• ই-পেপার

‘চ্যাম্পিয়ন দলকে ট্রফি থেকে বঞ্চিত হতে কখনো দেখিনি’— বললেন সূর্যকুমার

ফিফা বিশ্বকাপ ২০২৬

স্পেনের ভয়ংকর রূপ দেখল সৌদি আরব

ক্রীড়া ডেস্ক
স্পেনের ভয়ংকর রূপ দেখল সৌদি আরব
জোড়া গোল করেছেন ওইয়ারজাবাল। ছবি: ফিফা

স্পেন ৪-০ সৌদি আরব 

কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র করে কিছুটা চাপে ছিল স্পেন। এই পরিস্থিতিতে স্প্যানিশদের ওপর চাপ আরেকটু বাড়াতেই কি না আর্জেন্টিনার প্রসঙ্গ টেনে আনেন সৌদি আরবের কোচ গিওরগিওস দোনিস।

২০২২ সালে সর্বশেষ বিশ্বকাপে লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারিয়ে ফুটবল বিশ্বকে চমকে দেয় সৌদি আরব। স্পেনের বিপক্ষে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার সেই পরিণতির কথা মনে করিয়ে দেন দোনিস।

তবে মাঠের লড়াইয়ে দোনিসের কথার খই ফুটাতে পারেনি তার দল। সৌদি আরবকে ৪-০ গোলে বিধ্বস্ত করে বিশ্বকাপে ভয়ংকর রূপে ঘুরে দাঁড়ানোর বার্তা দিল স্পেন।

আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে আজ ‘এইচ’ গ্রুপের ম্যাচের শুরু থেকেই মুহুর্মুহু আক্রমণে সৌদি রক্ষণভাগের নাভিশ্বাস তুলে ছাড়ে স্পেন। ২০১০ আসরের বিশ্ব চ্যাম্পিয়নরা প্রথমার্ধেই এগিয়ে যায় ৩ গোলে। বিরতির পর পায় আরো ১ গোল।

চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় নিজেদের প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে শুরু থেকে খেলতে পারেননি লামিনে ইয়ামাল। স্পেনও পায়নি গোলের দেখা। 

সেই ম্যাচে গোল না পাওয়ার হতাশা আজ যেন সুদে-আসলে মিটে নির স্পেন। ইয়ামাল শুরুর একাদশে ফিরতেই চেনা ছন্দে ফিরেছে স্প্যানিশরা। 

১০ মিনিটে প্রাণভোমরা ইয়ামালই প্রথম গোলটা করেন। ২১ ও ২৪ মিনিটে পরের দুটি গোল করেন মিকেল ওইয়ারজাবাল। 

কেপ ভার্দের বিপক্ষে এই ওইয়ারজাবাল প্রথম ৩০ মিনিট বলেই স্পর্শ করতে পারেননি। ১৯৬৬ সালে রেকর্ড রাখা শুরু করার পর প্রথম খেলোয়াড় হিসেবে এমন বিব্রতকর রেকর্ড গড়েন তিনি। 

সেই ওইয়ারজাবাল আজ ৩৬ মিনিটের মধ্যে হ্যাটট্রিক প্রায় করেই ফেলেছিলেন। কিন্তু বক্সের বাঁ পাশ থেকে নেওয়া তার শটে বল বারে ফেরায় নিজের তৃতীয় গোলটা পাওয়া হয়নি। 

তবে ইয়ামালের গোলে বলের জোগান দিয়ে নতুন এক কীর্তি গড়েছেন ওইয়ারজাবাল। বিশ্বকাপের কোনো ম্যাচে দ্রুততম সময়ে জোড়া গোল ও একটি অ্যাসিস্টের রেকর্ড এখন তার।

বিরতির পর ম্যাচের ৪৯ মিনিটে সৌদি আরবের বিপদ বাড়ান হাসান আলতামবক্তি। সৌদির এই সেন্টার ব্যাক নিজেদের জালে বল জড়ালে ৪-০ গোলে এগিয়ে যায় স্পেন। 

তখন মনে হচ্ছিল, স্পেন বুঝি বিশাল ব্যবধানে জিততে চলেছে। তবে এরপর ইয়ামালদের আর গোল করতে দেয়নি সৌদি। এর বড় কৃতিত্ব সৌদি গোলকিপার মোহাম্মদ আল ওয়াইসের। দ্বিতীয়ার্ধে দারুণ কিছু সেভ করেছেন তিনি।

