• ই-পেপার

ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকার খবর কী

অনলাইন ডেস্ক
বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকার খবর কী

বিশ্বের বিভিন্ন শহরের বায়ুদূষণ দিন দিন বাড়ছে। এমন অবস্থায় বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। যার বায়ুমান স্কোর ১৭২। যা খুবই ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে ধরা হয়। এছাড়া দ্বিতীয় অবস্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা। যার বায়ুমান স্কোর  ১৪১। অন্যদিকে, বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে ৩৪ নম্বরে। যার বায়ুমান স্কোর ৬৮। যার বায়ুমান মাঝারি হিসেবে গণ্য করা হয়।

বুধবার (১ জুলাই) বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সে হিসেবে লাহোরের দূষণ স্কোর ১৭২ এর অর্থ সেখানকার বাতাস অস্বাস্থ্যকর। কিনশাসার দূষণ স্কোর ১৪১ এর অর্থ সেখানকার বাতাসও অস্বাস্থ্যকর।

ঢাকার স্কোর ৬৮ এর অর্থ এখানকার বাতাস আজও মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

এ ছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

জুনে মব সহিংসতায় নিহত ৩৩

অনলাইন ডেস্ক
জুনে মব সহিংসতায় নিহত ৩৩

জুনে সারা দেশে মব সহিংসতার ঘটনায় ৩৩ জন নিহত ও ১২৬ জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিবেদন প্রকাশ করে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। এর আগের মাসে মব সহিংসতায় নিহতের সংখ্যা ছিল ৩২ এবং আহত ৭১ জন। সে হিসাবে আহতের সংখ্যা বেড়েছে প্রায় ৭৭ শতাংশ।

সংস্থাটির দাবি চোর সন্দেহ, ছিনতাইয়ের অভিযোগ, গুজব কিংবা ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলায় প্রাণ হারাচ্ছে মানুষ। এসব ঘটনায় শুধু অভিযুক্ত নন, নিরপরাধ মানুষও নিহত ও আহত হচ্ছে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মানবাধিকার নিয়ে উদ্বেগ বাড়ছে।

প্রতিবেদনে বলা হয়, মব সহিংসতার শিকারদের মধ্যে পুলিশ সদস্য, শিক্ষক, ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, পথচারী এবং বিদেশি নাগরিকও রয়েছেন। অনেক ক্ষেত্রে অভিযোগের সত্যতা যাচাইয়ের আগেই জনতা হামলা চালিয়েছে। কোথাও বাসাবাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে, যা মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়িয়ে তুলছে।

মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনার সংখ্যা তুলে ধরে সংগঠনটি বলেছে, জুন মাসে বাংলাদেশের সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে অবনতির দিকে গেছে এবং অধিকতর অস্থিতিশীল রূপ ধারণ করেছে। বিশেষ করে রাজনৈতিক সহিংসতা, মব সহিংসতা, ব্যাপক গ্রেপ্তার, অজ্ঞাত লাশ উদ্ধার এবং সীমান্ত পরিস্থিতির অবনতি– এসব সূচকে উদ্বেগজনক ঊর্ধ্বগতি লক্ষ করা গেছে, যা আইনের শাসন ও মানবাধিকার সুরক্ষা ব্যবস্থার দুর্বলতাকে স্পষ্টভাবে নির্দেশ করে।

এমএসএফের তথ্য অনুযায়ী, জুনে রাজনৈতিক সহিংসতায় ৩০৩ জন আহত এবং দলীয় সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। সংগঠনটি বলছে, রাজনৈতিক সহিংসতা ধারাবাহিকভাবে বেড়েছে। দলীয় ও অজ্ঞাত ব্যক্তিদের হামলা, উভয় ক্ষেত্রেই হতাহতের সংখ্যা দ্বিগুণের বেশি থেকে বোঝা যায়, রাজনৈতিক পরিবেশ ক্রমেই সহিংস ও অনিরাপদ হয়ে উঠছে।

