• ই-পেপার

দুপুরের মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের শঙ্কা

দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারে বাংলাদেশ-ইইউ আলোচনা

বাসস
দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারে বাংলাদেশ-ইইউ আলোচনা
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক উচ্চ প্রতিনিধি এবং ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট কাজা কালাসের সঙ্গে বৈঠক করেন। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেছে। বৈঠকে বাণিজ্য সম্প্রসারণ এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত আসিয়ান আঞ্চলিক ফোরামের (এআরএফ) বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক উচ্চ প্রতিনিধি এবং ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট কাজা কালাসের সঙ্গে এ বৈঠক করেন।

বৈঠকে উভয় পক্ষ, বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও গভীর করা এবং দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন।

তারা জাতিসংঘের সংস্কার নিয়েও আলোচনা করেন এবং সমসাময়িক বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বহুপক্ষীয় সহযোগিতা বজায় রাখার গুরুত্ব পুনর্ব্যক্ত করেন।

এ ছাড়া, বাংলাদেশে দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটের সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারাবাহিক সহায়তা অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপরও উভয় পক্ষ গুরুত্বারোপ করে।

বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

বৃষ্টিতে ঢাকার বায়ুর মান ‘ভালো’

অনলাইন ডেস্ক
বৃষ্টিতে ঢাকার বায়ুর মান ‘ভালো’
সংগৃহীত ছবি

জলবায়ু পরিবর্তনে বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’। বিশ্বের দূষিত শহরের তালিকায় রাজধানী ঢাকার অবস্থান ৪১তম। যার বায়ুমান স্কোর ৬৬। এই অবস্থাকে মাঝারি মানের হিসেবে ধরা হয়।

শুক্রবার (২৪ জুলাই) ৯টায় ২০ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের শীর্ষে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা। যার বায়ুমান স্কোর ১৬৬। এই অবস্থাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। এই তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। যার বায়ুমান স্কোর ১৬৪। তৃতীয় অবস্থানে রয়েছে ইসরায়েল। যার বায়ুমান স্কোর ১২০। চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লী। যার বায়ুমান স্কোর ১১৭।

আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

এ ছাড়া, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

রাষ্ট্রপতি পদত্যাগ করলে কী হবে?

অনলাইন ডেস্ক
রাষ্ট্রপতি পদত্যাগ করলে কী হবে?
বাংলাদেশের রাষ্ট্রপতির বাসভবন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যেকোনো সময় পদত্যাগ করতে পারেন, এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-জল্পনা চলছেই। এখন প্রশ্ন উঠেছে— রাষ্ট্রপতি পদত্যাগ করলে কী হবে? কে নেবেন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব?

রাষ্ট্রপতির পদ শূন্য হলে বা তিনি দায়িত্ব পালনে অপারগ হলে দেশের সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত রাষ্ট্রপ্রধানের সব সাংবিধানিক দায়িত্ব তার ওপরই বর্তাবে।

বর্তমানে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ফলে রাষ্ট্রপতির পদ শূন্য হলে তিনিই সাময়িকভাবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করবেন। তবে এই দায়িত্ব স্থায়ী হবে না। 

সংবিধানের ১২৩(১) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা বাধ্যতামূলক। নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব শেষ হবে এবং স্পিকার তার সাংবিধানিক দায়িত্বে ফিরে যাবেন।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড. শাহদীন মালিক রাষ্ট্রপতির পদত্যাগ পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক প্রক্রিয়া সম্পর্কে বলেন, “সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। আর সংবিধানের ৫৪ অনুচ্ছেদে বলা আছে—‘রাষ্ট্রপতির পদ শূন্য হইলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অসমর্থ হইলে ক্ষেত্রমত রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত, কিংবা রাষ্ট্রপতি পুনরায় স্বীয় কার্যভার  গ্রহণ না করা পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।”

