• ই-পেপার

ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বাইডেন, জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা

জালিয়াতি দুর্নীতির নথি যাচ্ছে দুবাইয়ে

অনলাইন ডেস্ক
জালিয়াতি দুর্নীতির নথি যাচ্ছে দুবাইয়ে
সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদ। ছবি : সংগৃহীত

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজীর আহমেদকে কোন উপায়ে দেশে ফিরিয়ে আনা হবে সেটিই এখন টক অব দ্য কান্ট্রি। ইতোমধ্যে বেনজীরকে ফেরানোর নথিপত্র প্রস্তুতে কাজ শুরু করেছে সরকার। দ্রুত সময়ের মধ্যে প্রত্যর্পণ প্রস্তাব তৈরির কাজ চলছে। প্রত্যর্পণ প্রক্রিয়া সহজ করতে প্রস্তাবে শুধু দুর্নীতি দমন কমিশনের (দুদকের) দায়ের করা পাসপোর্ট জালিয়াতি ও দুর্নীতির ৬টি মামলার নথিপত্র যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশের কাছ থেকে সব নথিপত্র পাওয়ার পর বেনজীরকে পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবেন আমিরাতের আদালত। নথিপত্রের জটিলতায় যাতে বেনজীরের দেশে ফেরা আটকে না যায় সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সংশ্লিষ্ট সংস্থাগুলো। নথি প্রস্তুত হয়ে গেলে সেগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অধিশাখায় পাঠানো হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যর্পণ প্রস্তাবে সেগুলো যুক্ত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবে। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় এটি আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবে। গতকাল সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানায়, প্রত্যর্পণ অনুরোধ পাওয়ার পর আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রথমে নথিপত্র যাচাই করবে। সে দেশের আদালত দেখবেন, যে অপরাধের অভিযোগে বাংলাদেশ বেনজীর আহমেদকে ফেরত চাইছে, সেই ধরনের অপরাধ আমিরাতের আইনেও অপরাধ হিসেবে গণ্য হয় কি না। নথিগুলো দেখার পর যদি দুবাই মনে করে- বাংলাদেশে বেনজীরের ন্যায্য বিচার হবে এবং তাকে ফেরত দেওয়া উচিত-তাহলেই বেনজীরকে ফেরানো সম্ভব হবে।

পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে, বেনজীর আহমেদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ১৭টি, দুদকে ৬টি ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) ৩টি পরোয়ানা রয়েছে। দুদকের ৬টি মামলার মধ্যে একটিতে পরোয়ানা জারি হয়েছে। ট্রাইব্যুনালের অভিযোগগুলোর মধ্যে গুম কমিশনের দেওয়া অভিযোগ, শাপলা চত্বরে গণহত্যাসহ সারা দেশে বিচারবহির্ভূত হত্যার মতো মানবতাবিরোধী অপরাধের গুরুতর অভিযোগ রয়েছে। তবে তাকে দেশে ফেরাতে যে প্রত্যর্পণের প্রস্তাব দুবাইয়ে পাঠানো হবে সেখানে শুধু দুদকের দায়ের করা দুর্নীতি ও জালিয়াতির নথিপত্র পাঠানো হবে। সঙ্গে দুদকের যে মামলায় পরোয়ানা জারি হয়েছে সেটি যুক্ত করা হবে। ইতোমধ্যে পরোয়ানার কপি আরবিতে ট্রান্সলেট করা হয়েছে। মামলার নথিগুলো প্রস্তুত হয়ে গেলে-সেগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রাজনৈতিক অধিশাখায় পাঠানো হবে। রাজনৈতিক অধিশাখা কাগজগুলো যাচাইবাছাই করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবে। সেখান থেকে দুবাইয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাবের চিঠি পাঠানো হবে।

