• ই-পেপার

রামের চুমু নিয়ে শ্রেয়ার ক্ষোভ, ‘রাম নোংরা নন’ বললেন গৌতমী

‘আওয়ারাপন ২’ সিনেমার গানে ফিরছেন অরিজিৎ

বিনোদন ডেস্ক
‘আওয়ারাপন ২’ সিনেমার গানে ফিরছেন অরিজিৎ
অরিজিৎ সিং

কয়েক মাস আগেই প্লেব্যাক গাওয়া থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন অরিজিৎ সিং। তবে সেই সিদ্ধান্ত বদলে আবারও বলিউডের সিনেমায় কণ্ঠ দিচ্ছেন জনপ্রিয় এই গায়ক। তার নতুন গান শোনা যাবে ‘আওয়ারাপন ২’ সিনেমায়।

ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটির প্রথম গান ‘ইয়ে আওয়ারাপন’-এ কণ্ঠ দিয়েছেন অরিজিৎ। আমাল মালিকের সুরে এবং রশ্মি-বিরাগের কথায় তৈরি গানটি আগামী ২১ জুলাই বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাবে।

সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির সৃজনশীল পরিচালক বিশেষ ভাট চেয়েছিলেন প্রথম গানেই যেন ছবির মূল আবেগ ফুটে ওঠে। ইমরান হাশমি অভিনীত ‘শিবাম পাণ্ডিত’ চরিত্রের অনুভূতি প্রকাশ করতে তিনি অরিজিতের কণ্ঠকেই সবচেয়ে উপযুক্ত মনে করেছেন।

অরিজিৎ সিং ও বিশেষ ফিল্মসের একসঙ্গে কাজের ইতিহাসও বেশ পুরনো। ‘মার্ডার ২’-এর ‘ফির মাহাব্বাত’ গান দিয়ে শুরু হয়েছিল তাদের পথচলা। এরপর ‘আশিকি ২’-এর ‘তুম হি হো’, ‘সিটিলাইটস’-এর ‘মুস্কুরানে’, ‘খামোশিয়ান’, ‘হামারি আধুরি কাহানি’ এবং ‘জালেবি’ সিনেমার ‘পাল’-এর মতো জনপ্রিয় গান উপহার দিয়েছেন তারা।

‘আওয়ারাপন ২’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি। এ ছাড়া রয়েছেন দিশা পাটানি, শাবানা আজমি, সুরেন্দর ভিকি, বিজয়ন্ত কোহলি ও অতুল কুমার। ছবিটি পরিচালনা করেছেন নীতিন কক্কর, প্রযোজনা করছেন বিশেষ ভাট। আগামী ১৪ আগস্ট সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে ইনস্টাগ্রামে এক পোস্টে অরিজিৎ সিং জানিয়েছিলেন, তিনি আর নতুন কোনো প্লেব্যাক গানে কণ্ঠ দেবেন না। তবে সেই ঘোষণার কয়েক মাসের মধ্যেই নতুন সিনেমার গান দিয়ে আবারও ফিরছেন তিনি।

স্পেনের জয়ে যা লিখলেন শাকিব-বুবলী-অপু

বিনোদন ডেস্ক
স্পেনের জয়ে যা লিখলেন শাকিব-বুবলী-অপু
শবনম বুবলী, শাকিব খান ও অপু বিশ্বাস

ফুটবল বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। ২০২৬ সালের আসরে স্পেনের চ্যাম্পিয়ন হওয়ার খবর পৌঁছে গেছে বাংলাদেশের বিনোদন অঙ্গনেও। প্রিয় দলের জয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকারা।

স্পেনের বিশ্বকাপ জয়ের পর সুপারস্টার শাকিব খান নিজের অফিশিয়াল ফেসবুক পেজে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের জন্য স্পেনকে অভিনন্দন।’

