• ই-পেপার

লোকবল নেবে প্রাইম ব্যাংক, আবেদন অনলাইনে

১৪৮৫ শূন্য পদে সমাজসেবা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেও আবেদন

অনলাইন ডেস্ক
১৪৮৫ শূন্য পদে সমাজসেবা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি, এসএসসি পাসেও আবেদন
সংগৃহীত ছবি

১৪৮৫ শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সমাজসেবা অধিদপ্তর। প্রতিষ্ঠানটি রাজস্ব খাতভুক্ত ১৩ থেকে ২০তম গ্রেডে ৫২ ক্যাটগরির পদে এ নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম : সমাজকল্যাণ মন্ত্রণালয়

বিভাগ : সমাজসেবা অধিদপ্তর

পদের সংখ্যা : ১৪৮৫ জন

পদের বিবরণ—

১. প্রধান সহকারী

পদসংখ্যা : ১৮টি (স্থায়ী, রাজস্ব)

বেতন : ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড–১৩)

আবেদনের যোগ্যতা : দ্বিতীয় শ্রেণির ডিগ্রিসহ কম্পিউটার চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।

২. কম্পিউটার অপারেটর

পদসংখ্যা : ৪টি (অস্থায়ী, রাজস্ব)

বেতন : ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

আবেদনের যোগ্যতা : বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

৩.  সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা : ৫টি (স্থায়ী, রাজস্ব)

বেতন : ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

আবেদনের যোগ্যতা : দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

৪. সহকারী শিক্ষক

পদসংখ্যা : ৩টি (স্থায়ী, রাজস্ব)

বেতন : ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

আবেদনের যোগ্যতা : দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রিসহ স্পেশাল এডুকেশনে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

৫. ইনস্ট্রাক্টর

পদসংখ্যা : ২টি (স্থায়ী, রাজস্ব)

বেতন : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

আবেদনের যোগ্যতা : দ্বিতীয় বিভাগে স্নাতক ডিগ্রি ও কম্পিউটারে ডিপ্লোমা থাকতে হবে।

৬. ইনস্ট্রাক্টর ফর ট্রেড কোর্স

পদসংখ্যা : ৩টি (স্থায়ী, রাজস্ব)

বেতন : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

আবেদনের যোগ্যতা : দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় পাস হতে হবে।

৭.  স্টেরিও টাইপিং মেশিন অপারেটর

পদসংখ্যা : ১টি (স্থায়ী, রাজস্ব)

বেতন : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

আবেদনের যোগ্যতা : দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস। ব্রেইল পদ্ধতিতে ইংরেজি ও বাংলায় স্টেরিও টাইপিং মেশিন পরিচালনার বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।

৮. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর

পদসংখ্যা : ৪টি (স্থায়ী রাজস্ব)

বেতন : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

আবেদনের যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ৪৫ এবং ইংরেজিতে ৭০ শব্দ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে।

৯. ফিল্ড সুপারভাইজার

পদসংখ্যা : ৩০টি (স্থায়ী, রাজস্ব);

বেতন : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি ও কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

১০. গ্র্যাজুয়েট টিচার

পদসংখ্যা : ১৪টি (স্থায়ী, রাজস্ব)

বেতন : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

আবেদনের যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি থাকতে হবে

১১. প্রজেকশনিস্ট

পদসংখ্যা : ১টি (স্থায়ী, রাজস্ব)

বেতন : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);

আবেদনের যোগ্যতা : এইচএসসি পাস হতে হবে। প্রজেক্টর মেশিন ও ইকুইপমেন্ট চালনায় ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

১২. ট্রেড ইনস্ট্রাক্টর

পদসংখ্যা : ২টি (অস্থায়ী, রাজস্ব)

বেতন : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

আবেদনের যোগ্যতা : এইচএসসি পাস হতে হবে।

১৩. কেয়ারটেকার

পদসংখ্যা : ১টি (অস্থায়ী, রাজস্ব)

বেতন : ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

আবেদনের যোগ্যতা : এসএসসি পাস হতে হবে।

১৪. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা : ৭৬টি (স্থায়ী, রাজস্ব)

বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আবেদনের যোগ্যতা : এইচএসসি বা সমমান পাস হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২০ ও ইংরেজিতে ২০ শব্দ হতে হবে।

১৫. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা : ৭৬টি (অস্থায়ী, রাজস্ব)

বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আবেদনের যোগ্যতা : এইচএসসি বা সমমান পাস হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২০ ও ইংরেজিতে ২০ শব্দ হতে হবে।

১৬. ডাটা এন্ট্রি অপারেটর

পদসংখ্যা : ৩৫টি (অস্থায়ী রাজস্ব)

বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আবেদনের যোগ্যতা : এইচএসসি বা সমমান পাস হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।

১৭. হিসাব সহকারী

পদসংখ্যা : ৮টি (স্থায়ী রাজস্ব)

বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আবেদনের যোগ্যতা : বাণিজ্য বিষয়ে অন্যূন দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস।

১৮. হিসাব সহকারী

পদসংখ্যা : ১১টি (অস্থায়ী রাজস্ব)

বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আবেদনের যোগ্যতা : বাণিজ্য বিষয়ে অন্যূন দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস।

১৯. স্টোরকিপার

পদসংখ্যা : ৪ টি (অস্থায়ী রাজস্ব)

বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আবেদনের যোগ্যতা : বাণিজ্য বিষয়ে অন্যূন দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস হতে হবে।

২০. টেলিফোন অপারেটর

পদসংখ্যা : ১টি (স্থায়ী রাজস্ব)

বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আবেদনের যোগ্যতা : অন্যূন দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস। টেলিফোনের পিএবিএক্স সিস্টেম অপারেটিংয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

২১. বেঞ্চ সহকারী

পদসংখ্যা : ১টি (স্থায়ী, রাজস্ব)

বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আবেদনের যোগ্যতা : অন্যূন দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস হতে হবে।

২২. নার্স

পদসংখ্যা : ৮টি (অস্থায়ী, রাজস্ব)

বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আবেদনের যোগ্যতা : অন্যূন দ্বিতীয় বিভাগে এসএসসি বা সমমান পাস। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিং বা ফার্মাসিস্ট সনদ থাকতে হবে।

২৩. কম্পাউন্ডার

পদসংখ্যা : ৪৬টি (স্থায়ী, রাজস্ব)

বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আবেদনের যোগ্যতা : অন্যূন দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পাউন্ডারশিপ বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বিষয়ে সার্টিফিকেট থাকতে হবে।

২৪. গাড়িচালক

পদসংখ্যা : ২টি (অস্থায়ী, রাজস্ব)

বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আবেদনের যোগ্যতা : জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস হতে হবে। হালকা গাড়ি চালনার বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

২৫. সহকারী প্রজেকশনিস্ট

পদসংখ্যা : ১টি (স্থায়ী, রাজস্ব)

বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আবেদনের যোগ্যতা : দ্বিতীয় বিভাগে এসএসসি বা সমমান পাস হতে হবে। ফিল্ম প্রজেক্টরে অপারেটিং সনদ থাকতে হবে এবং ন্যূনতম ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

২৬. ডার্করুম টেকনিশিয়ান

পদসংখ্যা : ১টি (স্থায়ী, রাজস্ব)

বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আবেদনের যোগ্যতা : দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে সনদ থাকতে হবে।

২৭. ওয়াসারম্যান

পদসংখ্যা : ১টি (স্থায়ী, রাজস্ব)

বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আবেদনের যোগ্যতা : দ্বিতীয় বিভাগে এসএসসি বা সমমান পাস হতে হবে। আয়রনিং অ্যান্ড লন্ড্রি ওয়ার্কে ন্যূনতম ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

২৮. ডে-কেয়ার অ্যাসিস্ট্যান্ট

পদসংখ্যা : ১টি (স্থায়ী, রাজস্ব)

বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আবেদনের যোগ্যতা : দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস হতে হবে।