বদলি নামা ফেরান তোরেস শেষ দিকে সৌদির জাল কাঁপিয়েছিলেন। কিন্তু অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়। 

বড় এই জয়ে ‘এইচ’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে স্পেন। দুই ম্যাচে ৪ পয়েন্ট তাদের। সমান সংখ্যক ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে বিদায়ের শঙ্কায় সৌদি আরব। গ্রুপের অন্য দুই দল উরুগুয়ে ও কেপ ভার্দে। 

ফিফা বিশ্বকাপ ২০২৬

প্রথমার্ধে সৌদি আরবকে গোলের মালা পরাল স্পেন

ক্রীড়া ডেস্ক
প্রথমার্ধে সৌদি আরবকে গোলের মালা পরাল স্পেন
বিশ্বকাপে নিজের প্রথম গোল পেয়েছেন ইয়ামাল। ছবি: ফিফা

স্পেন ৩-০ সৌদি আরব (প্রথমার্ধ শেষে)

চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় কেপ ভার্দের বিপক্ষে শুরু থেকে খেলতে পারেননি লামিনে ইয়ামাল। স্পেনও পায়নি গোলের দেখা। কেপ ভার্দের গোলকিপার ভোজিনিয়ার বীরত্বে গোলশূন্য ড্র হয় ম্যাচটা। 

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে গোল না পাওয়ার হতাশা আজ যেন সুদে-আসলে মিটে নিচ্ছে স্পেন। ইয়ামাল শুরুর একাদশে ফিরতেই চেনা ছন্দে ফিরেছে স্প্যানিশরা। আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে সৌদি আরবের বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই মুহুর্মুহু আক্রমণে সৌদি রক্ষণভাগের নাভিশ্বাস তুলে ছাড়ে স্পেন। ২৪ মিনিটেই তারা পেয়ে যায় ৩ গোল। 
১০ মিনিটে প্রথম গোলটা করেন দলের প্রাণভোমরা ইয়ামাল। ২১ ও ২৪ মিনিটে পরের দুটি গোল করেন মিকেল ওইয়ারজাবাল। 

কেপ ভার্দের বিপক্ষে এই ওইয়ারজাবাল প্রথম ৩০ মিনিট বলেই স্পর্শ করতে পারেননি। ১৯৬৬ সালে রেকর্ড রাখা শুরু করার পর প্রথম খেলোয়াড় হিসেবে এমন বিব্রতকর রেকর্ড গড়েন তিনি। 

সেই ওইয়ারজাবাল আজ ৩৬ মিনিটের মধ্যে হ্যাটট্রিক প্রায় করেই ফেলেছিলেন। কিন্তু বক্সের বাঁ পাশ থেকে নেওয়া তার শটে বল বারে ফেরায় নিজের তৃতীয় গোলটা পাওয়া হয়নি। 

দ্বিতীয়ার্ধে স্পেন আরো কয়টি গোল করে, এখন সেটাই দেখার অপেক্ষা।

বিশ্বকাপের মাঝেই বাড়ি ফিরতে চাওয়ায় সমালোচিত বেলজিয়াম তারকা

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের মাঝেই বাড়ি ফিরতে চাওয়ায় সমালোচিত বেলজিয়াম তারকা

বিশ্বকাপ মিশনে প্রথম ম্যাচে মিশরের সঙ্গে ড্র করে এমনি বিপাকে রয়েছে বেলজিয়াম। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে শক্তিশালী ইরানের। এরই মধ্যে আবার প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে বিশ্বকাপ ক্যাম্প ছাড়তে চেয়েছে তারকা উইঙ্গার জেরেমি ডোকু। দলের এমন সময়ে বিশ্বকাপ থেকে বাড়ি ফিরতে চাওয়ায় ব্যাপক সমালোচনার শিকার ২৪ বছর বয়সী এই উইঙ্গার।

বিসিসির প্রতিবেদন অনুযায়ী, বেলজিয়ামের এই তারকার স্ত্রী শিরিনের জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে সন্তান প্রসবের কথা রয়েছে। বিশ্বকাপে টিকে থাকলে  জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে কোয়ার্টারে থাকবে রেড ডেভিলসরা।

