• ই-পেপার

যুব বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের রিপন

ফিফা বিশ্বকাপ ২০২৬

কানাডার জয়ের অপেক্ষা বাড়াল বসনিয়া

ক্রীড়া ডেস্ক
কানাডার জয়ের অপেক্ষা বাড়াল বসনিয়া
কানাডা-বসনিয়া ম্যাচের একটি মুহূর্ত। ছবি: সংগৃহীত

কানাডা ১-১ বসনিয়া ও হার্জেগোভিনা

ম্যাচ শেষে তুলনামূলকভাবে কারা বেশি খুশি, তা দুই দলের খেলোয়াড়দের দিকে তাকালেই বোঝা যায়। 

টরন্টোর বিএমও ফিল্ডে উপস্থিত গুটি কয়েক সমর্থকদের উদ্দেশে করতালি দিতে থাকত বসনিয়া ও হার্জেগোভিনা দল। সমর্থকরাও সেটির জবাব দিল আনন্দ চিত্তেই।

বিপরীতে কানাডিয়ানের দেখে মনে হলো মনমরা। কাইল লারিনের হতাশা ছিল সবচেয়ে বেশি। ৩১ বছর বয়সী এই স্ট্রাইকারই কানাডকে ম্যাচে ফিরিয়েছেন। কিন্তু একদম শেষ দিকে যে সুযোগ হাতছাড়া করেছেন, সেটির জন্য নিশ্চয় আক্ষেপে পুড়ছেন। 

লারিনের সেই মিসই যে অপেক্ষা বাড়াল কানাডার; বিশ্বকাপে একটা জয়ের অপেক্ষা। দেশের মাটিতে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে নেমে বসনিয়া ও হার্জেগোভিনার সঙ্গে ১-১ গোলে ড্র করল কানাডা। 

বিএমও ফিল্ডে ম্যাচের ২১ মিনিটে বসনিয়াকে এগিয়ে দেন ইয়োভো লুকিচ। ৭৮ মিনিটে সমতাসূচক গোলটা করেন কাইল লারিন।

Larin
সমতাসূচক গোলের পর কাইল লারিনের উদযাপন। ছবি: ফিফা

তবে জিততে না পারলেও নিজেদের বিশ্বকাপ ইতিহাসে এই প্রথম পয়েন্ট পেল কানাডা। উত্তর আমেরিকার দলটি এর আগে ১৯৮৬ ও ২০২২ বিশ্বকাপে তিনটি করে ছয়টি ম্যাচ খেলে হেরেছে সবকটিতে। 

অন্যদিকে বসনিয়ার এটি দ্বিতীয় বিশ্বকাপ। ২০১৪ সালে নিজেদের অভিষেক আসরে তিন ম্যাচের দুটিতে হার ও একটিতে জয় ছিল ইউরোপের দেশটির। তবে বাদ পড়েছিল গ্রুপ পর্ব থেকেই। এবার বিশ্বকাপের সহ-আয়োজক কানাডাকে রুখে দিয়ে শুরুটা দারুণ হলো তাদের।

চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে বাছাই পর্বের প্লে অফ থেকে বিদায় করে এবারের বিশ্বকাপের টিকিট কেটেছিল বসনিয়া ও হার্জেগোভিনা। তবে ম্যাচটা আয়োজক কানাডার মাটিতে হওয়ায় ফুটবলবোদ্ধারা স্বাগতিকদেরই কিঞ্চিৎ এগিয়ে রেখেছিলেন। কাগজে-কলমে এগিয়ে থাকলেও মাঠে সেটির ছাপ দেখা যায়নি। 

অবশ্য চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় এই ম্যাচে অধিনায়ক আলফনসো ডেভিসকে পায়নি কানাডা। বায়ার্ন মিউনিখ তারকার অনুপস্থিতি দলকে বেশ ভুগিয়েছে। 