২৯. কটেজ মাদার

পদসংখ্যা : ১টি (স্থায়ী, রাজস্ব)

বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আবেদনের যোগ্যতা : দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস হতে হবে

৩০. পদের নাম : সমাজকর্মী (ইউনিয়ন)

পদসংখ্যা : ৩১২টি (স্থায়ী, রাজস্ব)

বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আবেদনের যোগ্যতা : দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস হতে হবে।

৩১. সমাজকর্মী (পৌর)

পদসংখ্যা : ১২টি (স্থায়ী, রাজস্ব)

বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আবেদনের যোগ্যতা : দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস হতে হবে।

৩২. বড় ভাইয়া

পদসংখ্যা : ২৫টি (অস্থায়ী, রাজস্ব)

বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আবেদনের যোগ্যতা : দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস হতে হবে।

৩৩. খালাম্মা

পদসংখ্যা : ৩৩টি (অস্থায়ী, রাজস্ব)

বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আবেদনের যোগ্যতা : দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস হতে হবে।

৩৪. শিক্ষক

পদসংখ্যা : ৭টি (অস্থায়ী, রাজস্ব)

বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আবেদনের যোগ্যতা : দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস হতে হবে।

৩৫. ট্রেড ইন্সট্রাক্টর

পদসংখ্যা : ১৭টি (অস্থায়ী, রাজস্ব)

বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আবেদনের যোগ্যতা : দ্বিতীয় বিভাগে এইচএসসি বা সমমান পাস হতে হবে।

৩৬. ধর্মীয় শিক্ষক

পদসংখ্যা : ২টি (অস্থায়ী, রাজস্ব)

বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আবেদনের যোগ্যতা : দ্বিতীয় বিভাগে আলিম পাস হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৩৭. কেয়ারটেকার

পদসংখ্যা : ১টি (অস্থায়ী, রাজস্ব)

বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আবেদনের যোগ্যতা : এসএসসি পাস হতে হবে।

৩৮. কেয়ারটেকার

পদসংখ্যা : ১টি (অস্থায়ী, রাজস্ব)

বেতন : ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)

আবেদনের যোগ্যতা : এসএসসি পাস হতে হবে।

৩৯. ফটোকপি অপারেটর

পদসংখ্যা : ২টি (স্থায়ী, রাজস্ব)

বেতন : ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

আবেদনের যোগ্যতা : এইচএসসি বা সমমান পাস। ফটোকপি মেশিন চালনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

৪০. কারিগরি প্রশিক্ষক (উপজেলা)

পদসংখ্যা : ১৫৭টি (স্থায়ী, রাজস্ব)

বেতন : ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮)

আবেদনের যোগ্যতা : এসএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট ক্ষেত্রে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ছয় মাস মেয়াদি ট্রেড কোর্স সনদ থাকতে হবে।

৪১. হেলপার

পদসংখ্যা : ২টি (স্থায়ী রাজস্ব)

বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আবেদনের যোগ্যতা : অন্যূন দ্বিতীয় বিভাগে এসএসসি বা সমমান পাস হতে হবে।

৪২. ফিডার অ্যাটেনডেন্ট

পদসংখ্যা : ১টি (স্থায়ী, রাজস্ব)

বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আবেদনের যোগ্যতা : অন্যূন দ্বিতীয় বিভাগে এসএসসি বা সমমান পাস হতে হবে।

৪৩. আয়া

পদসংখ্যা : ৫টি (অস্থায়ী, রাজস্ব)

বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আবেদনের যোগ্যতা : অন্যূন দ্বিতীয় বিভাগে এসএসসি বা সমমান পাস হতে হবে।

৪৪. অ্যাটেনডেন্ট

পদসংখ্যা : ২টি (স্থায়ী, রাজস্ব)

বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আবেদনের যোগ্যতা : অন্যূন দ্বিতীয় বিভাগে এসএসসি বা সমমান পাস হতে হবে।

৪৫. দারোয়ান

পদসংখ্যা : ৪টি (স্থায়ী, রাজস্ব)

বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আবেদনের যোগ্যতা : অষ্টম শ্রেণি পাস হতে হবে

৪৬. নিরাপত্তাপ্রহরী

পদসংখ্যা : ১৫টি (স্থায়ী, রাজস্ব)

বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আবেদনের যোগ্যতা : অষ্টম শ্রেণি পাস হতে হবে। সুঠাম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৪৭. বাবুর্চি

পদসংখ্যা : ২০টি (স্থায়ী, রাজস্ব)

বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আবেদনের যোগ্যতা : অষ্টম শ্রেণি পাস। কুকিংয়ে অন্যূন দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।

৪৮. সহকারী বাবুর্চি

পদসংখ্যা : ২টি (স্থায়ী, রাজস্ব)

বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আবেদনের যোগ্যতা : অষ্টম শ্রেণি পাস হতে হবে। কুকিংয়ে অন্যূন দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।

৪৯. মালি

পদসংখ্যা : ১টি (স্থায়ী, রাজস্ব)

বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আবেদনের যোগ্যতা : অষ্টম শ্রেণি পাস হতে হবে। মালির কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে।

৫০. পরিচ্ছন্নতাকর্মী

পদসংখ্যা : ৪টি (অস্থায়ী, রাজস্ব)

বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আবেদনের যোগ্যতা : অষ্টম শ্রেণি পাস হতে হবে। সুইপার সম্প্রদায়ের প্রার্থীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।

৫১. অফিস সহায়ক

পদসংখ্যা : ৪৭৮টি (স্থায়ী, রাজস্ব)

বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আবেদনের যোগ্যতা : এসএসসি বা সমমান পাস হতে হবে।

৫২. বার্তাবাহক

পদসংখ্যা : ২১টি (স্থায়ী, রাজস্ব)

বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

আবেদনের যোগ্যতা : এসএসসি বা সমমান পাস হতে হবে।

 

 

আবেদন পদ্ধতি : অনলাইনে

চাকরির ধরন : স্থায়ী/অস্থায়ী

প্রার্থীর ধরন : নারী-পুরুষ

কর্মস্থল : যেকোনো স্থান

বয়স : ১ জুন ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহনযোগ্য হবে না।

আবেদন ফি : টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১-৩৭ নম্বর পদের জন্য ১১২ টাকা, ৩৮-৫২ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদনের প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা সমাজসেবা অধিদপ্তরের এই https://dss.gov.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। এ ছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

আবেদনের সময়সীমা : আগ্রহী প্রার্থীরা আগামী ২ জুন সকাল ১০টা থেকে শুরু হয়ে ২৩ জুন বিকাল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

৯০৩ পদে নিয়োগ দেবে ব্যাংকার্স সিলেকশন কমিটি

অনলাইন ডেস্ক
৯০৩ পদে নিয়োগ দেবে ব্যাংকার্স সিলেকশন কমিটি
সংগৃহীত ছবি

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘সিনিয়র অফিসার (সাধারণ)’ পদে ৯০৩ জনকে নিয়োগ দেওয়া হবে। আগামী ২১ জুন পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ ব্যাংক

পদের সংখ্যা : ৯টি ব্যাংক ও ২টি আর্থিক প্রতিষ্ঠানে ৯০৩ জন

পদের নাম : সিনিয়র অফিসার (সাধারণ)

বেতন স্কেল : জাতীয় বেতন স্কেল ২০১৫ এর টাকা ২২,০০০—৫৩,০৬০ স্কেল এবং নিয়মানুযায়ী অন্যান্য সুবিধা।

শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা চার বছরমেয়াদি স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাসমূহে ন্যূনতম দুটি পরীক্ষায় প্রথম বিভাগ বা শ্রেণি থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে এবং কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুযায়ী এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ ৩.০০ বা তদূর্ধ্বকে প্রথম বিভাগ এবং জিপিএ ২.০০ বা তদূর্ধ্ব কিন্তু ৩.০০-এর কমকে দ্বিতীয় বিভাগ হিসেবে গণ্য করা হবে। বিশ্ববিদ্যালয়ের সিজিপিএ-এর ক্ষেত্রে ৪.০০ স্কেলে ৩.০০ বা তদূর্ধ্ব এবং ৫.০০ স্কেলে ৩.৭৫ বা তদূর্ধ্বকে প্রথম বিভাগ/শ্রেণি ধরা হবে।

