• ই-পেপার

ঠাকুরগাঁও

এক স্কুলের চার শিক্ষার্থী নিখোঁজ

কেন্দুয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
কেন্দুয়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
সংগৃহীত ছবি

নেত্রকোনার কেন্দুয়ায় স্কুলছাত্রীকে পাটক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগে মতি মিয়া (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানা মামলা করেছেন ভুক্তভোগীর বাবা। মঙ্গলবার (৩০ জুন) রাত ১২টায় ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে অভিযুক্তের বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলা করেন।

এর আগে সোমবার (২৯ জুন) সন্ধ্যায় উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা গ্রামে এঘটনা ঘটে। ভুক্তভোগী উপজেলার মোজাফরপুর ইউনিয়নের গগডা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত মতি উপজেলা চিরাং ইউনিয়নের বাট্টা ভাটিপাড়া গ্রামের মৃত মন্নাফ হোসেনের ছেলে। 

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৬টায় ওই স্কুলছাত্রী গগডা থেকে বাট্টা এলাকায় তার বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিল। পথিমধ্যে বাট্টা গ্রাম এলাকায় পৌঁছালে মতি মিয়া মেয়েটিকে জোরপূর্বক রাস্তার পাশের একটি পাটক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরবর্তীতে মেয়েটি কোনো মতে বোনের বাড়িতে পৌঁছে পরিবারের সদস্যদের বিষয়টি জানালে এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে মঙ্গলবার বিকালে কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম ভুক্তভোগী স্কুলছাত্রীকে উদ্ধার করেন এবং তাকে আইনি সহায়তার ব্যবস্থা করেন।

কেন্দুয়া থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।’ অভিযুক্ত মতি মিয়াকে গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে বলেও জানান তিনি।

লক্ষ্মীপুর

মাদক বিক্রিতে বাধা, ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি
মাদক বিক্রিতে বাধা, ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু
সংগৃহীত ছবি

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় লক্ষ্মীপুরের রায়পুরে ছুরিকাঘাতের ১৮ দিন পর সাগর নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত রায়পুর উপজেলার দেবীপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় টাইলস মিস্ত্রি ছিলেন। গত ১২ জুন রায়পুর পৌর শহরের নুরুল ইসলাম মুন্সী সড়কে তার বুকে ছুরিকাঘাত করা হয়।

থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক বছর ধরে নুরুল আমিন আশপাশ এলাকায় গাঁজাসহ মাদক-দ্রব্য বিক্রি করে আসছেন। ঘটনার দিন নুরুল আমিনের কাছে এক তরুণ মাদক কিনতে এসেছিলেন। নুরুল আমিনকে ওই ব্যক্তির কাছে মাদক বিক্রি করতে দেখে পাশে থাকা সাগর বাধা দেন। এ নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে সাগরকে ছুরিকাঘাত করেন নুরুল।

নিহত সাগরের আত্মীয় সোহাগ হোসেন বলেন, ‘ছুরিকাঘাতের পর আহত অবস্থায় সাগরকে প্রথমে রায়পুর হাসপাতালে নেওয়া হয়। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ছুরির আঘাতে তার লিভার ও ফুসফুস আঘাতপ্রাপ্ত হয়। অস্ত্রোপচার করার পরও তাকে আর বাঁচানো যায়নি।’

রায়পুর থানার ওসি শাহীন মিয়া বলেন, ‘অভিযুক্ত নুরুল আমিনকে ছুরিকাঘাতের ঘটনার দিনই গাঁজাসহ স্থানীয় লোকজন পুলিশে দেয়। তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। পরে তিনি জামিনে মুক্ত হলেও ছুরিকাঘাতের ঘটনায় দায়ের করা মামলায় সোমবার (২৯ জুন) আবারও গ্রেপ্তার করা হয়। তিনি এখন কারাগারে আছেন।’

নিরাপদ রাজশাহী গড়ার প্রত্যয়ে কাজ করছে আরএমপি : ভূমিমন্ত্রী

বাসস
নিরাপদ রাজশাহী গড়ার প্রত্যয়ে কাজ করছে আরএমপি : ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, দুষ্টের দমন করে আগামী দিনে আরো নিরাপদ ও বাসযোগ্য রাজশাহী মহানগর গড়ে তুলতে কাজ করছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

বুধবার আরএমপি’র ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সদর দপ্তরে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, ৩৪ বছর আগে গণতন্ত্রের মা ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আরএমপি প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে আরএমপি। এ মহানগর ভালো মানুষের জন্য আরো বাসযোগ্য হয়ে উঠবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আইনশৃঙ্খলা রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। দেশের মানুষ যেন নিরাপদ ও নির্বিঘ্নে বসবাস করতে পারে, সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।

আরএমপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি পুলিশের সব সদস্যকে অভিনন্দন জানান। পরে আরএমপির সদর দপ্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার সদর দপ্তরে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

এতে আরো উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন এবং রাজনৈতিক ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উল্লেখ্য, আরএমপির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

শিয়ালের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ গেল মোটরসাইকেলচালকের

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি
শিয়ালের সঙ্গে ধাক্কা লেগে প্রাণ গেল মোটরসাইকেলচালকের
সংগৃহীত ছবি

যশোরের বাঘারপাড়া উপজেলায় শিয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত মহব্বত হোসেন নামের এক মোটরসাইকেলচালকের মৃত্যু হয়।

মঙ্গলবার (৩০ জুন) রাতে বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের গাইদঘাট এলাকায় যশোর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত যুবকের নাম মহব্বত হোসেন (২৮)। তিনি সদর উপজেলার ইছালী ইউনিয়নের রাজাপুর গ্রামের সাঈদুর মন্ডলের একমাত্র ছেলে। মহব্বতের খাজুরা সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজের সামনে ফার্নিচারের ব্যবসা ছিল। 

পুলিশ ও স্থানীয়রা জানান, ব্যবসায়িক কাজ শেষে মাগুরার শালিখা উপজেলার সীমাখালী এলাকায় খালাবাড়ি থেকে রাতের খাবার খেয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মহব্বত। পথে রাত সাড়ে ৯টার দিকে বাঘারপাড়ার গাইদঘাট এলাকায় আকস্মিকভাবে একটি শিয়াল মহাসড়ক পার হতে গেলে দ্রুতগতির মোটরসাইকেলটি সেটির সঙ্গে ধাক্কা খায়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন মহব্বত। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত দেড়টার দিকে মারা যান তিনি। 

যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য রেজাউল ইসলাম জানান, দুর্ঘটনায় মোটরসাইকেল চালক যুবকের ফুসফুস ফেটে যায়। নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। উন্নত চিকিৎসার জন্য যশোর থেকে ঢাকায় নেওয়ার পথে গোপালগঞ্জের মুকসুদপুরে পৌঁছালে তার মৃত্যু হয়।