• ই-পেপার

মহানগরের অভিনেতা নাসির উদ্দিনের গল্প

ক্রাইম ড্রামা ‘মবল্যান্ড’-এ ফিরছেন টম হার্ডি

অনলাইন ডেস্ক
ক্রাইম ড্রামা ‘মবল্যান্ড’-এ ফিরছেন টম হার্ডি
সংগৃহীত ছবি

সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জনপ্রিয় ক্রাইম ড্রামা সিরিজ ‘মবল্যান্ড’ এ ফিরছেন হলিউড তারকা টম হার্ডি। ‘ভ্যারাইটি’ নিশ্চিত করেছে যে, প্যারামাউন্ট প্লাসের এই সিরিজটির সম্ভাব্য তৃতীয় সিজনে অভিনয় করতে চলেছেন তিনি

গত মার্চ মাসে সিরিজটির দ্বিতীয় সিজনের শুটিং শেষ হওয়ার পর এর নির্বাহী প্রযোজক জেজ বাটারওয়ার্থ ও প্রযোজনা প্রতিষ্ঠান ১০১ স্টুডিওসের সাথে টম হার্ডির কিছু মতবিরোধ দেখা দিয়েছিল। এর ফলে গুঞ্জন উঠেছিল যে তিনি শো-টি ছেড়ে দিচ্ছেন।

সূত্রমতে, প্রযোজনা দল ও টম হার্ডি তাদের মধ্যকার সমস্যাগুলো মিটিয়ে ফেলার জন্য সম্প্রতি লন্ডনে একটি বৈঠকে বসেন। সেই বৈঠকের পরই হার্ডির সিরিজটিতে ফিরে আসার বিষয়টি চূড়ান্ত হয়। স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে এই সিরিজটির ব্যাপক জনপ্রিয়তার কারণে এর তৃতীয় সিজন আসা প্রায় নিশ্চিত, যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি। টম হার্ডি এই সিরিজে ‘হ্যারি ডা সুজা’ নামের একজন ফিক্সারের চরিত্রে অভিনয় করছেন। গত বসন্তে মুক্তি পাওয়ার পর সিরিজটি দ্রুত প্যারামাউন্ট প্লাস-এর দ্বিতীয় সর্বোচ্চ দেখা সিরিজে পরিণত হয়।

রোনান বেনেটের তৈরি এই ক্রাইম ড্রামাটি মূলত হ্যারিগান অপরাধী পরিবারকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। সিরিজটিতে টম হার্ডি ছাড়াও অভিনয় করেছেন পিয়ার্স ব্রসনান, হেলেন মিরেন ও প্যাডি কনসিডাইনের মতো বিখ্যাত তারকারা।

৩৩ বছরের যুধবীরকে ১৬ বছরের কিশোর ভেবেছিলেন সাইফ

অনলাইন ডেস্ক
৩৩ বছরের যুধবীরকে ১৬ বছরের কিশোর ভেবেছিলেন সাইফ

সম্প্রতি মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা সাইফ আলি খানের নতুন ছবি ‘কর্তব্য’। ছবিটির বক্স অফিস প্রতিক্রিয়া মিশ্র হলেও, এর একটি চরিত্র নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। ছবিতে ‘হরপাল’ নামের এক কিশোরের ভূমিকায় অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন অভিনেতা যুধবীর আহলায়ত। পর্দায় তার সাবলীল অভিনয় দেখে প্রথমটায় সবাই তাকে শিশুশিল্পী ভাবলেও, আসল সত্য প্রকাশের পর রীতিমতো চমকে গেছেন দর্শক থেকে শুরু করে সহ-অভিনেতারাও। কারণ, পর্দায় ১৬ বছরের কিশোর সাজা যুধবীরের বয়স আসলে ৩৩ বছর।

এক সাক্ষাৎকারে যুধবীর এই ছবিতে কাজ করার অভিজ্ঞতা এবং তার বয়স নিয়ে তৈরি হওয়া মজার পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন। যুধবীর জানান, শুধু দর্শক নন, শুটিং সেটের প্রায় সবাই তার ‘বাচ্চাদের মতো’ চেহারার কারণে তাকে শিশুশিল্পীই মনে করেছিলেন। এমনকি সাইফ আলি খানও জানতেন না অভিনেতার আসল বয়স। সাইফের প্রশংসা ও বিস্ময়ের কথা তুলে ধরে যুধবীর বলেন, ‘একটি সাক্ষাৎকারে সাইফ স্যারকে জিজ্ঞেস করা হয়েছিল ছবিতে তার প্রিয় অংশ কোনটি। তিনি আমার প্রশংসা করে বলেন, ‘হরপাল খুব ভালো কাজ করেছে। আমি তো ওকে ১৬ বছরের ছেলেই ভাবতাম এবং সেইভাবেই ওর সাথে বাচ্চার মতো আচরণ করতাম।’ পরে পরিচালক পুলকিত স্যার যখন সাইফ স্যারকে জানান যে আমার বয়স ৩৩, তিনি আকাশ থেকে পড়েছিলেন।’