এ ছাড়া ‘ও’ লেভেল ও ‘এ’ লেভেল উত্তীর্ণ প্রার্থীদের সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড থেকে ইস্যুকৃত সমমান সনদ এবং বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে দেশীয় বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন/শিক্ষা মন্ত্রণালয় বা যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত সমমান সনদ, যেখানে ডিগ্রি ও ফলাফলের শ্রেণি/বিভাগ/জিপিএ/সিজিপিএ উল্লেখ থাকবে, মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে। অন্যথায় প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

আবেদন পদ্ধতি : অনলাইনে

চাকরির ধরন : স্থায়ী

প্রার্থীর ধরন : নারী-পুরুষ

কর্মস্থল : যেকোনো স্থান

বয়স : ১ এপ্রিল ২০২৬ তারিখ ২১-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের ক্যারিয়ারবিষয়ক এই https://erecruitment.bb.org.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদন ফি : মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অফেরতযোগ্য হিসেবে ২০০ টাকা জমা দিতে হবে অথবা এজেন্ট অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন ফি দেওয়া যাবে।

আবেদনের সময়সীমা : আগ্রহী প্রার্থীরা আগামী ২১ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।

এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন শুরু ২৮ এপ্রিল

অনলাইন ডেস্ক
এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন শুরু ২৮ এপ্রিল
সংগৃহীত ছবি

ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এএসআই-নিরস্ত্র) পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। আগামী ২৮ এপ্রিল সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। আগ্রহী প্রার্থীরা যোগ্যতা পূরণ সাপেক্ষে ২৭ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনের ক্ষেত্রে ভুল বা অসত্য তথ্য প্রদান করলে আবেদন বাতিল গণ্য হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগে জেলাভিত্তিক শূন্য পদ শিগগিরই ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

দেশের স্থায়ী নাগরিক পুরুষ ও নারী প্রার্থীরা এ পদের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের বয়সসীমা ১৮ থেকে ২২ বছরের মধ্যে। তবে মুক্তিযোদ্ধা সন্তান বা নাতি-নাতনি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। প্রার্থীদের অবশ্যই অবিবাহিত হতে হবে।

শিক্ষাগত যোগ্যতা
এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ ৩.৫/সমমান); এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ ৩.৫ /সমমান)।

কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ পুলিশের নির্ধারিত ওয়েবসাইট এর মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীদের প্রাথমিক স্ক্রিনিং, শারীরিক সক্ষমতা যাচাই (PET), লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট এবং মৌখিক পরীক্ষার ধাপ অতিক্রম করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা এক বছরের প্রশিক্ষণ শেষে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পাবেন।

বিস্তারিত তথ্য বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

৪৪ পদে নিয়োগ দেবে গাজীপুর সিটি করপোরেশন

অনলাইন ডেস্ক
৪৪ পদে নিয়োগ দেবে গাজীপুর সিটি করপোরেশন
সংগৃহীত ছবি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গাজীপুর সিটি করপোরেশন। প্রতিষ্ঠানটির ১৫ ক্যাটাগরির পদে মোট ৪৪ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের সিটি করপোরেশনের নির্ধারিত আবেদনপত্রে উল্লিখিত তথ্য দিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনপত্র ডাকযোগে নির্ধারিত ঠিকানায় পাঠাতে হবে।

পদের বিবরণ—

১. বিশেষজ্ঞ ডাক্তার (গাইনি অ্যান্ড অবস.)
পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা : এমবিবিএস ডিগ্রিসহ গাইনি ও অবসটেট্রিকস বিষয়ে স্নাতকোত্তর বা এমএস বা এফসিপিএস বা এমসিপিএস বা ডিজিও ডিগ্রি এবং বিএমডিসি থেকে লাইসেন্সধারী হতে হবে।
বেতন : ৪৫,২২০ টাকা।