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হলেও দুই দলই কিছুটা ছন্নছাড়া ফুটবল খেলেছে। ম্যাচজুড়ে গোছালো আক্রমণ খুব কমই দেখা গেছে। বলা যায়, বল মাঠে থাকার চেয়ে মাঠের বাইরেই গেছে বেশি। দুই দল মিলিয়ে ৫৮টি থ্রো ইন সে কথাই বলে। মানে, প্রতি দেড় মিনিটে বল বাইরে গেছে। এর বাইরে ১৬টি গোল কিক ও ১৩টি কর্নার তো ছিলই। 

এমনই এক কর্নার থেকে হেডে বসনিয়াকে এগিয়ে দেন লুকিচ। পিছিয়ে পড়ার পর গোল শোধে মরিয়া হয়ে ওঠে কানাডা। প্রথমার্ধে সমতা প্রায় এনেছিল স্বাগতিকরা। কিন্তু বসনিয়া ডিফেন্ডার সেয়াদ কোলাসিনাক গোললাইন থেকে বল ক্লিয়ার করেন। 

অবশেষে বদলি লারিনে ‘ডেড লক’ ভাঙে কানাডা। ৭৬ মিনিটে টানি ওলুওয়াসেয়ির জায়গায় মাঠে নামেন লারিন। এর ২ মিনিট পরেই চমৎকার শটে সমতা ফেরান এই স্ট্রাইকার।

তবে শেষ পর্যন্ত দুই দলকে সমতা নিয়েই মাঠ ছাড়তে হয়। ‘বি’ গ্রুপ থেকে তাদের পয়েন্ট সমান ১ করে।

নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন

ক্রীড়া ডেস্ক
নোরা ফাতেহির সঙ্গে বাংলাদেশি বংশোদ্ভূত সঞ্জয়, ছবিতে ছবিতে কানাডায় বিশ্বকাপের উদ্বোধন

বিশ্বকাপের আয়োজক তিন দেশে এবার আলাদাভাবে উদ্বোধনী অনুষ্ঠান হবে, তা সবার জানা। 

গতকাল বিশ্বকাপ শুরুর দিনে প্রথম উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে। 

আজ দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান হলো আরেক আয়োজক দেশ কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে। সেই অনুষ্ঠানের নির্বাচিত কিছু ছবি নিয়েই এ আয়োজন—

1PIC
ড্রোন ক্যামেরার চোখে টরন্টোর বিএমও ফিল্ড। ছবি: এক্স
2pic
বিএমও ফিল্ড কানাডার পতাকার রঙে সাজানো হয়। ছবি: ফিফা
3pic
উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার বিভিন্ন গৌরবময় মুহূর্ত ফুটিয়ে তোলা হয়। ছবি: ফিফা
4pic
গাইছেন কানাডিয়ান সংগীত শিল্পী আলেসিয়া কারা। ছবি: এক্স
5pic
উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে পারফর্ম করেন কানাডিয়ান গায়িকা ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি, ফরাসি সংগীত শিল্পী ভেজেদ্রিয়ম এবং বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয় (বাঁয়ে) ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপ ২০২৬

কানাডার উদ্বোধন মাতালেন নোরা ফাতেহি

অনলাইন ডেস্ক
কানাডার উদ্বোধন মাতালেন নোরা ফাতেহি
সংগৃহীত ছবি

মেক্সিকোয় একদিন আগে অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপের উদ্বোধন ও উদ্বোধনী ম্যাচ। তবে, এবার যেহেতু আয়োজক তিন দেশ, এ কারণে প্রতিটি দেশই আলাদা আলাদা করে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করছে। আজ, টরন্টোর বিএমও ফিল্ডে নিজেদের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে কানাডা।

টরন্টোতে জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কানাডা পর্বের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো আজ। সহ-আয়োজক কানাডার প্রথম ম্যাচের আগে টরন্টো স্টেডিয়াম (বিএমও ফিল্ড) রঙ, আলো, সংগীত আর তারকাদের পরিবেশনায় পরিণত হয় এক উৎসবমুখর মঞ্চে।