এ ছাড়া সংবিধানের ১২৩(২) অনুচ্ছেদে বলা হয়েছে, ‘মৃত্যু, পদত্যাগ বা অপসারণের ফলে রাষ্ট্রপতির পদ শূন্য হলে পদটি শূন্য হওয়ার পর ৯০ দিনের মধ্যে সেটি পূর্ণ করার জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে।’

দেশে ১৯৯১ সালে সংবিধানের ১২তম সংশোধনীর মাধ্যমে সংসদীয় সরকারব্যবস্থা চালু হওয়ার পর সংবিধানের অনুচ্ছেদ ৪৮ অনুসারে সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের বিধান চালু হয়। তবে এই বিধান চালু হওয়ার পর থেকে মাত্র একবার রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থী থাকায় সংসদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচনে তৎকালীন ক্ষমতাসীন বিএনপি আবদুর রহমান বিশ্বাসকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়েছিল। ওই সময় বিরোধী দল আওয়ামী লীগ প্রার্থী করেছিল বিচারপতি বদরুল হায়দার চৌধুরীকে। নির্বাচনে আবদুর রহমান বিশ্বাস বিজয়ী হন। পরবর্তী সময়ে প্রতিবারই একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।

একনজরে আজকের কালের কণ্ঠ (২৪ জুলাই)

অনলাইন ডেস্ক
একনজরে আজকের কালের কণ্ঠ (২৪ জুলাই)
রাষ্ট্রপতির পদত্যাগ আজই

রাষ্ট্রপতির পদত্যাগ আজই

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন যেকোনো সময় পদত্যাগ করতে পারেন। এ বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয়, সরকার কিংবা সংশ্লিষ্ট...

 

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরে কাজ করছে সরকার

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরে কাজ করছে সরকার

বাংলাদেশকে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর করতে সরকারের অঙ্গীকারের কথা জানিয়েছেন...

 

প্রাথমিকের ১ কোটি ৩৫ লাখ শিক্ষার্থী পাবে পাটের স্কুলব্যাগ

প্রাথমিকের ১ কোটি ৩৫ লাখ শিক্ষার্থী পাবে পাটের স্কুলব্যাগ

কালের কণ্ঠ : ১৮০ দিনের কর্মসূচির বাস্তবায়নে অগ্রগতি কতটুকু? মো. শরীফুল আলম : প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারে...

 

পেঁয়াজের দামে বড় লাফ ডিম-সবজিও বাড়তি

পেঁয়াজের দামে বড় লাফ ডিম-সবজিও বাড়তি

টানা বৃষ্টি ও বন্যার প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে নিত্যপণ্যের দাম বাড়ছে। দেশি পেঁয়াজের দাম একলাফে ৬০ টাকা কেজি...

 

রাতভর অপেক্ষায়ও মিলছে না গ্যাস

রাতভর অপেক্ষায়ও মিলছে না গ্যাস

উবারচালক খলিলুর রহমান গতকাল বৃহস্পতিবার সেই কাকডাকা ভোর থেকে রাজধানীর কুড়িলের প্রগতি সিএনজি ফিলিং স্টেশনের...

 

রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সাংবিধানিকভাবে তা পারেন : স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সাংবিধানিকভাবে তা পারেন : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সুযোগ আছে, সরকার থেকে কিছু বলা হয়নি।...

 

এমপি নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি জামায়াতের

এমপি নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি জামায়াতের

ব্যক্তিগত মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার জেরে সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী...

 

পাঁচ দেশের পাসপোর্ট তুর্কি পরিচয়, কিছুই রক্ষা করল না বেনজীরকে

পাঁচ দেশের পাসপোর্ট তুর্কি পরিচয়, কিছুই রক্ষা করল না বেনজীরকে

একসময়কার প্রভাবশালী পুলিশ কর্মকর্তা, সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে দ্রুত অগ্রগতি হচ্ছে।...

 

প্রশাসনের পরিধি বাড়ছে

প্রশাসনের পরিধি বাড়ছে

সেবা প্রসারের লক্ষ্যে প্রশাসনের পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন জনবল কাঠামো, গবেষণা প্রতিষ্ঠান,...

