• ই-পেপার

সামষ্টিক অর্থনীতির প্রায় সব সূচকই চাপের মুখে : সিপিডি

আদ্-দ্বীন হাসপাতাল নয়, প্যাথলজি সেন্টারের লাইসেন্স বাতিল করা হয়েছে : শিশির মনির

অনলাইন ডেস্ক
আদ্-দ্বীন হাসপাতাল নয়, প্যাথলজি সেন্টারের লাইসেন্স বাতিল করা হয়েছে : শিশির মনির

চিকিৎসাধীন অবস্থায় ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তবে কারণ দর্শানোর নোটিশটি হাসপাতালের প্যাথলজি সেন্টারের বিপরীতে দেওয়া হয়েছিল বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

শুক্রবার (১২ জুন) এক ফেসবুক পোস্টে হাসপাতালটিকে দেওয়া কারণ দর্শানো নোটিশের তথ্য তুলে ধরে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত সঠিক হয়নি বলে দাবি করেন।

তিনি বলেন, হাসপাতালের লাইসেন্স [HSM 4310058] বাতিল করেনি কর্তৃপক্ষ। বাতিল করেছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স [HSM 4310059]।

তিনি লিখেছেন, আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেনি। বাতিল করেছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স। এটা কি অবহেলা না কি সুচিন্তিত সিদ্ধান্ত। যদি অবহেলা হয়ে থাকে তাহলে কেমন ধরনের অবহেলা? আপনারাই বিবেচনা করবেন।

হাসপাতাল ও প্যাথলজির আলাদা লাইসেন্সের কথা তুলে ধরে তিনি আরো লিখেছেন, চলুন একটু দেখে নেই, দুটো লাইসেন্স আছে। একটি আদ-দ্বীন হাসপাতালের জন্য। লাইসেন্সে লেখা আছে ‘to set up and run a hospital/clinic’ [কপি নিম্নে সংযুক্ত করা হল]। এই লাইসেন্সের নম্বর HSM 4310058। অপরপক্ষে আরেকটি লাইসেন্স কর্তৃপক্ষ ইস্যু করেছেন। সেখানে লিখা আছে ‘to set up and run a pathology Center’। এই লাইসেন্সের নম্বর HSM 4310059 [কপি নিম্নে সংযুক্ত করা হল]।

শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতালের বদলে প্যাথলজিকে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়েছিল জানিয়ে তিনি আরো লিখেছেন, এখন আসেন কারণ দর্শানো নোটিশ কী বলে? কর্তৃপক্ষ ৪ জুন ২০২৬ তারিখ কারণ দর্শানো নোটিশ জারি করে [কপি নিম্নে সংযুক্ত করা হল]।

উক্ত নোটিশে লাইসেন্স নম্বর HSM 4310059 উল্লেখ করেন এবং ৭২ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলেন। জবার দাখিলের জন্য ৪৮ ঘণ্টা সময় চাওয়া হয়। তারপর জবাব দায়ের করা হয়। অতঃপর গতকাল লাইসেন্স বাতিল করা হয়। ৩০ দিনের মধ্যে আপিল করার আইনি সুযোগ দেয়া হয় [সিদ্ধান্ত নিম্নে সংযুক্ত করা হল]।

পোস্টের শেষে তিনি প্রশ্ন তুলেছেন, এখন আপনারাই বিচার করেন কী হল? কোনটা বাতিল হলো? hospital/Clinic নাকি pathology Center? কর্তৃপক্ষই ভালো বলতে পারবেন।
 

বাংলাদেশে এসে ভিসা নিয়ে আশার কথা শুনালেন ভারতের নতুন হাইকমিশনার

অনলাইন ডেস্ক
বাংলাদেশে এসে ভিসা নিয়ে আশার কথা শুনালেন ভারতের নতুন হাইকমিশনার
সংগৃহীত ছবি

বাংলাদেশে পৌঁছে ভিসা নিয়ে আশার কথা শুনিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ শুক্রবার সকালে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেন তিনি। পরে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে ভিসা নিয়ে কথা বলেন তিনি।