একাধিক সূত্র নিশ্চিত করেছে, বুধবার বা বৃহস্পতিবার দুবাইয়ে চিঠি পাঠানো হতে পারে। তবে বুধবারই চিঠি পাঠানোর সম্ভাবনা বেশি। প্রত্যর্পণের প্রস্তাবে বৈষম্যবিরোধী মামলা ও ট্রাইব্যুনালের পরোয়ানা যুক্ত করার বিষয়ে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বৈষম্যবিরোধী মামলায় ঢালাও আসামি করার প্রবণতা আলোচনায় রয়েছে। এই নথি দিলে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনে মামলাগুলো করা হয়েছে বলে বিবেচনায় নিতে পারে দুবাই। একই সঙ্গে ট্রাইব্যুনালে অতীতের (শেখ হাসিনার আমলের) রায় নিয়েও বিভিন্ন মানবাধিকার সংস্থার মধ্যে অসন্তোষ রয়েছে। এজন্য ট্রাইব্যুনালে পরোয়ানাগুলোও দেওয়া হবে না। ওই কর্মকর্তা আরও বলেন, সরকার চাইছে বেনজীরের ফেরার পথে যেন কোনো তথ্য প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে। সেজন্য পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) শাখার একটি টিম দুদকের সঙ্গে নথি প্রস্তুতিতে সহযোগিতা করছে।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী বলেন, ৩০ দিনের মধ্যে আনুষ্ঠানিক প্রত্যর্পণ (্এক্সাডেশন) অনুরোধ পাঠাতে হবে। যা দ্রুতই পাঠানো হবে। বাংলাদেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি নেই বিষয়টি উল্লেখ করলে সচিব বলেন, চুক্তি নেই, তবে আমরা পারস্পরিক আইনি সহায়তার (মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট-এমএলএআর) মাধ্যমে আমরা কার্যক্রম এগিয়ে নেব। এ প্রক্রিয়া দুই দেশের সরকার ও তদন্ত সংস্থা একে অপরের সঙ্গে তথ্য, প্রমাণ এবং পলাতক আসামির প্রত্যর্পণসংক্রান্ত আইনি সহায়তা প্রদান করে থাকে। পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) খোন্দকার রফিকুল ইসলাম বলেন, বেনজীরকে ফেরাতে এখন পুলিশের তেমন কোনো কাজ নেই। এনসিবি শাখা থেকে রেড নোটিস জারি করার পরই আমাদের কাজ শেষ। এখন দুদক নথিপত্র প্রস্তুত করবে। বাকিটা স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে।

৬ মামলার নথি প্রস্তুত করছে দুদক : বেনজীরের বিরুদ্ধে থাকা পাসপোর্ট জালিয়াতি ও দুর্নীতির মামলাগুলোর তথ্যপ্রমাণসংবলিত নথি চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে পাঠানোর উদ্যোগ নিয়েছে দুদক। দুদক সূত্রে জানা গেছে, বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, মানি লন্ডারিং, পাসপোর্ট জালিয়াতিসহ মোট ৬টি মামলা রয়েছে। এসব মামলার নথি ও সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত একত্র করে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানোর প্রস্তুতি চলছে। দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম জানিয়েছেন, ইতোমধ্যে বেনজীর আহমেদকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। শিগগিরই আরব আমিরাত সরকারকে অনুরোধ চিঠি পাঠানো হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে এই চিঠি পাঠানো হবে।

ট্রাইব্যুনালে ১০ মামলায় তদন্ত চলছে : গতকাল নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ শুধু শাপলা চত্বরের মাস্টারমাইন্ড নয়, তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ১০টির মতো মামলায় তদন্ত চলছে। তার যে দম্ভোক্তি, তার যে বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু মিলিয়ে তখন বাংলাদেশে কোনো কোনো জায়গায় শেখ হাসিনার চেয়েও বেশি পরিচিত ছিলেন বেনজীর আহমেদ। এ পরিচিতির কারণ হলো তিনি হেন কোনো দুষ্কর্ম নেই যেটা তার কর্মজীবনে করেননি।

র‌্যাবে যখন ছিলেন তখনকার গুমের মামলার বিচার চলছে। শাপলা চত্বরের মামলায় অন্যতম কুশীলব ছিলেন। কক্সবাজারের কাউন্সিলর একরাম হত্যাকাণ্ডের সঙ্গে তার সরাসরি সম্পর্ক ছিল। যখন আইজিপি ছিলেন তখন অসংখ্য অপরাধের সঙ্গে জড়িত ছিলেন। ফ্যাসিস্ট সরকারের আমলে বিতর্কিত নির্বাচনের সময় তার বিতর্কিত ভূমিকা ছিল। যদি বাংলাদেশে আনা হয় তাহলে এ ট্রাইব্যুনালেও তাকে আনা হবে। যেগুলো বিচার চলছে সেগুলোতে হাজির করা হবে। তদন্তনাধীন বিষয়গুলোতে জিজ্ঞাসাবাদ করা হবে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

একনজরে আজকের কালের কণ্ঠ (১৬ জুন)

অনলাইন ডেস্ক
একনজরে আজকের কালের কণ্ঠ (১৬ জুন)
আবাসনে অর্থনীতি পুনরুদ্ধার

আবাসনে অর্থনীতি পুনরুদ্ধার

দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে আবাসন খাতে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন খাতসংশ্লিষ্ট ব্যক্তি ও বিশ্লেষকরা। এই...

 

আবাসন খাত করমুক্ত হলে ৩৬০০ শিল্প চাঙ্গা হবে, বাড়বে রাজস্ব

আবাসন খাত করমুক্ত হলে ৩৬০০ শিল্প চাঙ্গা হবে, বাড়বে রাজস্ব

আমি এবারের বাজেটকে ভবিষ্যতের জন্য প্রস্তুত বাংলাদেশের ভিত্তি তৈরির রূপরেখা হিসেবে দেখছি। এটি প্রচলিত সংখ্যা...

 

পর্যায়ক্রমে সরানো হচ্ছে ঢাকার চার বাস টার্মিনাল

পর্যায়ক্রমে সরানো হচ্ছে ঢাকার চার বাস টার্মিনাল

রাজধানীর চারটি বাস টার্মিনালকে শৃঙ্খলার মধ্যে আনার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে...

 

উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে হেনস্তা, ভারতের দূতকে তলব, প্রতিবাদ

উপদেষ্টা ডা. জাহেদকে দিল্লি বিমানবন্দরে হেনস্তা, ভারতের দূতকে তলব, প্রতিবাদ

ভারতের নয়াদিল্লির বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে সংঘটিত ঘটনায় বাংলাদেশে...

 

বেনজীরের শিষ্য মোজাম্মেল অধরা

বেনজীরের শিষ্য মোজাম্মেল অধরা

দুর্নীতির অভিযোগে দুদকের মামলায় দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ। কিন্তু দেশে সদর্পে ঘুরে...

 

বেনজীরের অঢেল সম্পদের তথ্য প্রথম প্রকাশ করে কালের কণ্ঠ

বেনজীরের অঢেল সম্পদের তথ্য প্রথম প্রকাশ করে কালের কণ্ঠ

কালের কণ্ঠের অনুসন্ধানী প্রতিবেদনের পর দেশবাসী প্রথমবারের মতো বেনজীর আহমেদের অঢেল সম্পদের কথা জানতে পারে বলে...

 

যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা চুক্তি সই শুক্রবার

যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা চুক্তি সই শুক্রবার

১০০ দিনেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা চুক্তিতে পৌঁছেছে, যা ইরানের...

 

ধর্ষণের ঘটনায় ছোট-বড় বলে বিভাজন নেই

ধর্ষণের ঘটনায় ছোট-বড় বলে বিভাজন নেই

ধর্ষণের ঘটনায় কোনো ছোট-বড় বিভাজন নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ধর্ষণ...

 

অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন জামায়াত আমির

অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত...

 

দুর্ঘটনা কমাতে বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার

দুর্ঘটনা কমাতে বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার

সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা এবং প্রাণহানি কমাতে সরকার বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও...

 

অভিন্ন লক্ষ্যে দুই শহরে নামছে আর্জেন্টিনা-ফ্রান্স

অভিন্ন লক্ষ্যে দুই শহরে নামছে আর্জেন্টিনা-ফ্রান্স

ম্যানহাটানের ব্যস্ত রাস্তা পার হয়ে কিলিয়ান এমবাপ্পেদের টিম বাস চলে গেল নিউজার্সির দিকে। সেখানকার...

 

বালাইনাশক আইন সময়োপযোগী হওয়া প্রয়োজন

বালাইনাশক আইন সময়োপযোগী হওয়া প্রয়োজন

বাংলাদেশে কৃষি উৎপাদন বৃদ্ধিতে বালাইনাশকের ভূমিকা অস্বীকার করার উপায় নেই। রোগ, পোকামাকড় ও আগাছা নিয়ন্ত্রণে...

 

ভারতীয় হাইকমিশনারকে সুস্বাগত ও অন্যান্য

ভারতীয় হাইকমিশনারকে সুস্বাগত ও অন্যান্য

গত শুক্রবার ১২ জুন মহান ভারতের মহান হাইকমিশনার দিনেশ ত্রিবেদী যশোরের বেনাপোল-পেট্রাপোল হয়ে সড়কপথে ঢাকায়...

 

কোরআনের দৃষ্টিতে পণ্যে ভেজাল মেশানো

কোরআনের দৃষ্টিতে পণ্যে ভেজাল মেশানো

খাদ্যে ভেজাল কোটি কোটি মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। শিশুখাদ্যে ভেজাল সর্বনাশ করে গোটা একটি প্রজন্মের শরীর,...

 

শরিয়তের বিধান নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ নিষিদ্ধ

শরিয়তের বিধান নিয়ে ব্যঙ্গ-বিদ্রুপ নিষিদ্ধ

মহান আল্লাহ মানুষের কল্যাণে যুগে যুগে দ্বিন ও শরিয়তের বিধান দিয়েছেন। একজন মুমিনের দায়িত্ব হলো শরিয়তের...

