• ই-পেপার

বিসিসিআই-এর সিদ্ধান্ত নিয়ে ‘চমকপ্রদ তথ্য’ দিলেন বোর্ড কর্মকর্তা

ওয়াসিম-ওয়াকারদের ক্লাবে নাম লেখালেন শাহীন আফ্রিদি

ক্রীড়া ডেস্ক
ওয়াসিম-ওয়াকারদের ক্লাবে নাম লেখালেন শাহীন আফ্রিদি
সংগৃহীত ছবি

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে এক অনন্য কীর্তি গড়েছেন পাকিস্তানের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি। ম্যাচের প্রথম বলেই অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক-ব্যাটার অ্যালেক্স কেরিকে বোল্ড করে তিনি পাকিস্তানি ক্রিকেটের কিংবদন্তি ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিসের পাশে নিজের নাম লিখিয়েছেন।

ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের অধিনায়ক হিসেবে ইনিংসের প্রথম বলেই উইকেট নেওয়ার কৃতিত্ব এতদিন ছিল শুধু ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিসের। ১৯৯৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে করাচিতে অ্যান্ডি ফ্লাওয়ারকে এবং ২০০১ সালে ইংল্যান্ডের বিপক্ষে লিডসে মার্কাস ট্রেসকথিককে প্রথম বলেই আউট করেছিলেন তারা। ২০২৬ সালে সেই এলিট ক্লাবের তৃতীয় সদস্য হলেন শাহীন।

অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুতেই ফুল লেংথের ডেলিভারিতে কেরির স্টাম্প উড়িয়ে দেন বাঁহাতি এই পেসার। পরে ম্যাথিউ কুহনেম্যান ও নাথান এলিসের উইকেটও তুলে নিয়ে ৮ ওভারে মাত্র ৩৬ রান খরচায় ৩ উইকেট শিকার করেন তিনি।

শাহিনের নেতৃত্বে পাকিস্তানের বোলাররা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে অস্ট্রেলিয়াকে ৫০ ওভারে ৯ উইকেটে ২৩১ রানে আটকে রাখে।
শাহিনের নেতৃত্বে পাকিস্তানের বোলাররা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে অস্ট্রেলিয়াকে ৫০ ওভারে ৯ উইকেটে ২৩১ রানে আটকে রাখে। তবে শাহীনের ব্যক্তিগত কীর্তির দিনে হেরেছে পাকিস্তান। ১৯০ রানে অলআউট হলে ৪১ রানে হারিয়ে সিরিজের ১-১ সমতায় ফিরেছে অস্ট্রেলিয়া। 

ভারতের স্পিন বোলিং কোচ হলেন সাইরাজ বাহুতুলে

অনলাইন ডেস্ক
ভারতের স্পিন বোলিং কোচ হলেন সাইরাজ বাহুতুলে
সাবেক লেগ-স্পিনার সাইরাজ বহুতুলে

ভারতীয় পুরুষ ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ হিসেবে সাবেক লেগ-স্পিনার সাইরাজ বহুতুলেকে নিয়োগ দিয়েছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড বা বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

মঙ্গলবার এক বিবৃতিতে এ ঘোষণা দেয় বিসিসিআই। এর আগে বহুতুলে ভারতের অনূর্ধ্ব-১৯ ও ‘এ’ দলের কোচিং সেটআপে দায়িত্ব পালন করেছেন।

ভারতের হয়ে ২টি টেস্ট ও ৮টি ওয়ানডে ম্যাচ খেলা ৫৩ বছর বয়সী সাইরাজ বহুতুলে সম্প্রতি শেষ হওয়া আইপিএলে পাঞ্জাব কিংসের কোচিং স্টাফের অংশ ছিলেন।

আরো পড়ুন
বিসিসিআই-এর সিদ্ধান্ত নিয়ে ‘চমকপ্রদ তথ্য’ দিলেন বোর্ড কর্মকর্তা

বিসিসিআই-এর সিদ্ধান্ত নিয়ে ‘চমকপ্রদ তথ্য’ দিলেন বোর্ড কর্মকর্তা

 