শুধু সাইফ নন, ছবির অন্য প্রবীণ অভিনেতা সঞ্জয় মিশ্রও যুধবীরের আসল বয়স জানার পর তাকে একজন প্রাপ্তবয়স্ক সহ-অভিনেতা হিসেবে দেখতে শুরু করেন। ছবি মুক্তির পর চারদিক থেকে পাওয়া ভালোবাসায় দারুণ উচ্ছ্বসিত যুধবীর। তিনি জানান, এই দিনটার জন্যই তিনি অপেক্ষায় ছিলেন। পাশাপাশি নিজের লুক নিয়ে মজার এক অভিজ্ঞতা শেয়ার করে তিনি বলেন, অনেকে আমাকে জানিয়েছেন যে আমার কাজ তাদের ভালো লেগেছে। এমনকি অনেক নারী ভক্তও আমার প্রশংসা করছেন। তারা বলছেন, আমাকে নাকি বাচ্চাদের মতো দেখতে ‘কিউট’ লাগে।

শাহরুখ খানের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’-এর সাথে এটি যুধবীরের দ্বিতীয় কাজ। কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়ার টিম থেকে প্রথম তার সাথে যোগাযোগ করা হয়েছিল। হরপাল চরিত্রের জন্য অডিশন দেওয়ার এক সপ্তাহ পরেই রেড চিলিজ থেকে ফোন করে তাকে চূড়ান্ত করার খবরটি জানানো হয়। অভিজ্ঞতাটি তার জন্য দুর্দান্ত ছিল বলে জানান এই অভিনেতা।

সূত্র : আনন্দবাজার

‘প্রতারণা করলেও বিয়ে ভাঙা উচিত নয়’, অভিনেতার মন্তব্যে তুমুল বিতর্ক

বিনোদন ডেস্ক
‘প্রতারণা করলেও বিয়ে ভাঙা উচিত নয়’, অভিনেতার মন্তব্যে তুমুল বিতর্ক
সংগৃহীত ছবি

বিবাহিত সম্পর্কে পরকীয়া বা প্রতারণা কি বিচ্ছেদের যথেষ্ট কারণ? এমন স্পর্শকাতর বিষয় নিয়ে মন্তব্য করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ভারতীয় টেলিভিশন অভিনেতা রাম কাপুর। রিয়্যালিটি শো ‘লক আপ’-এ দেওয়া তাঁর বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

অনুষ্ঠানে রাম কাপুর বলেন, কোনো ব্যক্তি ভুলবশত সঙ্গীর সঙ্গে প্রতারণা করলেও, শুধু সেই কারণেই একটি দীর্ঘ দিনের বৈবাহিক সম্পর্ক ভেঙে দেওয়া উচিত নয়। তাঁর এই মন্তব্যের পরই নেটিজেনদের একাংশ তীব্র প্রতিক্রিয়া জানাতে শুরু করেন।

রামের বক্তব্যের জবাবে সহ-প্রতিযোগী শ্রেয়া কালরা প্রশ্ন করেন, যদি তিনি নিজেই জানতে পারেন তাঁর জীবনসঙ্গী তাঁকে প্রতারণা করেছেন, তাহলে কি তিনিও অন্য সম্পর্কে জড়াবেন? জবাবে রাম সেই ধারণা নাকচ করে দেন। 

তাঁর মতে, বিবাহিত জীবন সহজ নয় এবং একটি ভুলের কারণে সম্পর্ক শেষ করে দেওয়া সমাধান হতে পারে না।

নিজের অবস্থান ব্যাখ্যা করে রাম কাপুর বলেন, ‘যদি আপনি সত্যিই আপনার সঙ্গীকে ভালোবাসেন, তবে কোনও পরিস্থিতিই বিয়ে ভাঙার কারণ হতে পারে না। ২০-২৫ বছরের দীর্ঘ দাম্পত্যে ভালো ও খারাপ—দুই সময়ই আসে। খারাপ সময়ে যদি কেউ ভুলবশত কোনও ভুল পদক্ষেপ করে ফেলে, আর আপনি যদি তাঁকে বা আপনাদের সন্তানদের ছাড়া বাঁচতে না পারেন, তবে সময় সব ঠিক করে দেয়। একটা ভুল কখনও সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না।’