এমএসএফের প্রতিবেদনের তথ্য বলছে, গত মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে একজনের মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে গোলাগুলির ঘটনায় নিহত হয়েছেন তিনজন। কারা হেফাজতে মৃত্যু হয়েছে ৯ জনের। এ মাসে সাংবাদিকদের ওপর নির্যাতন, হামলা ও হুমকির ঘটনা ঘটেছে ১৯টি। আইনি হয়রানির শিকার হয়েছেন ছয়জন, গ্রেপ্তার হয়েছেন তিনজন সাংবাদিক।
সংস্থাটির তথ্য অনুযায়ী, গত মাসে নদী, সড়ক, রেললাইন ও ফসলি জমিতে পড়ে থাকা অবস্থায় ৬৫টি লাশ উদ্ধার করা হয়েছে। আগের মাসে এই সংখ্যা ছিল ৫৩ জন। এ ছাড়া জুনে ৩৪৮ জন নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন। পাশাপাশি ৯ জন মৃত ও দুজন জীবিতসহ ১১ নবজাতককে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। একই মাসে মাদক কারবারিদের মধ্যে সংঘর্ষে নিহত হয়েছেন ১৩ জন।

১৫ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আভাস

অনলাইন ডেস্ক
১৫ জেলায় দুপুরের মধ্যে ঝড়ের আভাস

দেশের ১৫ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

বুধবার (১ জুলাই) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের  ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই ভোর ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
 

একনজরে আজকের কালের কণ্ঠ (১ জুলাই)

অনলাইন ডেস্ক
একনজরে আজকের কালের কণ্ঠ (১ জুলাই)
চাকা ঘুরছে না ৫৫০ কারখানায়

চাকা ঘুরছে না ৫৫০ কারখানায়

বছরের পর বছর অপেক্ষার পরও মিলছে না গ্যাস সংযোগ। ডিমান্ড নোটের টাকা পরিশোধ করেও উৎপাদনে যেতে পারছে না সাড়ে পাঁচ...

 

সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

জাতীয় সংসদে গতকাল মঙ্গলবার নতুন অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট পাস হয়েছে। এর মধ্য দিয়ে...

 

জার্মান ট্রেন থামাল প্যারাগুয়ে

জার্মান ট্রেন থামাল প্যারাগুয়ে

টানা দুই বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরোতে পারেনি জার্মানি। তবে নবাগত কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে এবার তাদের শুরুটা ছিল...

 

খেলাপি ঋণ দ্রুত কমছে ২৪ ব্যাংকে

খেলাপি ঋণ দ্রুত কমছে ২৪ ব্যাংকে

খেলাপি ঋণে জর্জরিত ব্যাংক খাতে সুখবর দিচ্ছে ২৪ ব্যাংক। রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি খাতের এই ২৪ ব্যাংকে দ্রুত কমছে...

 

মার্তিনেলিকে নামানোই টার্নিং পয়েন্ট

মার্তিনেলিকে নামানোই টার্নিং পয়েন্ট

কোনো ম্যাচ বিশ্লেষণ করতে বসলে আমি সব সময় স্কোরলাইনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই না। বরং ম্যাচ খেলার পথে কোন দল কী কী...

 

সংসদে অনুপস্থিত এমপিদের প্রতি প্রধানমন্ত্রীর ক্ষোভ কারণ দর্শানোর নির্দেশ

সংসদে অনুপস্থিত এমপিদের প্রতি প্রধানমন্ত্রীর ক্ষোভ কারণ দর্শানোর নির্দেশ

বাজেট অধিবেশনে গতকাল মঙ্গলবার সকালের সেশনে অনুপস্থিত দলীয় সংসদ সদস্যদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন...

 

এখন মামলা করতে বাধা না থাকায় ধর্ষণের নথিভুক্তি বেড়েছে

এখন মামলা করতে বাধা না থাকায় ধর্ষণের নথিভুক্তি বেড়েছে

গত ১০ থেকে ১৫ বছরের তুলনায় দেশে খুন, ডাকাতিসহ সার্বিক অপরাধের হার কমেছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী...