 

আল্লাহর রহমত ও ক্ষমা লাভের উপায়

আল্লাহর রহমত ও ক্ষমা লাভের উপায়

ইসলামের দৃষ্টিতে মানুষের সঙ্গে সদাচরণ, উদারতা, সহনশীলতা, সহজ-সরল লেনদেন ইত্যাদিও গুরুত্বপূর্ণ ইবাদত। এ কারণেই...

আজারবাইজানে ইসলামী উন্নয়ন ব্যাংকের বিশেষ সম্মেলন শুরু

আজারবাইজানে ইসলামী উন্নয়ন ব্যাংকের বিশেষ সম্মেলন শুরু

আজ ১৬ জুন আজারবাইজানে শুরু হচ্ছে ইসলামী উন্নয়ন ব্যাংক গ্রুপের ১৪তম প্রাইভেট সেক্টর ফোরাম। আজ ১৬ থেকে ১৯ জুন...

 

শুটিং করতে ব্যাঙ্ককে যাচ্ছেন শাকিব খান

শুটিং করতে ব্যাঙ্ককে যাচ্ছেন শাকিব খান

গত বছর অক্টোবরে শুরু হয়েছিল সাকিব ফাহাদের সোলজার ছবির শুটিং। তবে ছবির অভিনেতা শাকিব খান মাঝপথে রকস্টার ও...

 

ধার্মিক অর্ধাঙ্গিনী বেছে নেওয়ার গুরুত্ব

ধার্মিক অর্ধাঙ্গিনী বেছে নেওয়ার গুরুত্ব

মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি হলো জীবনসঙ্গী নির্বাচন। ইসলাম এ বিষয়ে অত্যন্ত স্পষ্ট...

 

প্রধানমন্ত্রীর নির্দেশনায় সিএমএইচে মুশফিকুল ফজল আনসারীকে দেখতে গেলেন ডা. বিটু

নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর নির্দেশনায় সিএমএইচে মুশফিকুল ফজল আনসারীকে দেখতে গেলেন ডা. বিটু
সংগৃহীত ছবি

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী অসুস্থ হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হওয়ার খবর পেয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনায় তাঁকে দেখতে হাসপাতালে যান প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)।

হাসপাতালে পৌঁছে ডা. বিটু রাষ্ট্রদূতের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার চলমান চিকিৎসা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত হন। তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মুশফিকুল ফজল আনসারীর প্রতি দ্রুত সুস্থতার বার্তা পৌঁছে দেন।

এসময় ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু) বলেন, দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী একজন ব্যক্তির অসুস্থতার সংবাদে প্রধানমন্ত্রী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর নির্দেশনায় সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হয়েছে। তিনি রাষ্ট্রদূতের দ্রুত আরোগ্য কামনা করেন এবং পরিবারের সদস্যদেরও আশ্বস্ত করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, বুকে ব্যথাজনিত সমস্যার কারণে মুশফিকুল ফজল আনসারীকে সোমবার বিকেল ৩টায় সিএমএইচে ভর্তি করা হয়। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা গ্রহণ করছেন।
 

বুকে ব্যথা নিয়ে মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক
বুকে ব্যথা নিয়ে মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি
সংগৃহীত ছবি

হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

তথ্যটি নিশ্চিত করেছেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান আশিক।

মফিজুর রহমান আশিক জানান, সোমবার (১৫ জুন) বিকেল ৩টার দিকে তিনি (মুশফিকুল ফজল আনসারী) হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। পরে দ্রুততম সময়ে সিএমএইচের জরুরি বিভাগে যান। সেখানে তার প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্টের লক্ষণ শনাক্ত হয় এবং তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেওয়া হয়।

বর্তমানে তিনি চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল ডা. সাইয়েদা আলেয়া সোলতানার তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকদের মতে, তার শারীরিক অবস্থার আরো বিস্তারিত মূল্যায়নের জন্য মঙ্গলবার (১৬ জুন) সকালে একটি সিটি এনজিওগ্রাম করা হবে।

এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রদূতের অসুস্থতার বিষয়টি অবগত হলে তিনি তার ব্যক্তিগত সহকারী চিকিৎসক আ ন ম মনোয়ারুল কাদির বিটুকে হাসপাতালে পাঠিয়ে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর শারীরিক অবস্থার সার্বিক খোঁজ-খবর নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী চিকিৎসক আ ন ম মনোয়ারুল কাদির বিটু জানান, তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে, তিনি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ।

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য যে, কিছুদিন আগে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর একটি ছোট অপারেশন হয়েছে।

ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বাইডেন, জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা | কালের কণ্ঠ