• ই-পেপার

আমাকে আর সাকিবকে মেডেল দেওয়া উচিত: হিরো আলম

১০০ কোটি টাকারও বেশি খরচে বাংলো কিনলেন জন আব্রাহাম

অনলাইন ডেস্ক
১০০ কোটি টাকারও বেশি খরচে বাংলো কিনলেন জন আব্রাহাম
সংগৃহীত ছবি

মুম্বাইয়ের অভিজাত এলাকা বান্দ্রায় ৮৪ কোটি রুপিতে (যা বাংলাদেশি মুদ্রায় ১০০ কোটি টাকার বেশি) একটি নতুন বাংলো কিনেছেন বলিউড তারকা জন আব্রাহাম। সম্পত্তি নিবন্ধন নথি থেকে জানা গেছে, চলতি বছরের ১৪ জুলাই লেনদেনটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়।

বান্দ্রা পশ্চিমের সেন্ট মার্টিন রোডে অবস্থিত এই ফ্রিহোল্ড সম্পত্তিটির প্লটের আয়তন ১,০১৭.৬০ বর্গমিটার। এতে একটি বাংলো ও আউটহাউস রয়েছে। সম্পত্তিটি হস্তান্তরের সময় জন আব্রাহাম স্ট্যাম্প ডিউটি বাবদ ৫.০৪ কোটি রূপি প্রদান করেছেন রিয়েল এস্টেট খাতে এর আগেও বড় বিনিয়োগ করেছেন জন। ২০২৩ সালের ডিসেম্বরে তিনি মুম্বাইয়ের খার এলাকায় ৭০.৮৩ কোটিতে আরো একটি বাংলো কিনেছিলেন, যার জন্য তাকে ৪.২৪ কোটি টাকা স্ট্যাম্প ডিউটি দিতে হয়েছিল।

কাজের ক্ষেত্রে জন আব্রাহাম বর্তমানে রোহিত শেঠির একটি জীবনীভিত্তিক সিনেমার প্রস্তুতি নিচ্ছেন। সাবেক মুম্বাই পুলিশ কমিশনার রাকেশ মারিয়ার স্মৃতিকথা ‘লেট মি সে ইট নাউ’ অবলম্বনে ছবিটি তৈরি হচ্ছে, যেখানে ১৯৯৩ সালের মুম্বাই বোমা হামলা ও ২৬/১১ সন্ত্রাসী হামলার মতো বড় অপরাধ তদন্তে তার ভূমিকা তুলে ধরা হবে। বাস্তব জীবনের এই আইকনিক চরিত্রে অভিনয় নিয়ে জন আব্রাহাম জানান, কেবল চেহারা বা অঙ্গভঙ্গি অনুকরণ করা নয়, বরং রাকেশ মারিয়ার মানসিকতা ও কাজের চাপ অনুধাবন করাই তার মূল লক্ষ্য। দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনার সাথে যুক্ত এমন একজন ব্যক্তিত্বের চরিত্রে অভিনয় করাকে তিনি বড় একটি চ্যালেঞ্জ ও দায়িত্ব হিসেবে দেখছেন।

নতুন খলনায়কে বড় চমক, মুক্তি পেল ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’ ট্রেলার

অনলাইন ডেস্ক
নতুন খলনায়কে বড় চমক, মুক্তি পেল ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’ ট্রেলার

মার্ভেল ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেয়েছে ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’-এর বহুকাঙ্ক্ষিত প্রথম ট্রেলার। ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’-এর দীর্ঘ সাত বছর পর মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) তিনটি ফেজ জুড়ে ছড়িয়ে থাকা গল্পের চূড়ান্ত পরিণতি দেখতে পাওয়া যাবে এই চলচ্চিত্রে। পরিচালনায় ফের ফিরে এসেছেন বিখ্যাত ‘রুসো ভ্রাতৃদ্বয়’। আগামী ১৮ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে।