 

চট্টগ্রাম-৪ আসনে বিএনপির আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল

চট্টগ্রাম-৪ আসনে বিএনপির আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতার বিরুদ্ধে বাংলাদেশ...

 

ইনুর ১০ বছরের জেল

ইনুর ১০ বছরের জেল

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক...

 

নিহতদের পরিবার এখনো আতঙ্কে

নিহতদের পরিবার এখনো আতঙ্কে

রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ১০ বছর পূর্ণ হয়েছে আজ ১ জুলাই। ২০১৬ সালের এই দিনে ভয়াবহ ওই...

 

কোটাবিরোধী আন্দোলন থেকে সরকার পতন

কোটাবিরোধী আন্দোলন থেকে সরকার পতন

জুলাই গণ-অভ্যুত্থানের মাস শুরু আজ বুধবার। ২০২৪ সালের এ মাসেই সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন স্বৈরাচারী...

 

পথচারীদের দুর্ভোগ কিছুতেই কাটছে না

পথচারীদের দুর্ভোগ কিছুতেই কাটছে না

উন্নয়নকাজের মালপত্র ছড়িয়ে-ছিটিয়ে রাখায় রাস্তায় চলার জায়গা নেই। আবার কাজ ধীরগতির হওয়ায় পথচারীদের দুর্ভোগ...

 

চীনের ঋণে তিস্তায় নতুন স্বপ্ন

চীনের ঋণে তিস্তায় নতুন স্বপ্ন

দীর্ঘদিনের অনিশ্চয়তা, কূটনৈতিক টানাপোড়েন এবং ভারতের সঙ্গে তিস্তার পানিবণ্টন চুক্তি ঝুলে থাকার বাস্তবতায়...

 

নীরব কান্নার দিন পেরিয়ে জার্মান বধের নায়ক

নীরব কান্নার দিন পেরিয়ে জার্মান বধের নায়ক

ম্যাচের শেষ বাঁশি বাজতেই প্যারাগুয়ের খেলোয়াড়রা সবাই ছুটে গেলেন এক সতীর্থের দিকে। কেউ তাঁকে জড়িয়ে ধরছেন, কেউ...

 

হাঁটার পথ হারাচ্ছে পথচারী

হাঁটার পথ হারাচ্ছে পথচারী

রাজধানীর ধানমণ্ডি লেক এলাকার আশপাশের ফুটপাত এখন আর স্বাভাবিকভাবে হাঁটার জায়গা নেই। ফুটপাত দখল, অস্থায়ী দোকান ও...

 

দেশজুড়ে ডেঙ্গুর বিস্তার হলেও প্রস্তুতি শুধু রাজধানীকেন্দ্রিক

দেশজুড়ে ডেঙ্গুর বিস্তার হলেও প্রস্তুতি শুধু রাজধানীকেন্দ্রিক

একসময় ডেঙ্গুকে রাজধানী ঢাকার রোগ বলেই মনে করা হতো; কিন্তু সেই বাস্তবতা এখন নেই। ডেঙ্গু এখন দেশের প্রায় সব জেলায়...

 

আর্সেনিক ঝুঁকিতে দেশের ১১% মানুষ

আর্সেনিক ঝুঁকিতে দেশের ১১% মানুষ

দেশের মোট জনসংখ্যার ১১ শতাংশ এখনো আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও...

 

কোনো নামেই কর্মসূচি চালাতে পারবে না আওয়ামী লীগ

কোনো নামেই কর্মসূচি চালাতে পারবে না আওয়ামী লীগ

রিফাইন্ড হোক বা অন্য কোনো নামে নতুন আওয়ামী লীগ, তৃণমূল আওয়ামী লীগযা-ই বলি না কেন, কোনো নামেই মানে আওয়ামী লীগ নামে...