বিশ্বকাপের এ দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানটির মূল আকর্ষণ ছিলেন বলিউড ও আন্তর্জাতিক অঙ্গনের জনপ্রিয় শিল্পী নোরা ফাতেহি। তিনি বিশ্বকাপের অফিসিয়াল গান ‘সির সির’ (Siir Siir) পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলেন। তার সঙ্গে মঞ্চে ছিলেন ফ্রেঞ্চ হিপ হপ গায়ক ভেগেড্রিম ও বাংলাদেশি-আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয়। আকর্ষণীয় ড্রাম বিটে ভরপুর তাদের পরিবেশনা দ্রুতই দর্শকদের মন কাড়ে।

বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজক দেশের মর্যাদা পাওয়া কানাডা নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বসনিয়া ও হার্জেগোভিনার। সেই ম্যাচের আগে হাজারো দর্শকে ভরা স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠান বিশ্বকাপের উন্মাদনাকে আরও বাড়িয়ে দেয়।

কানাডার সংস্কৃতি ও সংগীত ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরতেই আয়োজন করা হয় এই বিশেষ অনুষ্ঠান। এর মূল আকর্ষণে ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কানাডীয় সংগীতশিল্পী অ্যালানিস মরিসেট, জেসি রেয়েজ এবং মাইকেল বুবলে। তাদের পারফরম্যান্সে স্টেডিয়ামজুড়ে সৃষ্টি হয় অন্যরকম আবহ।

বিশ্বকাপের অফিসিয়াল থিম, আলোকসজ্জা এবং বিশেষ ভিজ্যুয়াল ইফেক্টে সাজানো অনুষ্ঠানে ফুটে ওঠে কানাডার বহুসাংস্কৃতিক পরিচয়। দেশটির বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী শিল্পীদের পরিবেশনায় উঠে আসে ঐক্য, বৈচিত্র্য এবং ফুটবলের বৈশ্বিক বন্ধনের বার্তা।

মেক্সিকো সিটির উদ্বোধনী অনুষ্ঠানের ধারাবাহিকতায় টরন্টোর অনুষ্ঠানও ছিল বিশ্বকাপের আবহকে আরও প্রাণবন্ত করে তোলার প্রয়াস। মাঠে খেলা শুরুর আগেই দর্শকরা উপভোগ করেন সংগীত, নৃত্য ও আলোর এক অনন্য মেলবন্ধন।

বিশ্বকাপের আয়োজক তিন দেশের একটি কানাডা। টরন্টো এবং ভ্যাঙ্কুভার- এই দুই শহরে অনুষ্ঠিত হবে আসরের ম্যাচগুলো। সেই উপলক্ষে টরন্টো স্টেডিয়ামকে নতুনভাবে সাজানো হয়েছে। বিশ্বকাপের জন্য স্টেডিয়ামের ধারণক্ষমতা বাড়িয়ে করা হয়েছে ৪৫ হাজার ৭৩৬।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের উচ্ছ্বাস প্রমাণ করে, ফুটবল বিশ্বকাপকে ঘিরে কানাডার আগ্রহ ও উত্তেজনা কতটা তুঙ্গে। আয়োজকরা আশা করছেন, আগামী কয়েক সপ্তাহে টরন্টো বিশ্ব ফুটবলের অন্যতম প্রাণকেন্দ্রে পরিণত হবে।

ফরিদপুরে আর্জেন্টিনার জার্সি পরলেই ফি অর্ধেক নিচ্ছেন চিকিৎসক

অনলাইন ডেস্ক
ফরিদপুরে আর্জেন্টিনার জার্সি পরলেই ফি অর্ধেক নিচ্ছেন চিকিৎসক
ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে গোটা বিশ্ব। পছন্দের দল নিয়ে ভক্ত-সমর্থকরা করছেন নানা কাণ্ড। এই উন্মাদনায় যোগ দিয়ে এক অভিনব কাজ করছেন ফরিদপুরের আলফাডাঙ্গার এক চিকিৎসক।