 

ম্যানচেস্টার সিটির ২৪ বছর বয়সী ফরোয়ার্ড বলেন, ‘এটা আমার প্রথম সন্তান, তাই আমি অবশ্যই সেখানে থাকতে চাইব’।

তবে বিশ্বকাপ ছেড়ে দেশে ফেরার পরিকল্পনায় তীব্র সমালোচনা করেন ‘লা কিপ’ চ্যানেলের উপস্থাপিকা ফ্রান্স পিয়েরন। 

উপস্থাপিকা ফ্রান্স পিয়েরন সমালোচনার পর স্যোশাল প্ল্যাটফর্মে ডোকুকে সমর্থন দিয়েছেন সাবেক স্বর্ণ জয়ী বক্সার ব্রাহিম আসলুম। তিনি লেখেন, ‘একটি শিশু আপনার পুরো জীবন। বিশ্বকাপ যখন শেষ হয়, তখনই তা শেষ।’

গত শনিবার পিয়েরন সমালোচনার জন্য নিজের এক্সে এক পোস্টে ক্ষমা চান।

ইংল্যান্ড সফরে ভারতের ওয়ানডে দলে একাধিক চমক

ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ড সফরে ভারতের ওয়ানডে দলে একাধিক চমক
সংগৃহীত ছবি

ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড। শুভমান গিলের নেতৃত্বেই ইংল্যান্ড সফরে এক দিনের সিরিজে খেলবে ভারতীয় ক্রিকেট দল। একই সঙ্গে চোট কাটিয়ে ওয়ানডে ফরম্যাটে দলে ফিরেছেন দলের সাবেক অধিনায়ক বিরাট কোহলি। দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার জাসপ্রীত বুমরাহও।

আগামী ১৪ জুলাই এজবাস্টনে প্রথম ওয়ানডে ম্যাচের মধ্য দিয়ে এই সিরিজ শুরু হবে। বিসিসিআইয়ের নির্বাচন কমিটির ঘোষিত এই দলে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে শ্রেয়াস আইয়ারকে। দলে উইকেটকিপার হিসেবে থাকছেন কেএল রাহুল ও ইশান কিষাণ। তবে ফিটনেসজনিত সমস্যার কারণে এই ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।

বিসিসিআইয়ের এই দল ঘোষণার মধ্য দিয়ে ভারতের সীমিত ওভারের ক্রিকেটের ভবিষ্যৎ নেতৃত্ব কাঠামো আরো স্পষ্ট হয়ে উঠল। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে তরুণ গিলের ওপর ভরসা রেখেছে নির্বাচক কমিটি। 

ঠিক তেমনই অভিজ্ঞদের ফিরিয়ে ভারসাম্য বজায় রাখা হয়েছে। সেই সাথে দলে জায়গা পেয়েছেন তরুণ উদীয়মান তারকারাও। দলে আছেন তরুণ পেসার প্রসিদ্ধ কৃষ্ণা, হর্ষিত রানা ও  গুরনুর ব্রার। ফলে পূর্ণ শক্তির দল ওডিআই দল নিয়েই ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ খেলবে ভারত।

ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ভারতের ওডিআই স্কোয়াড : শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (সহ অধিনায়ক), কেএল রাহুল (উইকেটকিপার), ইশান কিশান (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, নীতিশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণা, হর্ষিত রানা, অর্শদী সিং, গুরনুর ব্রার।

এর পাশাপাশি বিসিসিআই জানিয়েছে, আইপিএল ২০২৬ চলাকালীন বাঁ পায়ে চোট পাওয়া স্পিনার বরুণ চক্রবর্তী আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন। তিনি বর্তমানে বিসিসিআই সেন্টার অব এক্সিলেন্সে সুস্থতার চূড়ান্ত পর্যায়ে রয়েছেন। আয়ারল্যান্ড সিরিজে ভারতীয় টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দেবেন শ্রেয়াস আইয়ার। 

‘চ্যাম্পিয়ন দলকে ট্রফি থেকে বঞ্চিত হতে কখনো দেখিনি’— বললেন সূর্যকুমার | কালের কণ্ঠ