চিত্রনায়িকা শবনম বুবলীও স্পেনের সাফল্যে মুগ্ধতা প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, ‘স্পেনকে অনেক অনেক অভিনন্দন! তারা সত্যিই এটার যোগ্য। ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২৬ চ্যাম্পিয়নস।’

অন্যদিকে, চিত্রনায়িকা অপু বিশ্বাসও স্পেনকে অভিনন্দন জানিয়েছেন। সংক্ষিপ্ত এক পোস্টে তিনি লিখেছেন, ‘অভিনন্দন স্পেন।’

নিউ জার্সিতে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে শুরু থেকেই শক্ত অবস্থানে ছিল স্পেন। বলের নিয়ন্ত্রণ, আক্রমণের ধার এবং মাঠের কৌশলে এগিয়ে থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখে দলটি। পুরো ম্যাচে আর্জেন্টিনা নিজেদের স্বাভাবিক ছন্দে ফিরতে পারেনি।

ফাইনালে হারের ফলে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের আর্জেন্টিনার আশা শেষ হয়ে যায়। অন্যদিকে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে শিরোপা জিতে বিশ্বফুটবলে নিজেদের আধিপত্যের নতুন অধ্যায় তৈরি করেছে স্পেন।

স্পেনের এই সাফল্যে বিশ্বজুড়ে ফুটবলভক্তদের পাশাপাশি বাংলাদেশের তারকারাও জানিয়েছেন নিজেদের শুভেচ্ছা।

‘সব কিছু বিশ্বাস করবেন না’, অর্জুনের সঙ্গে প্রেমের গুঞ্জনে সাহিবা

বিনোদন ডেস্ক
‘সব কিছু বিশ্বাস করবেন না’, অর্জুনের সঙ্গে প্রেমের গুঞ্জনে সাহিবা
সংগৃহীত ছবি

অর্জুন কাপুরের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে রহস্যময় পোস্ট দিয়েছেন অভিনেত্রী সাহিবা বালি। সরাসরি কিছু না বললেও তার পোস্টে গুঞ্জনের জবাবের ইঙ্গিত পাওয়া গেছে।

সোমবার (২০ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ভারত ও ইংল্যান্ডের তৃতীয় ওয়ানডে ম্যাচ দেখতে একসঙ্গে দেখা যায় অর্জুন কাপুর ও সাহিবা বালিকে। এরপরই তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

পরে ইনস্টাগ্রাম স্টোরিতে অর্জুনের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেন সাহিবা। ছবির সঙ্গে তিনি লেখেন, ‘সব কিছু বিশ্বাস করবেন না—পর্ব ২।’

এর আগে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে সাহিবাকে ভুল করে অভিনেত্রী আনুশকা শর্মা বলা হয়েছিল। সেই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে সাহিবা লিখেছিলেন, ‘সব কিছু বিশ্বাস করবেন না—পর্ব ১।’

এভাবেই প্রেমের গুঞ্জন নিয়ে সরাসরি কিছু না বলেও নিজের ইঙ্গিত দিয়েছেন সাহিবা।

২০১৮ সালে ইমতিয়াজ আলীর ‘লায়লা মজনু’ সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় সাহিবা বালির। এরপর ‘বার্ড অব ব্লাড’, ‘অমর সিং চমকিলা’ ও ‘তানাভ’-এর মতো কাজ করেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি কনটেন্ট তৈরি, পডকাস্ট ও বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গেও কাজ করেন সাহিবা।

অন্যদিকে, অর্জুন কাপুর এর আগে মালাইকা অরোরার সঙ্গে সম্পর্কে ছিলেন। ২০১৮ সালে তাদের সম্পর্ক শুরু হয়। ২০২৪ সালে বিচ্ছেদের আগে তারা বলিউডের আলোচিত জুটি ছিলেন।

 