‘এন্ডগেম’-এ আয়রন ম্যান হিসেবে বিদায় নেওয়ার পর রবার্ট ডাউনি জুনিয়র আবারও মার্ভেলে প্রত্যাবর্তন করছেন। তবে এবার তিনি কোনো নায়ক নন, বরং মূল খলনায়ক ‘ডক্টর ডুম’ চরিত্রে অভিনয় করছেন। অন্য কোনো মহাবিশ্বের আয়রন ম্যানের রূপ ধারণ করেই তার এই আগমন বলে ধারণা করা হচ্ছে। এই ছবির মাধ্যমে ক্রিস ইভান্স পুনরায় ‘ক্যাপ্টেন আমেরিকা’ চরিত্রে ফিরছেন। এ ছাড়া ‘এক্স-মেন’ সিরিজের মূল চরিত্রগুলো—যেমন প্রফেসর জেভিয়ার, ম্যাগনেটো, মিস্টিক ও সাইক্লপসও আনুষ্ঠানিকভাবে অ্যাভেঞ্জার্স ইউনিভার্সে যুক্ত হচ্ছে।

সিনেমাটিতে এমসিইউ-এর পুরনো জনপ্রিয় চরিত্রগুলোর পাশাপাশি ‘ফ্যান্টাস্টিক ফোর’ ও ‘থান্ডারবোল্টস’ দল দুইটিকেও মাল্টিভার্স বা বহু-মহাবিশ্ব রক্ষায় অ্যাভেঞ্জার্সদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে দেখা যাবে। ক্রিস হেমসওয়ার্থ (থর), পল রাড, টম হিডলস্টন ও পেদ্রো পাস্কালসহ একঝাঁক তারকাকে দেখা যাবে এই ছবিতে। সিনেমাটিকে ঘিরে দর্শকদের উত্তেজনা বাড়াতে ইতিমধ্যে বেশ কয়েকটি ঝলক বা টিজার প্রকাশ করা হয়েছিল। ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’ মুক্তির ঠিক এক বছর পর ছবিটির পরবর্তী পর্ব ‘অ্যাভেঞ্জার্স : সিক্রেট ওয়ার্স’ নিয়ে আসার পরিকল্পনা রয়েছে ডিজনি ও মার্ভেলের।

সিজেপি-র বিক্ষোভে গিয়ে হঠাৎ অসুস্থ শাবানা আজমি

অনলাইন ডেস্ক
সিজেপি-র বিক্ষোভে গিয়ে হঠাৎ অসুস্থ শাবানা আজমি
সংগৃহীত ছবি

ভারতের দিল্লিতে সোমবার (২০ জুলাই) ককরোচ জনতা পার্টির (সিজেপি) এক বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন প্রবীণ বলিউড অভিনেত্রী শাবানা আজমি। ৭৫ বছর বয়সী এই অভিনেত্রীর অর্ধচেতন অবস্থার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তার শারীরিক অবস্থা নিয়ে ভক্তদের মাঝে ব্যাপক উদ্বেগ ও আলোচনার সৃষ্টি হয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, অসুস্থ শাবানা আজমিকে তার চারপাশের লোকজন ধরে ধরে নিয়ে যাচ্ছেন। ঘটনাস্থলে থাকা শিক্ষার্থীরা নিরাপত্তাকর্মীদের দ্রুত গেট খোলার অনুরোধ জানালে পরবর্তীতে গেট খুলে দেওয়া হয় এবং অভিনেত্রীকে সিকিউরিটি কেবিনের কাছে নিয়ে বসিয়ে বিশ্রামের সুযোগ দেওয়া হয়।

রবিবার থেকেই সিজেপি-র অনশনরত অভিজিৎ দীপকসহ অন্যান্য আন্দোলনকারীদের সমর্থন জানাতে যন্তর মন্তরে উপস্থিত ছিলেন শাবানা আজমি। পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, তাদের প্রতিবাদটি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং মহাত্মা গান্ধীর পথ অনুসরণ করে গণতান্ত্রিক অধিকার বজায় রাখাই এর প্রধান উদ্দেশ্য। প্রতিবাদে অন্য বলিউড তারকারা কেন যোগ দিচ্ছেন না—সংবাদমাধ্যমের এমন প্রশ্নের জবাবে আজমি পাল্টা প্রশ্ন তোলেন, কেন কেবল চলচ্চিত্র ব্যক্তিত্বদেরই এই প্রশ্ন করা হয়, শিল্পপতি বা ব্যবসায়ীদের নয়? তিনি বলেন, তারকাদের ওপর বেশি নজর দিলে মূল আন্দোলনের মূল ইস্যুগুলো আড়ালে পড়ে যায়।

