• ই-পেপার

পূর্বাচলে হচ্ছে ৪ থানা ও ৬ পুলিশ তদন্ত কেন্দ্র : আইজিপি

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান গ্রেপ্তার

ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা ও পরিচালক মাসুকুর রহমানকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান।

তিনি বলেন, গুলশান থানার একটি প্রতারণা মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি তিনি। গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেপ্তার আসামি মাসুকুর রহমানের বিরুদ্ধে মোহাম্মদপুর, মতিঝিলসহ বিভিন্ন থানায় অন্তত দুই ডজন মামলা রয়েছে।

ঢাকায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

অনলাইন ডেস্ক
ঢাকায় ঝরবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। 

বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩ মিলিমিটার বৃষ্টি ঝরেছে।

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

অনলাইন ডেস্ক
বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

নানা প্রয়োজনে মানুষ দোকানপাট ও মার্কেটে যায়। কিন্তু তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পায় সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব। তাই চলুন জেনে নেওয়া যাক বুধবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

যেসব এলাকার দোকানপাট বন্ধ
বসুন্ধরা আবাসিক এলাকা, মধ্য ও উত্তর বাড্ডা, জগন্নাথপুর, বারিধারা, সাঁতারকুল, শাহজাদপুর, নিকুঞ্জ-১, ২, কুড়িল, খিলক্ষেত, উত্তরখান, দক্ষিণখান, জোয়ার সাহারা, আশকোনা, বিমানবন্দর সড়ক ও উত্তরা থেকে টঙ্গী সেতু।

যেসব মার্কেট বন্ধ থাকবে
যমুনা ফিউচার পার্ক, নুরুনবী সুপার মার্কেট, পাবলিক ওয়ার্কস সেন্টার, ইউনিটি প্লাজা, ইউনাইটেড প্লাজা, কুশল সেন্টার, এবি সুপার মার্কেট, আমির কমপ্লেক্স, মাসকট প্লাজা।

যাত্রাবাড়ীতে শ্রেণিকক্ষের বেঞ্চ থেকে পড়ে প্রাণ গেল শিক্ষার্থীর

ঢাকা মেডিকেল প্রতিনিধি
যাত্রাবাড়ীতে শ্রেণিকক্ষের বেঞ্চ থেকে পড়ে প্রাণ গেল শিক্ষার্থীর
প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি স্কুলের শ্রেণিকক্ষে বেঞ্চ থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পাওয়া ফাতেমা (১৬) নামে এক শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত শিক্ষার্থী ফাতেমা নোয়াখালী জেলার চাটখালী উপজেলার মমিনপুর গ্রামের লুৎফর রহমানের মেয়ে। বর্তমানে যাত্রাবাড়ীর বিবির বাগিচা ৪ নং গলি বাসা নং-৭৮/২, তে পরিবারের সঙ্গে থাকতেন। 

জানা গেছে, গতকাল সোমবার শহীদ জিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের ক্লাস রুমে ঘটনাটি ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে ভর্তি করা হয়। সেখানেই আজ মঙ্গলবার তার মৃত্যু হয়।

নিহতের বাবা লুৎফর রহমান জানান, ফাতেমা শহীদ জিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির এক শিক্ষার্থী ছিল। সেখানে মাথা ঘুরে বেঞ্চ থেকে পড়ে মাথায় ব্যথা পায়। পরে হাসপাতালে নেওয়ার পর আজ তার মৃত্যু হয়। এ বিষয়ে কোনো অভিযোগ নেই। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।