 

ফিটনেসবিহীন যানবাহনের কারণে দূষিত হচ্ছে রাজধানীর বায়ু ও পরিবেশ

ফিটনেসবিহীন যানবাহনের কারণে দূষিত হচ্ছে রাজধানীর বায়ু ও পরিবেশ

  

 

সোনিয়াকে বিজেপির কটাক্ষ পাল্টা জবাব কংগ্রেসের

সোনিয়াকে বিজেপির কটাক্ষ পাল্টা জবাব কংগ্রেসের

ভারতের জাতীয় রাজনীতিতে আবারও তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি এবং প্রধান বিরোধী দল...

 

পাইপলাইন ফেটে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ড

পাইপলাইন ফেটে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ড

  

 

ফুটবলের নিষ্ঠুরতাও দেখলেন গাকপো

ফুটবলের নিষ্ঠুরতাও দেখলেন গাকপো

ক্রীড়া প্রতিবেদক : মন্তেরেই স্টেডিয়ামে কোডি গাকপোর গোলেই এগিয়ে গিয়েছিল নেদারল্যান্ডস; কিন্তু শেষ পর্যন্ত...

 

এখন ভিন্ন চ্যালেঞ্জ আর্জেন্টিনার

এখন ভিন্ন চ্যালেঞ্জ আর্জেন্টিনার

ক্রীড়া প্রতিবেদক : আর্জেন্টিনার অগ্রযাত্রার এখানেই সমাপ্তি। এরই মধ্যে বিশ্বকাপে চমক দেখানো কেপ ভার্দে তাদের...

 

বসুন্ধরায় বাস্কেটবল টুর্নামেন্ট

বসুন্ধরায় বাস্কেটবল টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক : বসুন্ধরা স্পোর্টস সিটির বাস্কেটবল কোর্টে আজ থেকে শুরু হচ্ছে দ্বিতীয় বিভাগ বাস্কেটবল লিগ।...

 

ষোলোকলা পূর্ণ করা হার বাংলাদেশের

ষোলোকলা পূর্ণ করা হার বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক : প্রথম ইনিংসের ব্যর্থতা ভুলিয়ে দেওয়ার সুযোগ ছিল দ্বিতীয় ইনিংসে। হারারেতে জিম্বাবুয়ের...

 

ক্ষমাও কখনো বিচারহীনতাকে প্রশ্রয় দেয়

ক্ষমাও কখনো বিচারহীনতাকে প্রশ্রয় দেয়

সংরক্ষিত নারী আসনে বিএনপির সংসদ সদস্য শাম্মী আক্তার গত ২৪ জুন সংসদে বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, তিনি...

 

উত্তপ্ত পৃথিবী বিপন্ন পরিবেশ

উত্তপ্ত পৃথিবী বিপন্ন পরিবেশ

অস্বাভাবিক দ্রুতগতিতে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, যার অর্থ পৃথিবীর পৃষ্ঠের গড় তাপমাত্রা বাড়ছে। এ অবস্থায়...

 

সড়কে বেপরোয়া গতি নিয়ন্ত্রণ করুন

সড়কে বেপরোয়া গতি নিয়ন্ত্রণ করুন

বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন বহু মানুষ প্রাণ হারাচ্ছে। দেখা গেছে, এসব দুর্ঘটনার পেছনে অন্যতম কারণ বেপরোয়া...

 

কঠোর মুদ্রানীতিতে ম্লান হতে পারে বাজেটের সুফল

কঠোর মুদ্রানীতিতে ম্লান হতে পারে বাজেটের সুফল

বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ৫ শতাংশে নেমে আসার পরও নীতি সুদহার ১০ শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্তে গভীর উদ্বেগ...

 

অহংকার ও অহংকারী চেনার উপায়

অহংকার ও অহংকারী চেনার উপায়

আরবি ভাষায় কিবর, তাকাব্বুর ও ইস্তিকবার শব্দগুলো কাছাকাছি অর্থ বহন করে। যার অর্থ অহংকার করা। ইমাম রাগিব...