চেলসি থেকে ধারে অ্যাস্টন ভিলায় যোগ দিয়েছেন আর্জেন্টাইন তরুণ তারকা স্ট্রাইকার আলেজান্দ্রো গার্নাচো। ২০২৬-২৭ মৌসুমের জন্য এই চুক্তিটি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ব্লুজরা।
চেলসি জানিয়েছে, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ সাপেক্ষে আগামী গ্রীষ্মে ২২ বছর বয়সী এই খেলোয়াড়ের দলবদল স্থায়ী হবে। চুক্তিটি স্থায়ী হলে চেলসি প্রায় ৪৩ মিলিয়ন ডলার (৫০ মিলিয়ন ইউরো) পাবে। খবর বিবিসি
এই আর্জেন্টাইন খেলোয়াড় ইতোমধ্যেই ভিলা পার্কে চার বছরের চুক্তিতে সম্মত হয়েছেন। তবে কেনার বাধ্যবাধকতা সংক্রান্ত ধারার শর্তাবলী কোনো ক্লাবের পক্ষ থেকেই প্রকাশ করা হয়নি।
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে চেলসিতে আসার পর গার্নাচোর গত মৌসুমটি আশানুরূপ কাটেনি। ৪৩ ম্যাচে মাত্র ৮টি গোল করতে পেরেছিলেন তিনি। চেলসির নতুন কোচ জাবি আলোনসার ভবিষ্যৎ পরিকল্পনায় জায়গা না পাওয়ায় তিনি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন।
অন্যদিকে ভিলার ম্যানেজার উনাই এমেরি তাকে দলে নিতে ভীষণ আগ্রহী ছিলেন।
এই চুক্তির ঠিক আগেই চেলসি রেকর্ড ১১৭ মিলিয়নের ইউরোতে অ্যাস্টন ভিলা থেকে মর্গান রজার্সকে দলে ভিড়িয়েছিল।