দেশীয় ক্রিকেটে দীর্ঘ প্রায় দুই দশকের ক্যারিয়ারে বহুতুলে ৬৩০টি উইকেট শিকার করেন এবং প্রথম-শ্রেণির ক্রিকেটে ৬ হাজার ১৭৬ রান করেন। খেলোয়াড়ি জীবন শেষে তিনি সফল কোচ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তিনি বিদর্ভ ক্রিকেট দল, কেরালা ক্রিকেট দল, গুজরাট ক্রিকেট দল এবং বাংলা ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া আইপিএলের রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংসের স্পিন বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন তিনি। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সের সঙ্গেও যুক্ত ছিলেন।

আরো পড়ুন
বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি : কে কোন গ্রেডে, কার বেতন কত?

বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি : কে কোন গ্রেডে, কার বেতন কত?

 

ভারতের ক্রিকেটার উন্নয়ন কর্মসূচিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বহুতুলে। ২০২২ সালে বিশ্বজয়ী আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২২ দলের বোলিং কোচ ছিলেন তিনি। পাশাপাশি ২০২৪ সালের আসরেও ভারতের সাপোর্ট স্টাফের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

নিয়োগের প্রতিক্রিয়ায় বহুতুলে বলেন, ভারতীয় পুরুষ ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। একজন খেলোয়াড় হিসেবে ভারতের প্রতিনিধিত্ব করা ছিল গর্বের বিষয়। কোচ হিসেবে আবারও ভারতীয় ক্রিকেটে অবদান রাখার সুযোগ পাওয়া বিশেষ অনুভূতি।

তিনি আরো বলেন, সব ফরম্যাটে দলের সাফল্যের লক্ষ্যে খেলোয়াড়দের সঙ্গে কাজ করতে এবং তাদের সহায়তা করতে আমি মুখিয়ে আছি।

আরো পড়ুন
বিসিসিআইয়ের কাছে ক্ষমা চাওয়ার খবর মিথ্যা দাবি নাকভির

বিসিসিআইয়ের কাছে ক্ষমা চাওয়ার খবর মিথ্যা দাবি নাকভির

 

ভারতীয় দলের স্পিন বোলিং কোচ হিসেবে বহুতুলের প্রথম দায়িত্ব হবে আগামী ৬ জুন মুল্লানপুরে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ। ওই ম্যাচে তরুণ স্পিনার মানব সুথার ও হর্ষ দুবের মতো উদীয়মান ক্রিকেটারদের সঙ্গে কাজ করবেন তিনি।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

ত্রিদেশীয় সিরিজ

টানা দুই হারের পর জিতল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
টানা দুই হারের পর জিতল বাংলাদেশ
ম্যাচসেরার পুরস্কার হাতে জ্যোতি। ছবি : বিসিবি

অবশেষে জয়ের দেখা পেল বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজে আজ স্কটল্যান্ডকে ৩৪ রানে হারিয়েছেন বাংলাদেশের মেয়েরা।

এডিনবরা জয়ে একটা প্রতিশোধও নেওয়া হলো নিগার সুলতানা জ্যোতিদের। স্কটল্যান্ডের বিপক্ষেই ৮ উইকেটের হার দিয়ে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। ফিরতি ম্যাচে আবার হার। এবার নেদারল্যান্ডসের বিপক্ষে ৮ রানের ব্যবধানে।

জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক জ্যোতি। তার ৫৮ রানের ইনিংসে ভর করে তৃতীয় টি-টোয়েন্টিতে ৬ উইকেটে ১৫২ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। ৬ চার ও ১ ছক্কার ইনিংস খেলা উইকেটরক্ষক ব্যাটারের বিপরীতে দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান করেছেন সোবহানা মোস্তারি। ইনিংসটি সাজান ৫ চার ও ১ ছক্কায়।