 

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন কৌশলে সক্রিয় অর্ধশতাধিক ‘শ্যুটার’

ঢাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন কৌশলে সক্রিয় অর্ধশতাধিক ‘শ্যুটার’

রাজধানীর অপরাধজগৎ নিয়ন্ত্রণকারী আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে অর্ধশতাধিক শ্যুটার বা...

 

১৫ মাসের শিশুকে ২১ বার দেওয়া হলো ভুল রক্ত

১৫ মাসের শিশুকে ২১ বার দেওয়া হলো ভুল রক্ত

মাত্র ১৫ মাস বয়স। ঠিকমতো হাঁটতেও শেখেনি আয়মান। পৃথিবীটাকে চেনার আগেই তাকে লড়তে হচ্ছে রক্তের ক্যান্সারের সঙ্গে।...

 

চিকিৎসা ব্যয় এখনো দারিদ্র্যের অন্যতম কারণ

চিকিৎসা ব্যয় এখনো দারিদ্র্যের অন্যতম কারণ

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, দেশে সরকারি...

 

সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরকে জিজ্ঞাসাবাদের অনুমতি

সাবেক সেনা কর্মকর্তা মোজাফফরকে জিজ্ঞাসাবাদের অনুমতি

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে (৭৭)...

 

তিস্তা তীরবর্তী চরাঞ্চলে নদীভাঙন

তিস্তা তীরবর্তী চরাঞ্চলে নদীভাঙন

  

 

নগদ অর্থ লেনদেনে বছরে ব্যয় ২০ হাজার কোটি টাকা

নগদ অর্থ লেনদেনে বছরে ব্যয় ২০ হাজার কোটি টাকা

নগদ অর্থ ব্যবস্থাপনায় বছরে প্রায় ২০ হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে বলে জানিয়েছে পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব...

 

গুগলকে ১০২ কোটি ডলার জরিমানা

গুগলকে ১০২ কোটি ডলার জরিমানা

সার্চ ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে গুগলকে ৮৯০ মিলিয়ন ইউরো জরিমানা করেছে ইউরোপীয় কমিশন (ইইউ)। গতকাল বৃহস্পতিবার...

 

মধ্যপ্রাচ্য সংকটে বেশি ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ

মধ্যপ্রাচ্য সংকটে বেশি ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে তৈরি হওয়া অস্থিরতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত...

 

বাজেটের সফল বাস্তবায়নই সবচেয়ে বড় চ্যালেঞ্জ : অর্থমন্ত্রী

বাজেটের সফল বাস্তবায়নই সবচেয়ে বড় চ্যালেঞ্জ : অর্থমন্ত্রী

নতুন জাতীয় বাজেটের প্রকৃত সাফল্য কার্যকর বাস্তবায়নের ওপর নির্ভর করবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু...

 

চব্বিশের গণ-অভ্যুত্থান : আমার জুলাই স্মৃতি

চব্বিশের গণ-অভ্যুত্থান : আমার জুলাই স্মৃতি

এই রাষ্ট্র তার সন্তানদের বুলেট উপহার দিচ্ছেআমি শুধু সত্যটি লিখেছিলাম। এটিই ছিল আমার অপরাধ। তিন ঘণ্টা ধরে আমাকে...

 

ডেপুটি কমিশনার কেন জেলা প্রশাসক

ডেপুটি কমিশনার কেন জেলা প্রশাসক

একটি জেলার সর্বোচ্চ অধিকর্তা হচ্ছেন জেলা প্রশাসক, যাঁকে আমরা ডিসি বলে অভিহিত করি। দেশের ৬৪ জেলায় প্রশাসনিক...

 

টিকটক আসক্তি যেন একটি ব্যাধি

টিকটক আসক্তি যেন একটি ব্যাধি

বর্তমান সময়ে অতিরিক্ত টিকটক বা এ ধরনের শর্ট ভিডিও সত্যি এক ধরনের মানসিক ও সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে। লক্ষ করলে...

