• ই-পেপার

চলতি বছরের শেষে শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধন : বিমানমন্ত্রী

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

অনলাইন ডেস্ক
সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
সংগৃহীত ছবি

সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে।

রবিবার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রত্যাহার করা হয়। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।

জানা গেছে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।

মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
মানুষের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে : অর্থমন্ত্রী
সংগৃহীত ছবি

সাধারণ মানুষের জীবনযাপন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বাংলাদেশে একটি অতিরিক্ত নিয়ন্ত্রণারোপিত দেশ। রাষ্ট্রের বিভিন্ন স্তরের অতিরিক্ত নিয়ন্ত্রণমুক্তকরণের লক্ষ্যে কাজ চলছে এবং এজন্য একটি বিশেষ টাস্কফোর্স বা কর্মদল গঠন করা হয়েছে।

রবিবার রাজধানীর গুলশানে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বাজেট অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, রপ্তানি বহুমুখীকরণে সরকার সব পথ উন্মুক্ত রাখছে। যেকোনো যোগ্য রপ্তানিকারক যাতে বন্ড বা জামানত সুবিধা পায় অথবা শুল্কমুক্ত সুবিধায় পণ্য এনে রপ্তানি করতে পারে, সেজন্য দুটি বিকল্প পথই খোলা রাখা হয়েছে। জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করাই বর্তমান প্রশাসনের মূল লক্ষ্য।

মন্ত্রী বলেন, ব্যবসায়ীরা কোথাও বাধার সম্মুখীন হলে সরাসরি অভিযোগ জানানোর ওয়েবসাইট চালু করা হবে। যারা প্রগতিশীল কাজে বাধা দেবে তাদের জন্য সরকারের দরজা বন্ধ থাকবে।

এ সময় পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি  আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ, রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের চেয়ারম্যান ড. মোহাম্মদ এ রাজ্জাক, সংসদ সদস্য আক্তার হোসেন, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনজীবী মন্টু ঘোষ, পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সিনিয়র সহসভাপতি এনামুল হক খান প্রমুখ উপস্থিত ছিলেন।


 

‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি

অনলাইন ডেস্ক
‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি
ছবি: কালের কণ্ঠ

চলতি বছরের ২৫ মে থেকে আগামী বছরের ২৫ মে পর্যন্ত সময়কে ‘নজরুল বর্ষ’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টি ও দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

রবিবার (২১ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ ঘোষণা ২৫ মে ২০২৬ থেকে কার্যকর হবে।

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
সংগৃহীত ছবি

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান রবিবার বিকেলে সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সরকার গঠনের পর এটি তার প্রথম বিদেশ সফর।

দুপুর আড়াইটার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হয়।

মালয়েশিয়া সফর শেষে তিনি চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং-এর আমন্ত্রণে সরাসরি চীন সফর করবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রী আগামী শুক্রবার রাতে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর এই দুই দেশ (মালয়েশিয়া ও চীন) সফরের আগে গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।