বিল্টু রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। কিছুদিন পর সে একটি ছাগল নিয়ে বাড়ি ফিরল। এটা দেখে বিল্টুর স্ত্রী বলল—
বিল্টুর স্ত্রী : ওই বদমাশটাকে নিয়ে এলে কেন?
বিল্টু : বদমাশ বলছ কেন, দেখছ না এটা ছাগল!
বিল্টুর স্ত্রী : আমি তো ছাগলকেই জিজ্ঞেস করেছি।
একটা চিঠি পোস্ট করতে পোস্ট অফিসে গেছে বিল্টু। সেখানকার কর্মকর্তা তাকে জিজ্ঞাসা করছে—
কর্মকর্তা : চিঠিটা যদি দ্রুত পৌঁছাতে চান, খরচ পড়বে ৪০ টাকা। আর যদি স্বাভাবিক নিয়মেই পাঠাতে চান, তাহলে খরচ পড়বে ৫ টাকা।
বিল্টু : সমস্যা নেই, আমার তেমন কোনো তাড়া নেই। প্রাপক তার জীবদ্দশায় চিঠিটা পেলেই হলো।
কর্মকর্তা : তাহলে আপনাকে ৪০ টাকাই দিতে হবে!