তবে তাঁর এই বক্তব্যের সঙ্গে একমত হননি অনুষ্ঠানের আরেক প্রতিযোগী আকাঙ্ক্ষা চমোলা। তিনিও এ বিষয়ে ভিন্ন মত প্রকাশ করেন।

প্রতারণা নিয়ে তারকাদের মন্তব্য অবশ্য নতুন নয়। কয়েক মাস আগে অভিনেত্রী কাজল ও টুইঙ্কেল খান্নাও নিজেদের একটি অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেছিলেন। তাঁদের মতে, শুধু শারীরিক সম্পর্ক নয়, বরং সম্পর্কে থাকা অবস্থায় মানসিকভাবে অন্য কারও প্রতি আকৃষ্ট হওয়াও প্রতারণার শামিল।

তবে সে সময় কাজল ও টুইঙ্কেলের এই মতের বিরোধিতা করেছিলেন রাম কাপুরের স্ত্রী ও অভিনেত্রী গৌতমী কাপুর। তিনি বলেছিলেন, ‘যে কোনও ধরনের প্রতারণাই আমার কাছে অন্যায়। যে কোনও ফাঁকিই আসলে প্রতারণা।’

স্বামীর সাম্প্রতিক মন্তব্য নিয়ে গৌতমী কাপুর এখনো প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি।

এদিকে রাম কাপুরের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর নেটিজেনদের একাংশ তাঁর সমালোচনায় সরব হয়েছেন। কেউ মন্তব্যটিকে ‘পুরুষতান্ত্রিক মানসিকতার বহিঃপ্রকাশ’ বলছেন, আবার কেউ একে ‘অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়েছেন। একজন লিখেছেন, ‘একেবারে পুরুষতান্ত্রিক মানসিকতা।’ আরেকজনের মন্তব্য, ‘অসহ্য চিন্তাভাবনা! এসব যুক্তি শুনতেও ভালো লাগে না।’

সব মিলিয়ে, রাম কাপুরের এই মন্তব্য এখন ভারতীয় বিনোদন অঙ্গনের অন্যতম আলোচিত বিষয়ে পরিণত হয়েছে।
 

বাংলায় আসছে জনপ্রিয় তুর্কি সিরিজ

বিনোদন প্রতিবেদক
বাংলায় আসছে জনপ্রিয় তুর্কি সিরিজ
সংগৃহীত ছবি

মুসলিম বিশ্বের কিংবদন্তি বীর এবং জেরুজালেম বিজয়ী সুলতান সালাহউদ্দিন আইয়ুবির জীবন ও বীরত্বগাথা নিয়ে নির্মিত তুরস্কের জনপ্রিয় মেগাসিরিজ ‘কুদুস ফাতিহি সেলাহাদিন আইয়ুবি’ এবার বাংলা ভাষায় উপভোগ করতে পারবেন বাংলাদেশের দর্শকরা। নাগরিক টিভি ও বঙ্গ-এর যৌথ উদ্যোগে আগামী ২ আগস্ট থেকে শুরু হচ্ছে সিরিজটির বাংলা সম্প্রচার।

এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার রাত ৮টায় নাগরিক টিভিতে এবং রাত ৯টায় বঙ্গ প্ল্যাটফর্মে প্রচারিত হবে সিরিজটি।

ঐতিহাসিক এই সিরিজের কাহিনি আবর্তিত হয়েছে ক্রুসেডারদের দখল থেকে পবিত্র জেরুজালেম পুনরুদ্ধারের সংগ্রামকে ঘিরে। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার রাজনৈতিক ও সামরিক প্রচেষ্টা, ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াই এবং সুলতান সালাহউদ্দিন আইয়ুবির অসাধারণ নেতৃত্ব ও বীরত্বগাথা এতে তুলে ধরা হয়েছে।

তুরস্কে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া সিরিজটিতে বিশাল সেট, দৃষ্টিনন্দন সিনেমাটোগ্রাফি, বাস্তবধর্মী যুদ্ধদৃশ্য এবং শক্তিশালী অভিনয়ের মাধ্যমে দ্বাদশ শতাব্দীর ঐতিহাসিক প্রেক্ষাপটকে জীবন্ত করে উপস্থাপন করা হয়েছে।

নাগরিক টিভির চেয়ারম্যান নাভিদুল হক বলেন, ‘দর্শকদের জন্য বিশ্বমানের কনটেন্ট উপস্থাপনের ধারাবাহিকতায় আমরা এই সিরিজটি নিয়ে আসছি। আমাদের এই উদ্যোগ দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করবে।’

মহানগরের অভিনেতা নাসির উদ্দিনের গল্প | কালের কণ্ঠ