• ই-পেপার

আদালতের দ্বারস্থ প্রীতি জিনতা

প্রবল বৃষ্টি উপেক্ষা করেই চলছে আমিরের বিয়ের প্রস্তুতি

বিনোদন ডেস্ক
প্রবল বৃষ্টি উপেক্ষা করেই চলছে আমিরের বিয়ের প্রস্তুতি
সংগৃহীত ছবি

মুম্বাইজুড়ে টানা বৃষ্টির মধ্যেও থেমে নেই প্রস্তুতি। সব প্রতিকূলতাকে পাশ কাটিয়ে আগামীকাল রবিবার (৫ জুলাই) দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন বলিউড সুপারস্টার আমির খান। বিশেষ এই আয়োজনকে ঘিরে সাজিয়ে তোলা হয়েছে তার পালি হিলের বাসভবন।

শনিবার সকাল থেকেই আমিরের বাড়িতে ব্যস্ত সময় পার করছেন সাজসজ্জার কর্মীরা। প্রবল বর্ষণের মধ্যেও আলোকসজ্জা, আসবাবপত্র আনা এবং অনুষ্ঠানের প্রয়োজনীয় প্রস্তুতি অব্যাহত রাখতে দেখা গেছে তাদের। অনেকেই রেইনকোট পরে কাজ করেছেন, যাতে আবহাওয়ার কারণে আয়োজনের কোনো ব্যাঘাত না ঘটে।

বিয়ের আগে একে একে আমিরের পরিবারের সদস্যদেরও বাসভবনে পৌঁছাতে দেখা গেছে। অনুষ্ঠানের প্রস্তুতিতে অংশ নিতে অভিনেতার বোনসহ ঘনিষ্ঠ স্বজনরা আগেভাগেই সেখানে উপস্থিত হয়েছেন।

জানা গেছে, আমির ও গৌরী শুরু থেকেই নিজেদের বিয়েকে ব্যক্তিগত রাখতে চেয়েছেন। তাই কোনো বিলাসবহুল ভেন্যু নয়, বরং অভিনেতার নিজ বাড়িতেই অনুষ্ঠিত হচ্ছে বিয়ের আনুষ্ঠানিকতা। দুই পরিবারের সদস্য এবং অল্প কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু ছাড়া আর কেউ এই আয়োজনে থাকছেন না।

কয়েক দিন আগে পরিচালক রাজকুমার হিরানির একটি ছবির বিশেষ প্রদর্শনীতে উপস্থিত হয়ে আমির নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, ৫ জুলাই তাদের জীবনের একটি বিশেষ দিন। তাই ঘনিষ্ঠজনদের উপস্থিতিতেই ছোট পরিসরে নতুন জীবনের সূচনা করতে চান তারা। একই সঙ্গে সবার কাছে ভালোবাসা ও আশীর্বাদও কামনা করেন এই অভিনেতা।

এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে রীনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন তিনি। এবার দীর্ঘদিনের বন্ধু গৌরী স্প্র্যাটের হাত ধরে জীবনের নতুন অধ্যায় শুরু করছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’।

বিয়ের ৮ বছর পর মা হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী

বিনোদন ডেস্ক
বিয়ের ৮ বছর পর মা হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী
সংগৃহীত ছবি

জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী পিয়ান সরকার ও নির্মাতা রাজা চন্দ। বিয়ের আট বছর পর প্রথমবারের মতো বাবা-মা হতে যাচ্ছেন এই তারকা দম্পতি। স্বামীর জন্মদিনেই ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন সুখবরটি।

শুক্রবার (৩ জুলাই) ছিল রাজা চন্দের জন্মদিন। বিশেষ এই দিনেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করেন পিয়ান। এত দিন বিষয়টি একান্ত ব্যক্তিগত পরিসরেই রেখেছিলেন তারা। ঘনিষ্ঠজন ছাড়া টালিউডের অনেকেই এ বিষয়ে জানতেন না।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা পিয়ান। চিকিৎসকদের পরামর্শ মেনে বিশ্রামে রয়েছেন তিনি। অনাগত সন্তানের সুস্থতার কথা বিবেচনায় রেখে আপাতত নতুন কোনো কাজও হাতে নিচ্ছেন না এই অভিনেত্রী।

অন্যদিকে পেশাগত ব্যস্ততায় রাজা চন্দকে কলকাতা ও মুম্বাইয়ের মধ্যে নিয়মিত যাতায়াত করতে হলেও স্ত্রীর যত্নে কোনো কমতি রাখছেন না বলে জানা গেছে।

স্বামীর জন্মদিন উপলক্ষে শেয়ার করা ছবিতে স্পষ্ট দেখা যায় পিয়ানের বেবি বাম্প। 

সেই পোস্টে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন মাম্মা…ধন্যবাদ আমার জীবনটা এত সুন্দর, নিরাপদ এবং মায়া-মমতায় ভরিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। এই বছরটা আমরা তোমাকে একটু বেশি হাসি আর জড়িয়ে ধরার ওমে উদযাপন করছি।’