পর্যটন ভিসা চালুর বিষয়ে দীনেশ ত্রিবেদী বলেন, আমাদের ১৪০ কোটি জনসংখ্যা আর এখানের ২০ কোটি যোগ করলে হয় ১৬০ কোটি। সুতরাং যা হবে একসঙ্গে হবে। আলাদাভাবে আমি কিছু ভাবছি না। দেখুন তো হেঁটে চলে এলাম। মনে হচ্ছে না যে আমি বাংলাদেশে আছি।  সবসময় আমি বলি একই আকাশ, একই বাতাস, একই যন্ত্র। তাহলে আমরা মিলেমিশে ভিসার যা বললেন, আমার সব মাথায় আসে। একটা খালি বলে যাই সবাই খুশি হবে।

তিনি বলেন, আপনার বাংলাদেশের শক্তিশালী গণতন্ত্র, আমাদের শক্তিশালী গণতন্ত্র—দুই গণতন্ত্র মিলে গেলে একটা বিশ্ব শক্তি হয়ে যায়। একটা পুরো অর্থনৈতিক বিশ্ব শক্তি হয়ে যায়, কিন্তু এই মেলামেশাটা দরকার, আর এর জন্য আমার যা দায়িত্ব আছে আমি নিশ্চয় পালন করব। কিন্তু আপনার (মিডিয়ার) সাপোর্ট থাকা দরকার।

মধ্যরাতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি

অনলাইন ডেস্ক
মধ্যরাতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে চুরি

রাজধানীর সুপ্রিম কোর্ট এলাকায় অবস্থিত অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে মধ্যরাতে চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটিকে পরিকল্পিত নাশকতা বলে আখ্যায়িত করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

শুক্রবার (১৩ জুন) সকালে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত সোয়া ১টার দিকে কিছু দুষ্কৃতকারী অ্যাটর্নি জেনারেল অফিস ভবনের নিচ তলা এবং দোতালার লিফটের সম্মুখে জানালার থাই গ্লাসের দুটা পার্ট খুলে ফেলে। ভবনের পেছন দিয়ে একটি পার্ট নিয়ে যেতে পারলেও আরেকটি নিতে পারেনি।

এ সময় শব্দ শুনে অফিসের দারোয়ান ফজলুল হক ও মিঠুন বাড়ৈ এবং কর্তব্যরত পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় তারা পালিয়ে যায়।

চুরির ঘটনাটি সকালে অ‍্যাটর্নি জেনারেলকে জানালে তিনি বলেন, এটি নাশকতা হতে পারে। বিগত কয়েক দিন ধরে অ‍্যাটর্নি জেনারেল অফিসকে ঘিরে এই অফিস থেকে চাকরিচ্যুত কতিপয় দুর্নীতিপরায়ণ ব্যক্তি অনলাইনে যে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, এতে তাদেরও ইন্ধন থাকতে পারে।

উল্লেখ্য, অ‍্যাটর্নি জেনারেল তাৎক্ষণিক থানায় অভিযোগ করতে প্রশাসনিক কর্মকর্তাকে নির্দেশ দেন এবং জড়িত ও ইন্ধনদাতাদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সুনিশ্চিত করতে পুলিশকে জানান।

১৫ টাকা দরে প্রতিমাসে ৩০ কেজি চাল পাবে ৫৫ লাখ পরিবার

অনলাইন ডেস্ক
১৫ টাকা দরে প্রতিমাসে ৩০ কেজি চাল পাবে ৫৫ লাখ পরিবার
ফাইল ছবি

খাদ্য নিরাপত্তায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্প আয়ের ৫৫ লাখ পরিবারকে স্বল্পমূল্যে চাল দেবে সরকার। প্রতিমাসে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল কিনতে পারবেন তারা।

২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে এ প্রস্তাব করা হয়েছে। বাজেটে পাস হলে আগামী অর্থবছর থেকেই এই সুবিধা চালু করা হবে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রস্তাবিত বাজেটে বলেন, বাংলাদেশ পৃথিবীর অন্যতম জনবহুল দেশ। এই বিশাল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত কঠিন হলেও বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে সরকারি পর্যায়ে খাদ্য-শস্য ধারণ ক্ষমতা বৃদ্ধির জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে।