• ই-পেপার

সাবেক তথ্যমন্ত্রী মিজানুর রহমান শেলী আর নেই

প্রভাব পড়ছে রেমিট্যান্সে

খুলছে না আটকে থাকা শ্রমবাজার

শীর্ষস্থানীয় গন্তব্য দেশগুলোতে নিয়োগ প্রায় বন্ধ বা সীমিত নানামুখী প্রতিশ্রুতির পরও কাটছে না অচলাবস্থা

অনলাইন ডেস্ক
খুলছে না আটকে থাকা শ্রমবাজার

বিদেশে বাংলাদেশি কর্মীদের বড় এবং সম্ভাবনাময় শ্রমবাজারগুলো দীর্ঘদিন ধরে স্থবির হয়ে আছে। কূটনৈতিক তৎপরতা এবং নানামুখী প্রতিশ্রুতির পরও কাটছে না অচলাবস্থা। মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ওমানে নতুন কর্মী নিয়োগ বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে। পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে যোগাযোগ করা হলেও যথাযথ সাড়া মিলছে না। নেতিবাচক প্রভাব পড়ছে দেশের রেমিট্যান্স প্রবাহে। সংকট নিরসনে রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেট দূর করার পাশাপাশি জিটুজি উদ্যোগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন খাতসংশ্লিষ্টরা। 

বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদনে জানা গেছে, বাংলাদেশি কর্মীদের শীর্ষস্থানীয় গন্তব্য দেশগুলোতে নিয়োগ প্রায় বন্ধ বা সীমিত পর্যায়ে রয়েছে। সিন্ডিকেট ও নানা অনিয়মের অভিযোগে দুই বছর ধরে বন্ধ মালয়েশিয়ার শ্রমবাজার। বারবার বৈঠকের পরও বাজারটি চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। সংযুক্ত আরব আমিরাতে ভিসা জটিলতা এবং অভ্যন্তরীণ আইনি কড়াকড়িতে সাধারণ কর্মীদের জন্য এ বাজারটি এখনো পুরোপুরি উন্মুক্ত হয়নি। ওমানে আকামা ও ভিসা ট্রান্সফারের ক্ষেত্রে কিছু শিথিলতা এলেও ৩২ মাস ধরে নতুন কর্মী নিয়োগ বন্ধ রয়েছে।

সম্প্রতি মালয়েশিয়ার শ্রমবাজারে পুরোনো সিন্ডিকেট ও অনিয়ম ভাঙতে দুই দেশই নতুন সমঝোতা স্মারক স্বাক্ষরে একমত হয়েছে। যৌথ ওয়ার্কিং গ্রুপের মাধ্যমে এ চুক্তির খসড়া তৈরি হবে। বাংলাদেশ থেকে দক্ষ ও কারিগরি জ্ঞানসম্পন্ন কর্মী নিয়োগে কোটা বাড়ানোর ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। আগামী বছরের জুন থেকে দেশটি দক্ষ কর্মী নেওয়া শুরু করতে পারে। মালয়েশিয়ার পর মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে নজর দিচ্ছে সরকার। শ্রমবাজার চালু করতে চলতি মাসে ওমান সফর করবেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তাঁরা দেশটির সংশ্লিষ্ট মন্ত্রীসহ অন্যদের সঙ্গে বৈঠক করবেন।

শ্রমবাজার বন্ধ হওয়ার পেছনে সিন্ডিকেট, অতিরিক্ত অভিবাসন ব্যয়, দক্ষ কর্মীর অভাব ও কূটনৈতিক তৎপরতার ঘাটতিকে দায়ী করছেন খাতসংশ্লিষ্টরা। তাঁরা বলছেন, অসাধু চক্রের কারণে অভিবাসন ব্যয় আকাশচুম্বী হয়ে পড়েছে। ফলে বিদেশি নিয়োগকর্তা এবং সংশ্লিষ্ট দেশের সরকার বাংলাদেশের ওপর কঠোর নিষেধাজ্ঞা বা সাময়িক স্থগিতাদেশ জারি করে। বৈশ্বিক বাজারে সাধারণ শ্রমিকের চেয়ে দক্ষ ও কারিগরি জ্ঞানসম্পন্ন কর্মীর চাহিদা বেশি। বাংলাদেশ থেকে বেশির ভাগ অদক্ষ কর্মী যাওয়ায় প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে হচ্ছে। দ্বিপক্ষীয় আলোচনা ও শ্রম কূটনীতিতে সময়োপযোগী ও জোরালো পদক্ষেপের অভাবেও পিছিয়ে পড়ছে বাংলাদেশ।

অভিবাসনসংশ্লিষ্টদের দাবি, জিটুজি প্রক্রিয়ার মাধ্যমে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। শ্রমবাজার বন্ধ থাকা দেশগুলোর সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক এবং কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি করতে হবে। কর্মীদের ভাষা, আইটি এবং কারিগরি বিষয়ে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরী বলেন, শ্রমবাজার চালু করা বর্তমান সময়ে মূল লক্ষ্য হওয়া উচিত। প্রতি বছর ৩৫ লাখ বাংলাদেশি কর্মী বৈশ্বিক শ্রমবাজারে প্রবেশ করে। বর্তমানে একটি বড় বাজার (সৌদি আরব) খোলা আছে। নতুন শ্রমবাজার চালু করতে জিটুজি উদ্যোগ বাড়াতে হবে। শ্রম চুক্তি যত বেশি বাড়বে আমাদের জন্য সেক্টরগুলো খুলতে থাকবে।

তিনি বলেন, সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফর করেছেন। চলতি মাসেই মালয়েশিয়ার মন্ত্রীর নেতৃত্বে টেকনিক্যাল কমিটির মিটিং হবে। এর পর হয়তো মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে।

একনজরে আজকের কালের কণ্ঠ (৪ জুলাই)

অনলাইন ডেস্ক
একনজরে আজকের কালের কণ্ঠ (৪ জুলাই)
যুদ্ধের ক্ষত বুকে শেষবিদায়

যুদ্ধের ক্ষত বুকে শেষবিদায়

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় শহীদ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষবিদায়ের আনুষ্ঠানিকতা...

 

সাড়ে ৫ বছরে ৪৭ মণের বেশি সোনা জব্দ

সাড়ে ৫ বছরে ৪৭ মণের বেশি সোনা জব্দ

দুবাই থেকে চট্টগ্রাম হয়ে গত বৃহস্পতিবার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করে বাংলাদেশ...

 

মডরিচের বিদায়ের বিউগলে করুণ সুর

মডরিচের বিদায়ের বিউগলে করুণ সুর

মাতেও কোভাচিচ একরকম শিশুর মতোই কাঁদছিলেন। তাঁকে সান্ত্বনা দিতে এগিয়ে এসে বুকে জড়িয়ে নিলেন লুকা মডরিচ। কিন্তু...

 

‘যেখানেই গিয়েছেন সেখানেই স্বর্ণাক্ষরে তাঁর নাম লেখা হয়েছে’

‘যেখানেই গিয়েছেন সেখানেই স্বর্ণাক্ষরে তাঁর নাম লেখা হয়েছে’

কিংবদন্তিরা চলে যান, কিন্তু তাঁদের গল্প থেকে যায় মানুষের স্মৃতিতে। জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত হকি কিংবদন্তি...

 

এক আসাদে সচ্ছল ৩০০ পরিবার

এক আসাদে সচ্ছল ৩০০ পরিবার

শৈশবে তিনি স্বপ্ন দেখতেন পাইলট হবেন। উড়োজাহাজ নিয়ে নীল আকাশে উড়বেন। বাবা ছিলেন বিমানবাহিনীর গোয়েন্দা শাখার...

 

হাজার কোটি টাকার প্রকল্প এখনো কাগজে-কলমে

হাজার কোটি টাকার প্রকল্প এখনো কাগজে-কলমে

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের স্মৃতি সংরক্ষণে...

 

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়ায় সরকারি সফর শেষে গতকাল শুক্রবার দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল...

 

বাড়ছে খাদ্য নিরাপত্তাঝুঁকি

বাড়ছে খাদ্য নিরাপত্তাঝুঁকি

কৃষি উৎপাদন বাড়াতে একসময় রাসায়নিক কীটনাশক ব্যবহারে উৎসাহ দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে সেই কীটনাশকের...

 

নজরদারির বাইরে ফুটপাতের খোলা খাবার

নজরদারির বাইরে ফুটপাতের খোলা খাবার

রাজধানীর ফুটপাতে চটপটি, ফুচকা, শিঙাড়া, বার্গার, ফ্রায়েড চিকেন বা এক গ্লাস শরবতে আকৃষ্ট হওয়ার ক্রেতা গুনে শেষ করা...

 

হাম-ডেঙ্গুর দ্বিমুখী চাপে জনস্বাস্থ্য

হাম-ডেঙ্গুর দ্বিমুখী চাপে জনস্বাস্থ্য

দেশে হামের ভয়াবহ প্রাদুর্ভাব এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এর মধ্যেই বর্ষা শুরু হওয়ায় দ্রুত বাড়ছে ডেঙ্গু...

 

আঁধারেও পথ দেখানো স্প্যানিশ লণ্ঠন

আঁধারেও পথ দেখানো স্প্যানিশ লণ্ঠন

স্টেডিয়ামের বাইরে লাল-হলুদ সমুদ্র। বেশির ভাগ সমর্থকের পিঠে একটাই নামলামিন ইয়ামাল। ক্যামেরার ফ্ল্যাশও যেন...

 

তথ্য বিকৃত হলে সমাজে বিভ্রান্তি-সংঘাত সৃষ্টি হয়

তথ্য বিকৃত হলে সমাজে বিভ্রান্তি-সংঘাত সৃষ্টি হয়

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম যত বেশি দায়িত্বশীল ও নির্ভুলভাবে কাজ করবে, জনগণ তত...

 

অস্তিত্ব রক্ষায় ন্যাটোর সামনে বড় চ্যালেঞ্জ

অস্তিত্ব রক্ষায় ন্যাটোর সামনে বড় চ্যালেঞ্জ

তুরস্কের আংকারায় আগামী ৭-৮ জুলাই বসছে ন্যাটোর শীর্ষ সম্মেলন। কিন্তু এই মুহূর্তে সামরিক জোটটির ভেতরের চিত্রটা...

 

খামেনির মরদেহ এত দিন কোথায় ছিল

খামেনির মরদেহ এত দিন কোথায় ছিল

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষবিদায়ের জন্য নজিরবিহীন আয়োজন করা হয়েছে। স্মরণকালের...

 

রাজনৈতিক দোলাচলে আড়াই শ বছর পূর্ণ যুক্তরাষ্ট্রের

রাজনৈতিক দোলাচলে আড়াই শ বছর পূর্ণ যুক্তরাষ্ট্রের

রাজনৈতিক মেরুকরণ, সন্দেহ আর গভীর অভ্যন্তরীণ বিভাজনের আবহেই স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন করছে...

 

বর্ষা এলেই সেন্ট মার্টিনে নামে দুর্ভোগ

বর্ষা এলেই সেন্ট মার্টিনে নামে দুর্ভোগ

কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দেশের মানুষের কাছে সৌন্দর্যের এক স্বর্গ। নীল জলরাশি, প্রবাল, সারি সারি...

 

করুণা নয়, সুবিচারও নয়, অন্য কিছু

করুণা নয়, সুবিচারও নয়, অন্য কিছু

সরলভাবে বলতে গেলে রাষ্ট্র ও সমাজের কাছ থেকে ব্যক্তির প্রত্যাশাটা করুণা নয়, সুবিচারও নয়। প্রত্যাশাটা হচ্ছে...