উল্লেখ্য কাজের দিক থেকে অর্জুনকে সর্বশেষ ‘মেরে হাজব্যান্ড কি বিবি’ সিনেমায় দেখা গেছে। মুদাসসর আজিজ পরিচালিত সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করেছেন ভূমি পেডনেকর ও রাকুল প্রীত সিং। সিনেমাটি বর্তমানে জিওহটস্টারে দেখা যাচ্ছে।

তবে অর্জুন তার পরবর্তী সিনেমা নিয়ে এখনো কোনো ঘোষণা দেননি।

৮ বছর আগে প্রিয়াঙ্কার ‘হ্যাঁ’ বলার ছবি শেয়ার করলেন নিক

বিনোদন ডেস্ক
৮ বছর আগে প্রিয়াঙ্কার ‘হ্যাঁ’ বলার ছবি শেয়ার করলেন নিক
সংগৃহীত ছবি

প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে সম্পর্কের বিশেষ একটি মুহূর্তের ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন নিক জোনাস। বিয়ের প্রস্তাব দেওয়ার পর প্রিয়াঙ্কা যেদিন ‘হ্যাঁ’ বলেছিলেন, সেই দিনের একটি অদেখা ছবি প্রকাশ করেছেন এই মার্কিন গায়ক ও অভিনেতা।

ছবিটি শেয়ার করে নিক জোনাস লিখেছেন, ৮ বছর আগে সে ‘হ্যাঁ’ বলেছিল। ছবিতে দেখা যায়, নিক প্রিয়াঙ্কার হাত ধরে আছেন এবং তার হাতে থাকা হীরার আংটিটি দেখাচ্ছেন। অন্যদিকে, প্রিয়াঙ্কা লজ্জায় নিজের মুখ ঢেকে রেখেছেন।

নিকের এই পোস্টের পর প্রিয়াঙ্কাও সেটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, ‘অত্যন্ত কৃতজ্ঞ যে তুমি আমাকে প্রস্তাব দিয়েছিলে..’

এর আগে প্রিয়াঙ্কার জন্মদিনেও ভালোবাসায় ভরা একটি পোস্ট করেছিলেন নিক। সেখানে একটি ভিডিও শেয়ার করে তিনি প্রিয়াঙ্কাকে শুভেচ্ছা জানান। ভিডিওতে দেখা যায়, নৌকায় ঘুরতে গিয়ে হাসিমুখে ক্যামেরার দিকে ‘ফ্লাইং কিস’ দিচ্ছেন প্রিয়াঙ্কা। সেই পোস্টের ক্যাপশনে নিক লিখেছিলেন, ‘মি আমোর’, যার অর্থ ‘আমার ভালোবাসা’।

উল্লেখ্য, ২০১৮ সালে ভারতের যোধপুরের উমেদ ভবন প্যালেসে জমকালো আয়োজনে বিয়ে করেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। বিয়ের চার বছর পর ২০২২ সালের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে তাদের কন্যাসন্তান মালতি মেরি চোপড়া জোনাসের জন্ম হয়।

এদিকে, সিনেমার কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন প্রিয়াঙ্কা। নির্মাতা এস এস রাজামৌলির আসন্ন সিনেমা ‘বারাণসী’-তে নতুন চরিত্রে দেখা যাবে তাকে। ছবিতে প্রিয়াঙ্কা ‘মন্দাকিনি’ চরিত্রে অভিনয় করছেন। এতে তার সঙ্গে রয়েছেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন।

অ্যাকশন-অ্যাডভেঞ্চার ঘরানার এই সিনেমাটি ২০২৭ সালের ৭ এপ্রিল বিশ্বজুড়ে মুক্তির কথা রয়েছে। এ ছাড়া জনপ্রিয় স্পাই-থ্রিলার সিরিজ ‘সিটাডেল’-এর দ্বিতীয় সিজনেও ফিরছেন প্রিয়াঙ্কা। সেখানে তিনি রিচার্ড ম্যাডেনের বিপরীতে অভিনয় করবেন।