সিজেপি-র এই আন্দোলনে শাবানা আজমি ছাড়াও স্বরা ভাস্কর, প্রকাশ রাজ ও পুনম পান্ডের মতো তারকারাও যন্তর মন্তরে এসে সমর্থন জানিয়েছেন। একদিকে শাবানা আজমির অসুস্থতা নিয়ে নেটিজেনরা যেমন উদ্বেগ প্রকাশ করছেন, অন্যদিকে তারকাদের আন্দোলনমুখী ভূমিকা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে জোরালো চর্চা চলছে।

‘আওয়ারাপন ২’ সিনেমার গানে ফিরছেন অরিজিৎ

বিনোদন ডেস্ক
‘আওয়ারাপন ২’ সিনেমার গানে ফিরছেন অরিজিৎ
অরিজিৎ সিং

কয়েক মাস আগেই প্লেব্যাক গাওয়া থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন অরিজিৎ সিং। তবে সেই সিদ্ধান্ত বদলে আবারও বলিউডের সিনেমায় কণ্ঠ দিচ্ছেন জনপ্রিয় এই গায়ক। তার নতুন গান শোনা যাবে ‘আওয়ারাপন ২’ সিনেমায়।

ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটির প্রথম গান ‘ইয়ে আওয়ারাপন’-এ কণ্ঠ দিয়েছেন অরিজিৎ। আমাল মালিকের সুরে এবং রশ্মি-বিরাগের কথায় তৈরি গানটি আগামী ২১ জুলাই বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে মুক্তি পাবে।

সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির সৃজনশীল পরিচালক বিশেষ ভাট চেয়েছিলেন প্রথম গানেই যেন ছবির মূল আবেগ ফুটে ওঠে। ইমরান হাশমি অভিনীত ‘শিবাম পাণ্ডিত’ চরিত্রের অনুভূতি প্রকাশ করতে তিনি অরিজিতের কণ্ঠকেই সবচেয়ে উপযুক্ত মনে করেছেন।

অরিজিৎ সিং ও বিশেষ ফিল্মসের একসঙ্গে কাজের ইতিহাসও বেশ পুরনো। ‘মার্ডার ২’-এর ‘ফির মাহাব্বাত’ গান দিয়ে শুরু হয়েছিল তাদের পথচলা। এরপর ‘আশিকি ২’-এর ‘তুম হি হো’, ‘সিটিলাইটস’-এর ‘মুস্কুরানে’, ‘খামোশিয়ান’, ‘হামারি আধুরি কাহানি’ এবং ‘জালেবি’ সিনেমার ‘পাল’-এর মতো জনপ্রিয় গান উপহার দিয়েছেন তারা।

‘আওয়ারাপন ২’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি। এ ছাড়া রয়েছেন দিশা পাটানি, শাবানা আজমি, সুরেন্দর ভিকি, বিজয়ন্ত কোহলি ও অতুল কুমার। ছবিটি পরিচালনা করেছেন নীতিন কক্কর, প্রযোজনা করছেন বিশেষ ভাট। আগামী ১৪ আগস্ট সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে ইনস্টাগ্রামে এক পোস্টে অরিজিৎ সিং জানিয়েছিলেন, তিনি আর নতুন কোনো প্লেব্যাক গানে কণ্ঠ দেবেন না। তবে সেই ঘোষণার কয়েক মাসের মধ্যেই নতুন সিনেমার গান দিয়ে আবারও ফিরছেন তিনি।

আমাকে আর সাকিবকে মেডেল দেওয়া উচিত: হিরো আলম | কালের কণ্ঠ