 

মদের দোকানে করছাড়ের ঘোষণা বার্নহ্যামের

মদের দোকানে করছাড়ের ঘোষণা বার্নহ্যামের

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম আগামী বছরের এপ্রিল থেকে শুঁড়িখানা, ক্লাব ও লাইভ মিউজিক...

 

প্রাকৃতিকভাবে গজাবে নতুন দাঁত

প্রাকৃতিকভাবে গজাবে নতুন দাঁত

দাঁত পড়ে যাওয়ার পর বর্তমানে যেসব চিকিৎসা রয়েছে, সেগুলো সাময়িক এবং শতভাগ কার্যকর নয়। কিন্তু কেমন হতো, যদি কৃত্রিম...

 

প্রশ্ন ফাঁসে জড়িতদের দ্রুত শাস্তির অঙ্গীকার মোদির

প্রশ্ন ফাঁসে জড়িতদের দ্রুত শাস্তির অঙ্গীকার মোদির

ভারতের মেডিক্যাল ভর্তি পরীক্ষার (নিট) প্রশ্ন ফাঁসকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছেন...

 

মার্কিন সেনাদের মৃত্যু নিয়েও হিসাব কষছেন ট্রাম্প!

মার্কিন সেনাদের মৃত্যু নিয়েও হিসাব কষছেন ট্রাম্প!

ইরান যুদ্ধ প্রায় পঞ্চম মাসে গড়াচ্ছে। সম্প্রতি এই যুদ্ধক্ষেত্রে আরো তিন মার্কিন সেনা সদস্যের মৃত্যুর কথা...

 

মৌসুমি ফলের ভাসমান হাট

মৌসুমি ফলের ভাসমান হাট

ভোর হতেই রাঙামাটির বনরূপায় কাপ্তাই হ্রদের সমতাঘাটে ভিড়তে শুরু করে একের পর এক ইঞ্জিনচালিত নৌকা। মৌসুমি বিভিন্ন...

 

তিস্তার উত্তাল স্রোত পেরিয়ে নৌকায় পাড়ি দিচ্ছে কৃষক পরিবার

তিস্তার উত্তাল স্রোত পেরিয়ে নৌকায় পাড়ি দিচ্ছে কৃষক পরিবার

  

 

আড়াই কোটি খরচে মিলবে দল

আড়াই কোটি খরচে মিলবে দল

ক্রীড়া প্রতিবেদক : কাছাকাছি সময়ের মধ্যে একই মডেলে শুরু হয়েছিল আসর দুটি। কিন্তু বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ)...

 

মেহেদীকে ৫-১০ লাখ জরিমানার সুপারিশ

মেহেদীকে ৫-১০ লাখ জরিমানার সুপারিশ

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আচরণবিধি লঙ্ঘনের দায়ে দুই ধাপে শুনানিতে ডাকা হয়েছিল লিটন...

 

কয়েক ঘণ্টার জন্য কারফিউ শিথিল অব্যাহত ছিল গ্রেপ্তার-সংঘর্ষ

কয়েক ঘণ্টার জন্য কারফিউ শিথিল অব্যাহত ছিল গ্রেপ্তার-সংঘর্ষ

২০২৪ সালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপী সহিংসতা ছড়িয়ে পড়ে। এরই মধ্যে ২৪ জুলাই তৎকালীন আওয়ামী...

 

স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার মঞ্চ

স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার মঞ্চ

বাংলাদেশ থেকে প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমান। কিন্তু সঠিক তথ্যের অভাব, ভুল...

 

হঠাৎ দেখা লালপিঠ ফুলঝুরি

হঠাৎ দেখা লালপিঠ ফুলঝুরি

এগারো বছর আগের কথা। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ১২তম বার্ষিক...

 

যেভাবে সহনশীলতার চর্চা করবেন

যেভাবে সহনশীলতার চর্চা করবেন

সহনশীলতা, ক্ষমাশীলতা ও উদারতা মানুষের অন্যতম শ্রেষ্ঠ গুণ। কিন্তু আজকের যুগে এই গুণটি বিরল হয়ে পড়ছে। সহনশীলতা...