 

অরণ্য, বন ও ফরেস্ট : শব্দের ইতিহাস, বিবর্তন ও বিতর্ক

অরণ্য, বন ও ফরেস্ট : শব্দের ইতিহাস, বিবর্তন ও বিতর্ক

মানুষের ইতিহাসে এমন কিছু শব্দ আছে, যেগুলো শুধু ভাষার অংশ নয়, বরং মানুষের চিন্তা, অর্থনীতি, রাজনীতি এবং প্রকৃতির...

 

মূল্যস্ফীতির হার কমলেও মানুষের কষ্ট কমে না

মূল্যস্ফীতির হার কমলেও মানুষের কষ্ট কমে না

অর্থনীতির ভাষা ও মানুষের ভাষা সব সময় এক নয়। অর্থনীতিবিদরা যখন বলেন মূল্যস্ফীতি কমেছে, তখন সাধারণ মানুষ বাজারের...

 

বায়ুদূষণের ‘বিষফোড়া’ অবৈধ ব্যাটারি রিসাইক্লিং কারখানা

বায়ুদূষণের ‘বিষফোড়া’ অবৈধ ব্যাটারি রিসাইক্লিং কারখানা

ইটভাটার পর বায়ুদূষণের নতুন বিষফোড়া অবৈধ ব্যাটারি রিসাইক্লিং কারখানা। ব্যবহৃত ব্যাটারি গলিয়ে সিসা উৎপাদনের...

 

গ্রামীণ নারীদের স্বাবলম্বী করছে বসুন্ধরা গ্রুপ

গ্রামীণ নারীদের স্বাবলম্বী করছে বসুন্ধরা গ্রুপ

বসুন্ধরা শুভসংঘ দীর্ঘদিন ধরে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম...

 

খুদে ফুটবলারদের ‘ছায়া বিশ্বকাপ’

খুদে ফুটবলারদের ‘ছায়া বিশ্বকাপ’

বিশ্বকাপ ফুটবলের আবহ এবার ছড়িয়ে পড়ছে যশোরের শিশুদের মধ্যেও। ৭-১০ বছর বয়সী খুদে ফুটবলারদের অংশগ্রহণে হবে ১৬ দলের...

 

দুই প্রজন্মের ফুটবল যুদ্ধ

দুই প্রজন্মের ফুটবল যুদ্ধ

২৩ বছর! হ্যাঁ, দুজনের বয়সের পার্থক্য তা-ই। বলতে পারেন এক প্রজন্মের ব্যবধান। এটি আসলে সম্ভব করেছে কে, সেটি নিয়ে...

 

শিল্পীদের নির্বাচন ঘিরে জমজমাট এফডিসি

শিল্পীদের নির্বাচন ঘিরে জমজমাট এফডিসি

গতকাল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে শিল্পীদের...

 

নারী সাহাবিদের চিকিৎসাসেবার অনন্য দৃষ্টান্ত

নারী সাহাবিদের চিকিৎসাসেবার অনন্য দৃষ্টান্ত

মানবসভ্যতার ইতিহাসে চিকিৎসাসেবা এক মহৎ ও সম্মানজনক পেশা। অসুস্থের সেবা, আহতের পরিচর্যা এবং বিপদগ্রস্ত মানুষের...

 

সকালের মধ্যে ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

অনলাইন ডেস্ক
সকালের মধ্যে ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
ফাইল ছবি

দেশের ৯ অঞ্চলের উপর দিয়ে শনিবার (৪ জুলাই) সকাল ৯টার মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার (৩ জুলাই) রাতে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

তাই এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শেরওয়ানি ফেলে আসায় মাঝপথ থেকে ফিরল বিমান, ভোগান্তিতে ১০০ যাত্রী!

নিজস্ব প্রতিবেদক
শেরওয়ানি ফেলে আসায় মাঝপথ থেকে ফিরল বিমান, ভোগান্তিতে ১০০ যাত্রী!

