• ই-পেপার

গরুর লাম্পি স্কিন টিকা আবিষ্কার হলো দেশেই, খরচ ৭০ টাকা

সংসদ খুব কালারফুল দেখাচ্ছে : স্পিকার

অনলাইন ডেস্ক
সংসদ খুব কালারফুল দেখাচ্ছে : স্পিকার

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন শুরু হয়েছে। রবিবার (৭ জুন) বিকাল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। শুরুতেই, সংসদ সদস্যদের উদ্দেশে স্পিকার হাফিজ উদ্দিন বলেন, ‘আজ সংসদ খুব কালারফুল দেখাচ্ছে।’ 

আরো পড়ুন
দ্বিতীয় অধিবেশনের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হলেন ৫ জন

দ্বিতীয় অধিবেশনের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হলেন ৫ জন

 

স্পিকার আরো বলেন, ‘সংসদ আজ নারী সদস্যদের আগমনে পূর্ণতা পেয়েছে। তাদেরকেও আমি অভিনন্দন জানাই।’ এরপরই এবিএম আশরাফ উদ্দিন নিজানকে মোনাজাত পরিচালনার জন্য আহ্বান জানান স্পিকার হাফিজ উদ্দিন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি, অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, বিএনপি সরকার গঠনের পর এটিই সংসদের প্রথম বাজেট অধিবেশন।

রবিবার (৭ জুন) বিকাল ৩টায় জাতীয় সংসদ ভবনে এই অধিবেশন শুরু হয়। অধিবেশনে আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

জাতীয় সংসদ

দ্বিতীয় অধিবেশনের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হলেন ৫ জন

অনলাইন ডেস্ক
দ্বিতীয় অধিবেশনের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হলেন ৫ জন
সংগৃহীত ছবি

স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে জাতীয় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করার জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর নাম ঘোষণা করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এসময় সংসদীয় কার্যপ্রণালী বিধি অনুযায়ী, স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে বৈঠকে উপস্থিত সভাপতিমণ্ডলীর তালিকায় যার নাম শীর্ষে থাকবে, তিনিই স্পিকারের আসন গ্রহণ করে অধিবেশন পরিচালনা করবেন বলে জানান তিনি।

আরো পড়ুন
রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

 

রবিবার (৭ জুন) বিকাল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সংসদ অধিবেশনে স্পিকারের ঘোষিত এই সভাপতিমণ্ডলীর তালিকায় প্রথম স্থানে রয়েছেন মহিলা আসনের সংসদ সদস্য বেগম সেলিমা রহমান। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ ওসমান ফারুক। তালিকায় তৃতীয় সদস্য হিসেবে নাম রয়েছে বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদিনের। এছাড়া নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহানকে তালিকার চতুর্থ এবং চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে পঞ্চম সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে।

আরো পড়ুন
কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

 

সভাপতিমণ্ডলীর নাম ঘোষণার পর স্পিকার সংসদের দিনের কার্যসূচি অনুযায়ী শোক প্রস্তাব উত্থাপন করেন। গভীর দুঃখের সঙ্গে সংসদকে জানানো হয় যে, এরইমধ্যে দেশের ১৬ জন সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রী মৃত্যুবরণ করেছেন। সংসদীয় রীতি মেনে প্রয়াত এই সাবেক সরকারের নীতিনির্ধারক ও জননেতাদের স্মরণে শোক প্রকাশ করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও নীরবতা পালন করা হয়।

রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
সংগৃহীত ছবি

রামিশা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে আনা হবে এবং রামিসা হত্যার ডেথ রেফারেন্সের সিরিয়াল আইনানুগভাবে এগিয়ে আনার জন্য বলা হবে।’

আরো পড়ুন
চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

 

রবিবার (৭ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রামিসার ঘটনায় আদালতে ন্যায়বিচার হয়েছে। দেশের বিচারিক ইতিহাস এবং পুলিশের গ্রেপ্তার ও তদন্ত কার্যক্রমের ইতিহাসে রামিসার ঘটনাটি একটি মাইলফলক। এভাবেই আমরা জনগণের প্রত্যাশা অনু্যায়ী আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই।’

আরো পড়ুন
কেন্দ্রীয় যুবদল কমিটিকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে আনন্দ মিছিল

কেন্দ্রীয় যুবদল কমিটিকে স্বাগত জানিয়ে গোপালগঞ্জে আনন্দ মিছিল

 

তিনি আরো বলেন, ‘রামিসার ঘটনা, গোয়ালন্দ ঘাটে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন, গজারিয়ায় কিশোরী ধর্ষণ ও হত্যার ঘটনায় পুলিশের ভূমিকার জন্য তাদের পুরস্কৃত করা হবে। ভালো কাজের জন্য পুরস্কৃত করা হবে, তিরস্কারের সময় তিরস্কার।’

এখন পর্যন্ত পুলিশ বাহিনীর যে অর্জন, সেটি প্রশংসার দাবি রাখে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, আজ রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং তার স্ত্রীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু

অনলাইন ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু
সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। রবিবার (৭ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদের স্পিকার উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। 

আরো পড়ুন
হাদি হত্যার অধিকতর তদন্ত ১৫  বার পেছাল

হাদি হত্যার অধিকতর তদন্ত ১৫  বার পেছাল

 


গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর এটি হতে যাচ্ছে সংসদের প্রথম বাজেট অধিবেশন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করতে পারেন বলে জানা গেছে।

আরো পড়ুন
সব সরকারি অফিসের জন্য জরুরি নির্দেশনা, পাঠানো হয়েছে চিঠি

সব সরকারি অফিসের জন্য জরুরি নির্দেশনা, পাঠানো হয়েছে চিঠি

 

এর আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৭ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদের এ অধিবেশন আহ্বান করেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ৩০ এপ্রিল সমাপ্ত হয়। ওই অধিবেশনে ২৫ কার্যদিবসে মোট ৯৪টি বিল পাস করা হয়।

গরুর লাম্পি স্কিন টিকা আবিষ্কার হলো দেশেই, খরচ ৭০ টাকা | কালের কণ্ঠ