুলে আব্বাসের দ্বিতীয় শিকার হন জাঙ্গু। ১০৬ রানে ৩ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ।

এ অবস্থায় পাকিস্তানের বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন হজ ও অধিনায়ক শাই হোপ। ১৮৭ বলে ৮৮ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিনের খেলা শেষ করেন তারা। 

টেস্ট ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৮৩ রানে অপরাজিত আছেন হজ। তার ১৮১ বলের ইনিংসে ৯টি বাউন্ডারি ছিল। ৯১ বলে ৩৯ রানের অনবদ্য ইনিংস খেলেছেন হোপ।

ব্রায়ান লারা স্টেডিয়ামে প্রথমবারের মত টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ওয়ানডে-টি-টোয়েন্টি এবং প্রথম শ্রেণির ম্যাচ অনুষ্ঠিত হলেও কখনো টেস্ট অনুষ্ঠিত হয়নি। এই ম্যাচ দিয়ে ত্রিনিদাদের দ্বিতীয় এবং ক্যারিবীয়দের ১৩তম টেস্ট ভেন্যু হিসেবে রেকর্ড বইয়ে নাম তুললো এই স্টেডিয়াম। 

৫৯ বছরে বয়সে গোল করে ‘কিং কাজুর’ নতুন ইতিহাস

ক্রীড়া ডেস্ক
৫৯ বছরে বয়সে গোল করে ‘কিং কাজুর’ নতুন ইতিহাস
জাপানি কিংবদন্তি কাজুইয়োশি মিউরা। ছবি: সংগৃহীত

বয়স যেন তার কাছে শুধুই একটি সংখ্যা। ৫৯ বছর বয়সে পেশাদার ফুটবলে গোল করে তা আবারো মনে করিয়ে দিলেন কাজুইয়োশি মিউরা, যিনি বিশ্বজুড়ে ‘কিং কাজু’ নামে পরিচিত। 

২০১৭ সালে ৫০ বছর ১৪ দিন বয়সে গোল করে গিনেস বুকে নাম তুলেছিলেন কাজু। এবার ৫৯ বছর ১৪৯ দিন বয়সে গোল করে নিজের রেকর্ডটা যেন ‘অমর’ করে ফেললেন জাপানের এই কিংবদন্তি। 

গতকাল শনিবার (২৫ জুলাই) জাপানের এমপেরর’স কাপে ফুকুশিমা ইউনাইটেড ৭-০ গোলে ইওয়াকি ফুরুকাওয়াকে হারিয়ে দেয়। ম্যাচের ৫২ মিনিটে দলের পঞ্চম গোল করেন কাজু। 

সতীর্থের দারুণ কাটব্যাক থেকে প্রথম ছোঁয়াতেই বল জালে জড়ান কাজু। ২০২২ সালের নভেম্বরের পর এটিই তার প্রথম গোল। তার গোলের পর সতীর্থদের উচ্ছ্বাস আর দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে স্টেডিয়াম। এর তিন মিনিট পরই তাকে তুলে নেন ফুকুশিমার কোচ।

Photo1
সতীর্থদের সঙ্গে কাজুইয়োশি মিউরার (ডানে) গোল উদযাপন। ছবি: সংগৃহীত

জাপানের তৃতীয় বিভাগের ক্লাব ফুকুশিমা ইউনাইটেডের সঙ্গে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তি আছে কাজুর। এর ফলে তিনি পেশাদার ক্যারিয়ারের ৪২তম মৌসুমে খেলতে যাচ্ছেন, যা বিশ্ব ফুটবলে বিরল এক কীর্তি।

১৯৮৬ সালে ব্রাজিলের ক্লাব সান্তোসের মাধ্যমে পেশাদার ফুটবলে অভিষেক হয় কাজুর। এরপর ইতালি, ক্রোয়েশিয়া, অস্ট্রেলিয়া, পর্তুগাল ও নিজ দেশ জাপানের বিভিন্ন ক্লাবে খেলেছেন তিনি। জাপান জাতীয় দলের জার্সিতে ৮৯টি ম্যাচ খেলে করেছেন ৫৫ গোল।

আপাতত অবসরের কোনো পরিকল্পনা নেই কিং কাজুর। তিনি আগেই জানিয়েছেন, অন্তত ৬০ বছর বয়স পর্যন্ত পেশাদার ফুটবল চালিয়ে যেতে চান। 

ধোনির আরো ১০ বছর খেলা চালিয়ে যাওয়া উচিত : যোগরাজ | কালের কণ্ঠ