• ই-পেপার

ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯০

হামের উপসর্গে আরো ২ প্রাণহানি, আক্রান্ত ৯৪৬

অনলাইন ডেস্ক
হামের উপসর্গে আরো ২ প্রাণহানি, আক্রান্ত ৯৪৬
সংগৃহীত ছবি

সারা দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৯৪৬ শিশু। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো ২ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৫৪ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরো ৯৩ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৪৭ শিশু মারা গেছে।

এ ছাড়া, ২৪ ঘণ্টায় ১২৮ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৮১৮। এই সময়ে ৭৬১ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৭৯১ শিশু।

ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫১

অনলাইন ডেস্ক
ডেঙ্গুতে এক দিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫১
সংগৃহীত ছবি

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩ জন মারা গেছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ২৫১ জন।  আজ বুধবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে বরিশাল ও খুলনা বিভাগ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১ জন করে মারা গেছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ২২ জন মারা গেছে। এ সময়ে ডেঙ্গু শনাক্ত হয়েছে ৭ হাজার ৫৫৭ জনের।

প্রসঙ্গত, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৬৬০ রোগী চিকিৎসাধীন রয়েছে।

হামের উপসর্গে গেল আরো ৩ প্রাণ, মৃত্যু ৭৫০ ছুঁই ছুঁই

অনলাইন ডেস্ক
হামের উপসর্গে গেল আরো ৩ প্রাণ, মৃত্যু ৭৫০ ছুঁই ছুঁই
সংগৃহীত ছবি

সারা দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৩ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছে ৯০২ জন। নিশ্চিত হামে ৯৩ শিশুর মৃত্যুসহ সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭৪৫ জনে। বুধবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৬৫২ শিশু। নিশ্চিত হামে মৃত্যু ৯৩ শিশুর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৭৪৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্তের সংখ্যা ১০৬। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৩ হাজার ৭০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯১ হাজার ২৭০ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮৭ হাজার ৬২৮ রোগী।

বেসরকারি ৩ মেডিক্যাল কলেজের অনুমোদন নবায়ন

অনলাইন ডেস্ক
বেসরকারি ৩ মেডিক্যাল কলেজের অনুমোদন নবায়ন
ছবি: কালের কণ্ঠ

দেশের তিনটি বেসরকারি মেডিক্যাল কলেজের একাডেমিক অনুমোদন নবায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের জন্য এই অনুমোদন দেওয়া হয়।

মঙ্গলবার (৭ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের চিকিৎসা শিক্ষা-২ শাখার উপসচিব রাহেলা রহমত উল্লাহ স্বাক্ষরিত পৃথক পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

মেডিক্যাল কলেজ তিনটি হলো—আর্মি মেডিক্যাল কলেজ, যশোর; সেন্ট্রাল মেডিক্যাল কলেজ, কুমিল্লা; কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ, ময়মনসিংহ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট মেডিক্যাল কলেজগুলোকে তাদের বিদ্যমান ঘাটতিগুলো আবশ্যিকভাবে প্রতিপালন (পূরণ) করতে হবে এবং তার সপক্ষে প্রমাণ মন্ত্রণালয়কে পাঠাতে হবে। এই শর্ত সাপেক্ষেই কেবল ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাডেমিক অনুমোদন নির্দেশক্রমে নবায়ন করা হলো।

অনুলিপিটি অবগতি ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক এবং বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।