রান তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় স্কটল্যান্ড। দলীয় ১ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় তারা। পরে দুই বোন ক্যাথরিন ব্রেইস ও সারাহ ব্রেইস ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে তা হতে দেননি মারুফা আক্তার ও রিতু মণি। অধিনায়ক ক্যাথরিনকে ২১ রানে ফেরান মারুফা।

বিপরীতে সর্বোচ্চ ৪০ রান করা সারাহকে আউট করেন ম্যাচে ৪ উইকেট নেওয়া রিতু। শেষ দিকে তার বোলিং তোপেই ১১৮ রানে থামে স্কটল্যান্ডের ইনিংস। তবে ২ ওভার শেষে ১২ রানে ৪ উইকেট নিলেও ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক জ্যোতি। ২টি করে উইকেট নিয়েছেন মারুফা ও সানজিদা আক্তার মেঘলা। বাংলাদেশের শেষ ম্যাচ ৪ জুন, প্রতিপক্ষ নেদারল্যান্ডস।

ত্রিদেশীয় সিরিজ জিততে চাইলে শেষ ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে। তবে তাতেও সাফল্য নাও পেতে পারেন জ্যোতিরা। কেননা স্কটল্যান্ড যদি আগামীকাল নেদারল্যান্ডসকে হারায় তাহলে তারাই চ্যাম্পিয়ন হবে। তাই বাংলাদেশের জিতলেই চলবে না প্রার্থনা করতে হবে স্কটল্যান্ড যেন অন্য ম্যাচেও হারে। এমন কিছু হলে তিন দলের পয়েন্ট তখন সমান হবে। নেট রানরেটে এগিয়ে থাকা দলই তখন টি-টোয়েন্টি সিরিজটির চ্যাম্পিয়ন হবে। 

বর্তমানে ৩ ম্যাচ শেষে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে স্কটল্যান্ডের। সমান ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ২। বিপরীতে ২ ম্যাচ খেলে ২ পয়েন্টে সবার নিচে নেদারল্যান্ডস।

বসুন্ধরা স্পোর্টস সিটির বাস্কেটবল কোর্ট পরিদর্শনে কোচ ও কর্মকর্তা

প্রেস বিজ্ঞপ্তি
বসুন্ধরা স্পোর্টস সিটির বাস্কেটবল কোর্ট পরিদর্শনে কোচ ও কর্মকর্তা
সৌজন্য ছবি

দেশের বাস্কেটবলের উন্নয়নে এক নতুন দিগন্ত! আজ বসুন্ধরা স্পোর্টস সিটির চমৎকার উডেন (কাঠের) বাস্কেটবল কোর্ট পরিদর্শন করেছেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মেজর মোহাম্মদ আতিকুল হাফিজ (অব.) এবং বাংলাদেশ জাতীয় বাস্কেটবল দলের প্রধান কোচ ম্যাকক্যামন উইলিয়াম ফ্রেজার।

পরিদর্শনকালে তাদের স্বাগত জানান বসুন্ধরা স্পোর্টস সিটির সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মেজর মোহাম্মদ মহসিনুল করিম। কোর্ট পরিদর্শনের সময় কোর্টের আন্তর্জাতিক মান, বিশেষ করে এর চমৎকার উডেন ফ্লোরের ভূয়সী প্রশংসা করেন অতিথিরা। বিশ্বমানের ভেন্যুতে আগামীতে আন্তর্জাতিকসহ বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করার ব্যাপারে তীব্র আগ্রহ প্রকাশ করেছেন তারা। 

সঙ্গে জাতীয় দলের খেলোয়াড়দের দক্ষতা বাড়াতে এই আধুনিক কোর্টটিতে নিয়মিত প্র্যাকটিস সেশনের জন্য ব্যবহার করার ইচ্ছা প্রকাশ করেন জাতীয় দলের কোচ ও ফেডারেশন সাধারণ সম্পাদক।
​বসুন্ধরা স্পোর্টস সিটির এই আধুনিক অবকাঠামো দেশের বাস্কেটবলকে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে বলে আমরা আশাবাদী।