২. ক্লিনিক ম্যানেজার
পদসংখ্যা : ১
শিক্ষাগত যোগ্যতা : এমবিবিএস ডিগ্রি। বেসরকারি হাসপাতাল বা এনজিও ক্লিনিকে ক্লিনিক ম্যানেজার হিসেবে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা।
বেতন : ৮০,০০০ টাকা।

৩. ফিজিশিয়ান বা মেডিক্যাল অফিসার
পদসংখ্যা : ১০
শিক্ষাগত যোগ্যতা : এমবিবিএস ডিগ্রি ও বিএমডিসি লাইসেন্সধারী।
বেতন : ৩৫,০০০ টাকা।

৪. ম্যানেজার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স)
পদসংখ্যা : ১
শিক্ষাগত যোগ্যতা : এমবিএ বা এমকম ডিগ্রি। স্বাস্থ্যসেবা কর্মসূচিতে প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনায় পাঁচ বছরের অভিজ্ঞতা।
বেতন : ৩৭,১৬০ টাকা।

৫. প্যারামেডিকস
পদের সংখ্যা : 
শিক্ষাগত যোগ্যতা : সরকার স্বীকৃত মেডিকেল ট্রেনিং ইনস্টিটিউট থেকে কমপক্ষে ১৮ মাসের প্যারামেডিক কোর্স সম্পন্ন হতে হবে।
বেতন : ২১,৬৮০ টাকা।

৬. কাউন্সেলর
পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে ব্যাচেলর ডিগ্রি। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ন্যূনতম এক বছরের কাজের অভিজ্ঞতা।
বেতন : ২১,৬৮০ টাকা।

৭. ল্যাব টেকনিশিয়ান
পদসংখ্যা : ১
শিক্ষাগত যোগ্যতা : সরকার স্বীকৃত মেডিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে ল্যাব টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা।
বেতন : ২১,৬৮০ টাকা।

৮. ফিল্ড সুপারভাইজার
পদসংখ্যা : ২
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো বিষয়ে ব্যাচেলর ডিগ্রি। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ন্যূনতম এক বছরের কাজের অভিজ্ঞতা।
বেতন : ২১,৬৮০ টাকা।

৯. অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা : ৫
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন : ১৭,৮২৪ টাকা।

১০. এফডব্লিউভি
পদসংখ্যা : 
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি পরীক্ষায় দ্বিতীয় বিভাগসহ ১৮ মাসের FWV বা সমমান কোর্স সম্পন্ন হতে হবে।
বেতন : ১৭,৩৬০ টাকা।

১১. সার্ভিস প্রোমোটর
পদসংখ্যা : ৪
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন : ১৫,৪৮০ টাকা।

১২. অ্যাম্বুলেন্স ড্রাইভার
পদসংখ্যা : 
শিক্ষাগত যোগ্যতা : ন্যূনতম অষ্টম শ্রেণি পাস। দুই বছরের গাড়ি চালনার অভিজ্ঞতা ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বেতন : ১৬,৩৩৬ টাকা।

1


১৩. অফিস সহায়ক
পদসংখ্যা : ১
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি পাস।
বেতন : ১২,৪৮০ টাকা।

১৪. আয়া কাম ক্লিনার
পদসংখ্যা : 
শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণি পাস।
বেতন : ১২,৪৮০ টাকা।

১৫. গার্ড
পদসংখ্যা : 
শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণি পাস।
বেতন : ১২,৪৮০ টাকা।

আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা জীবনবৃত্তান্ত, দুই কপি সদ্য তোলা সত্যায়িত পাসপোর্ট সাইজ ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি ডাকযোগে বা সরাসরি ‘প্রধান নির্বাহী কর্মকর্তা, গাজীপুর সিটি করপোরেশন, গাজীপুর’ ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ১৯ এপ্রিল, ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত আবেদন করা যাবে।