বিয়ের শেরওয়ানি বাসায় ফেলে আসায় ক্ষমতার অপব্যবহার করে উড্ডয়নের প্রস্তুতি নেওয়া একটি যাত্রীবাহী বিমান মাঝপথ থেকে ঘুরিয়ে আনার নজিরবিহীন এক ঘটনা ঘটেছে। ঢাকা থেকে চট্টগ্রামগামী বেসরকারি এয়ারলাইন্স ‘এয়ার অ্যাস্ট্রা’র একটি ফ্লাইটে গত শুক্রবার (৩ জুলাই) এ ঘটনা ঘটে। এতে ফ্লাইটে থাকা শিশু ও বৃদ্ধসহ প্রায় ১০০ যাত্রীকে চরম ভোগান্তি ও প্রায় তিন ঘণ্টার দীর্ঘ বিলম্বের মুখে পড়তে হয়।

​উড্ডয়নের মুখে নিয়ম ভেঙে বিমান থামানো ওই যাত্রীর নাম গোলাম রাব্বি প্রিন্স, যিনি জাতীয় পতাকাবাহী সংস্থা ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’-এর একজন ফার্স্ট অফিসার (পাইলট)।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাস্ট্রার ফ্লাইট ২এ-৪১৫ চট্টগ্রামের উদ্দেশে উড্ডয়নের কথা ছিল। বোর্ডিং শেষে বিমানটি যখন ট্যাক্সিওয়েতে (উড্ডয়নের আগের শেষ পথ) অবস্থান করছিল, তখন হঠাৎ ফার্স্ট অফিসার গোলাম রাব্বি প্রিন্স বিমান থেকে নেমে যাওয়ার জন্য হট্টগোল শুরু করেন।

কেবিন ক্রুরা তাকে জানান যে, গুরুতর চিকিৎসা বা নিরাপত্তাজনিত জরুরি পরিস্থিতি ছাড়া ট্যাক্সিওয়ে থেকে বিমান ফিরিয়ে আনার নিয়ম নেই। কিন্তু তিনি ক্ষুব্ধ হয়ে নিজের অফিশিয়াল আইডি কার্ড বের করে চাপ সৃষ্টি করেন এবং একপর্যায়ে ককপিটে গিয়ে নিজের পরিচয় দেন। অভিযোগ রয়েছে, এয়ার অ্যাস্ট্রার দায়িত্বে থাকা পাইলট তার পূর্বপরিচিত হওয়ায় সব নিয়ম নীতি ও যাত্রী ভোগান্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিমানটি পুনরায় টার্মিনালে ফিরিয়ে আনেন।

খোঁজ নিয়ে জানা যায়, ফার্স্ট অফিসার গোলাম রাব্বি প্রিন্স পরিবারের ছয় সদস্য নিয়ে চট্টগ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন, কিন্তু তাড়াহুড়োয় নিজের শেরওয়ানি বাসায় ফেলে আসেন। সেটি সংগ্রহের জন্যই তিনি এই খামখেয়ালি আচরণ করেন। পরে শেরওয়ানি এনে বিমানবন্দরে ফেরার পর দুপুর ১টার দিকে ফ্লাইটটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়। এই দীর্ঘ সময় যাত্রীদের বসিয়ে রাখলেও এয়ার অ্যাস্ট্রা কর্তৃপক্ষ ন্যূনতম খাবার বা পানীয়ের ব্যবস্থাও করেনি বলে ভুক্তভোগীরা অভিযোগ করেন।

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) বিধি অনুযায়ী, গুরুতর জরুরি পরিস্থিতি ছাড়া ট্যাক্সিওয়ে থেকে বিমান ঘোরানোর সুযোগ নেই। এমনকি কোনো যাত্রী নেমে গেলে নিরাপত্তার স্বার্থে তাঁর সমস্ত লাগেজ অফলোড করে পুনরায় সিকিউরিটি চেকের নিয়ম থাকলেও, এয়ার অ্যাস্ট্রা এই নিরাপত্তা প্রটোকল লঙ্ঘন করেছে বলে অভিযোগ উঠেছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ যাত্রীদের দুর্ভোগের কথা স্বীকার করে জানান, সুনির্দিষ্ট অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সাবেক তথ্যমন্ত্রী মিজানুর রহমান শেলী আর নেই | কালের কণ্ঠ