• ই-পেপার

কার্তিকের সর্বকালের সেরা ভারত একাদশে নেই ধোনি-গাঙ্গুলি

কমনওয়েলথ গেমসে হিটেই বাদ ইমরানুর

ক্রীড়া ডেস্ক
কমনওয়েলথ গেমসে হিটেই বাদ ইমরানুর
হিটেই বাদ পড়েছেন ইমরানুর। ছবি : সংগৃহীত

হতাশ করলেন ইমরানুর রহমানও। কমনওয়েলথ গেমসে ১০০ মিটার স্প্রিন্টে প্রথম হিটেই বাদ পড়েছেন বাংলাদেশের দ্রুততম মানব। 

গ্লাসগোর স্কটস্টাউন স্টেডিয়ামে নিজের হিটে ৬ জনের মধ্যে তৃতীয় হয়েছেন ইমরানুর। সব মিলিয়ে ৭৩ জনের মধ্যে ২৭তম। স্প্রিন্ট শেষ করতে ১০.৩৯ সেকেন্ড সময় নিয়েছেন তিনি।

সেমিফাইনালে সুযোগ পাওয়া ১৭ জনের মধ্যে সর্বশেষজন হচ্ছেন বার্বাডোজের কুরন গ্রিফিথ। তা মতোই অবশ্য ১০.২৪ সেকেন্ড সময় নিয়ে সেমিফাইনালে সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়ার রোজান ব্রাউনিংও।

১০০ মিটার স্প্রিন্টে ইমরানুরের সেরা টাইমিং ১০.১১ সেকেন্ড। ২০২৩ সালের লন্ডনের নিউহ্যাম অ্যান্ড এসেক্স বিগলস আউটডোর সিরিজে করেছিলেন তিনি। অন্যদিকে সর্বশেষ জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব হয়েছেন ১০.৫৮ সেকেন্ডে। জাতীয় ও সামার অ্যাথলেটিকস মিলিয়ে ৬ বার দ্রুততম মানব হয়েছেন ইমরানুর।

অন্যদিকে বক্সিংয়ে হতাশ করেছেন জিনাত ফেরদৌস। ৫১ কেজি ওজনে শেষ ষোলোয় আয়ারল্যান্ডের ফ্রায়ার্সের কাছে ৫-০ পয়েন্টে হেরেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বক্সার। 

সাঁতারেও হিটে বাদ পড়েছেন কাজল মিয়া ও সামিউল ইসলাম রাফি। ২০০ মিটার বাটারফ্লাইয়ে ২ মিনিট ১২ দশমিক ৫২ সেকেন্ড সময় নিয়ে ১৯ জনের মধ্যে ১৬তম হয়েছেন কাজল। ১০০ মিটার ফ্রিস্টাইলে ৫২ দশমিক ৪৯ সেকেন্ডে ৬৭ জনের মধ্যে ৪০তম হয়েছেন রাফি।

থ্রিএম গলফ ওপেনে অনন্য কীর্তি গড়লেন কোইভুন

ক্রীড়া ডেস্ক
থ্রিএম গলফ ওপেনে অনন্য কীর্তি গড়লেন কোইভুন

থ্রিএম গলফ ওপেনে বিশ্ব র‍্যাংকিংয়ের এক নম্বর তারকা স্কোটি শেফলারকে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে জ্যাকসন কোইভুন। মাত্র ২১ বছর বয়সে এই গলফার শেফলারকে মাত্র ৩ শটের ব্যবধানে হারিয়েছে ইতিহাস গড়েছেন। পেশাদার গলফার হিসেবে নিজের তৃতীয় টুর্নামেন্ট খেলতে নেমেই এই অনন্য কীর্তি গড়েন তিনি।

তিনি ৯৪ বছরের ইতিহাসে একাধিক শটের ব্যবধানে পিজিএ ট্যুর জেতা সর্বকনিষ্ঠ আমেরিকান গলফার হয়েছেন। এর আগে ১৯৩২ সালে অ্যারিজোনা ওপেনে ২০ বছর বয়সী রালফ গুলডাল ৫ শটে জয়ী হয়েছিলো।

এই জয়ের মাধ্যমে তিনি ১.৫৮৪ মিলিয়ন মার্কিন ডলার প্রাইজমানি লাভ করেন।
 

আর্জেন্টাইন তরুণ তারকাকে দলে ভেড়াল ইতালিয়ান ক্লাব

ক্রীড়া ডেস্ক
আর্জেন্টাইন তরুণ তারকাকে দলে ভেড়াল ইতালিয়ান ক্লাব
ছবি : সংগৃহীত

গ্রীষ্মের দলবদলে সিরি-আ লিগের ইতালির ক্লাব এএস রোমা এবং বোলোনিয়ার মধ্যে আর্জেন্টাইন স্ট্রাইকার সান্তিয়াগো কাস্ত্রোর দলবদলের বিষয়ে একটি পূর্ণাঙ্গ চুক্তি সম্পন্ন হয়েছে। ২১ বছর বয়সী এই আর্জেন্টাইন স্ট্রাইকারকে রোমায় ভেড়াতে ইতালিয়ান ক্লাবটি ৩৫ মিলিয়ন ইউরো ফিক্সড ফি  সাথে আরো ২ মিলিয়ন ইউরো এড-অনস দিতে রাজি হয়েছে। যার মধ্যে একটি সেল-অন ক্লজও অন্তর্ভুক্ত থাকছে। কোচ জিয়ান পিয়েরো পেরিনির অধীনে এটিই হতে যাচ্ছে রোমার এই গ্রীষ্মকালীন দলবদল উইন্ডোর প্রথম সাইনিং।

বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এবং জিয়ানলুকা ডি মার্জিওর তথ্য অনুযায়ী, কাস্ত্রো রোমার সাথে ২০৩১ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী চুক্তি সই করেছে, যেখানে তার বার্ষিক বেতন হবে প্রায় ২.২ মিলিয়ন ইউরো।

এই দলবদলের অংশ হিসেবে বোলোনিয়া তাদের নতুন স্ট্রাইকার হিসেবে ইউক্রেনীয় ফরোয়ার্ড আর্তেম ডভবিককে রোমা থেকে লোনে দলে ভেড়ানোর প্রক্রিয়া চূড়ান্ত করছে।

চুক্তিটি পুরোপুরি সম্পন্ন করতে কাস্ত্রো শীঘ্রই রোমায় পৌঁছাবেন এবং মেডিকেল পরীক্ষা সম্পন্ন করবেন। মেডিক্যাল শেষ করেই ওয়েলসে চলমান রোমার প্রি-সিজন ট্রেনিং ক্যাম্পে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

রোমার স্কোয়াডে থাকা অন্য দুই আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা এবং মাতিয়াস সুলের সাথে যোগ দিচ্ছেন কাস্ত্রো।

৫ বছর পর কেন টেস্টে সৌম্য, ব্যাখ্যা দিলেন হাবিবুল

ক্রীড়া ডেস্ক
৫ বছর পর কেন টেস্টে সৌম্য, ব্যাখ্যা দিলেন হাবিবুল
অভিজ্ঞতার কারণেই সৌম্য আবারও টেস্ট দলে মনে করেন হাবিবুল। ছবি : কালের কণ্ঠ

সাদা জার্সি আবারও গায়ে চড়ানোর সুযোগ পাচ্ছেন সৌম্য সরকার। তার জন্য অবশ্য ৫ বছরের বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে তাকে। বাঁহাতি ওপেনার সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২১ সালের ফেব্রুয়ারিতে।

মাঝের দীর্ঘ অপেক্ষার পর এবার অস্ট্রেলিয়া সফরে ডাক পেয়েছেন সৌম্য। ৩৩ বছর বয়সী ওপেনারকে এত দিন পর কেন দলে ডাকা হয়েছে তার ব্যাখ্যা আজ দিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। তার মতে, অস্ট্রেলিয়ার পেস বোলিং সামলানোর অভিজ্ঞতাই সৌম্যকে এগিয়ে রেখেছে।

অবশ্য ছন্দটাও সৌম্যর পক্ষেই। জাতীয় ক্রিকেট লিগের সর্বশেষ আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। খুলনা বিভাগের হয়ে ৭ ম্যাচে ৬৩৩ রান করেন তিনি। ৪৫.২১ গড়ে ৪ ফিফটির বিপরীতে ১ সেঞ্চুরি হাঁকান বাঁহাতি ওপেনার।

সৌম্যকে ফেরানোর ব্যাখ্যায় হাবিবুল বলেছেন, ‘সৌম্যকে নেওয়ার সময় আমাদের কয়েকটি বিষয় মাথায় ছিল। বর্তমানে টপ অর্ডারে প্রায় পাঁচজন বাঁহাতি ব্যাটার রয়েছে। যদি তানজিদ তামিম ও শাদমান ইসলাম ওপেন করে, তাহলে টানা চারজন বাঁহাতি ব্যাটার নেমে যাবে। আদর্শ পরিস্থিতিতে এটা ভালো নয়। সৌম্য দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে। অস্ট্রেলিয়ায় যে ধরনের গতি ও বাউন্সের মুখোমুখি হতে হবে, সে সেটার সঙ্গে অভ্যস্ত।’

টপ অর্ডারে বাঁহাতি ব্যাটারের সংখ্যা বেশি হচ্ছে এটা বিসিবির মাথায় ছিল। কিন্তু টপ অর্ডারের ডানহাতি ব্যাটাররা ছন্দে না থাকায়, সঙ্গে সম্ভাবনাময়রা এখনো প্রস্তুত না হওয়ায় বাঁহাতিদের ওপরই আস্থা রাখতে হয়েছে বলে জানান হাবিবুল। সাবেক অধিনায়ক বলেছেন, ‘আমরা অন্য ওপেনারদের বিষয়েও ভেবেছি। কিন্তু এই মুহূর্তে আমাদের ডানহাতি ওপেনাররা এখনো প্রস্তুত নয়। যাদের নিয়ে কাজ করছি, তারা একেবারেই নতুন। তাদের সরাসরি অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া কঠিন হতো। সামনে হাই পারফরম্যান্স দলের সিরিজ রয়েছে। আশা করি, আগামী এক বছরের মধ্যে আমরা একজন ডানহাতি ওপেনার তৈরি করতে পারব, যেটা আমাদের খুব প্রয়োজন।’

অস্ট্রেলিয়া সফরে ২ টেস্ট খেলবে বাংলাদেশ। আগামী ১৩ আগস্ট ডারউইনে প্রথম টেস্ট। পরের ম্যাচ ২২ আগস্ট, ম্যাকাইতে। সিরিজ খেলতে আগামী ৩১ জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ।

কার্তিকের সর্বকালের সেরা ভারত একাদশে নেই ধোনি-গাঙ্গুলি | কালের কণ্ঠ