• ই-পেপার

নারী দিবসের বাণীতে প্রধানমন্ত্রী

নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়নের পথে এগিয়ে চলেছে বাংলাদেশ

দেশে ফিরেছেন স্পিকার

অনলাইন ডেস্ক
দেশে ফিরেছেন স্পিকার
সংগৃহীত ছবি

চিকিৎসা সংক্রান্ত সফর সংক্ষিপ্ত করে ব্যাংকক থেকে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (২৪ জুলাই) দুপুর সোয়া ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

এদিকে, রাষ্ট্রপতির পদ থেকে আজ শুক্র বা আগামীকাল শনিবার পদত্যাগ করতে পারেন মো. সাহাবুদ্দিন। শারীরিক অসুস্থতাকে তিনি পদত্যাগের কারণ হিসেবে দেখাতে পারেন। পদত্যাগের পর চিকিৎসার জন্য তিনি বিদেশে যাবেন। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। এই খবরের মধ্যেই চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাওয়া স্পিকার হাফিজ উদ্দিন সফর সংক্ষিপ্ত করে আজ দুপুরেই দেশে ফিরলেন।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতিকে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকারকে সাময়িকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে হয়।

বঙ্গভবন সূত্রে জানা যায়, স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ দেশে ফেরার পর তার কাছে রাষ্ট্রপতির পদত্যাগপত্র কবে হস্তান্তর করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিন বিভাগে অতিভারি বর্ষণের শঙ্কা

অনলাইন ডেস্ক
তিন বিভাগে অতিভারি বর্ষণের শঙ্কা

দেশের সব বিভাগে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টি ঝরবে। এ ছাড়া তিন বিভাগে অতিভারি বর্ষণের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার সকালে আবহাওয়ার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে। 

এতে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। পাশাপাশি সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় ও অন্যত্র মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
 

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে গুজবে কান দেওয়া যাবে না : মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক
রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে গুজবে কান দেওয়া যাবে না : মির্জা ফখরুল
সংগৃহীত ছবি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার রাজধানীতে এক সেমিনারে বক্তব্য দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান। তিনি বলেছেন, সারা বিশ্বে গণতন্ত্র অনেকটা হুমকির মুখে, তবে আমরা সব সময় গণতন্ত্রের ধারায় বিশ্বাস করি। জনগণের কাছে সব সময় দায়বদ্ধ বর্তমান সরকার। 

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সেমিনারে তিনি এ আহ্বান জানান।

মির্জা ফখরুল বলেন, দেশ উন্নয়নের আদর্শেই এগিয়ে যাচ্ছেন তারেক রহমান। নির্বাচনের আগে জনগণের সামনে যে প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি তা পালনে বদ্ধ পরিকর সরকার।

তিনি আরো বলেন, বিশ্বে নানা যুদ্ধ পরিস্থিতির কারণে অর্থনীতি এবং রাজনীতিতে একটা অস্থিরতা যাচ্ছে। বাংলাদেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে সব দেশের সঙ্গে সম্পর্ক রাখতে চায় সরকার।

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

অনলাইন ডেস্ক
ঢাকাসহ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

দেশের ১৩ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি। 

আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
 

নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়নের পথে এগিয়ে চলেছে বাংলাদেশ | কালের কণ্ঠ