বর্তমানে কলকাতার বাড়িতেই পরিবারের সদস্যদের সান্নিধ্যে সময় কাটছে পিয়ানের। প্রতি বছরের মতো এবারও রাজার জন্মদিন এসেছে, তবে এবারের উদযাপন তাদের জীবনে একেবারেই ভিন্ন মাত্রা যোগ করেছে। কারণ, খুব শিগগিরই তাদের সংসারে আসতে চলেছে নতুন অতিথি।

তারকা দম্পতির এই সুখবর প্রকাশ্যে আসার পর থেকেই সহকর্মী, বন্ধু ও অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন রাজা চন্দ ও পিয়ান সরকার।

ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবের বিচারক মোশাররফ করিম

বিনোদন প্রতিবেদক
ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবের বিচারক মোশাররফ করিম
সংগৃহীত ছবি

প্রথমবার কোনো চলচ্চিত্র উৎসবের বিচারকের দায়িত্ব পেলেন অভিনেতা মোশাররফ করিম। সহবিচারক নয়, একেবারে প্রধান বিচারক।

বাংলাদেশ, ভারত ও সিঙ্গাপুর—তিন দেশের উদ্যোগে আয়োজিত ‘বাভাসি চলচ্চিত্র উৎসব’-এর দশম আসরে প্রধান বিচারকের দায়িত্ব নিয়েছেন ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ অভিনেতা।

এ প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘বিচারক শব্দটা শুনতে যতটা সহজ মনে হয়, দায়িত্বটা কিন্তু তত সহজ নয়। তবে আমি জীবনে যেকোনো কাজে আমার সেরাটাই দেওয়ার চেষ্টা করি। আমার এত বছরের ক্যারিয়ারে এবারই প্রথম বিচারকের দায়িত্ব পেলাম। আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাই।’

ওপেনিংয়েই ধাক্কা খেল আলিয়ার ‘আলফা’

বিনোদন ডেস্ক
ওপেনিংয়েই ধাক্কা খেল আলিয়ার ‘আলফা’
সংগৃহীত ছবি

যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে এবার প্রথমবারের মতো কেন্দ্রীয় চরিত্রে দেখা গেল দুই নারীকে। আলিয়া ভাট ও শর্বরী ওয়াঘ অভিনীত অ্যাকশন থ্রিলার ‘আলফা’ ঘিরে মুক্তির আগে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ। টিজার ও ট্রেলার প্রকাশের পর সিনেমাটি নিয়ে তৈরি হয়েছিল বেশ আলোচনা। তবে বক্স অফিসে প্রথম দিনের আয় সেই প্রত্যাশার সঙ্গে তাল মেলাতে পারেনি।

সিনেবাণিজ্য বিশ্লেষক প্রতিষ্ঠান স্যাকনিল্কের প্রাথমিক তথ্য অনুযায়ী, শুক্রবার মুক্তি পাওয়া ‘আলফা’ প্রথম দিনে ভারতে প্রায় ৯ কোটি রুপি আয় করেছে। দেশের প্রায় ৭ হাজার ৫০০-এর বেশি পর্দায় মুক্তি পেলেও ওপেনিং কালেকশন এক অঙ্কের ঘরেই সীমাবদ্ধ রয়েছে।

এর ফলে যশরাজ স্পাই ইউনিভার্সের আগের সিনেমাগুলোর তুলনায় বেশ পিছিয়ে পড়েছে ‘আলফা’। শাহরুখ খানের ‘পাঠান’ মুক্তির প্রথম দিনেই ৫৭ কোটি রুপি আয় করেছিল। সালমান খানের ‘টাইগার ৩’-এর উদ্বোধনী দিনের আয় ছিল ৪৩ কোটি রুপি। অন্যদিকে হৃত্বিক রোশন অভিনীত ‘ওয়ার ২’ প্রথম দিনে ৫২ কোটি রুপি সংগ্রহ করে শক্তিশালী সূচনা করেছিল।

তবে আলিয়া ভাটের আগের সিনেমা ‘জিগরা’র তুলনায় ভালো শুরু করেছে ‘আলফা’। ‘জিগরা’ প্রথম দিনে আয় করেছিল প্রায় ৪ দশমিক ৫৫ কোটি রুপি। সে হিসাবে নতুন সিনেমাটি প্রায় দ্বিগুণ আয় নিয়ে যাত্রা শুরু করেছে।

‘আলফা’ যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে একটি নতুন সংযোজন। এতদিন এই ফ্র্যাঞ্চাইজিতে শাহরুখ খান, সালমান খান ও হৃত্বিক রোশনের মতো তারকাদের নেতৃত্বে অ্যাকশনধর্মী গল্প দেখা গেলেও এবার প্রথমবারের মতো দুই নারী গুপ্তচরের অভিযানকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে পুরো সিনেমা।

মুক্তির আগে সিনেমাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসার পাশাপাশি সমালোচনাও দেখা যায়। বিশেষ করে অ্যাকশন ঘরানায় আলিয়া ভাটকে নিয়ে বিভিন্ন মতামত উঠে আসে। তবে বক্স অফিসে সিনেমাটির প্রকৃত অবস্থান নির্ধারণে সপ্তাহান্তের আয়কে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। ইতিবাচক দর্শক প্রতিক্রিয়া থাকলে পরবর্তী দিনগুলোতে আয় বাড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।