• ই-পেপার

হাম ও উপসর্গে আরো ৪ মৃত্যু

আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের ‘অবহেলার’ প্রমাণ পেয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। মূলত শিশুদের ওয়ার্ডে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার কারণেই এমন ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালটি কার্যক্রম পরিচালনার উপযুক্ত নয়। পর্যাপ্ত ভেন্টিলেশন সুবিধা না থাকা, ধারণক্ষমতার তুলনায় বেশি রোগী ভর্তি করা এবং দায়িত্বে চরম অবহেলার বিষয়গুলো তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে।

তিনি আরো জানান, এ ধরনের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কী ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে রবিবার (৭ জুন) সিদ্ধান্ত নেয়া হবে। এ ধরনের ঘটনা রোধে সরকার আরো কঠোর হতে যাচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

এর আগে গত ২৭ সকালে আদ্‌-দ্বীন হাসপাতালের পোস্ট ডেলিভারি অপারেটিভ ওয়ার্ডে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনার কারণ ও অব্যবস্থাপনার তদন্তে উচ্চপর্যায়ের ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এ ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও পরে সময় বাড়িয়ে ৩ জুন নির্ধারণ করা হয়।

প্রাথমিকভাবে এসির গ্যাস লিকেজ থেকে মৃত্যু বলে ধারণা করা হলেও প্রকৃত কারণ তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। পরে তদন্ত কমিটিতে নিউরো চিকিৎসক, প্রকৌশলীসহ আরো কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হয়।

ওই ঘটনায় গাফিলতি বা অবহেলার কোনো প্রমাণ পেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

হাম উপসর্গে আরো ৭ প্রাণহানি, ৬০০ ছাড়াল মৃত্যু

অনলাইন ডেস্ক
হাম উপসর্গে আরো ৭ প্রাণহানি, ৬০০ ছাড়াল মৃত্যু
সংগৃহীত ছবি

সারা দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরো সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৬০১ জনে। তবে এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২১০ জন।

বুধবার (৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

আরো পড়ুন
সাগর-রুনির সন্তান মেঘকে বিচারের আশ্বাস দিলেন অ্যাটর্নি জেনারেল

সাগর-রুনির সন্তান মেঘকে বিচারের আশ্বাস দিলেন অ্যাটর্নি জেনারেল

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ১২১০ শিশু সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ হাজার ৫৭২ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৫৫ জন। এখন পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯ হাজার ১৯১ জন।

আরো পড়ুন
বগুড়ায় বাঁশ কাটার বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা

বগুড়ায় বাঁশ কাটার বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ৬০ হাজার ১৫৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৫৫ হাজার ১৪২ জন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৫১১ জনের। এ ছাড়া নিশ্চিত হামে এ পর্যন্ত মারা গেছে ৯০ জন।

আদ্-দ্বীনে ৬ শিশুর মৃত্যু : তদন্ত প্রতিবেদন জমা আজ

অনলাইন ডেস্ক
আদ্-দ্বীনে ৬ শিশুর মৃত্যু : তদন্ত প্রতিবেদন জমা আজ
সংগৃহীত ছবি

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে আজ বুধবার।

গত ২৭ মে একসঙ্গে মারা যায় ওই ছয় নবজাতক। এ ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও পরে সময় বাড়িয়ে ৩ জুন নির্ধারণ করা হয়।

প্রাথমিকভাবে এসির গ্যাস লিকেজ থেকে মৃত্যু বলে ধারণা করা হলেও প্রকৃত কারণ তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। পরে তদন্ত কমিটিতে নিউরো চিকিৎসক, প্রকৌশলীসহ আরো কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হয়।

ওই ঘটনায় গাফিলতি বা অবহেলার কোনো প্রমাণ পেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

৪৯২ উপজেলার ৫০ শয্যার হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
৪৯২ উপজেলার ৫০ শয্যার হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি : সংগৃহীত

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, দেশের ৪৯২ উপজেলার ৫০ শয্যার হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে থাকবে বিশেষায়িত আইসিইউ সুবিধা। বুধবার (০৩ জুন) সকালে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আজ থেকে গণপূর্ত বিভাগ কাজ শুরু করেছে।

এ ছাড়া নারীদের জন্য ৫টি ও শিশুদের জন্য ৫টি বিশেষ হাসপাতাল নির্মাণ করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।