প্রিয় দল আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশ করতে গিয়ে এ চিকিৎসক ঘোষণা দিয়েছেন, আর্জেন্টিনার জার্সি পরে চিকিৎসাসেবা নিতে এলে রোগীদের চিকিৎসার জন্য অর্ধেক ভিজিট দিলেই হবে।

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চিকিৎসক ডা. সুমন রায়, এমন অভিনব উদ্যোগের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ স্থানীয় এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছেন।  

সরেজমিন আলফাডাঙ্গা উপজেলা সদর বাজারের হাসপাতাল রোডে অবস্থিত হেলথ এইড মেডিকেল সেন্টারে গিয়ে দেখা যায়, আর্জেন্টিনার জার্সি পরে আসা রোগীদের জন্য বিশেষ ছাড় কার্যকর করা হয়েছে।

সাধারণত তার চেম্বারে চিকিৎসা পরামর্শের ফি ৫০০ টাকা হলেও আর্জেন্টিনার জার্সি পরে আসা রোগীদের কাছ থেকে নেওয়া হচ্ছে মাত্র ২৫০ টাকা। চেম্বার সূত্রে জানা যায়, উদ্যোগটি শুরুর প্রথম দিনেই বেশ কয়েকজন রোগী এই সুবিধা নিয়ে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।

ফলে বিষয়টি দ্রুতই এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আর্জেন্টিনার জার্সি পরে চিকিৎসা নিতে আসা এক রোগী বলেন, আমি বরাবরই আর্জেন্টিনা দলের সমর্থক।

চিকিৎসকের এমন ব্যতিক্রমী অফারের কথা শুনে জার্সি পরেই চেম্বারে এসেছি। সত্যিই তিনি আমার কাছ থেকে নির্ধারিত ফির অর্ধেক নিয়েছেন। বিষয়টি আমার কাছে বেশ আনন্দের লেগেছে।

জানা যায়, ডা. সুমন রায় গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের বায়োকেমিস্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক। পাশাপাশি তিনি গোপালগঞ্জের কাশিয়ানী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (ইনস্টিটিউট) ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। একজন অভিজ্ঞ ও জনপ্রিয় চিকিৎসক হিসেবে এলাকাজুড়ে তার সুনাম রয়েছে।

ব্যতিক্রমী এই উদ্যোগ সম্পর্কে ডা. সুমন রায় বলেন, আমি ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক। বিশ্বকাপ বা আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট এলেই উৎসবের আমেজ তৈরি হয়। সেই আনন্দকে সাধারণ মানুষের সঙ্গে একটু ভিন্নভাবে ভাগাভাগি করার চিন্তা থেকেই এই উদ্যোগ নিয়েছি।

তিনি আরো বলেন, এটি সম্পূর্ণভাবে খেলাধুলার প্রতি ভালোবাসা থেকে করা একটি উদ্যোগ। আর্জেন্টিনা সমর্থকদের জন্য এটি আমার পক্ষ থেকে ছোট্ট একটি শুভেচ্ছা উপহার। তবে এর ফলে চিকিৎসাসেবার মান বা দায়িত্ব পালনে কোনো ধরনের ব্যত্যয় ঘটবে না। বরং খেলাধুলাকে ঘিরে মানুষের মধ্যে যে আনন্দ ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হয়, সেটিকেই আরো উৎসাহিত করবে বলে আমি বিশ্বাস করি।

স্থানীয়দের মতে, বিশ্বকাপ ঘিরে নানা ধরনের আয়োজন দেখা গেলেও চিকিৎসা ফিতে এমন বিশেষ ছাড়ের ঘটনা বেশ ব্যতিক্রমী। ফলে ফুটবলপ্রেমীদের মধ্যে বিষয়টি নিয়ে কৌতূহল ও আগ্রহ তৈরি হয়েছে।

ফুটবলপ্রেম, মানবিকতা ও ভিন্নধর্মী উদযাপনের এই উদ্যোগ ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসা কুড়াতে শুরু করেছে।

যুব বিশ্বকাপের সেরা একাদশে বাংলাদেশের রিপন | কালের কণ্ঠ